এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০২:৩০546221
  • কিন্তু কমলকুমার তো দরজায় মদ পেতেন না ? খালাসিটোলায় গিয়ে খেতেন শোনা যায় :)
  • Ranjan Roy | ২৪ জানুয়ারি ২০২৬ ০২:২৪546220
  • "কমলকুমারের থেকে স্বপনকুমারের কাটতি চিরকালই বেশি।"
     
    -- কবে কবীর বলে গেছেন "গোরস গলি গলি ফিরে
                                           মুদা বৈঠকে বিকায়"! 
     
    দুধ বেচতে ম্থায় করে গলি গলিতে দুধ চাই বলে ঘুরতে থাকো, মদএর হাঁড়ি নিয়ে ঘরের দরজায় বসে গেলেই যথেষ্ট, গ্রাহক আপনি আসবে। 
  • Ranjan Roy | ২৪ জানুয়ারি ২০২৬ ০২:১৮546219
  • Blabbering of pseudo intellectuals? 
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০০:৪৬546218
  • কেকে, তুমি তো অনুবাদ টনুবাদ করো, আচ্ছা 'আঁতেল মার্কা বাতেলাবাজি' কথাটাকে ইংরেজিতে ঠিক কীভাবে প্রকাশ করা যায়? এটা কিন্তু সেই ফরাসীদের আতেল না, আম বাঙালিরা যেভাবে দেখেন।
  • Manali Moulik | ২৪ জানুয়ারি ২০২৬ ০০:৩৯546217
  • ফিজিক্স শুনলে বুকের মধ‍্যে হিমবাহ ভেঙে পড়ার শব্দ শুনতে পাই। অতিকষ্টে মাধ‍্যমিকে এসেছিলো 92....তারপরেই তাহাকে দিয়াছি বিদায়। বড়ো ভয়ের সাবজেক্ট আমার এইডা।
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০০:৩৬546216
  • ভাল্লাব ভাই প্যাটেল ???? কী সাংঘাতিক !!!!
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০০:৩২546215
  • কেবলমাত্র কমিক্স বেরোবে সেরকম কোনো পত্রিকা ছিল না, ইন্দ্রজাল কমিক্স আলাদা পাতলা বই হিসেবে বের হত। সিমিলার পাতলা বই হত অমর চিত্রকথার। এগুলো বের হত কোথা থেকে?
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০০:২৩546214
  • কেকে, সৌরমন্ডলেই আছেন কোনোখানে নির্ঘাত :)
  • aranya | 2601:84:4600:5410:e02c:9145:85df:***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০০:২২546213
  • কেকে, তোমার পোস্ট টা পড়লাম, খুবই ছুঁয়ে যাওয়া লেখা 
  • kk | 172.58.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০০:১৪546212
  • অ্যান্ডর,
    জানিনা তো সৌর মণ্ডল এখন কোথায়। তাকে দেখেছিলাম হয়তো কুল্লে দুদিন না তিনদিন। আমাদের সাবসিডিয়ারি ফিজিক্স ক্লাস (ঐ যাকে বলে পাসকোর্স, আমরা বলতাম সাবসি) একসাথে হতো শুধু। তাও সে সেসব ক্লাসে বিশেষ আসতো না। নামটার জন্যই মনে আছে, তার মুখও মনে নেই আর অ্যাদ্দিনে!
  • aranya | 2601:84:4600:5410:e02c:9145:85df:***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০০:১০546211
  • শারদীয়া কিশোর ভারতীর অবস্থাও বেশ খারাপ। একসময় দুরন্ত ঈগল, নীল ঘুর্ণি, হলুদে সবুজে-র মত উপন্যাস বেরিয়েছিল , ভাবাই যায় না 
  • Manali Moulik | ২৪ জানুয়ারি ২০২৬ ০০:০৬546210
  • নবকল্লোল বাজপাখির ছায়া মার্কা খাজা জিনিস বহুকাল ধরেই চলত, তবে তখন টেকনোলজি না থাকায় জঞ্জাল এত বাড়েনি, এখন তন্ত্রে মন্ত্রে ভূতে প্রেতে ছেয়ে গেছে
     
    নবকল্লোল এখন একটি যাচ্ছেতাই পত্রিকা হয়েছে। 
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০০:০৫546209
  • নেট পূর্ব আমলে বিজ্ঞাপন জিনিসটা বেশ খরচ সাপেক্ষ ব্যাপার ছিল, বইয়ের ও। জনপ্রিয় রুচিশীল পত্রিকাতে প্রচুর বইয়ের বিজ্ঞাপন থাকত, সেইসব বই সবই উচ্চমানের ছিল তা নয়, বেশিরভাগই মধ্য থেকে নিম্ন। তবু সংখ্যা অত বেশি ছিল না সবকিছু বেশ কঠিন ছিল বলে। এখন সমাজ মাধ্যম এসে একেবারে তন্ত্রে মন্ত্রে ভূতে প্রেতে ছেয়ে দিয়েছে।
  • aranya | 2601:84:4600:5410:e02c:9145:85df:***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০০:০২546208
  • দস্যু মোহনের লেখক শশধর দত্ত 
  • aranya | 2601:84:4600:5410:e02c:9145:85df:***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ০০:০০546207
  • মাও বৌদ্ধ সন্ন্যাসীর মত হলেও কয়েক বার বিয়ে করেছিলেন :-) 
  • &/ | 107.77.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:৫৭546206
  • নবকল্লোল বাজপাখির ছায়া মার্কা খাজা জিনিস বহুকাল ধরেই চলত, তবে তখন টেকনোলজি না থাকায় জঞ্জাল এত বাড়েনি, এখন তন্ত্রে মন্ত্রে ভূতে প্রেতে ছেয়ে গেছে
  • ভাল কথা | 2600:1002:b07a:261:3dac:50d4:5d0c:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:৫৫546205
  • পানুকে ললিত ভাষায় তবে উচছৃঙ্খল সাহিত্য বলা যেতে পারে! পছন্দ হইল! 
     
    তো, স্বপনকুমার ও পানু সাহিত্য - উভয়েরই একই গুণাবলী দেখা যাচ্ছে পপুলারিটির পেছনে! তিনটে কারণের প্রথম ও দ্বিতীয়টা (অ্যাফরডেবিলিটি, পোর্টেবিলিটি) ব্যবহার করে কমলকুমার বিপনন করলে সেইটে পুণ্য কাজের মধ্যে ধরা যেতে পারে কিনা জানার ইচ্ছে রহিয়া যায়! 
  • &/ | 107.77.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:৫৪546204
  • কিরীটি রায় বলে এক গোয়েন্দা ছিলেন একসময়, কালো ভ্রমর ছিলেন কালপ্রিট. আপনারা কেউ কেউ হয়ত ..
  • &/ | 107.77.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:৫১546203
  • দস্যু মোহন ও কি স্বপন কুমারের?
  • &/ | 107.77.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:৪৯546202
  • দুই হাতে পিস্তল, তরতর করে পাইপ বেয়ে উঠছেন, ডান হাতে টর্চ --- সোজা কথা নয় :)
  • %% | 49.206.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:৪৯546201
  • সৌর মণ্ডল কারুর নাম হতে পারে না। লজিক্যাল ডিসক্রিপেন্সি। সমন পাবেন। 
  • lcm | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:৪৬546200
  • স্বপনকুমারের বইগুলো পপুলার হয়েছিল তার কারণ -
    (১) অ্যাফোর্ডেবিলিটি - কম দাম, ৫০ পয়সা থেকে ১ টাকার মধ্যে ...
    (২) পোর্টেবিলিটি এবং সাইজ - পাতলা চটি সাইজের বই হওয়ায় বাচ্চাদের নিজেদের মধ্যে আদানপ্রদানের সুবিধে ...
    (৩) ডাইজেস্টবল কনটেন্ট - বিষয়বস্তু ও চলিত ভাষা খুবই সহজপাচ্য...
  • &/ | 107.77.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:৪৫546199
  • কেকে, আছ? সেই সৌর মণ্ডলের কী হল? এখন তিনি কোথায়?
  • Manali Moulik | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:৪৫546198
  • এক শিক্ষক বলেছিলেন, সুহাসিনীর পমেটম্ না পড়লে নাকি বাংলা সাহিত‍্য জানাই হলো না। আচ্ছা, এটা কি পথের পাঁচালির একটা উত্তর? সুহাসিনী আর লখাই চরিত্র দুটো অপু দুর্গার সিক‍্যুয়েল?
  • কৌতূহলী | 115.187.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:৪১546197
  • কমলকুমার আর স্বপনকুমার তো দুটো এক্সট্রিম লেভেলের উদাহরণ হয়ে গেল। সেই সময়ে বাংলায় পপুলার লেখক কিন্তু অনেকেই ছিলেন, যাদের লেখা সাহিত্য গুণে সমৃদ্ধ। 
  • বোদাগু | 2406:b400:1a:cbdb:df4f:6d45:2421:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:৩৭546196
  • যাকগে এগুলো খুবই সাবজেক্টিভ বিষয়। 
  • r2h | 134.238.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:৩৭546195
  • বিজ্ঞাপন বেশি মানে চাহিদা বেশি? বিজ্ঞাপন তো চাহিদা তৈরির জন্য হয়, অনেক সময় কৃত্রিম চাহিদা ইত্যাদি। চাহিদা বেশি তো বটেই, বিজ্ঞাপন দিয়ে দিয়ে চাহিদাটা তৈরি যেহেতু। সেরা লেখকদের বিজ্ঞাপন আরেকটু বেশি হলে হয়তো একটা লেভেল প্লেইং ফিল্ডের সম্ভাবনা হত, কে জানে।

    বিজ্ঞাপন, খাজা কন্টেন্ট - সবই প্রচুর- এতে দ্বিমত নেই। তবে ব্যাপারটা ঐতিহ্যবাহী আরকি, অর্বাচীন কিছু না মনে হয়। কমলকুমারের থেকে স্বপনকুমারের কাটতি চিরকালই বেশি।
  • aranya | 2601:84:4600:5410:e02c:9145:85df:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:৩৬546194
  • কোনরকম পুশ সেল ছাড়াই, ছোটবেলায় আমরা স্বপনকুমার কে খুঁজে পেয়েছিলাম, জাস্ট বাই ওয়ার্ড অব মাউথ। ভয়ানক কাটতিও ছিল তার বইয়ের, খুবি পপুলার গোয়েন্দা ছিলেন তার সৃষ্ট চরিত্র দীপক।
  • বোদাগু | 2406:b400:1a:cbdb:df4f:6d45:2421:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:৩৩546193
  • একবারে পোষায় না তা না,  কিছু তো ভালো লাগে। তবে কি আই ডোন্ট লাইক উত্তেজনাপূর্ণ পেজ টার্নারস। বিশেষ পোষায় না। 
  • dc | 2a09:bac3:3b7e:16aa::242:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২৩:২৯546192
  • হদার ক্রাইম ফিকশান পোষায় না? :-(( কিছুদিন আগে ক্রাইম ফিকশান নিয়ে আলোচনা হচ্ছিল, গার্ল উইথ দ্য ড্রাগন টাটু ইত্যাদি নিয়ে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত