এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:4600:5410:f002:81e2:270c:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৭546942
  • 'এই গল্পটায় সবচাইতে ইন্টারেস্টিং প্লট এলিমেন্ট হলো ঐ সেল্ফ-অ্যাওঅ্যার অংকটা'
    - একমত @ডিসি 
  • মুভি | 165.225.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৩546941
  • ইনগ্লোরিয়াস বাস্টার্ডস বেশ ভাল লেগেছিল, ইয়েস্টারডে দেখা হয় নি অবশ্য। 
    জার্মানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতেছে - এরকম অল্ট হিস্ট্রি নিয়ে সিনেমা রেকমেন্ড করতে পারেন? কেউ তেমন করতে সাহস করেছে? 
  • Manali Moulik | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৪546940
  • মুখে যতোই প্রগতিশীলতার কথা বলা হোক, মনের সামন্ততান্ত্রিকতা যাওয়া খুব মুশকিল। অসমবয়সী প্রেমের কথা ভাবলে মনে কোথায় একটা কাঁটার অস্তিত্ব থেকে যায়। সম্পূর্ণ প্লেটোনিকে যারা আমার মতো বিশ্বাসী, তারা কী ভাবে জানি না। মনে হয় নিজের background of upbringing ও সংশ্লিষ্ট ব‍্যক্তি কালিমালিপ্ত হচ্ছে। এ এক সমস‍্যা
  • dc | 2402:e280:2141:1e8:4482:2ad3:7053:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৩546939
  • হ্যাঁ, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস তো অবশ্যই। আবার একদম অন্যরকম সিনেমা হলো ইয়েস্টারডে, হিমেশ প্যাটেল আর লিলি জেমস অভিনীত (অবশ্য এটাকে অল্ট হিস্টরি না বলে মেনি ওয়ার্ল্ডসও বলা যায়)। তাই বলছি, বাংলাতেও কোন অথরের যদি সঠিক ট্রেনিং, আউটলুক, ওয়ার্ল্ডভিউ ইত্যাদি থাকে তো ভালো গল্প লেখাই যায়। অল্ট হিস্টোরির ওয়ার্ল্ড বিল্ডিং খুব ইন্টারেস্টিং একটা এক্সারসাইজ হতে পারে।  
  • kk | 2607:fb91:4c8e:d999:a966:5760:ae92:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৫546938
  • আপনারা অল্ট হিস্ট্রি নিয়ে কথা বলছেন দেখে একটা খুব ভালো সিনেমার কথা মনে পড়লো। ট্যারান্টিনো বানিয়েছিলেন 'ইনগ্লোরিয়াস বাস্টার্ডস'। আমার অল টাইম ফেভারিট ফাইভ মুভিজের লিস্টে এটা অবশ্যই থাকবে। আমার মতে ক্রিস্টফ ওয়াল্টজের সেরা অভিনয়।
  • dc | 2402:e280:2141:1e8:4482:2ad3:7053:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৮546937
  • মানালির লিস্টটা বেশ মজার, তবে একটা বইএর নাম বাদ গেছেঃ 
     
    দমদম দাওয়াইঃ ডঃ বৃন্দা করাত। 
  • . | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৭546936
  • জবরদস্ত বুক লিস্ট, হাসতে হাসতে চোখে জল চলে আসছে।
  • ধোরবা | 2a03:e600:100::***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৫546935
  • ফেসবুকের সংগৃহিত মাল এখানে কপি চুদচে।
  • কৌতূহলী | 115.187.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৬546934
  • আপনি বইয়ের লিস্ট পোস্ট করেছেন বলে ভাবলাম বইমেলা থেকে আপনার কেনা বইয়ের তালিকা পোস্ট করেছেন , তাই দেখতে এলাম। তারপর মজা আগ্রহে লিস্টটা পড়তে গিয়ে জোরদার শক খেলাম। laugh
  • Manali Moulik | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২০546933
  •     ◆◆ অদ‍্য শেষ রজনী!! ◆◆
    বইমেলার ৪২০ নম্বর (হাট্টিমামাটি ষ্টল)
                 এবং
    ৫৬ নম্বর (নমো মোমো ষ্টল) 
    থেকে এখনই সংগ্রহ করুন আপনার পছন্দের বই 
     
    ১) কাশবালিশের রূপকথা  : মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।
    ২) কয়লা থেকে হীরা : অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়
    ৩) রেশনই প‍্যাশন : জ‍্যোতিপ্রিয় মল্লিক
    ৪) সিঁথির সিঙ্গুর দিও না মুছে : অপর্ণা সেন
    ৫) ক‍্যুইন্টাল রচুর মানকচু : রচনা ব‍্যানার্জী
    ৬) নগর আমার কর্তব‍্য করতে দিলো না : ফিরহাদ  হাকিম
    ৭) টাকার পাহাড় : পার্থ চট্টোপাধ‍্যায়
    ৮) কাঞ্চনমূল‍্য গজকর্ণ তুল‍্য : কাঞ্চন মল্লিক
    ৯) টাম্পের হাইজাম্প : অমিত শাহ
    ১০) টাটার মুখে ঝাঁটার বাড়ি : ব্রাত‍্য বোস
    ১১) মিত্র-AONI সংহিতা
         ও  বঙ্কিমদার নিমন্ত্রণে : শ্রী শ্রী উনিজী
    ১২) দমদমের দম ও কল : সুজিত বসু
    ১৩) স্বর্ণরেণু সুবর্ণগাভী : দিলীপ ঘোষ
    ১৪) রীনা ব্রাউনের একদিন : শুভেন্দু অধিকারী 
     
    স্বল্প মূল‍্যে নির্ধারিত সময়ের মধ‍্যে দুটি ষ্টল থেকে দ্রুত সংগ্রহ করুন। 
  • MP | 2409:4060:213:7cba:ac7d:7550:4a64:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৯546932
  • @ মানালী , অসাধারণ ইমাজিনেশন l চালিয়ে যান l আরো আরো লিখতে হবে l 
  • MP | 2409:4060:213:7cba:ac7d:7550:4a64:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৭546931
  • @ &/, খুবই ভালো অবসারভেশন করেছেন l আমার মনে হয় তিনটে ফ্যাক্টর , কাস্ট সিস্টেম , জন্মান্তর পূর্বজন্ম কর্মফল এসব বিশ্বাস ও তিন নিয়োফোবিয়া অর্থাৎ নতুনের প্রতি ভয় l 
  • Manali Moulik | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪১546930
  • বীরভূম মুক্তাঞ্চল গড়ে ওঠার পর সাধারণ জনগণের মধ‍্যে একটা মুক্তির বাসনা দেখা গেলো, মূলতঃ মুক্তচিন্তা ও সাংস্কৃতিক পরিবর্তনে জোর দেওয়া হলো। তারপর প্রদেশভিত্তিক ধর্মীয় জটাজাল কাটতে কাটতে আর কুসংস্কার ও সংস্কৃতির পার্থক‍্য বুঝতে দীর্ঘ সময় যাওয়ার পর যৌথ খামারব‍্যবস্থা গড়ে উঠতে পারে। বড়ো স্কেলের উৎপাদনের সামাজিক মালিকানা। ধর্মীয় বিভাজন ও জাতপাত ব‍্যবস্থা সর্বত্র নিষিদ্ধ। ফিউডাল ব‍্যাকগ্রাউন্ডের ধারণা নেই। গ্রামগুলি সব স্বয়ম্ভর। ফুড প্রসেসিং ইউনিট, যন্ত্রচালিত তাঁত, ছোটো ইলেকট্রনিকস প্রকল্প বসেছে প্রতিটা ঘরে। স্কুলে ক্লাস টুয়েলভ অবধি পড়াশোনা অবৈতনিক ও বাধ‍্যতামূলক। নারী ক্ষমতায়ন কৃষকস্তর থেকে শহরাঞ্চল পর্যন্ত বিস্তৃত। প্রত‍্যেকের খিদে মিটেছে, রাস্তায় আর কোনো ভিখারী দেখা যায় না। কোনো সম্প্রচারযোগ‍্য চ‍্যানেলে জ‍্যোতিষী বা ভূত প্রেত তন্ত্রের চর্চা করলেই জরিমানা ও জেল। ওখানে সহজ বিজ্ঞানের পাঠক্রম ও স্বল্পশিক্ষিতদের কর্মশিক্ষা, ভূগোল - ইতিহাসের সহজ ব‍্যাখ‍্যার ক্লাস করানো হবে। রাষ্ট্রযন্ত্র অনর্থক দমন পীড়ন ও শোষণে ব‍্যর্থ। সপ্তাহে দুদিন সামাজিক সিনেমা ও একদিন সায়েন্স ফিকশন ফ্রিতে দেখানো হয়। বাকি চারদিন শিশুদের সিনেমা ও বিশ্বসাহিত‍্যের উপর সেরা সিনেমা। ক্ষমতাকাঠামোয় কোনো শোষক, তাঁবেদার বা বড়োলোক নেই। উচ্চশিক্ষিত ও আত্মত‍্যাগী ছাড়া কেউ রাজনৈতিক ক্ষমতায় আসে না। জিডিপি ও বৈশ্বিক বাণিজ‍্যে ভারত সর্বোচ্চ স্তরের কাছাকাছি। কলকাতার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঝাড়গ্রামের ছাত্রীটিও সমান লেভেলের শিক্ষা লাভ করে। এইভাবে সমগ্র দেশ সত‍্যি সোনার হয়ে উঠেছে ও বদলে গেছে।    
    এরকম একটি অল্ট হিষ্ট্রি হলে অপূর্ব হতো।
  • &/ | 151.14.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২২546929
  • ভারতের ব্যাপারে সবচেয়ে রহস্যময় ব্যাপার হল, চিরকাল বাইরের লোকজন এসে এসে সম্পদ নিয়ে যায়, কিন্তু দেশের লোক চিরদিন দরিদ্র, রিক্ত, নিঃস্ব। বাইরের শত্রু যখন আসে না, তখনও তাই। অথচ বাইরের শত্রু এসে এত এত 'সম্পদ' পায়, নিয়েও যায়। আবার বহুকাল বাইরের কেউ নেই, লোকজন নিঃস্ব, দরিদ্র, রিক্ত। আবার বাইরের লোক এল, আবার কত 'সম্পদ' তারা লুঠে নিল! গোটা ইতিহাস বই জুড়ে কেবল এই দেখে গেলাম! এত সম্পদ থাকে কোথায় যা কিনা কেবল বাইরের শত্রুরাই নিয়ে নিয়ে যায়?
  • &/ | 151.14.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৬546928
  • হ্যাঁ, বিতর্ক তো হবেই। ক্ষমতায় মারাঠীরা আসবে না মোগলরা আসবে না অন্য কেউ আসবে, রুশরা কী করবে, ফরাসীরা কী করবে, পর্তুগীজরা ...
  • Manali Moulik | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১২546927
  • এরকম একটা লেখার চ্যালেঞ্জ নিলে কেমন হয় ? গুরুতে আমরা একটা ছোট কম্পিটিশন করতেই পারি এই অল্ট হিস্ট্রি ছোটগল্প লেখবার ব্যাপারে , পারিনা ?
     
    দারুণ আইডিয়া! দারুণ হয় এরকম হলে। গুরুর কোর কমিটি কী করেন দ‍্যাখা যাক। তবে বিতর্কও হবে।
  • &/ | 151.14.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৮546926
  • একটা কবিতা ছিল এই নিয়ে। তাতে ছিল "নানা সাহেব তাঁতিয়া টোপী ঝাঁসির রাণী লক্ষ্মী/ সবার হাতেই অস্ত্র, নাচে বনের পশুপক্ষী"
  • MP | 115.187.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩২546925
  • "সিপাহী বিদ্রোহে ব্রিটিশ হেরে পগাড়পার হয়ে গেছে তারপর কী হলো"
     
    এরকম একটা লেখার চ্যালেঞ্জ নিলে কেমন হয় ? গুরুতে আমরা একটা ছোট কম্পিটিশন করতেই পারি এই অল্ট হিস্ট্রি ছোটগল্প লেখবার ব্যাপারে , পারিনা ?
  • dc | 2401:4900:4dec:4c3b:4c3e:3c33:2f7b:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৫546924
  • কাইসার সোজে, মোটাদাগের নাও হতে পারে, নির্ভর করছে লেখকের ওপর। যেমন ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরা জিতেছে এরকম গাব্দা গাব্দা উপন্যাস, গ্রাফিক নভেল, টিভি সিরিজ ইত্যাদি আছে। দ্য ম্যান ইন দ্য হাই কাসল তো আমার খুব ভাল্লেগেছে, সে তো কোনভাবেই মোটা দাগের না! কাজেই লিখতে পারলে অবশ্যই ভালো লেখা যায়। 
  • Manali Moulik | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৬546923
  • অল্ট হিষ্টোরি বা রেট্রোফিউচার ষ্টিমপাংক এরকমও চলতে পারে, সিপাহী বিদ্রোহে ব্রিটিশ হেরে পগাড়পার হয়ে গেছে তারপর কী হলো? 
  • Manali Moulik | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৯546922
  • ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি এই টার্মটাও কি আদতে জিয়োপলিটিকাল ন্যারেটিভ? আদৌ এরকম কিছু আছে কি? কি বলেন?
    জিওপলিটিক্সের একটা অংশ তো আছেই। উপমহাদেশ বলতে সম্পূর্ণ অংশটাকে বোঝানো হয় তা বহুধা বিভক্ত। আর এখন কোনো নির্দিষ্ট ন‍্যারেটিভ সেভাবে নেই। কালচারাল ডায়ালেক্টস্ শুধু সফট্ ডিপ্লোমেসিতেই সাহায‍্য করে না, সিভিলাইজেশনাল কনফ্লিক্টেও কাজে লাগে। কে কীভাবে কাজে লাগাচ্ছেন সেটা দ্রষ্টব‍্য। আলবের কামুর কথা মনে রাখা যায়, প্রাইড ইজ চিপার দ‍্যান ব্রেড।
  • এলেবেলে | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৭546921
  • ০০:২৯
     
    আসার ইচ্ছে একেবারেই ছিল না, তবুও আসতেই হল। রঘুনন্দন-পরবর্তী বাংলায় ব্রাহ্মণ ছাড়া বাকি সবাই শূদ্র হিসাবে গণ্য হতেন। ওই কারণেই বদ্যি রাজবল্লভ কিংবা কায়েত রাজনারায়ণের পয়সা ছড়িয়ে জাতে ওঠা। ওই একই কারণে রবীন্দ্রনাথের উপনয়নের দিন রাজনারায়ণ বসুকে ঠাকুরবাড়ি থেকে বিতাড়িত করা হয়েছিল। কারণ 'শূদ্র' হয়ে ব্রাহ্মণের মুখদর্শন করা যায় না। এমনকি তাঁর পিতৃদেব নন্দকিশোর বসু কুলীন কায়স্থ ও ব্রাহ্মসমাজের সদস্য হওয়া সত্ত্বেও তাঁর ইহজীবনে এক দিনের জন্যেও উপনিষদ পাঠের সময় উপস্থিত হওয়ার সুযোগ পাননি। কারণ দেবেন্দ্রনাথের ভাষায় '...সূর্য অস্ত হইবার কিছু পূর্বে একজন হিন্দুস্থানী ব্রাহ্মণ সমাজের পার্শ্ব-গৃহে উপনিষদ্‌ পাঠ করিতেন; সেখানে কেবল রামমোহন রায়, বিদ্যাবাগীশ, প্রভৃতি ব্রাহ্মণেরা উপবেশন করিয়া তাহা শ্রবণ করিতে পাইতেন; শূদ্রদিগের সেখানে যাইবার অধিকার ছিল না।'
     
    এ ঘটনা নরেন দত্তের সঙ্গেও হয়েছিল। তাঁর মৃত্যুর পরে তাঁর শোকসভার সভাপতিত্ব করতে অনুরোধ করা হলে গুরুদাস বন্দ্যোপাধ্যায় 'শূদ্র হয়েও সন্ন্যাসী হওয়ার অপরাধে' তাঁকে ফাঁসিতে ঝোলানোর কথা বলেছিলেন। গুরুদাস বন্দ্যোর বক্তব্য এবং মথুরের ব্যাপারটা শঙ্করীপ্রসাদ বসুর বিখ্যাত বইটির চতুর্থ খণ্ডে পাওয়া যাবে।
  • keyser | 158.69.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১১546920
  • সিরাজ জিতলে কি হতো, ওরকম অল্ট হিস্টরি খুব মোটাদাগের হয়ে যাবে। প্রেমেন্দ্র মিত্রের ঘনাদার যে গল্পগুলো বড়োদের জন্য লেখা, সেখানে কিছু অল্ট হিস্টরি আছে। আর সুনীল গাঙ্গুলির কাকাবাবুর একটা উপন্যাস আছে যেখানে সিরাজের বংশধর সিরাজকে যে মেরেছিল সেই মহম্মদ আলী বেগের এক বংশধরকে খুন করে ঐতিহাসিক প্রতিশোধ নিতে চায়। অল্ট হিস্টরি না হলেও ইন্টারেস্টিং লেখা।
  • &/ | 151.14.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০২546919
  • ফিরেছিলেন নাকি ফেরেন নাই? হুঁ হুঁ, এ একেবারে কোয়ান্টাম কেস। ঃ-)
  • dc | 106.195.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০০546918
  • আরেকটা বই এর নাম, সুভাষ ঘরে ফেরেন নাই। 
     
    পুরো বেড়াল কেস laugh
  • MP | 2409:4060:213:7cba:ac7d:7550:4a64:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫546917
  • @মানালী,
    ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি এই টার্মটাও কি আদতে জিয়োপলিটিকাল ন্যারেটিভ? আদৌ এরকম কিছু আছে কি? কি বলেন?
  • :|: | 2607:fb90:bd03:141a:d55a:36d7:9bc4:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৯546916
  • দেখুন বইটির নাম কিন্তু "সুভাষ ফিরেছিলেন"। 
  • MP | 2409:4060:213:7cba:ac7d:7550:4a64:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৯546915
  • "বাংলায় অন্তত অল্ট হিস্টরি বা রেট্রোফিউচার স্টিমপাংক তো লেখাই যায়। সেরকম টেকনোব্যাবল লাগবে না, আর প্রচুর উপাদান আছে। পলাশীতে সিরাজ বিজয়ী হয়েছেন, এটা নিয়েই খান কুড়ি অল্ট হিস্টোরি উপন্যাস নামিয়ে দেওয়া যায়। "                                                       দেবজ্যোতি ভট্টাচার্য লিখেছেন কিছু l জয়ঢাক প্রকাশনীতে দেখতে পারেন l ওরা ই বুক ছাপাচ্ছেন l 
  • Manali Moulik | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৩546914
  • ঢাকুরিয়া কেসটা জানেন আশা করি সবাই। ট্রিমেন্ডাস ঘটনা। আমাকে আজকে বাড়ি থেকে ইউনিভার্সিটি যেতে দিলো না ওই কারণে, বাসটা ওই রাস্তা ধরেই  যায় তাই।
  • Manali Moulik | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১১546913
  • এম এস এ রাও বা ফ্রাঙ্কেল ডি এফের অক্সফোর্ড হ‍্যান্ডবুকের লেখাগুলো পড়লে বোঝা যায়, উত্তরপ্রদেশ বা বিহারের সংস্কৃতিকে ভারতের মূল সংস্কৃতি বলে চালানোর একটা প্রয়াস। একে 'সাব-ন‍্যাশানালিজমের উৎস' বলা যায়। রিসেন্টলি বিহারের ছাপরায় দুই মেয়ে বাধ‍্য হয় মায়ের শেষকৃত‍্য রাস্তায় সম্পন্ন করতে। সংস্কৃতি একটা ঘটমান প্রবাহ তার কোনো দেশ কাল নির্দিষ্ট গন্ডির মধ‍্যে সংজ্ঞা হয় না। মাইকেল স‍্যান্ডেল 'মেরিটোক্র‍্যাসি' বইটাতে যা লিখেছেন তাতে চীনের এডুকেশন সিষ্টেমটি স্ট্রং। আর ওদের অতীতও সেই রাজা গজা ও অজস্র বিদ্রোহের পর নতুন কারো ক্ষমতা পাওয়া আবার তার আরেকজন রাবণ হয়ে ওঠার ইতিহাস। তাইপিং, রক্ত - ভ্রু আন্দোলন, চৌ বংশের উচ্ছেদ সবই এই ধারার। তবে একটা ফান্ডামেন্টাল চেঞ্জ যেটা লং মার্চের সময় থেকে এলো (একদিনে না, এর সুদীর্ঘ ইতিহাস আছে) সেটা হলো মন্ত্রীত্ব স্তরেও ভুল করলে কারো ক্ষমা নেই। পার্বত‍্য যুদ্ধে ভুল করার জন‍্য দক্ষতম বিগ্রেডিয়ার সো লিঙ পদত‍্যাগ করতে বাধ‍্য হন। কিন্তু শাসনক্ষমতায় বাঁদরামো করেও টিকে যাবো, যা ইচ্ছে তাই করবো এটা ওদের কিছুটা কম। এখন সর্বহারার একনায়ত্ব নেই বরং ক‍্যাপিটালিষ্ট কমিউনিজম আছে। বৈষম‍্য থাকলেও উন্নতি আছে। হিউম‍্যান ডেভেলপমেন্ট ইনডেক্স, জেন্ডার ইকোয়ালিটি ইনডেক্সে তযতর করে বাড়ছে। নাগরিক  স্বাধীনতার কথা যদি বলতে হয়, তবে আমাদের গৌরী লঙ্কেশ, রাঘবেন্দ্র বাজপেয়ী, ভারভারা রাওদের ঘটনাগুলি কেমন স্বাধীনতার পরিচয়?  নাগরিকদের একটা লেভেল পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর সুযোগ করে দেওয়া। যাইহোক, সবই পরিবর্তিত হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত