এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ছোটগল্প | 2600:1002:b061:73cf:5542:b438:3256:***:*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৯:৫৩546761
  •  Raymond Carver তো ছোটগল্পের writer of writer's 
  • প্রস্তাব | 165.225.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৯:৪৬546760
  • বানাম ভুল মার্জনীয় 
  • প্রস্তাব | 165.225.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৯:৪৫546759
  • কেকে - দেখুক, জখন কিছু জান্তুম না তখন যদিবা লেখার কথা ভাব্তুম, শিক্ষার প্রে দেখলুম ক্রিয়েটিভ রাইটিং অতীব ঝক্কির ব্যাপার, বিশেষ করে আমার মত সুখী মানুষের পক্ষে। সেজন্যে যাঁরা ঐ কাজ করেন তাঁদের প্রতি আমার শ্রদ্ধার সীমা নেই, আপনি সুদ্ধ। 
  • kk | 2607:fb91:4c8e:d999:a966:5760:ae92:***:*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৯:৪৫546758
  • আহা, চাপ নেই! কিন্তু নিজের খুশিতেই লেখেন কি আর নি? সেই যদি পড়া যেতো আর কী। যদি আপনার আপত্তি না থাকে।
  • প্রস্তাব | 165.225.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৯:৪১546757
  • খাইসে 
    কি মুশকিল! শিখলেই ডেলিভারি করতে হবে কোম্পানির মত এরকম প্রোডাক্টিভিটির চাপ থাকলে তো মহা বিপাক! 
  • kk | 2607:fb91:4c8e:d999:a966:5760:ae92:***:*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৯:৩৪546756
  • প্রস্তাব,
    আপনার লেখা ছোটগল্প কোথায় পড়তে পাবো?
  • :|: | 2607:fb90:bd27:da01:1d3c:5c06:aab6:***:*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৯:৩৩546755
  • তেল কিনতে বলছে নাকি? আমি যে শুনলুম দিতে বলছে। তেল না দিলে ভাগ্যে ডডনঙ্গ 
  • :|: | 2607:fb90:bd27:da01:1d3c:5c06:aab6:***:*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৯:৩১546754
  • "বড় হওয়া ব্যাপারটা আসলেই একটা স্ক্যাম।"
    বড়ো হাতের ক্ক! 
    কিন্তু ...
    আশার কথা হলো -- আসলে, কেউ বড়ো হয় না, বড়োর মতো দেখায়।
    কাজেই ওই স্ক্যাম নিপাত যেতে পারে।
  • প্রস্তাব | 165.225.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৯:২৯546753
  • খুবই কঠিন সমস্যা। 
    যদুবাবুর priority যদি শিগ্গিরি ছোটগল্প লেখা হয়, তবে অ্যাসাইনমেন্টের আগেই রেমন্ড কারভার পড়তে হবে। একটা anthology থেকে এই গল্পটাই পছন্দ করে টোম জেন্ক্স আমাদের ছোটগল্প লেখা শিখিয়েছিলেন। 
  • &/ | 151.14.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৯:২৯546752
  • ভারতকে কোথাকার তেল কিনতে বলছে?
  • যদুবাবু | ৩১ জানুয়ারি ২০২৬ ০৯:২১546751
  • উঃ সত্যি। এখন শুনে আবার পড়তে ইচ্ছে করছে। 
     
    তবে আমি ছোটবেলায় গড়গড়িয়ে ইংরেজি পড়তে পারতাম না - সবই ধেড়ে বয়সে। আইএসআইএর সেকেণ্ড বা থার্ড ইয়ারে উঠে বোঝা গেলো, সেই তো পরীক্ষার আগের রাতে দুর্যোধনদার দোকানে ম্যাগি আর কালো কফি আর একশো আটটা বিড়ি খেয়ে পুরো সিলেবাস আপডাউন মারতে হবে। অতএব সেমিস্টারের বাকি সময়টা গল্পের বই পড়াই বিধেয়। 

    কিন্তু এখন একদিকে রহস্যচটি, অন্যদিকে রেমন্ড কারভার আর সামনে একগুচ্ছ এ্যাসাইনমেন্ট। বড় হওয়া ব্যাপারটা আসলেই একটা স্ক্যাম। 
     
     
    (একই বই দু কপি কারণ যে বন্ধু উপহার দিয়েছে সে যাত্রাপথে বই হারিয়ে গেছে ভেবে দুইবার অর্ডার করেছে দুটো দোকান থেকে।)
  • dc | 2402:e280:2141:1e8:e4dd:9f0:99e7:***:*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৭:২১546750
  • হ্যাঁ হ্যাঁ ইয়ান ফ্লেমিং পড়তে আমারও খুব ভাল্লাগতো। আর ফ্লেমিং এর বন্ড প্রথম কিছু বইতে কিন্তু বেশ রিয়েলিস্টিক ছিলো, সিনেমার বন্ডের মতো না। সেটা শন কনারিও প্রথমদিকে পোরট্রে করেছিলেন। যদ্দুর মনে পড়ে, স্যর রজার মুর প্রথম বন্ডের মধ্যে ছ্যাবলামো আমদানি করেছিলেন :-) তবে ছোটবেলায় সবচাইতে ভালো লাগতো পড়তে অ্যালিস্টেয়ার ম্যাকলিন। ছোটদের জন্য কি দুর্দান্ত একেকটা গল্প লিখেছিলেন! সাউথ বাই জাভা হেড পড়ে আমার সমুদ্রের নেশা ধরে গেছিল। 
  • যদুবাবু | ৩১ জানুয়ারি ২০২৬ ০৫:২৫546749
  • কেকে, রহস্যচটিকে আমারও থ্যাংকু। উইকএন্ডে শুনছি আবার বরফ পড়বে। লেপের তলায় ঢুকে জমিয়ে পড়বো। 
     
    জেমস বন্ড প্রসঙ্গে মনে হল, আমার ইয়ান ফ্লেমিংয়ের বইগুলো পড়তে ঘ্যাম লাগতো। তখনও সব সিনেমা দেখার সুযোগ হয়নি। বইগুলো বোধহয় জালি জেরক্স মার্কা পেপারব্যাক পেয়ে কিনে কিনে পড়তাম। পরে, সিনেমাগুলো দেখেটেখে বইয়ের বন্ডের মত শুধু একজন বন্ড অভিনেতাকেই মনে হয়েছে - টিমোথি ডালটন।
  • r2h | 134.238.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৪:৩১546748
    • একক | ৩১ জানুয়ারি ২০২৬ ০৪:২৪
    • ... জোর করে ইনক্লুসিভ হতে গিয়ে গজকচ্ছপ আমদানি করচে হলিউড আজকাল। 
     
    হুঁ :/
  • একক | 103.59.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৪:২৪546747
  • টারান্টিনো বানাতে পারে। যদি ওয়ান্স আপন আ টাইম এর সিকোয়েল বানায়, রজার মুরের টাইম ফ্রেম ধরে। 
     
    তবে এসব আর না বানানোই ভালো।  জোর করে ইনক্লুসিভ হতে গিয়ে গজকচ্ছপ আমদানি করচে হলিউড আজকাল। 
  • r2h | 134.238.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৪:১৩546746
  • হ্যাঁ, বিকিনি আর বন্দুকবাজের সিনেমার আশা ছেড়েই দিয়েছি, আজকাল ওসব সিনেমা আর বানায়ও না। জেমস বন্ডকেই কেমন একটা রসকষহীন গোমড়া বানিয়ে দিল।

    পাতালের পাকচক্র শেষ, এবার পরের বই গুপ্তধনের সন্ধানেও পড়ে ফেলবো! অ্যাডভেঞ্চার তো একেবারে অরিপূর্ণ, একটা হাল্কা হহপাপ্রেও আছে।
  • একক | 103.59.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৩:৫৯546745
  • এতো হয়তো র মধ্যে থাকেন ক্যানো। চিনির গপ্প না করে চিনি খেয়ে চিনি হয়ে দেকুন না। কাঁসি র কন্সার্ট এ হরে রাম হয়না। কিন্তু যেকেনে হয় গিয়ে একবার নেচে দেকুন। ভজুনে নেশা কী জিনিস টের পাবেন। একদিন একটা টী আর হাপ্প্যান্ট পরে পায়ে স্নীকার গলিয়ে ভজনের দলে ভীড়ে যান। পয়লা পয়লা ইনহিবিশন হবে, আমি কী আমি কেন একেনে,  এসব ইগোগজগজি। কিন্তুক তালে যদি একবার পড়ে গ্যালেন সে নেশা বিপুল নেশা।  ভজুনে নেশা বলে কতা!!  দেখুন করে একবাট্টি 
  • &/ | 151.14.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৩:৫৪546744
  • কাঁসির কনসার্ট!!! ওরে বাবা! সঙ্গে হয়ত তারস্বরে হরে রাম হরে কৃষ্ণ! ওহ্হ্হ্হ।
    ঘোর বাম আমলেও অবশ্য অষ্টপ্রহর সংকীর্তন শুনতাম আশেপাশে। পিতামহীস্থানীয়রা কইতেন ষোলো প্রহরও নাকি হয়। কানে তুলো গুঁজে থাকতে হত তাহলে। ওরে বাবা।
  • &/ | 151.14.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৩:৫০546743
  • লী ম এর এক জ্যেঠামশায় ( বা ওরকমই কোনো আত্মীয়) ছিলেন তিনি মনের আটক বা মনখারাপ বা মনের ওরকম কিছু কাটাতে শক্ত শক্ত অঙ্ক কষতেন, কঠিন কঠিন সব থিওরেম প্রুফ করতেন। আমরা যেমন মনখারাপ কাটাতে গল্পের বই পড়ি, উনি জটিল অঙ্ক কষে মনখারাপ কাটাতেন। ঃ-)
  • একক | 103.59.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০৩:৫০546742
  • তখন বিকেপালের  শিবশক্তি চলে যাবেন। ভ্যানিলা স্পেশাল এক ঘটি বানিয়ে দিতে বলবেন। চোঁ করে মেরে টুক্টুক করে হেঁটে চলে যাবেন রাজবল্লভপাড়া। ঠিক মোরের মাথায় মন্দির সন্ধে হলেই শুরু হয় কাঁসির কন্সার্ট।  নানা সাইযের, সে মানে খঞ্জনি দিয়ে শুরু আর আর ইয়াব্বড় কাড়া নাকাড়া। মেঝেতে থেবড়ে বসে শুনতে থাকুন। 
     
    কোথায় সব ফগ টগ!  
  • kk | 2607:fb91:4c8e:d999:a966:5760:ae92:***:*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০২:৫৪546741
  • স্তম্ভন অর্থে স্ট্যাগনন্সি তো হয়ই। আবার 'freeze' ও বোঝানো যায়। একেক সময় ব্রেন ফগ হয়ে টয়ে মাথা, মুড সবই কেমন ফ্রোজেন মত হয়ে যায় না?
  • lcm | ৩১ জানুয়ারি ২০২৬ ০২:৪৬546740
  • স্তম্ভন = stagnancy ?
  • স্তম্ভন | 165.225.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০২:৩৪546739
  • লীম এবং পরশুরামও সময় সময় স্তম্ভন কাটাতে কাজ দেয়। 
     
    (তাই বলে ০০৭ বা স্বপনকুমার যে এমিগডালা বন্ধ করতে কাজ দেয় না এমন বলছি না)  
     
    শীর্ষেন্দু প্রসঙ্গে, (বোদাগু ফের ক্ষেপে যাবেন তা সত্ত্বেও বলি) - সেকালে উড়েমন কিশোর কিশোরীদের জন্যে 'বুরুন তুমি অঙ্কে তেরো'র অমোঘ আকর্ষণ কাটান কঠিন ছিল। রিগ্রেসিভ প্রগ্রেসিভ যাকে যা খুশি লেবেল করুন, বুর্জোয়া বলে গালমন্দ দিন - সে সব ব্যক্তিগত ব্যাপার, কেনাকাটার মত। তবে ঘটনা ছিল ঐ - শীর্ষেন্দু স্তম্ভন কাটাইবার জবরদস্ত আকর ছিলেন।  
  • kk | 2607:fb91:4c8e:d999:a966:5760:ae92:***:*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০১:২৪546738
  • হুতো, বাঃ, পড়ো পড়ো।ঐ সাইটে দেখেছি স্বপনকুমার, ড্রাগন, বাজপাখি এইসব সিরিজের বইও আছে। যা বলেছো, একেক সময় স্তম্ভন কাটাতে এইসব বই চমৎকার কাজ দেয় সে ঠিক বন্দুক আর বিকিনির যুগলবন্দী নাই বা হলো wink
  • &/ | 151.14.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০১:০৮546737
  • বিধানের কল্যাণী নিয়ে একটা সিনেমা পর্যন্ত হয়ে গেছে। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০০:৫৫546736
  • মৌলিক শৈলী লীমরই। শী মু তো ওই এরা বুলডগ ওরা নেড়ি মার্কা সেগ্রিগেশনিস্ট। বড়দের লেখাপত্রে সেইসব প্রতিপাদ্যই প্রমাণ করেন। ছোটোদের লেখাপত্রেও ওই ভূত প্রেত কাপালিক ইত্যাদি ....
  • r2h | 134.238.***.*** | ৩১ জানুয়ারি ২০২৬ ০০:১৫546735
  • ওহ। আমি অবশ্য শীর্ষেন্দুর সঙ্গে লীলা মজুমদারের শৈলী বা দৃষ্টিভঙ্গীর কোন মিল কখনো খেয়াল করিনি। কল্পবিজ্ঞান ধরনের লেখাগুলিতে তাও একরকম বলা যায়, সুদূর ভবিষ্যতে খুব টিপিক্যাল বাঙালীয়ানা ধরন।
  • &/ | 151.14.***.*** | ৩০ জানুয়ারি ২০২৬ ২৩:৫১546734
  • লীলা মজুমদারের লেখা থেকে অনুপ্রেরণা পেয়ে ওই স্টাইলেই শিশু কিশোর সাহিত্য লিখতেন শী মু, কোথাও কোনো সাক্ষাৎকারে নাকি বলেছিলেন। তাই তো বলি, কেন আমার অমন কনফুশন হত? এইরকম সব কথাবার্তা "কেমন বৃষ্টি হচ্ছে রে?" "আজ্ঞে খুব। সৃষ্টি ভাসিয়ে নিচ্ছে" , এইগুলো তো লী ম র ভাষাশৈলী!
  • r2h | 134.238.***.*** | ৩০ জানুয়ারি ২০২৬ ২৩:২২546733
  • রহস্য চটি সিরিজ ও কেকেকে প্রচণ্ড থ্যাংকিউ।
    পাতালে পাকচক্র পড়ে ফেললাম আধখানা, নানান রকম সুড়ঙ্গ নরক্ঙাল বিভৎস মূর্তি - এইসবে একটু মাথা ঝিমঝিম করছে বলে ব্রেক নিলাম, কিন্তু এমন কিছু পাঠ্যবস্তুর আমার ভীষন দরকার ছিল। কী বলে যে ধন্যবাদ দিই, উহ। আরও ক'টা পদফ নামিয়ে রেখেছি, মগজের ছায়া একটায় না কাটলে আরও পড়বো।

    একটা জিনিস মনে হল - ফেল করা ছেলে, জঙ্গলের মধ্যে পরিত্যক্ত গম্বুজ, সাদা ঘোড়ায় চড়া রহস্যময় - এইসব পরবর্তীকালে শীর্ষেন্দুর লেখায় আমরা পড়েছি, পড়েছি না বলে গিলেছি বলাই ভালো; ট্রিটমেন্ট ইত্যাদি আলাদা, কিন্তু এইসব একেবারে।
    অবশ্য রহস্য রোমাঞ্চ কাহিনির প্লট পটভূমিকা এসবের মধ্যে মিল কিছু থাকাটা অসঙ্গত কিছু না।

    অন্যদিকে মনে হল আমাদের ছোটবেলাতেও পরিত্যক্ত বাড়ি, ভূতসঙ্কুল বটগাছ তেঁতুলগাছ বাঁশঝাড় এইসব ছিল। আজকাল বোধয় সব প্রোমোটেড ও ডেভেলপড হয়ে গেছে।
    বছর তিন আগে এক রাত দুই দিনের রেলযাত্রা করলাম পূব থেকে পশ্চিমে - আগে যেমন জনবিরল ইস্টিশন, লম্বা সময় জুড়ে জনহীন প্রান্তর দেখা যেত- সেরকম কিছু দেখতে পেলাম না, সর্বত্রই বসতি টসতি।
  • &/ | 107.77.***.*** | ৩০ জানুয়ারি ২০২৬ ২৩:১৪546732
  • @মানালি,  সেই  কমলমণির  কোনো  খবর  আর  পাওয়া  যায় ? কী  হয়েছিল  তাঁর ?  এইরকম  আর  একটি  কেস  সেই  বিধান  রায়  আর  কল্যাণী . কেউ  বলেন  কল্যাণী  বাস্তব , কেউ  বলেন  কাল্পনিক  :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত