এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৮546912
  • উঁহু, লোকে ওই ব্যক্তিগুলোকে নিয়ে উৎসাহী, ইতিহাস টিতিহাসের কী হল না হল তাতে আগ্রহ কম। এমনকি ওই লোকগুলো জীবিতকালে কী উপদেশ টুপদেশ সাজেশন ইত্যাদি দিয়ে গেছেন, তাতেও লোকের আগ্রহ তেমন নেই। অল্ট হিস্ট্রি আসল হিস্ট্রি সবই আমাদের কাছে সমান, খুব বেশি এদিক ওদিক তো হবার নেই। সবই সেই এমনিও যাবে, অমনিও যাবে, আগেই সব মেরে টেরে রেখেছেন তিনি, আমরা নিমিত্তমাত্র। ঃ-)
  • dc | 2402:e280:2141:1e8:1de3:c36d:59a2:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৪546911
  • লিগ অফ এক্স্ট্রাঅর্ডিনারি *জেন্টলমেন
  • Bratin Das | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৪546910
  • কালকেও গুরুসেবা করলাম

    লসাগুদা, চায়ের দোকান হেব্বি চলবে।
    আমার এখনো মনে আছে লেচমিয়ার এ "নেচার পাবলিশিং গ্রুপ " কাজ করে ছিলাম কিছুদিন। নেচারের নানা বিষয়ের সম্পাদকের মধ্যে হংস মধ্যে বক যথা হয়ে আমরা তিন জন টিসিএস এর লোক। সেটা বড় কথা নয়, বড় কথা হল ওখানে প্রায় কুড়ি রকম চা পাওয়া যেত। আমি রোজ একটা করে ট্রাই করতাম wink
  • dc | 2402:e280:2141:1e8:1de3:c36d:59a2:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৩546909
  • বাংলায় অন্তত অল্ট হিস্টরি বা রেট্রোফিউচার স্টিমপাংক তো লেখাই যায়। সেরকম টেকনোব্যাবল লাগবে না, আর প্রচুর উপাদান আছে। পলাশীতে সিরাজ বিজয়ী হয়েছেন, এটা নিয়েই খান কুড়ি অল্ট হিস্টোরি উপন্যাস নামিয়ে দেওয়া যায়। চাই কি একটা বাঙালি লিগ অফ এক্স্ট্রাঅর্ডিনারি জেন্টলম্যান গ্রাফিক নভেল সিরিজও বার করা যায়, অ্যালান মুরের থেকে ইনস্পিরেশান নিয়ে। 
  • &/ | 151.14.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৩546908
  • চৈতন্যদেবকে নিয়েও বহু মানুষ ওরকম উৎসুক, কী হল ওঁর শেষ পর্যন্ত, গুমখুনই করল না কী করল। সেই বিষয়ে গবেষণা করতে গিয়ে নাকি গবেষক খুন হয়ে গেছেন এইরকম ব্যাপারও আছে। ওখানেও একটা এলিয়েন কানেক্শন দিয়ে যদি এই পাঁচশো বছরেরও বেশি পরে ওঁকে ফিরিয়ে আনা যায়, ভীষণ একটা গন্ডগোলে পড়ে যাবেন, কারণ সব বদলে গেছে, ট্রেন চলছে প্লেন চলছে, হাতে হাতে সেলফোন চলছে, সে এক মারাত্মক রকমের অন্য জগৎ। সুভাষের ততটা অসুবিধে হবে না, উনি ট্রেন বাস প্লেন সাবমেরিন রেডিও টেডিও দেখে গেছেন।
  • &/ | 151.14.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৮546907
  • মাঝে মাঝে ইচ্ছে করে যদি সুভাষকে নিয়ে কেউ একটা সাইফাই লেখেন, এলিয়েনরা ওঁকে নিয়ে গেল, বেশিরভাগ সময়টা হাইবারনেট করে রাখল তাই বয়স প্রায় ওরকমই রয়ে গেল, তারপর ফেরৎ দিয়ে গেল কোনো এক হিমালয়-সংলগ্ন আশ্রমে। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৪546906
  • স্টলে এত ভীড় দেখে দূর থেকেই একজন জিজ্ঞেস করছিলেন, ওখানে কী হয়েছে? কোনো সেলিব্রিটি এসেছেন? উত্তর শুনেছেন, সুভাষ বসু এসেছেন। ঃ-)
  • lcm | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৩546905
  • সেইজন্য ঐ বইটা (সুভাষ ফিরে এসেছিলেন) দরকার ... ওতে যদি বলা থাকে ফিরে আসার পর সুভাষ চায়ে ক চামচ চিনি নিতেন .... নিশ্চয়ই থাকবে...
  • &/ | 151.14.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২১546904
  • 'সুভাষ এখানে চা খেতে এসেছিলেন' নাম দিলে আরও রমরম করবে। ঃ-)
  • lcm | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৮546903
  • আমি ভাবছি একটা চায়ের দোকান দেবো - নাম হবে - সুভাষ এখানে কখনও চা খেতে আসেন নি (সু-এক-চাখেআনি) ... 
    ( কৃতজ্ঞতা ঃ বাংলা সিনেমার ফাস্ট এবং ফার্স্ট বয় সিজিদ্দা ( নেস্টেড কৃতজ্ঞতা - আবাপ )) 
  • &/ | 151.14.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২546902
  • চিন্তা করে দেখুন, স্রেফ সুভাষের নামেই এত ব্যব্সা। বইয়ে কী আছে সে তো বোঝাই যাচ্ছে। ঃ-)
  • dc | 2402:e280:2141:1e8:1de3:c36d:59a2:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১১546901
  • অর্থাত সুভাষের মতো সুভাষের বইও ফিরে আসবে? 
  • lcm | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১১546900
  • মুশকিল হল ... এত ভিড় হলে সুভাষ ফিরবেন কী করে ... 
  • &/ | 151.14.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১০546899
  • 'সুভাষ ফিরে এসেছিলেন' এই বই কিনতে নাকি এত ভীড় হয়েছে, লোকে ঠেলা খেয়ে ঢুকতে পারে নি। সব বই শেষ। নোটিশ ঝুলিয়েছে যে দুঃখিত, বই শেষ। বই আবার আসবে অমুক তারিখে।
    (এই 'সুভাষ ফিরে এসেছিলেন' বইয়ের মূল বক্তব্য মনে হয় আদতে অনূজ বা চন্দ্রচূড়ের, কেউ বাংলা করেছেন। )
  • lcm | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৮546898
  • আরে বোতিন যে ... 
  • lcm | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৭546897
  • চায়না গ্লোবাল অটো ইন্ডাস্ট্রিতে লেট এন্ট্রি করেছে, কিন্তু গ্রোথ রেট ভালো -  ২০২৫ সালে ​​​​​​​গ্যাসোলিন / ইভি ​​​​​​​সব ​​​​​​​মিলিয়ে ​​​​​​​চায়না ​​​​​​​প্রায় ​​​​​​​৮৩ লাখ গাড়ি ​​​​​​​এক্সপোর্ট ​​​​​​​করেছে ​​​​​​​বিভিন্ন ​​​​​​​দেশে, যেখানে ​​​​​​​২০২৫ সালে  ইউএস ​​​​​​​এর ​​​​​​​অটো এক্সপোর্ট ​​​​​​​এস্টিমেট ​​​​​​​সাড়ে ​​​​​​​আট ​​​​​​​লাখের মতন .. 
     
    In 2025, China exported 8.32 million vehicles, a year-on-year increase of 30%, including 3.43 million new energy vehicles (NEVs) exported, up 70% year-on-year, a significantly higher growth rate than the 16% in 2024
     
    ইলেকট্রিক গাড়িতে চায়নার ৭০% এক্সপোর্ট গ্রোথ হয়েছে ইয়ার ওভার ইয়ারে ...
  • &/ | 151.14.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৪546896
  • আরে ব্রতীন যে! সুপ্রভাত। শুনছি বইমেলায় খুব মজা করছ? স্টলে স্বেচ্ছাসেবা দিচ্ছ? ঃ-)
  • Bratin Das | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০১546895
  • আটোজ,লসাগু দা,দিনকাল কেমন কাটছে? 
  • MP | 43.23.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৮546894
  • @ lcm , আপনি যা তথ্য দেখাচ্ছেন তাতে তো বলতেই হয় যে দক্ষিণ এশিয়া ও আফ্রিকাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে ইম্পোর্ট ডিউটি জিরো করে চীন থেকে ইলেকট্রিক গাড়ি আমদানী করা উচিত | কি বলেন দাদা ?
  • &/ | 151.14.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৭546893
  • বাংলাদেশের এ কী অবস্থা? (পাকিস্তানেরও তো প্রায় তাই!) অথচ এত লোক বাংলাদেশ থেকে আসেন যান এই সাইটেই, এই ব্যাপারে তো কেউ কিছু ....
  • dc | 2402:e280:2141:1e8:1de3:c36d:59a2:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৬546892
  • এলসিএমদা, হ্যাঁ। আর চীনে ইনফ্রাস্টাকচার যে কি রেটে তৈরি হচ্ছে, ভাবা যায়না। 
  • lcm | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৩546891
  • চিনে বড় শহরগুলোতে অবস্থা অনেক ভালো, অনেক ক্ষেত্রেই পশ্চিমের অনেক দেশের মতনই, বা বেটার। শিল্পাঞ্চল গুলোতে এখনও  কিছ সমস্যা আছে। আর যে রেটে ইলেকট্রিক গাড়ি বিক্রি করছে, সেও ঠিক হয়ে আসবে।
  • lcm | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৮546890
  • ২০২৪ সালের হিসেবে থেকে - 
  • dc | 2402:e280:2141:1e8:1de3:c36d:59a2:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৭546889
  • ডোডেকাহেড্রন বললেই আমার কার্ল সাগানের কনট্যাক্ট মনে পড়ে :-)
     
    "চীনে পলিউশনের কী অবস্থা আদৌ কোনো ধারণা আছে? "
     
    আমার শালাবাবু অফিসের কাজে মাঝেমাঝে চীনদেশে যায়, তার কাছে শুনি যে বেজিং আর চেংডুতে কোন পলিউশান নেই। তবে চীনকে আমি একটু দূর থেকে শ্রদ্ধা করি, কারন কয়েক বছর আগে আমি, মেয়ে আর বৌ হংকং গেছিলাম, সেখান থেকে ম্যাকাউ ঘুরতে গেছিলাম, সেখানে চীনে ইমিগ্রেশানে আমাকে ঘন্টাখানেক আলাদা ঘরে নিয়ে গিয়ে নানান জেরা করেছিল। ভয়ানক ভয় পেয়ে গেছিলাম :-)
  • &/ | 151.14.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪১546888
  • জিওমেট্রিও বেশ আইডিয়াল ব্যাপার। ওই যে সেই ডুডেকাহেড্রন? আরও নানা আইডিয়াল পলিহেড্রন? মাত্র কয়েকটাই তো আছে।
  • dc | 2402:e280:2141:1e8:1de3:c36d:59a2:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৮546887
  • ঠিক জিওমেট্রি না, আমি পিয়ানো অ্যারিথমেটিক, অপারেটর, প্রুফ থিওরি, ক্যান্টর সেট ইত্যাদির কথা বলছি, যার থেকে জিওমেট্রি বা অন্যান্য আরও ম্যাথামেটিকাল কনসেপ্ট এসেছে। 
  • &/ | 151.14.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৭546886
  • জাফর ইকবালের বাংলা কল্পবিজ্ঞান এর মূল আইডিয়া এবং কোনো কোনো ক্ষেত্রে ঘটনাবিস্তারও ইংরেজী বা রুশ কল্পবিজ্ঞান থেকে নেওয়া, মৌলিক জিনিস না। কিন্তু পরিবেশন সুন্দর, কিছু কিছু ক্ষেত্রে দেশীয়করণ চমৎকার। ওঁর নিজস্ব মৌলিক কাহিনি যেগুলো, কিশোর অ্যাডভেঞ্চারকাহিনি, সেগুলো অনেক বেশি ভালো লাগে আমার।
  • &/ | 151.14.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩০546885
  • জিওমেট্রি। আইডিয়াল জ্যামিতি যাকে শুধু আইডিয়া হিসেবেই পাওয়া যায়। একটু বেঁকেতেড়ে গিয়ে যা বাস্তব জগৎ তৈরী করে। এইরকম একটা কিছুর উপরে ভিত্তি করে একটা সিক্রেট সোসাইটিও ছিল পিথাগোরাসের।
  • MP | 43.23.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৭546884
  • @&/,
    ভারতের পলিউশনের ব্যাপারটা নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি। আমি গত বছরেই কালীপুজোর ঠিক আগে আগ্রা দিল্লি বেড়াতে গেছিলাম। আগ্রা বেড়াতে গিয়ে দেখলাম যে তাজ করিডোরে দশ মিনিটের পথ হাঁটতে গিয়ে সকাল সাড়ে সাতটার সময়েই পলিউশনে গলা চোক করে গিয়ে কেশে কেশে এক ভয়াবহ অবস্থা। এলাকার লোকজনের একজন ভাঙা ভাঙা বাংলায় বললেন এক্ষুনি হোটেলে ফিরে যেতে। কোনোরকমে পালিয়ে বেঁচেছিলাম। এছাড়াও হিন্দি ভালো না বলতে পারবার জন্যে এবং হিন্দী কথায় বাংলা টান থাকে বলে "are you Bangladeshi" শুনতে হয়েছে।

    চীনের ক্ষেত্রে কলকাতার অনেক লোককে জানি যারা প্রায় প্রতি বছর চীন যায় ব্যবসার কাজে। আমার আগ্রার মত ভয়াবহ অভিজ্ঞতা চীনের ক্ষেত্রে কাউকেই বলতে শুনিনি। কোবিদ কুখ্যাত উহান শহরকে ২০২২ সালের পরেও তো এরা অনেকেই বেশ জমকালো শহর বলেছেন। চীনে বোধয় বাংলাদেশী কিনা এসব শুনতে হয়না।
  • dc | 2402:e280:2141:1e8:1de3:c36d:59a2:***:*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৬546883
  • "ডিসি কি জাফর ইকবালের 'কপোট্রনিক সুখদুঃখ' পড়েছ? বাংলা কল্পবিজ্ঞানে"
     
    না অরণ্যদা, পড়িনি। বাংলা কল্পবিজ্ঞান কিছুই পড়িনি, ছোটবেলায় অদ্রীশ বর্ধন ছাড়া, তাও যখন বুঝলাম উনি আর্থার সি ক্লার্ক থেকে টুকতেন তারপর আর পড়িনি। আমার মনে হয় বাংলা ভাষা কল্পবিজ্ঞান লেখার উপযুক্ত না, কারন ইংরেজিত যে প্রচুর পরিমাণ টেকনিকাল শব্দ, জার্গন ইত্যাদি ব্যবহার করা হয় তার কিছুই বাংলায় নেই। ফলে ইংরেজিতে যেভাবে টেকনোব্যাবল ব্যবহার করা হয়, সাইবারপাংক বা স্পেস অপেরায় যেভাবে দৃশ্যকল্প ফুটিয়ে তোলা হয়, সেটা বাংলায় সম্ভব না। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত