এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:989:ff29:f389:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:৪২546611
  • আশা করি ফ্রান্স, ইটালি, স্পেন ইত্যাদিরাও ইউএসের মধ্যে পড়ে না। সেজন্যই বলছি, ওয়েস্টার্ন সোসাইটি :-)
  • dc | 2402:e280:2141:1e8:989:ff29:f389:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:৪০546610
  • এলসিএমদা, ফিনল্যান্ড আর নেদারল্যান্ড আশা করি ইউএসের মধ্যে পড়ে না (অন্তত ট্রাম্প এখনও অবধি সেরকম কিছু বলে নি) :-)
  • &/ | 107.77.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:৪০546609
  • ওপ্রা  ওপ্রা
  • dc | 2402:e280:2141:1e8:989:ff29:f389:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:৩৯546608
  • আমি শুধু আমেরিকানদের কথা বলছি না, শুধু লাস্ট কুড়ি তিরিশ চল্লিশ বছরের কথা বলছিনা। এরকম নাম ধরে ধরে আলোচনাও করতে চাইছিনা, কারন দুয়েকটা উদাহরনের মধ্যে সীমিত থাকলে সে আলোচনা এগোবে না। কয়েকটা উদাহরন দিয়ে আলোচনাটা জেনারালাইজ করতে চাইছি। ব্রডলি, ওয়েস্টার্ন সোসাইটিতে লাস্ট একশো দেড়শো বছরে ইন্ডিভিজুয়ালরা কিভাবে বিজনেস এম্পায়ার গড়তে সফল হয়েছেন, ইস্টার্ন সোসাইটিতে কেন অন্যরা সেভাবে সফল হননি, সেই রুট কজের কথা বলছি :-)
  • lcm | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:৩৬546607
  • হ্যাঁ, ব্রড ক্যানভাসের কথাই নীচে লিখলাম ...
  • lcm | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:৩৫546606
  • সাদাদের এডভান্টেজ - 
    Research indicates that in the United States, white individuals possess significant structural and historical advantages that make it easier to become successful business owners compared to other racial groups. This phenomenon, often referred to as "white advantage" or the "racial wealth gap," manifests in several ways. 
     
    ব্যক্তিগত দক্ষতা স্কিল মাথায় রেখেও বলে যে - 
    While individual merit and hard work are factors in entrepreneurship, studies suggest that the "self-made" narrative is often easier for those with existing financial and social capital. 
  • dc | 2402:e280:2141:1e8:989:ff29:f389:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:৩৪546605
  • "একটা কথা ভাবুন - এই যে তিনজনের উদাহরণ দেখুন, বিল গেটস, ওয়াল্ট ডিজনি, স্যাম ওয়াল্টম্যান - এরা তিনজনেই শ্বেতাঙ্গ ... একজন কৃষ্ণাঙ্গ মানুষের কি ২০ হাজার ডলার সিড মানি ছিল না"
     
    এলসিএমদা এগুলো মোটে তিনটে উদাহরন, এরকম আরও একশোটা উদাহরন আছে। আরেকটা দিলাম - ফিনল্যান্ডের নোকিয়া। আচ্ছা আপনার জন্য আরও একটা দিলাম, নেদারল্যন্ডের উইলিয়াম লিভার :-)
     
    "এ তো খুবই পরিস্কার -কারন তার আগের একশো বছর তাদের সঞ্চিত টাকা কড়ি ডাকাইতে এসে কেড়ে নিয়ে সাগরপারে পাচার করে দেয়নি বা তাদের বাপ ঠাকুর্দাকে তুলো ক্ষেতের কুলি বানাবে বলে চুরি করে ধরে নিয়ে যায়নি।"
     
    নাঃ, এটা রুট কজ নয়। 
     
    এলসিএমদা আর অন্যরা, আমি ব্রড ক্যানভাসে রুট কজের কথা বলছি। আমি একটা উদাহরন দিলাম আর আপনি বা আপনারা শুধু সেই উদাহরন দেখিয়ে কাউন্টার করলেন, এতোটা ন্যারো ব্যপার না :-) অন্তত অ্যাকাডেমিক বা সিরিয়াস আলোচনা ব্রড ক্যানভাসে হওয়া উচিত মনে করি (আমার নিজস্ব মত)। 
  • lcm | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:২৯546604
  • একটা কথা ভাবুন - এই যে তিনজনের উদাহরণ দেখুন, বিল গেটস, ওয়াল্ট ডিজনি, স্যাম ওয়াল্টম্যান - এরা তিনজনেই শ্বেতাঙ্গ ... একজন কৃষ্ণাঙ্গ মানুষের কি ২০ হাজার ডলার সিড মানি ছিল না ... 
  • r2h | 134.238.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:২৬546603
  • এ তো খুবই পরিস্কার -কারন তার আগের একশো বছর তাদের সঞ্চিত টাকা কড়ি ডাকাইতে এসে কেড়ে নিয়ে সাগরপারে পাচার করে দেয়নি বা তাদের বাপ ঠাকুর্দাকে তুলো ক্ষেতের কুলি বানাবে বলে চুরি করে ধরে নিয়ে যায়নি।
  • MP | 2409:4060:213:7cba:b079:2c26:7b3:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:২৫546602
  • "একটা ইকোসিস্টেমে লোকজন ব্যবসা পত্তন করতে আর সেই ব্যবসাকে ওয়ার্ল্ডওয়াইড কর্পোরেশনে এক্সপ্যান্ড করতে বেশী সফল হয়েছে, অন্য ইকোসিস্টেমে কম সফল হয়েছে। কেন?" কেউ কেউ বলেন যে সাম্রাজ্যবাদ একটা কারণ হতেই পারে l দুটো ইকো সিস্টেম কি একই জায়গাতে দাঁড়িয়ে একই সঙ্গে একই অবস্থান থেকে কম্পিট করবার সুযোগ পেয়েছিলো ? যদি না হয় সাম্রাজ্যবাদ কি তার কারণ হতে পারে ?
  • dc | 2402:e280:2141:1e8:989:ff29:f389:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:২৫546601
  • "এখানে শূণ্য মানে একেবারে লিটারেলি শূণ্য নয়।"
     
    অফ কোর্স laugh
  • dc | 2402:e280:2141:1e8:989:ff29:f389:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:২৪546600
  • "একটা আঠারো কুড়ি বাইশ বছরের মেধাবী ছেলে মেয়ে নিজের ব্যবসার সাম্রাজ্য বানাবে স্বপ্ন দেখবে -এটা আমাদের দেশগুলিতে বড় ঝুঁকি - কেন ঝুঁকি, কেন আমরা চাকরি ঘেঁষা - তার ঐতিহাসিক কারন তো আছেই"
     
    ঠিক। গত একশো বছরে এই ঝুঁকি কিছু কিছু সোসাইটি বা রিজিয়নে বেশী নিয়ে বেশী লোক সফল হয়েছে, অন্য রিজিয়নে কম লোক সফল হয়েছে। কেন? আমি এই রুট কজের কথা বলছি। আর শুধু আমাদের দেশ না, সারা পৃথিবীর নানান রিজিয়নের কথা বলছি। 
  • lcm | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:২৪546599
  • এখানে শূণ্য মানে একেবারে লিটারেলি শূণ্য নয়।

    যেমন, বিল গেটস ওয়েলদি ফ্যামিলি থেকে, মা ছিলেন বিসনেসওম্যান - ... Bill Gates's mother, Mary Gates, was a prominent businesswoman who served on boards and knew the CEO of IBM. She is credited with helping to secure the crucial IBM contract in 1980 that put Microsoft on the map. ...

    বা, ধরুন স্যাম ওয়ালটন -
    ... In 1945, after serving in the Army, 27-year-old Sam Walton and his wife, Helen, used $5,000 in personal savings and a $20,000 loan from his father-in-law, Leland Robson, to purchase a Ben Franklin variety store in Newport, Arkansas. Within three years, he increased the store's sales volume from $80,000 to $225,000. ...

    মানে শুধু তো টাকা নয়, নেটওয়ার্ক, কানেকশন, ইনভেস্টমেন্ট ইত্যাদি... হ্যাঁ, অবশ্যই ব্যবসা বাড়িয়েছেন... 

    কিন্তু এগুলো নিয়ে একটা থিওরি আছে, সেটা পরে বলব ...  একদিন একজন যখন বলেছিলেন প্রকৃত ভগবান হলেন টাটা আর আম্বানি, তখন তাকে বলেছিলাম... শোনার পরে সে এমনভাবে তাকিয়েছিল  ... 
  • dc | 2402:e280:2141:1e8:989:ff29:f389:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:২১546598
  • এ নিয়ে অবশ্য থান ইঁটের মতো মোটা মোটা বই লেখা হয়েছে, ইমিডিয়েটলি মনে আসছে ওয়েল্থ অফ নেশানস আর হোয়াই নেশানস ফেইল (এ দুটো চট করে পড়ে ফেলতে পারেন)। গত একশো বছরের বিভিন্ন সোসাইটির সোশিও পলিটিকাল এনভায়রমেন্ট, পলিসি এনভারনমেন্ট, ওয়ার্ল্ড ভিউ ইত্যাদি বহু কারন নিয়ে আলোচনা হয়েছে। 
     
    সেজন্যই বলছি, খ দা এই বাজারে অন্তত খান তিনেক প্রবন্ধ নামিয়ে ফেলতে পারেন :-) 
  • MP | 2409:4060:213:7cba:b079:2c26:7b3:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:২১546597
  • শূন্য থেকে শুরু ব্যাপারটা এখনো বুঝতে পারছিনা। উইকিপিডিয়া বলছে ওয়াল্ট ডিজনি, বিল গেটস, স্যাম ওয়াল্টম্যান প্রত্যেকেই ব্যাবসা শুরুর সময়ে ভাই বন্ধু বা শ্বশুরের সাহায্যে পেয়েছিলেন। এছাড়াও আরো অনেকে সাহায্য করেছিলেন। তাহলে শূন্য থেকে শুরু মানে আসলে কি ?
  • r2h | 134.238.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:২০546596
  • ইকো সিস্টেম মানে কী? গ্লোবাল মানে আমেরিকান, ব্যাপারটা অনেকটা ঐরকম। তার মধ্যে নানান কব্জি মোচড় আছে, বর্তমান রাজাসাহেব যার হেস্তনেস্ত করছেন।
    এইবার গ্লোবাল মানে সত্যিই আমেরিকান, কিন্তু সেটা কী করে হল, পৃথিবী কী করে পশ্চিমে হেলে পড়লো, সেসব দেখতে হবে আরকি।
    একটা আঠারো কুড়ি বাইশ বছরের মেধাবী ছেলে মেয়ে নিজের ব্যবসার সাম্রাজ্য বানাবে স্বপ্ন দেখবে -এটা আমাদের দেশগুলিতে বড় ঝুঁকি - কেন ঝুঁকি, কেন আমরা চাকরি ঘেঁষা - তার ঐতিহাসিক কারন তো আছেই।
  • r2h | 134.238.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:২০546595
  • কী জানি। খুড়া জ্যাঠা এক অন্ন খেলেই পুঁজির টাকা গজাবে- এ কেমন ব্যাপার আমি জানি না। সংসারে খরচে সাশ্রয় হবে তা ঠিক।

    আমেরিকায় বাংলাদেশীদের দেখি - চার পাঁচ বন্ধু একটু একটু করে টাকা জমিয়ে পাঁচ বছরের মাথায় দড়াম করে গ্যাস স্টেশন কিনে ফেললো। এর জন্য কী আর এক বাড়িতে থাকতে হয়? দিনে তিনটে কাজ করার সুযোগ, কাজে যথাযথ পারিশ্রমিক, সামনে একটা স্বপ্ন যেটা পুরোপুরি অলীক না, মোটামুটি রকম সামাজিক নিরাপত্তার আশ্বাস, একটা অনুমানযোগ্য ভবিষ্যৎ - এইসবই তো।
  • dc | 2402:e280:2141:1e8:989:ff29:f389:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:১৪546594
  • অবশ্যই এক্সেপসান আছে, যেমন জাপানে সোনি আর টোয়োটা। কিন্তু এরা ​​​​​​​ফিউ ​​​​​​​অ্যান্ড ​​​​​​​ফার ​​​​​​​বিটুইন। 
     
    কোরিয়ার সামসুঙ আরেকটা ইন্টারেস্টিং কেস স্টাডি। এরা ফিউডাল এম্পায়ার হিসেবে এক্সপ্যান্ড করেছে, আবার অনেক সময়ে প্রফেশনাল ম্যানেজমেন্টও ব্যবহার করেছে। ফিউশান অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট। 
  • dc | 2402:e280:2141:1e8:989:ff29:f389:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:১২546593
  • একটা ইকোসিস্টেমে লোকজন ব্যবসা পত্তন করতে আর সেই ব্যবসাকে ওয়ার্ল্ডওয়াইড কর্পোরেশনে এক্সপ্যান্ড করতে বেশী সফল হয়েছে, অন্য ইকোসিস্টেমে কম সফল হয়েছে। কেন? টাকা এখানে ফ্যাক্টর নয়, কারন ভালো বিজনেস মডেল বা রেভিনিউ স্ট্রিম দেখালে বহুযুগ থেকেই ইনভেস্টররা টাকা ঢালতে প্রস্তুত থাকেন। কিন্তু সেই রেভিনিউ স্ট্রিম দেখানোর অবস্থায় আসা বা আসতে পারা, এটা একটা ইকোসিস্টেমে বেশী হয়েছে, অন্য ইকোসিস্টেমে কম হয়েছে। 
     
     
  • dc | 2402:e280:2141:1e8:989:ff29:f389:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:০৫546592
  • "টাকা থাকা বলতে আমি ব্যক্তিগত টাকার কথা বলছি না, সিস্টেমের মধ্যে, কম্যুনিটির মধ্যে, নেটওয়ার্কের মধ্যে টাকা থাকার কথা বলছি। চতুর্দিকে ইন্ভেস্টর যাদের বিপুল টাকা ও দু'দশ মিলিয়ন এদিক ওদিক ছড়িয়ে দিতে বুক কাঁপা তো দূরের কথা ভ্রূকুঞ্চনও হয় না- এমন গণ্ডায় গণ্ডায়"
     
    এইটে রুট কস নয় :-) ইনভেস্ট করার মতো টাকা সব দেশেই সব সময়েই আছে। কথা হলো, সেই ইনভেস্টমেন্ট চাওয়া হছে কিভাবে আর সেই ইনভেস্টররা কেন ইনভেস্ট করছে। আজকের দিনে দুদশ মিলিয়ন অনেক সহজে পাওয়া গেলেও, আজ্কের ভিসি নেটওয়ার্ক বা হেজ ফান্ড বা প্রাইভেট ইকুইটি নেটওয়ার্ক কয়েক দশক আগেও ছিল না। ওয়াল্ট ডিজনি, স্যাম ওয়াল্টন, বিল গেটস - মাত্র তিনটে উদাহরন দিলাম, যাঁরা শূণ্য থেকে শুরু করেছিলেন আর বহু বছর লেগে থেকে নিজেদের এম্পায়ার প্রতিষ্ঠা করেছিলেন। একট সময় অবধি এরা কেউ লার্জ স্কেল ইনভেস্টমেন্ট পাননি, কিন্তু নিজেদের উদ্যমে আস্তে আস্তে ব্যবসা বাড়িয়েছিলেন, আর সেই যাত্রাপথে নানারকম ইনস্টিটিউশনাল সাহায্য পেয়েছিলেন। এরকম আরও অন্তত একশোটা নাম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের থেকে বলতে পারি। ইস্টার্ন ওয়ার্ল্ড, নট সো মাচ। কেন? আমি এই রুট কজটার কথা বলছি। 
  • r2h | 134.238.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:০০546591
  • বাঙালীর কেন সে ক্ষমতা নেই তার উত্তরে আমার অতি পুরাতন চর্বিত চর্বনকেই একমাত্র কারন মনে হয় - দুশো বছরে মাজা ভেঙে যাওয়া, ফলত একাধিক মন্বন্তর, দেশভাগের খাঁড়ার ঘা, কম্যুনিটি ভাগ হয়ে যাওয়া।

    অন্য কোন সম্প্রদায় এত বিপর্যয়ের মুখে পড়েনি, গুজরাটি, মারোয়াড়িরা বরাবর অন্য জায়গায় ট্রেডার, তাদের নিজের অঞ্চল গরীব, অনুর্বর, নানান ভেদাভেদে আচ্ছ্ন্ন, কিন্তু তারা অন্য জায়গায় সফল। পাঞ্জাবীরা দেশভাগের পর সরকারি সহায়তা অনেক বেশি পেয়েছে, এছাড়া জমি ভাগের ব্যাপারে তফাত আছে, তাদের কৃষি শিল্প যদ্দুর জানি ওরকমভাবে দুদিকে ছড়িয়েও ছিল না।
  • MP | 2409:4060:213:7cba:b079:2c26:7b3:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:৫৫546590
  • @r2h, মাড়োয়ারি গুজরাটিরা তাহলে এরা কি করে এতো টাকা জোগাড় করে? এদের সোশ্যাল নেটওয়ার্কের পিছনেও কি জয়েন্ট ফ্যামিলি নেই?
  • MP | 2409:4060:213:7cba:b079:2c26:7b3:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:৫৩546589
  • @r2h,"টাকা থাকা বলতে আমি ব্যক্তিগত টাকার কথা বলছি না, সিস্টেমের মধ্যে, কম্যুনিটির মধ্যে, নেটওয়ার্কের মধ্যে টাকা থাকার কথা বলছি।" এটাই সত্য যা আপনি ঠিকই ধরে ফেলেছেন। সিস্টেম কমিউনিটি নেটওয়ার্কের মধ্যে থাকলে ইন্ডিভিজুয়ালের সফলতার সম্ভাবনা অনেকটাই বাড়ে। ডিসি যাদের নাম বললেন আম্রিকার সেসব অন্ট্রিপ্রিনিয়ারেরাও নিশ্চয় নিজেদের সিস্টেম কমিউনিটি নেটওয়ার্কের মাধ্যমেই সাফল্য পেয়েছেন। 
  • r2h | 134.238.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:৫২546588
  • জয়েন্ট ফ্যামিলির সঙ্গে এর কী সম্পর্ক? আমেরিকানদের কোন দেশি যৌথ পরিবার? আগপাস্তলা সব গরীব হলে জয়েন্ট দিয়ে কী হবে। অন্যরকম জয়েন্ট দিয়ে দারিদ্র‌্যের বেদনা বিস্মরণ হওয়া যেতে পারে বড়জোর।
  • MP | 2409:4060:213:7cba:b079:2c26:7b3:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:৪৬546587
  • @r2h,আপনার কথার সঙ্গে পুরোপুরি একমত। এখন প্রশ্ন হচ্ছে মাড়োয়ারি গুজরাটি এদের সোশ্যাল নেটওয়ার্ক এতো শক্তিশালী যে এরা বিজনেসের ক্যাপিটাল জোগাড় করতে পারে কিন্তু বাঙালীদের সে ক্ষমতা নেই। এর মূল কারণ কি বাঙালীর জয়েন্ট ফ্যামিলির শেষ হয়ে যাওয়া ? 
  • r2h | 134.238.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:৪৫546586
  • এবার সেই টাকা কী করে এল, ইনস্টিট্যুশনাল অ্যাডভান্টেজ - এদিক ওদিক লুটপাট, তুলো চাষ দাস ব্যবসা এইসব নানান কেঁচো এবং কেউটে হয়তো আছে।
  • r2h | 134.238.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:৪৩546585
  • ডিসি, প্রফেশনাল ম্যানেজমেন্ট, প্রসেস, ডকুমেন্টেশন -এইসব তো আছে; টাকা থাকা বলতে আমি ব্যক্তিগত টাকার কথা বলছি না, সিস্টেমের মধ্যে, কম্যুনিটির মধ্যে, নেটওয়ার্কের মধ্যে টাকা থাকার কথা বলছি। চতুর্দিকে ইন্ভেস্টর যাদের বিপুল টাকা ও দু'দশ মিলিয়ন এদিক ওদিক ছড়িয়ে দিতে বুক কাঁপা তো দূরের কথা ভ্রূকুঞ্চনও হয় না- এমন গণ্ডায় গণ্ডায়।
    একজনকে দেখি, তার গম বাজরা চিনির কমোডিটির ব্যবসা ছিল, আইটি স্টার্টআপ খুলবে বলে পাঁচ বছরে এগারো মিলিয়ন ডলার সোজা ফুঁকে দিলে, এখনও ইন্ভেস্টমেন্ট পেয়ে চলেছে। আমাদের অত টাকা কোথায়? মোগল বাদশারা থাকলে পরে হয়তো হতো আরকি।
    মারোয়াড়িদের বা গুজরাটিদের- কম্যুনিটির মধ্যে টাকা আছে। সেরকম সেরকম পরিকল্পনা থাকলে ব্যবসা ফাঁদতে তত অসুবিধে হয় না।
  • MP | 2409:4060:213:7cba:b079:2c26:7b3:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:৪০546584
  • "ওয়াল্ট ডিজনি থেকে শুরু করে বিল গেটস, র‌্যাল্ফ লরেন, স্যাম ওয়ালটন ইত্যাদি অন্তত হাজারখানেক উদাহরন দেওয়া যায়, যাঁরা শূণ্য থেকে শুরু করে বিরাট বড়ো বড়ো বিজনেস এম্পায়ার প্রতিষ্ঠা করেছেন।" এটা কি ন্যারেটিভ নাকি সত্য? শূন্য থেকে শুরু আদৌ কতোটা সত্য? কেউ বলতে পারবেন কি? এমন কি হতে পারে যে এরা কোনো নেটওয়ার্কের অন্তর্গত ছিলেন? শুন্য থেকে শুরু এ ব্যাপারটা কি আদৌ বিশ্বাসযোগ্য?
  • dc | 2402:e280:2141:1e8:989:ff29:f389:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৭:৪০546583
  • ইন জেনারাল, লাস্ট ধরুন দুশো বছরে, অর্থাত ক্যাপিটালিজম যখন অনেক দেশে প্রতিষ্ঠিত হয়েছে, তখন অন্ত্রপ্রনর বা উদ্যোগপতিরা বেশী সফল হয়েছেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, কম সফল হয়েছেন ইস্টার্ন ওয়ার্ল্ডে। অন্যভাবে বলা যায়, ক্যাপিটালিস্ট ব্যবস্থায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অন্ত্রপ্রনররা বেশী সফল হয়েছেন, বড়ো বড়ো ব্যবসা করতে পেরেছেন, সেই তুলনায় ইস্টার্ন ওয়ার্ল্ডে অন্ত্রপ্রনররা বড়ো ব্যবসা সেভাবে গড়ে তুলতে পারেননি। 
     
    এটা কেন হয়েছে, সেটা ভারি ইন্টারেস্টিং প্রশ্ন। এ নিয়ে লেখালেখিও বিস্তর হয়েছে, তার মধ্যে হফস্টেডের কালচারাল ডাইমেনশানস উল্লেখযোগ্য। র২্হ আর অন্য দুয়েকজন বোধায় লিখেছেন যে ওদের টাকা আছে তাই ওদের বড়ো বড়ো ব্যবসা আর আমাদের টাকা নেই তাই আমাদের ব্যবসা কম - এটা আমার মনে হয়না, বা এটা প্রাইমারি কারন নয়। ওয়াল্ট ডিজনি থেকে শুরু করে বিল গেটস, র‌্যাল্ফ লরেন, স্যাম ওয়ালটন ইত্যাদি অন্তত হাজারখানেক উদাহরন দেওয়া যায়, যাঁরা শূণ্য থেকে শুরু করে বিরাট বড়ো বড়ো বিজনেস এম্পায়ার প্রতিষ্ঠা করেছেন। কেন? একটা কারন অবশ্য বেশীরভাগ ম্যানেজমেন্ট কোর্সে বা বইতেই দেয়, যে ওয়েস্টার্ন কালচারে প্রফেশনাল ম্যানেজমেন্টে জোর বেশী দেওয়া হয়, আর সেটা কেন দেওয়া হয় অনুসন্ধান করতে গিয়েই হফস্টেডে তাঁর ছয়টি কালচারাল ডাইমেনশান বানিয়েছিলেন। 
     
    এছাড়া আমার মনে হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশ কিছু ইনস্টিটিউশনাল অ্যাডভান্টেজ তৈরি হয়েছে, লাস্ট ধরুন সত্তর-আশি বছরে, মানে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু সিনারিওতে। যাই হোক, এ নিয়ে খ দাকে অন্তত তিনটে প্রবন্ধ লিখতে অনুরোধ করলাম। এ নিয়ে অনেক আলোচনা করা যায় :-)
  • &/ | 151.14.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৪:৩৭546582
  • হুতেন্দ্র, বাংলা লেখালিখি প্রফেশনালি করেন, এরকম বিরল। অধিকাংশই অন্য জীবিকা বজায় রেখে তারপরে শখের লেখালিখি করেন, নিজের পকেট থেকেই অনেকে পাবলিশও করেন। কেউ কেউ অবশ্য শখের লেখালিখি পত্রিকা টত্রিকাতেই পাঠান, বই হিসেবে আর বার করেন না। কিন্তু পূর্ণসময়ের সাহিত্যিক বলতে বাংলায় সেভাবে কি কেউ আছেন? বড় হাউসের ডেস্ক জব যাঁদের আছে, তাঁরাও মাইনে পান সাংবাদিক বা ওরকম কোনো পদের জন্য।
    অথচ বাঙালি কিন্তু সাহিত্য করছেন ইংরেজিতে এরকম সাহিত্যিক হিসেবে যারা ক্লিক করেছেন, তাঁরা পূর্ণ সময়ের সাহিত্যিক। তাঁদের অন্য পেশায় জীবিকার্জন করতে হয় না, লেখার আয়েই দৌলতখানা, পঙ্খীরাজ, মনোহরদ্বীপে গরমের ছুটি কাটানো ইত্যাদি ....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত