এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Srimallar | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩২547032
    • কৌতূহলী | 115.187.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৫547027
    • @শ্রীমল্লার
       বেশ ,একটা প্রশ্ন তাহলে করেই রাখি। হেমন্ত মুখোপাধ্যায় আর নচিকেতা ঘোষ এর সুরারোপ করার ধরণ কি অনেকটা একইরকম ছিল? 
      কয়েকদিন সুরকার নচিকেতা ঘোষের সৃষ্টিগুলো মোহিত করে রেখেছে।
      যদিও আমি গানের কিছুই বুঝি না। 
     
    আরেকটু মন খুলে বিস্তারিতভাবে বলুন। গান সম্পর্কে আমিও কিছু বুঝি না। সমস্তটাই আমার অনুভবের ওপরে দাঁড়িয়ে। তার মানে এই নয় যে, যা আমাকে কিছুতেই অনুভব করাতে পারছে না (গানের কথা বলছি), তা গান হ’য়ে উঠতে পারেনি। যে গান আমাকে কিছুতেই অনুভব করাতে পারছে না, তা হয়তো অন্য কাউকে গভীরভাবে আচ্ছন্ন করছে। 
  • r2h | 134.238.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩২547031
    • MP | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৯
    • ...মেয়েরাও যেরকম জোস দেখিয়ে প্রাণ পর্যন্ত দিতে রাজী আছে... গত একশ বছরের বেশী নিয়ন্ত্রণ দুটো পার্টির হাতে ... অচলায়তন ভাঙতেই চায়না কেন ? 
     
    কদিন আগেই তো অ্যালেক্স প্রেটি মারা গেলেন। নাকি নির্দিষ্ট করে মেয়েদেরই মরতে হবে? ইরানের মত এখানে তো আলাদা করে নারীবিরোধি কিছু হচ্ছে না।
    আমাদের বহুপার্টি সিস্টেমেও তো উনিজি। একটা দেশের লোক নিজেদের মত করে রাজনৈতিক ব্যবস্থা বানিয়েছে, আপনার সেটা পোষাচ্ছে না বলে পাল্টে ফেলতে হবে? এমন তো আমেরিকা বলে, আমাদের পছন্দ নয় বলে বুলডোজার চালিয়ে দাও। বাইরের উস্কানীতে কান না দিয়ে নিজেদের ঝামেলা নিজেরা মেটানোর চেষ্টা করার থেকে বড় আর কী হতে পারে? কানের গোড়ায় তো বাংলাদেশ দেখা যাচ্ছে। 
    ওদের হয়তো আশা আছে যে না ভেঙেও মেরামত করা যাবে। 
    কোন দেশই আলাদা করে মহান না, ভালোও না। রাষ্ট্রের ধাষ্টামোকে নাগরিকরা কীভাবে হ্যান্ডেল করছে সেটা বড় ব্যাপার।
  • &/ | 151.14.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৭547030
  • স্বর্ণযুগ বলাই উচিত। দেশ খন্ড খন্ড হয়ে স্বাধীনতা এল, এই মানুষগুলো অনেকেই প্রচুর ক্ষয়ক্ষতি পার হয়ে এসেছেন। সেইসব সব কিছু অতিক্রম করে সঙ্গীতে মনোনিবেশ করা, সিরিয়াসলি জনসমাজকে সঙ্গীত পরিবেশন করে যাওয়া--- সোজা কথা নয়। তখন গান নেহাৎ আর বিনোদন থাকে না, হয়ে ওঠে একটা ভাঙা জাতির অবলম্বন। যাঁরা গাইছেন, যাঁরা শুনছেন, সকলের কাছেই।
  • Srimallar | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৬547029
    • &/ | 151.14.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩547026
    • আচ্ছা স্বর্ণযুগের গান যে বলে এই স্বর্ণযুগ কোনটা? ১৯৫০ থেকে ১৯৮০ --এইরকম কোনো সময়? গানের সমঝদার ও এই সংক্রান্ত বিষয়ে প্রচুর পড়েছেন জেনেছেন, তাঁরা একটু লিখুন যে কেন স্বর্ণযুগ বলে, কারা কীভাবে গান গাইতেন এইসব আরকি। 
     
    ‘স্বর্ণযুগ’ এর  নির্দিষ্ট কোনও সংজ্ঞা আমার জানা নেই। যে সময় থেকে যে সময় পর্যন্ত সময়ের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে অজস্র গান তৈরি হয়েছে। আলাদা ক’রে কোনও গীতিকার, সুরকার কিংবা সঙ্গীত শিল্পীর নাম করছি না। তবে আমার ব্যক্তিগতভাবে একটা ব্যাপার ঘটে ভেতরে— এই সময়ের মধ্যে তৈরি হওয়া অধিকাংশ গানের কথা নয়, সুরের আমি প্রায় অন্ধ শ্রোতা। আলাদা ক’রে কোনও বিশেষ বিশেষ গানের নামও করছি না।— আসলে, এই মুহূর্তে অতকিছু টাইপ করার পরিশ্রম চাইছি না ব’লে। smiley
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৭547028
  • &/ বাবু 
    হ্যাঁ আপনি যে টাইম ফ্রেমটা বলছেন ওটার কথাই বলছি। 
    এবার ওটাকে স্বর্ণযুগ বলা যৌক্তিক কিনা বা স্বর্ণযুগ বলে আদৌ কিছু সম্ভব কিনা , সেও এক বিতর্ক , পক্ষে বিপক্ষে বিস্তর মতামত আছে। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৫547027
  • @শ্রীমল্লার
     বেশ ,একটা প্রশ্ন তাহলে করেই রাখি। হেমন্ত মুখোপাধ্যায় আর নচিকেতা ঘোষ এর সুরারোপ করার ধরণ কি অনেকটা একইরকম ছিল? 
    কয়েকদিন সুরকার নচিকেতা ঘোষের সৃষ্টিগুলো মোহিত করে রেখেছে।
    যদিও আমি গানের কিছুই বুঝি না। 
  • &/ | 151.14.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩547026
  • আচ্ছা স্বর্ণযুগের গান যে বলে এই স্বর্ণযুগ কোনটা? ১৯৫০ থেকে ১৯৮০ --এইরকম কোনো সময়? গানের সমঝদার ও এই সংক্রান্ত বিষয়ে প্রচুর পড়েছেন জেনেছেন, তাঁরা একটু লিখুন যে কেন স্বর্ণযুগ বলে, কারা কীভাবে গান গাইতেন এইসব আরকি।
  • Srimallar | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১২547025
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৮547024
     
    দারুণ প্রস্তাব! আমিও চাই, এমন আলোচনা শুরু হোক। অনেক নতুন কিছু জানা যাবে। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৮547024
  • হেমন্ত সন্ধ্যা মান্না শ্যামল মানবেন্দ্র নিয়ে আলোচনা শুরু করুন প্লিজ। স্বর্ণযুগের গান নিয়ে। আমি এখন পাগলের মত মানবেন্দ্র মুখোপাধ্যায় আর অখিলবন্ধু ঘোষ এর গান শুনছি। 
  • MP | 2409:4060:288:80a8:ccb9:6b7:fa78:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৭547023
  • ডিসি , ঠিকই রতনে রতন চেনে ভাল ভাবেই l 
  • &/ | 151.14.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৭547022
  • সত্যিই। এত রাগ না করে গান শোনা বরং ভালো। আমি আবার পাশ্চাত্য গান বিশেষ বুঝিটুঝি না, হেমন্ত, সন্ধ্যা, হাজারিকা এইসবেই খুশি। ঃ-)
  • MP | 2409:4060:288:80a8:ccb9:6b7:fa78:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৬547021
  • @ r2h, দেখুন রক্ত লাশ লেখাটা আমার ভুল হয়েছিল আমি মেনে নিচ্ছি l কিন্তু আম্রিকার মূল সমস্যা হচ্ছে টু পার্টি সিস্টেম যার নিয়ন্ত্রণ বেশ অনেকদিন ধরেই সাধারণ মানুষের হাতে নেই এপস্টেইনের মত কিছু লোকের হাতে l আইস , ট্রাম্প , ইত্যাদি এই সিস্টেমের ফল মূলটা আছে টু পার্টি সিস্টেমের মধ্যেই l টু পার্টি সিস্টেমকে কব্জা করা এপস্টেইন জাতীয় লোকেদের কাছে খুবই সোজা l আমার মাঝে মাঝে উত্তেজিত ভাবে লিখে ফেলছি অনেক কিছুই ক্ষমা করবেন l কিন্তু টু পার্টি সিস্টেমের বিপদ সবাই দেখতেই পাচ্ছে l 
  • dc | 2402:e280:2141:1e8:701f:c0a9:255f:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৪547020
  • ইয়ে, এমপির কোথাও কিছু মানসিক সমস্যা আছে, এটা আমি অনেক আগেই লিখেছি। কাজেই সবাই এতো রাগ না করলেও পারেন :-)
  • &/ | 151.14.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০১547019
  • আমারও খুব জোরালো রাগ হয় উস্কানিমূলক লেখাগুলো পড়ে। এমনিতেও আমি তেমন শান্ত লোক না, নেহাৎ দুর্বল আর ভীরু বলে শান্ত হয়ে থাকি। এইসব উস্কানিতে দুর্বলতা ও ভীরুতা পর্যন্ত খাটো হয়ে যায়, মনে হয় একটা এসপার ওসপার করে আসি।
  • MP | 2409:4060:288:80a8:ccb9:6b7:fa78:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৯547018
  • @ r2h , আমারই বলার ভুল হয়েছে l আমি আসলে বলতে চেয়েছিলাম যে ইরানে আন্দোলনে মেয়েরাও যেরকম জোস দেখিয়ে প্রাণ পর্যন্ত দিতে রাজী আছে আম্রিকাতে সেরকম হচ্ছেনা l অর্থাৎ ইরানের লোকের মত সিস্টেমের আমূল পরিবর্তন করবার সাহস নেই আম্রিকার লোকের l দেখুন আম্রিকাতে গত একশ বছরের বেশী নিয়ন্ত্রণ দুটো পার্টির হাতে এবং এপস্টেইনের মত লোকেরাই দুটো পার্টিকে নিয়ন্ত্রণ করে l আম্রিকার মানুষ এই অচলায়তন ভাঙতেই চায়না কেন ? মূল সমস্যা তো এই দুটো পার্টির নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিয়ে !
  • &/ | 151.14.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৭547017
  • তথাকথিত 'বিপ্লব' পরবর্তী বাংলাদেশে যা চলছে তাকে পিশাচনৃত্য বললেও পুরোটা বলা যায় না। অজস্র সংখ্যালঘু ডাইনে বাঁয়ে মারা যাচ্ছে শুধু সংখ্যালঘু পরিচয়ের জন্য। অথচ সাংবাদিকদের অবস্থা দেখুন, সেইসব বিষয়ে মুখে সেলোটেপ। কেউ কেউ আবার আরেক ডিগ্রি উপর দিয়ে যান, এইসবের সমর্থন দিয়ে যাচ্ছেন।
  • kk | 2607:fb91:4c8e:d999:ee53:58cd:9519:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৬547016
  • MP কি এইসব কথা মন থেকে বিশ্বাস করেন না শুধু লোককে উস্কানোর জন্য লেখেন? মন থেকে লিখলে অবাকই হবো। বাস্তবিক এরকম ভায়োলেন্ট লোক এত কাছ থেকে দেখিনি! উস্কানোর জন্য লিখলে, তা কিছুটা সফল হচ্ছেন ঠিকই। কারণ ওঁর পোস্টগুলো অন্তত আমার মধ্যে বেশ জোরালো একটা রাগ ট্রিগার করে। অথচ এমনিতে আমি বেশ শান্ত মানুষ।
  • dc | 2402:e280:2141:1e8:701f:c0a9:255f:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৪547015
  • যাইহোক, আপাতত একটা পুরনো গান শুনুন
     
    Ring all the bells, sing and tell the people everywhere that the flower has come
    Light up the sky with your prayers of gladness and rejoice, for the darkness is gone
    Throw off your fears, let your heart beat freely at the sign that a new time is born
     
  • r2h | 134.238.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৪547014
  • হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করছে, প্রভাবশালী লোকেরা পাবলিক ফোরামে শান্তিপূর্ণ প্রতিবাদ করছে, কিন্তু আপনার লাশ চাই।
    আপনার চাওয়া কখনো কোন দেশে বাস্তবায়িত না হোক - এই কামনা করি।

    সুমন গেয়েছিলেন - ভরসা যেন না পায় যত দাঙ্গামুখো হতচ্ছাড়া/ সবাই মিলে বেঁচে থাকার ভরসা তাদের করুক তাড়া
  • dc | 2402:e280:2141:1e8:701f:c0a9:255f:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫২547013
  • হ্যাঁ, সেইজন্যই বললাম :-)
  • &/ | 151.14.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৭547012
  • এই কিছুকাল আগেই বিরাট বাণিজ্য-উদ্যোগ বিষয়ে এই প্রাচ্য পাশ্চাত্য দৃষ্টিভঙ্গী তফাৎ নিয়ে কথা হচ্ছিল না? শুধু বাণিজ্য কেন, সমাজের অন্য নানা দিকেও এই তফাৎ ...
  • dc | 2402:e280:2141:1e8:701f:c0a9:255f:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৪547011
  • পাশ্চাত্য আর প্রাচ্যের মানুষের দৃষ্টিভঙ্গীর তফাত - আবার সেই খুব ইন্টারেস্টিং টপিক! :-)
  • &/ | 151.14.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৪547010
  • এই লোকটি সাংঘাতিক, শুধু জাতিবিদ্বেষীই নয়, উস্কানিদাতা। 'মার মার আরও মার, মেরে ভুষ্টিনাশ কর' নিরাপদ দূরত্বে থেকে এইসব বলে নৃত্য করা টাইপের লোক।
  • MP | 2401:4900:3f02:c743:aff9:5a59:520:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪১547009
  • @ r2h, আমার মনে হয় দিল্লি কোলকাতা চেন্নাইয়ের হাই AQI এর মধ্যে ম্যারাথন আর আম্রিকার এসব প্রোটেস্ট সবই একরকম l কেবল আরবান মিডল ক্লাসের সেলফি তোলা দেখনদারী মাত্র আসলে ভিতরে অন্তঃসার শূন্য ফোঁপরা l সবাই জানে কিছুই হবেনা অথচ সেল্ফি তোলার বহর l 
  • r2h | 134.238.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৮547008
    • MP | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৩
    • ...জোশ নয় l লাশ টাশ তেমন পড়ছে কই ?!?  
     
    এমপির লেখা এ পাতায় কম দেখতে পেলে খুশি হব। এরকম জাতিবিদ্বেষী হিংস্র লোক কম দেখা যায়।
  • r2h | 134.238.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৬547007
  • ডিসি, ঠিক তাই, এই প্রতিবাদীদের অনেকরই কোন ব্যক্তিগত স্টেক নেই - সেটা আমার সব থেকে বেশি প্রশংসাযোগ্য মনে হয়।
    মেনস্ট্রিম সেলিব্রিটিরা তো আছেই, বিভিন্ন চার্চের অবস্থানএও আমি বেশ অবাক হই - মনে হয় আমাদের দেশে তো এমন হয় না।

    পাস্চাত্য দেশগুলির নাগরিকদের রাষ্ট্রের প্রতি যা দৃষ্টিভঙ্গী, আর কলোনী গুলির যা- তার মধ্যে একটা বড় তফাত আছে। কলোনী গুলির দেশের গঠন থেকে সংবিধান সবেতেই সাদা প্রভুদের গন্ধ আছে। যে দেশ আইন অমান্য করে স্বাধীনতার লড়াই করলো, রাতারাতি আইনের শাসন মেনে নিতে তার অসুবিধে হবে। যে দেশ প্রতিবেশীকে কেটে তিন টুকরো হল, সে দেশ আরও পাঁচ টুকরো করতে তাদের খুব অসুবিধে হবে না।
    পশ্চিমে ভাবে এই দেশ এই সংবিধান তো আমাদের বাপ মা ঠাকুর্দা ঠাকুমা বানিয়েছে, একে রক্ষা করা আমার কর্তব্য।

    তাই এখানে উপড়ে ফেলার মত ব্যাপার এখানে বোধহয় হবে না। থামিয়ে দেওয়া, নিয়ম কানুন মেনে অন্য পথ - খণ্ডযুদ্ধ দরকারে।
    আর একদল আছে যারা উপড়ে ফেলে ভাংচুর করে সাদা বাড়ি আক্রমন করেছে পাঁচ ছ বছর আগে। তারা ঐ জাতিবিদ্বেষী মাথামোটা অংশটা।

     
  • MP | 2401:4900:3f02:c743:aff9:5a59:520:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৩547006
  • @ LCM , অনেক ধন্যবাদ l তবে ইরানের মত জোশ নয় l লাশ টাশ তেমন পড়ছে কই ?!? ইরান শ্রী লঙ্কা নেপাল এখানকার প্রোটেস্টরেরা অনেক বেশী সাহসী l ট্রাম্প সরকার ফেলা তো দূরের কথা একটাও যুদ্ধবাজ সেনেটর যেমন লিন্ডসে গ্রাহাম , রান্ডি ফাইন , ভিভেক রামস্বামী এদের কিছুই করতে পারছেনা l আম্রিকার প্রোটেস্ট মনেহয় সব উইকেন্ড পার্টি টাইপ l লোকে গা গরম করতে রাস্তায় নামছে l 
  • dc | 2402:e280:2141:1e8:701f:c0a9:255f:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৯547005
  • এলসিএমদা, শুধু সাধারন মানুষ না, নানারকম প্রফেশানের লোকজন নিজেদের মতো করে প্রোটেস্ট করছে। ইউসিএলএ তো আছেই, জুডিসিয়ারির কাছেও ট্রাম্প প্রতিপদে বাধা পাচ্ছে। আমাদের ইন্ডিয়ানদের সাথে এই ডিফারেন্সটা আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়। 
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০২547004
  • প্রটেস্ট চলছে তো ... 
     
     
     
     
     
     
     
  • r2h | 134.238.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৪547003
  • হ্যাঁঃ। আগে দেখাই যাক ইরানে কী হয়।
    বাংলাদেশেও তো দ্বিতীয় স্বাধীনতা হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত