এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০২:৫১546431
  • বিজয়লক্ষ্মী পন্ডিত যে ১৯৯০ সাল অবধি বেঁচে ছিলেন, বিশ্বাস হয়? ইন্দিরার অমন বিশাল অন্ত্যেষ্টি ১৯৮৪ তে, বিজয়লক্ষ্মীর তো কোনো উল্লেখ দেখা যায় নি? নাকি ছিল?
  • kk | 2607:fb91:4c8e:d999:99b9:f54e:3bbb:***:*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০২:৫০546430
  • ও আচ্ছা, থ্যাংকিউ অ্যান্ডর আর মশলাদার চা দুজনকেই।
  • মশলাদার চা | 165.225.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০২:৪৭546429
  • ইন্ডিয়ান স্টোরের চা বিভাগে গেলেই পাওয়া যাবে ঐ সব নানা বিচিত্র মশলার, স্বাদের চা। 
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০২:৪২546428
  • আদা গোলমরিচ দারুচিনি এলাচ জয়িত্রী এইসব প্রাচ্য মশলাই আছে :)
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০২:৩১546427
  • এক বৃদ্ধা আত্মীয়া বললেন তাঁরা কলাপাতায় লেখা শিখতেন, শিক্ষক কলাপাতা খেঁজে দিতেন, তার উপর দাগা বুলিয়ে শিখতেন অ আ ...
  • kk | 2607:fb91:4c8e:d999:99b9:f54e:3bbb:***:*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০২:২৯546426
  • মধ্যপ্রাচ্যের কী কী মশলা আছে ওতে? হ্যাঁ অ্যান্ডর? আমি খাইনি এই চা টা কখনো।
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০২:২৬546425
  • অক্ষর পরিচয় আমার হয়েছিল কালো স্লেটে, খড়ি দিয়ে লিখে দিল অ আ, নিচে দাগা দিয়ে দিয়ে কা গা ব গা করে লিখতে হল। কিছু বই ও ছিল, ছবিয়ালা। অক্ষরের ব্লক পেয়েছিলাম এ বি সি ডি র, বাংলা পাইনি। সেই ব্লকগুলো প্যাকেটেই রাখা হল, বের করলে হারিয়ে ভেঙে টেঙে যেতে পারে :) সুন্দর কিউবিক দেখতে ছিল।
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০২:১৭546424
  • আমি মধ্যপ্রাচ্যের মশলা ওয়ালা চা মিশ্রণ খাই, চা গুঁড়ো দুধ মশলা সব একসঙ্গে পাউডার করে ছোটো প্যাকেটে থাকে, খুলে গরম জলে মিশিয়ে নিলেই কাফি :)
  • r2h | 134.238.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০২:০২546423
  • ও, এধারে ভারতীয় দোকানে লোপচু বলে একটা দার্জিলিং পাতা পাওয়া যায় - সেটা আমার ভালোই লাগে।
    ফ্লাশ টাশের কী সব ব্যাপার আছে, সে আমি অত বুঝি না তাই নজরও দিইনা। ন্যাড়াদা দুখেদা ইন্দোদা অচিন্ত্যদা ওরা সব চায়ের সমঝদার, ধারে কাছে থাকলে বলতে পারতেন।
  • r2h | 134.238.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:৫৯546422
  • হ্যাঁ, ঐ অক্ষরের বই টই দেখে আরকি। পত্রিকা অবশ্য পড়তে পারেনি শুরুতে, প-এ-ক পড়েছিল নাকি, আর তাতেই জানতে পারা গেছিল যে এইসব হচ্ছে।

    আমাকে অ-আ-ক-খ অক্ষরের ব্লক কিনে দেওয়া হয়েছিল- এতে মনে পড়লো, আমাদের ছোটবেলায় বাংলা অক্ষরের ব্লক, রংচঙে কাট আউট - এইসব পাওয়া যেত। এখনও সেসব হয়? তো যাগ্গে, আমি নিরালায় একটা কম্বলের ল্যাজ ছিঁড়ে ছিঁড়ে সেসব ব্লকে বেঁধে জানালা দিয়ে ঝুলিয়ে কী একটা খেলা খেলতাম। ছিন্ন কম্বল ও হারানো অক্ষরের মধ্য দিয়ে সেসব জানাজানি হল।
    তারপর তো জলধরবাবু এলেন আমার অক্ষরপরিচয়ের দায়িত্ব নিয়ে।
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:৫৩546421
  • ফেবুর তন্ত্র মন্ত্র সাধুসঙ্গ শ্মশান মশান মুশকিল আ সান গ্রূপে ভর্তি হোন :)
  • PB | 2402:3a80:198d:cad:778:5634:1232:***:*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:৪৯546420
  • আমি ভাবছি ভূত প্রেত তন্ত্র মন্ত্র নিয়ে চর্চা শুরু করব। খুব কাজের জিনিস। কিভাবে শুরু করব, কারো কি জানা আছে? 
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:৪৭546419
  • বেসিক  রান্না  ভাত  ডাল  সেদ্ধ ভাজা , বেসিক  কিছু সেলাই  যেমন  জামা একটু  রিফু  করা  বোতাম  জুড়ে  নেওয়া ,  বেসিক  ঝাড়ামোছা গোছানো  গাছানো  এই গুলো  অনেকেই  শিখে নেন ,  খুব  কাজে  লাগে  সময়ে  অসময়ে 
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:৪২546418
  • নিজে নিজে  পড়াশুনো  শিখে  আনন্দবাজার ? বলেন  কী ?  অবশ্য  হয়তো   বর্ণগুলো  কেউ  শিখিয়েছিলেন  আর  ছোট ছোট  শব্দ , আম --উট --- সে  হতে  পারে 
  • r2h | 134.238.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:৩৮546417
  • হ্যাঁ, জীবন মোটের ওপর আনন্দময়, মলয় বাতাসে ভেসে যাবো শুধু কুসুমের মধু করিব পান, মাঝখান থেকে এই পয়সা কড়ি রণ রক্ত সফলতা সব গুষ্টির পিণ্ডি চটকেছে আরকি।
    সেসবের দিকে বেশি মন না দিলেই হল।
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:৩৬546416
  • হুতেন্দ্র , আপনার  এই  চারিদিকে  ফুল ফল পাখি শহর  বন্দর  নদী  সমুদ্র  আঁকুবাঁকু  করছে  শুনে  ভারী  ভালো  লগল ,   উড়ে  বেড়াতে  ইচ্ছে  করছে  :)
  • r2h | 134.238.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:৩৫546415
  • এই রান্নার ব্যাপারটা একটু জটিল। মানে আমি এই ম্যাগি ট্যাগি ওমলেট চা এইসব জিনিস স্কুলের মাঝামাঝি বয়স থেকেই পারতাম, তারপর বাড়ির বাইরে বেরিয়ে যেমন একা একা টিকিট কেটে বাসে চাপতে শেখা তেমনই অল্প সল্প আলুভাজা ভাত অখাদ্য মাংস চলনসই ডিমের ঝাল রান্নার মত টিকে থাকার আবশ্যিক শিক্ষা হিসেবেই শিখে নিয়েছি। তবে তার একটা কারন হতে পারে আশের পাশের অন্য বন্ধু ইত্যাদিরা বিষম রন্ধনপটিয়স গুছুনে ছিল বলে।
    আমার ধারনা ছিল সবাই হয়তো ওরকমই শিখে ফেলে। কিন্তু আসলে তা হয় না।

    এর অবশ্য রকমফের হয়। শংখ ছোটবেলায় নিজেই পড়াশুনো শিখে বানান করে আনন্দবাজার পত্রিকা পড়ে ফেলেছিল। তাতে আমার মা বাবার ধারনা হয়েছিল পোলাপান বোধয় ওরকমই হয়। তারপর আমার বেলা দেখা গেল সেসবে আমার কোন চাড়ই নেই।
  • . | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:২১546414
  • সব তো ফাঁস করা যাবে না। কিছু কিছু বলি কেমন?
    দশটা পাপোষ।
    একটা ডিভান।
    একটা বিশাল খাট সঙ্গে বিছানা টিছানা বালিশ টালিশ লেপ  চাদর ইত‍্যাদি।
    আরও কত কী কিনলাম।
    কত কত বাসন কোসন।
    সব মনেও রাখতে পারি না।
    প্রচুর জুতো। সব স্পোর্টস শু প্রায়। 
    আরও অনেক কিছু... মনে পড়লে লিখব।
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:২০546413
  • কেকে  , এইটা  একটা  ভালো  তো , এই  গরম মসালা  সিনেমাটা  দেখতে  হবে  :)
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:১৭546412
  • হুতেন্দ্র , ঠিকই .চায়ের  অনেক  রকম   ব্যাপার  আছে .  আমাদের  প্রাইমারি  আমলে  পাটীগণিতেও  আসাম  চা  দার্জিলিং  চা  এর  ব্যাপার  থাকত .
  • kk | 2607:fb91:4c8e:d999:99b9:f54e:3bbb:***:*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:১৩546411
  • বলেন কী! কী কিনছেন এত?
  • . | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:১০546410
  • আমি অনেকদিন ধরে শুধু শপিং করে চলেছি।
     
  • r2h | 134.238.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:১০546409
  • মরিচ্চা গুড়ও ঝোলা গুড়েরই রকমফের, সান্দ্র খেজুরের গুড়, তবে ওতে গুঁড়ো গুঁড়ো ব্যাপার থাকে, তলার দিকে খুবই। মরিচা গুড় দিয়ে গুগল সার্চ করলাম - একটা খবর দেখলাম, বেরিয়েছে হবিগঞ্জ এক্সপ্রেস নামে কাগজে, খবর হল নবীগঞ্জে ভেজাল মরিচা গুড়ের রমরমা ব্যবসা।

    টি ব্যাগের চা মোটে ভালা পাই না। চা হবে একটু আসাম একটু দার্জিলিং, সাত মিনিট ভিজবে, তবে না।
     
  • kk | 2607:fb91:4c8e:d999:99b9:f54e:3bbb:***:*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:০৮546408
  • আচ্ছা একক যে সেই একবার 'এমা দাৎশি'র রেসিপি দিয়েছিলেন সেইটা কোথাও তো খুঁজে পাচ্ছিনা। কেউ বলতে পারবেন নাকি কোন টইতে ছিলো?

    অ্যান্ডরের পোস্টটা পড়ে আমার সেই 'গরম মাসালা' সিনেমায় পরেশ রাওয়ালের উক্তিটা মনে পড়ে গেলো -- "চায় বানানা অমলেট খানে কি তারাহ আসান নেহী হ্যায়। পানি উবালনা পড়তা হ্যায়, চায় কি পাত্তি দেনি পড়তি হ্যায়, দুধ শক্কর মিলানা পড়তা হ্যায়" :-)
  • শ্রীমল্লার বলছি | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:০৬546407
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:০৪546406
     
    ‘খচ্যাং  খচ্যাং’    আমার বড় প্রিয় আওয়াজ! smiley
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:০৪546406
  • আলুভাজা  আর  ডিমভাজি  খুব  সহজ , ডিমভাজি  বেশি  সহজ , তেল  পর্যন্ত  লাগেনা , খচ্যাং  খচ্যাং  নেড়ে  গেলেই ...
  • শ্রীমল্লার বলছি | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:০৪546405
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:০১546404
     
    ঠিকই! এখন আরও সহজ হ’য়ে গেছে। আমাকেও সমসাময়িক হ’য়ে ওঠার চেষ্টা করতে হবে। 
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:০১546404
  • চা  তো  এখন  স্রেফ  কাপে  বেশ  গরম  জল  নিয়ে  টি ব্যাগ  ডুবিয়ে  হয়ে  যায় . আগেকার  দিনে  এমন  হত  না ।তখন  জল  ফুটিয়ে  তুলে  গুঁড়ো  চা  দিয়ে  পাত্র নামিয়ে  চাপা  দিয়ে .. পরে  ছাঁকনি  দিয়ে কাপে  কাপে  ঢেলে  দুধচিনি মিশিয়ে ...
  • শ্রীমল্লার বলছি | ২৭ জানুয়ারি ২০২৬ ০১:০০546403
  • kk | 2607:fb91:4c8e:d999:99b9:f54e:3bbb:***:*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০০:৫৩546401
     
    বলছেন যখন, চেষ্টা তখন করতেই হবে। ব’সে ব’সে অনেক সময় নষ্ট হোলো... 
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০০:৫৫546402
  • সিনেমা  দেখে  আর কী  হবে ? অডিও  স্টোরি গুলো  বরং  ভালো . সম্প্রতি  রবি  ঠাকুরের  গোরা  হচ্ছে .
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত