এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • %% | 49.206.***.*** | ২২ জানুয়ারি ২০২৬ ১৪:১২546071
  • ইউএস গ্রীনল্যান্ড নিতে চায় সেটা বড় ব্যাপার না। আসল যে প্রশ্নটার উত্তর খুঁজতে হবে সেটা হল ডেনমার্ক কেন গ্রিনল্যান্ডকে ছাড়তে রাজি হচ্ছে না। 
  • MP | 2409:4060:206:2b99:9a06:2a40:db7a:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ১৪:০৯546070
  • প্রসঙ্গতঃ হিমাচলে ম্যাকলিওডগঞ্জে দুটো গ্রাম তো শুনেছি ইসরাইলীদের দিয়েই দেওয়া হয়েছে l তা অরুণাচল লাদাখ মেঘালয় আরেকটু জায়গা দেওয়া এমন বেশী আর কি !
  • Pakacrade | 103.174.***.*** | ২২ জানুয়ারি ২০২৬ ১৪:০২546069
  • Racing games are one of the main attractions at Park Arcade.
    Players can race cars, bikes, and other vehicles in thrilling competitions.
    It’s a fun way to test speed and reflexes
  • MP | 2409:4060:206:2b99:9a06:2a40:db7a:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ১৪:০২546068
  • আচ্ছা ট্রাম্প মোদীর কাছ থেকে কিছু জমি টমি চাইছেনা কেন! যেমন অরুণাচল বা লাদাখ বা মেঘালয়! যেটা একটা আম্রিকার প্রোটেক্টরেট কলোনী হবে হংকং বা তাইওয়ান টাইপ, চীনের বিরুদ্ধে। উনিজি নিজেও আপত্তি করবেনা যেহেতু নর্থইস্টের মানুষকে ভারতের মেনস্ট্রিম কাউবেল্টে লোকে চিঙ্কি বলে অবমানব মনে করে। অর্থাৎ ট্রাম্প খুশ, স্থানীয় মানুষ খুশ এমনকি উনিজিও নাখুশ হবেন না! এইটা হলে তবে হয়তো পিওকে নিয়ে একটা ছোট্ট বেচাকেনার আশা হলেও হতে পারে ! গ্রীনল্যান্ডের থেকে আমার মতে এটা অনেক সোজা হবে ট্রাম্পের জন্যে।
  • MP | 2409:4060:206:2b99:9a06:2a40:db7a:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ১৩:৪৮546067
  • গ্রীনল্যান্ড নিয়ে আসল ব্যাপারটা হচ্ছে যে ইউরোপের হাতেও একটা তাস আছে। বেশ বড় একটা তাস। ইউরোপের হাতে প্রায় ৮ ট্রিলিয়ন ডলারের আম্রিকি এসেটস আছে বিশেষ করে আম্রিকি ট্রেজারী বন্ডস। সেগুলো বেচতে শুরু করলেই আম্রিকা চাপে থাকবে বেশ। আম্রিকার এখন বাৎসরিক ডেট রিপেমেন্ট এমাউন্ট আম্রিকার বাৎসরিক মিলিটারী বাজেটের থেকেও বেশী। ধার না পেলে আম্রিকার অর্থনীতি টিকবেনা। ইউরোপ কি এই তাসটা খেলছে একটু একটু করে! কে জানে! ট্রাম্প কিন্তু গ্রীনল্যান্ড নিয়ে একটু সুর নরম করেছে মনে হচ্ছে। ইউরোপ কি এই তাসটা খেলছে তাহলে !!!
  • বোদাগু | 2406:b400:1a:cbdb:3344:d4d5:f1da:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ১৩:২৯546066
  • গ্রীনল্যান্ড নেওয়া সময়ের অপেক্ষা। বানাবে তো বেস। ন্যাটের ভিত্তিই হল, ইউরোপে বানানো আমেরিকার বেস। সাদা দাদা কেস। :-)))
  • keyser | 148.113.***.*** | ২২ জানুয়ারি ২০২৬ ১৩:২০546065
  • এই তো এলসিএম বিশদে লিখেছেন। আমিও এরকমই পড়লাম ইতিহাস-টিতিহাস। মোট কথা আম্রিগা খুব মনপ্রাণ দিয়ে চাইলে ডেনমার্ক গ্রীনল্যান্ড দিয়ে দেবে বলেই ধারণা। একটু ড্রামা হবে, ন্যাটো সং সেজে মহড়া দেবে, বক্তিমে হবে, তারপর 'বন্ধু তোমায় দিলেম' বলে ডেনমার্ক গ্রীনল্যান্ড দিয়ে দেবে। এভাবেই ন্যাটো টিকে যাবে ও পৃথিবীর লোক স্বস্তির নিঃশ্বাস ফেলবে। 
     
    তবে এসব নাও হতে পারে। হয়তো ট্রাম্প হাওয়াবাজি করছে এপস্টিন ফাইল থেকে নজর ঘোরাতে। না হলেও কিছু এসে যায়না। সবই মায়া।
  • সিএস | 103.99.***.*** | ২২ জানুয়ারি ২০২৬ ১২:২৭546064
  • প্রাচীন সোভিয়েট স্টেট, তার অবদান ইত্যাদি সংক্রান্ত মন্তব্য পড়ে মনে হল, সেই স্টেট স্থায়ী হয়েছিল ৭০ বছর। ঐ ১৯৪০ - ৬০ মনে হয় 'স্বর্ণযুগ', তার আগে তো গুলাগ আর পার্জ, পরে তো লোকের অব্স্থার অবনতি, ক্রমশঃ। এলিটরা ঐ ১৯৪০ - ৬০ সময়তেই ভাল খেত - পরত, অনেক ক্ষমতা ছিল, শুধু দলের কাছে থাকতে হত। পুতিনের মডেল অনেকটাই এর থেকে নেওয়া, তারও আছে পেটোয়া লোকজন, তারও আছে সইবেরিয়ার ক্যাম্প, কন্ট্রোল আর বিরোধীদের খুনের নীতি। ক'দিন এসব থাকে দেখা যাক। আম্রিকাও মনে হয় রাশ্যাকে নিয়ে লং টার্ম খেলছে, পুতিন গেলে এমনিই ভাঙবে।
  • lcm | ২২ জানুয়ারি ২০২৬ ১২:০৯546063
  • গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার ইন্টারেস্ট নতুন নয়।

    ১৮৬৭ সালে রাশিয়ার থেকে আলাস্কা কিনে নেবার পর, ঐ বছরই আমেরিকা গ্রিনল্যান্ড কিনতে আগ্রহ দেখায়। ( তখন খুব ল্যান্ড কেনাকাটার ধুম চলছিল, আলাস্কা কিনেছিল ৭.২ মিলিয়ন ডলারে, আজকের ভ্যালুয়েশনে ১৩৩ মিলিয়ন ডলারের মতন )। কিন্তু ডেনমার্ক উৎসাহ দেখায় নি। এর পরে ১৯১০ সালে আবার ইউএসএ আগ্রহ দেখায় কিনে নেবার জন্য, কিন্তু তাতেও বিশেষ সারা পায় না। 

    ১৯১৬ সালে ডেনমার্কের সঙ্গে ইউএস এর একটা চুক্তি হয় যা Treaty of the Danish West Indies নামে পরিচিত - তাতে গ্রিনল্যান্ড এর ওপর ডেনমার্কের দখল আমেরিকা মেনে নেয়, তার বদলে ভার্জিন আইল্যান্ড (ক্যারিবিয়ান আইল্যান্ডগুলোর মধ্যে একটা) ডেনমার্কের থেকে নিয়ে নেয়।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রিনল্যান্ডে আমেরিকার মিলিটারি বেস ছিল। যুদ্ধের ঠিক পরে পরেই ১৯৪৬ সালে আমেরিকা ডেনমার্ককে একটা গোপন অফার দেয় গ্রিনল্যান্ড দিয়ে দেবার জন্য যা ডেনমার্ক রিজেক্ট করে। এদিকে মিলিটারি বেস সরাচ্ছিল না ইউএস, ডেনমার্ক কয়েকবার বলেছিল, কিন্তু সরাচ্ছে না দেখে ওরাও যুদ্ধের বাজারে তখনকার মতন হাল ছেড়ে দেয়। ১৯৪৮ অবধি মিলিটারি বেস গ্রিনল্যান্ডে রেখে দেয় ইউএস। এর মধ্যে এরপর ১৯৪৯ সালে NATO তৈরি হল যেখানে ইউএস এবং ডেনমার্ক দুই দেশই মেম্বার হল। ১৯৫১ তে একটা চুক্তি হয় তাতে ডেনমার্ক গ্রিনল্যান্ডে ইউএসকে মিলিটারি বেশ চালু রাখার অনুমতি দেয়, যদিও ইউএস আল্টিমেটলি একটা বেস রেখে বাকি সব গুটিয়ে নেয়। 
     
    এর পরে দীর্ঘদিন বাদে প্রথম প্রেসিডেন্সির সময় ট্রাম্প ২০১৯ সালে আবার গ্রিনল্যান্ড কিনে নেবার প্রস্তাব তোলেন, তৎকালীন ডেনমার্কের প্রেসিডেন্ট ফেডেরিকসন সেই প্রস্তাবকে absurd বলে উড়িয়ে দেন। 
     
    ২০২৫ সালে সেকেন্ড প্রেসিডেন্সিয়াল টার্মে আবার একই সুর তোলেন ট্রাম্প - তবে এবার আর কিনে নেওয়া নয়, ছিনিয়ে নেবার ইঙ্গিত দিতে থাকেন। আজ ট্রাম্প বলেছেন যে গাজোয়ারি করে নয়, ন্যাটো-র সঙ্গে কথার মারপ্যাঁচ ( যাকে বলছে আলোচনার Framework) করে নাকি নিয়ে নেবেন। 
     
    তো, এই হল মোটামুটি  গ্রিনল্যান্ড-ইউএসএ-ডেনমার্ক এর গপ্পো। এখন গপ্পো কোন দিকে যায় দেখা যাক। 
  • MP | 2409:4060:206:2b99:9a06:2a40:db7a:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ১১:৫৪546062
  • @দ্রী , https://indianexpress.com/article/cities/chandigarh/warrior-spirit-army-appeal-punjabs-youth-sikh-regiment-dwindling-numbers-10486328/lite/.                                 এটাও আরেকটা ব্যাপার l শিখরা যারা ট্রাডিশনালি ইন্ডিয়ান আর্মীর সবচেয়ে বড় মার্শাল রেস তারা এখন হিন্দুরাষ্ট্রের আমলে ইন্ডিয়ান আর্মিতে মরতে চায়না বরঞ্চ কানাডা আম্রিকা গিয়ে নতুন জীবন শুরু করতে চায় l 
  • Manali Moulik | ২২ জানুয়ারি ২০২৬ ১১:৪৮546061
  • অ‍্যান্ডর কোথায় গেলেন? Kk? চারিদিকে যা নিপার আতঙ্ক শুনছি, এরমধ‍্যে আবার নী পা হয়ে যাওয়া কি ভালো?
  • সিএস | 103.99.***.*** | ২২ জানুয়ারি ২০২৬ ১১:৪৭546060
  • পুতিনের পেটোয়া শিল্পপতিদের টাকা ইউএস - ইউরোপে আঁটকে আছে। সেগুলো বার করতে হবে, BOP তে চাঁদা দিয়ে আর ইউক্রেন - গাজার রিকন্স্ট্রাক্শনে টাকা ঢেলে। এবার রাশ্যা, ইরানকে ফেলে ভাগলবা হবে, ট্রাম্প বোমা মারবে।

    আর এটা কে বলেছে বোঝাই যাচ্ছে। গতকাল যিনি জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন !

    "Pleased with this progress to increase Arctic security through joint NATO action. With our NATO allies, including the Nordic Baltic 8, Canada will fully participate in the defence of the region and further securing the alliance's northern and western flanks."

    ট্রাম্প শুধুই গরম না থেকে মাঝেমধ্যে নরম হলেই অনেক ডীল পাবে। কিন্তু সে কী আর উনি বোঝেন না ? আম্রিকি হেজিমনিও থাকবে, লোকে জিপলিটিক্স নিয়ে টাইমপাসও করবে।
  • Manali Moulik | ২২ জানুয়ারি ২০২৬ ১১:৪৭546059
  • থ‍্যাঙ্কিউ @রঞ্জন স‍্যার।
  • MP | 2409:4060:206:2b99:9a06:2a40:db7a:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ১১:৪৫546058
  • @দ্রি,  "কিন্তু গ্রাউন্ড কন্ট্রোল করা সম্পূর্ণ ভিন্ন। বুটস অন দা গ্রাউন্ড দরকার। ইন্ডিয়াকে অনেক লস নিতে হবে। সেটার জন্য কি এরা তৈরী?" এটাই মূল পয়েন্ট l capability l রাশিয়ার মত ইউক্রেনে এতো 3-4 বছর ধরে লড়াই করবার মত ক্ষমতা কি ভারতের আছে ? ভারত পাকিস্তান মধ্যে এর আগে কোনো যুদ্ধই খুব বেশীদিন চলে নি , তাছাড়া indian army এখন গত তিরিশ বছর ধরে কাশ্মীরে এন্টি  ইন্সার্জেন্সি অপারেশন করে জমি দখল করবার মত কনভেনশনাল ফাইট করবার জায়গাতে আছে কি ? ভারত পাকিস্তান যুদ্ধগুলো ঐতিহাসিক ভাবে খুব শর্ট টার্ম হয়েছে এবং ওয়েস্টার্ন ফ্রন্টে কখনোই ভারতীয় সেনা খুব বেশী জায়গা কাড়তে পারেনি l তাছাড়া পাকিস্তানের পক্ষে আরো একটা বিষয় হচ্ছে যে চীনের পূর্ণ সমর্থন যেটা আমরা অপারেশন সিঁদুরের সময়ে দেখেছি l চীনের পক্ষে নিজের মিলিটারী ইন্ডাস্ট্রি capabilities টেস্ট করবার খুব ভালো সুযোগ হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ l রাশিয়াও এখন ভারতকে অতোটা সমর্থন করবেনা যেহেতু পাকিস্তান নিজেও এখন SCO মেম্বার l এর উপরে যোগ হলো পাকিস্তানের তুর্কি সৌদী আঁতাত l আরো একটা ব্যাপার হচ্ছে যে পিওকে কিন্তু পুরোপুরি hostile population তারা কি হিন্দুরাষ্ট্র অন্তর্ভুক্ত হতে চাইবে যেখানে তারা ধর্মের জন্যে সেকেন্ড ক্লাস সিটিজেন হতে চলেছে ! যেখানে তাদের control করতে কি পারবে ইন্ডিয়ান আর্মী ?
  • দ্রি | 2406:b400:b4:dd3a:cc4b:4a47:9fe3:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ১১:২৮546057
  •  
    পুতিনের রিসেন্ট বক্তব্য। বোর্ড অফ পীস এবং গ্রীনল্যাণ্ড। 
  • দ্রি | 2406:b400:b4:dd3a:cc4b:4a47:9fe3:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ১১:০৬546056
  • "ট্রাম্প গ্রীনল্যান্ড নিতেই পারে। তবে আমার ধারণা নেপথ্যে পেন্টাগন আছে। ট্রাম্প তিনমাস আগেও গ্রীনল্যান্ডের নাম জানতো কিনা সন্দেহ।"
     
    ট্রাম্প মানে ট্রাম্পের পেছনে যে ডিপ স্টেট আছে। ট্রাম্প নাকি ডাভোসে গ্রীনল্যান্ডকে কয়েকবার আইসল্যান্ড বলেছে। তাই শুনে পোল্যান্ডের লোকেরা খুব ভয় পেয়েছে। 
  • দ্রি | 2406:b400:b4:dd3a:cc4b:4a47:9fe3:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ১০:৫৬546055
  • কেউ কেউ বলছে আমেরিকাকে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার ছেড়ে দেওয়া হবে। তার বদলে ইউরেশিয়া থেকে পিছু হটতে হবে। এই রকম একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। 
     
    ঐজন্য ট্রাম্প নেটো থেকে সরতে চায়। যাতে ইউরোপে কোন অবলিগেশন না থাকে। সেইজন্য মনরো ডক্ট্রিনের কথা শুনছি। সেইজন্য ভেনেজুয়েলা। গ্রীনল্যাণ্ড। ট্রাম্প তো ইভেন কানাডা ও চায়। গ্রীনল্যাণ্ড পেয়ে যাওয়ার পর কানাডার ধুয়ো তুলবে মানে হয়। 
     
    নিউ ওয়ার্ল্ড অর্ডার। 
  • keyser | 158.69.***.*** | ২২ জানুয়ারি ২০২৬ ১০:৫৪546054
  • ট্রাম্প গ্রীনল্যান্ড নিতেই পারে। তবে আমার ধারণা নেপথ্যে পেন্টাগন আছে। ট্রাম্প তিনমাস আগেও গ্রীনল্যান্ডের নাম জানতো কিনা সন্দেহ। এসব ইউএস স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত আর আমেরিকা চাপ দিলে ইউকে-ইইউ হামাগুড়ি দিতেও ছাড়বেনা। মুখে যাই বলুক, ইউরোপিয়ানরা এখন স্পাইনলেস ইডিয়ট। রাশিয়ার ভয়ে মরল, ওদিকে ছিপ নিয়ে গেল কোলাব্যাঙে।
     
    রাশিয়া ইউক্রেনকে মূলত বাফার হিসেবে দেখে। ন্যাটোর সঙ্গে সমঝোতা হলেই রাশিয়া আর এগোবে না। নট বিকজ পুটিন ইজ আ সেইন্ট, বিকজ পুটিন ডাজন্ট ওয়ান্ট টু প্লে রেকলেসলি এন্ড লুজ ইট অল।
     
    তাইওয়ান সম্পর্কে বেশি কিচু বলার নেই। আমার ধারণা চীন আগামী পঞ্চাশ বছরেও কারোর সঙ্গে যুদ্ধে জড়াবেনা। হ্যা, চীনারা তাইওয়ানকে চীনের অংশই মনে করে, কিন্তু সেটা থেকে ইনভেশন অবাস্তব ব্যাপার।  এসব ওরিয়েন্টাল সেন্টিমেন্ট পশ্চিমীরা কোনোদিনই বোঝেনি। 
     
    আর বাকি রইল মেরা ভারত মহান। নিশ্চিন্তে থাকুন। যতদিন জয়শঙ্কর বিদেশমন্ত্রী আছে আর ইন্ডিয়াতে ইনস্টাগ্রাম রিলস আছে, মিলিটারি ইন্টারভেনশন কিছু হবে না। এখনকার ইন্ডিয়ান গভর্নমেন্টের মতো কাওয়ার্ড সরকার এদেশে কোনোদিন ছিলোনা। এদের দ্বারা কিসুই হবেনা দেশের মধ্যে দুর্বল কমিউনিটি খুঁজে টার্গেট করা ছাড়া (গরিব মুসলমান, পরিযায়ী শ্রমিক)।
     
    ইন কনক্লুশন, ইতিহাসের গতি কিছু বদলাবে না। সাদাদের জন্মহার কমছে, তাই এত কেঁউমেউ করছে। এলোন মাস্ক তো ভয়ে বলেই ফেলেছে সাদারা সংখ্যালঘু হলে দে উইল বি শ্লটার্ড। যতদিন ওরা টপে ছিল, ক্যাপিটালিজম আর কলোনিয়ালিজম ছাড়া কিছু মনে পড়েনি। এখন কেকটা হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে আবার সাদারা খুব সোশ্যালিজমের ভক্ত হয়েছে। এও একটা ফেজ। সবই সয়ে যাবে এবং কিছুই বদলাবেনা।
  • টেনি | 2a12:a800:2:1:45:141:215:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ১০:২৫546053
  • ট্রাম্প গ্রীনল্যান্ড নিয়ে নিলে রাশিয়ার কি ক্ষতি?
  • . | ২২ জানুয়ারি ২০২৬ ১০:১৩546052
  • "বাল্টিক সীতে এন্ট্রি নিয়ে রাশিয়ার প্রবলেম হচ্ছে। "
    এবং আরেক ঝামেলা কালিনিনগ্রাদ আইসোলেটেড হয়ে আছে।
  • সিএস | 103.99.***.*** | ২২ জানুয়ারি ২০২৬ ১০:১২546051
  • যাঃ, পুতিন দেখছি গ্রীনল্যাণ্ড নিয়ে চিন্তিত নয়, মোটামুটি ট্রাম্পকে দিয়েই দিল। এবার, ডেনদের সঙ্গে বোঝাপড়া করে ন্যাটোর থাকার জন ভালো ব্যবস্থা বা সেখানে আম্রিকার জন্য বেশী ক্ষমতা, এসব করলেই গ্রীনল্যাণ্ড ট্রাম্পের ! পুতিন নাকি BOP তে ঢোকার সায় দিয়েছে, চীনের স্টান্স কী ? UN থাকবে, BOP ও থাকবে, সব মক্কেল ট্রাম্পের সঙ্গে যাবে, আম্রিকি হেজিমনির গোড়া ভাঙ্গা হবে সেখানে, গ্লোবাল সাউথের উন্নতি হবে ! তবে, পুতিন আর শি, মোটামুটি chicken out করছে বা হয়ত ট্রাম্প এদের গাজর ঝুলিয়েছে, ভবিষ্যতে আমরা একটা G2 or G3 বানাবো।
  • কালনিমে | 43.25.***.*** | ২২ জানুয়ারি ২০২৬ ১০:১১546050
  • @৫ঃ১১ না না চতুর্ভুজ- টাইপো নয় তো - দুষ্মন্ত কি আগে বিবাহিত ছিলেন? দশরথ বরং তিন রাণী নিয়ে সুখে সংসার করছিলেন বলে তো জানি
  • দ্রি | 2406:b400:b4:dd3a:f0bf:67d:8d46:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ০৯:৩৭546049
  • এগুলো কোনটাই সহজ হবে না। গ্রীনল্যাণ্ড নেওয়াও কি সহজ হবে? আমার মনে হচ্ছে এতেই এক বছরের বেশী লাগবে। 
     
    রাশিয়া অনেক স্লো মুভ করবে। প্রথম ওডেসা। ওটা হচ্ছেই। তারপর কিয়েভ। ওটাও হবে। রাশিয়ার কোন তাড়াহুড়ো নেই। রাশিয়া বলেছে কুড়ি বছর যুদ্ধ চালাতেও  ওরা তৈরী। তারপর লভিভ অব্দি সম্ভবত রাশিয়া যাবেনা। ওটা ছেড়ে দেবে। কিন্তু বাল্টিক নেওয়ার চেষ্টা করবে। বাল্টিক সীতে এন্ট্রি নিয়ে রাশিয়ার প্রবলেম হচ্ছে। 
     
    চীন ইভেনচুয়ালি তাইওয়ান নেবেই। চীনের ধৈর্য অনেক। ওরা যুদ্ধ চাইছে না। আমেরিকা ইকনোমিক্যালি আরেকটু উইক হওয়া অব্দি ওয়েট করবে। এগুলো কোনটাই  খুব  শিগ্গির হবেনা। পাঁচ বছরের টাইম স্প্যান মে বি। 
     
    ভারত পিওকে নেওয়ার একটা চেষ্টা করবে। বিজেপি যেগুলো বলেছিল সেগুলো সব ট্রাই করেছে। রাম মন্দির বলেছিল , হয়ে গেছে। আর্টিকল ৩৭০ বলেছিল , হয়ে গেছে। ইউনিফর্ম সিভিল কোড বাকি আছে। শুধু ট্রিপল তালাক বন্ধ হয়েছে। এটাও বিজেপি চেষ্টা করবে। আর রিসেন্টলি পিওকে বলা শুরু করেছে। কিন্তু কিভাবে করবে সেটা ক্লিয়ার নয়। দুচারটে বোমা ফেলে কিছু ঘরবাড়ি রানওয়ে এয়ার ডিফেন্স গুঁড়িয়ে দেওয়া এক জিনিষ। কিন্তু গ্রাউন্ড কন্ট্রোল করা সম্পূর্ণ ভিন্ন। বুটস অন দা গ্রাউন্ড দরকার। ইন্ডিয়াকে  অনেক লস নিতে  হবে। সেটার জন্য কি এরা তৈরী? কিন্তু সবাই যখন ল্যান্ড গ্র্যাব করবে তখন এটা করাই ট্যাক্টিক্যালি বেস্ট। কেউ জ্ঞান দিতে পারবে না। এদিকে পাকিস্তান সৌদি আর টার্কি একটা মিলিটারি এলায়েন্স করেছে। লোকে বলছে ইসলামিক নেটো। 
  • MP | 2409:4060:206:2b99:9a06:2a40:db7a:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ০৮:৩০546048
  • @দ্রী,
    "চীন তাইওয়ান নিয়ে নেবে। ভারত পিওকে নিয়ে নেবে। ট্রাম্প গ্রীনল্যাণ্ড নিয়ে নিলে নেটো ভেঙে যাবে। রাশিয়া তখন বাল্টিক গুলোও নিয়ে নেবে।" 

    ব্যাপারটা অতোটা সহজ হবে না বলেই আমার ধারণা। জাপান তাইওয়ান নেওয়া মেনে নেবে না। রাশিয়ার পক্ষেও বাল্টিকগুলো নেওয়া অতটা সহজ হবে না। আম্রিকা দূর থেকেই ঠিক কলকাঠি নাড়বে। রাশিয়া এখন টার্গেট করবে ওডেসা বন্দর সেটি পেলে অন্য কথা। কিন্তু পাওয়াটা সহজ হবেনা। পিওকে নেওয়ার চেষ্টা হবে একটা যেহেতু এটাই সবচেয়ে বড় টার্গেট মোদীর। কিন্তু তাইওয়ান বা বাল্টিক নেবার থেকেও হয়তো এটা কঠিন হতে যাচ্ছে। যেহেতু ইউক্রেন, বাল্টিক, তাইওয়ান কারুরই কোনো সেরকম সামরিক শক্তি নেই। রাশিয়া বা চীনের মতন সামরিক শক্তিও কি ভারতের আছে? 
  • b | 2402:3a80:1c70:c8bf:278:5634:1232:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ০৭:৪৭546047
  • কালচারাল রেভোল্যুশন কি সেইটে, যেটাতে অঙ্কের প্রফেসরদের বলা হয়েছিল রোজ দেড় ঘণ্টা ধান চাষ করতে?
  • :|: | 2607:fb90:bda5:d685:a0bf:f780:5486:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ০৫:১১546046
  • ২১ জানুয়ারি ২০২৬ ২৩:৫৬: নির্ঘাৎ দুষ্মন্ত লিখতে গিয়ে দশরথ লিখেছেন। গানধরবো উনিই করেছিলেন কিনা! 
    ২২ জানুয়ারি ২০২৬ ০১:২১: একটাই চিকেনের দুটি নেক নাকি দুটি আলাদা চিকেন? 
    ২২ জানুয়ারি ২০২৬ ০৩:২৮: অবশ্যই আছি। খবরের কাগজই যাত্রাপালার বিনোদন দিয়ে চলেছে। এই আরকি!  
  • জয় | ২২ জানুয়ারি ২০২৬ ০৩:৪৯546045
  • ভাট গমগম করছে। পুরনো চন্ডালদের দেখে ভালো লাগছে।
  • &/ | 151.14.***.*** | ২২ জানুয়ারি ২০২৬ ০৩:২৮546044
  • চতুর্মাত্রিক, আছেন? দীন দুনিয়ার হালহকিকত কেমন বুঝছেন? এ তো একেবারে .... এই ব্যাপারটাকেই কি খানিকটা দেরি করিয়ে রেখেছিল কিরীট দিয়ে?
  • Ranjan Roy | ২২ জানুয়ারি ২০২৬ ০১:৫৭546043
  • @মৌলিক
    "কালচারাল রেভ‍্যোলিউশন নিয়ে জানার জন‍্য মেটেরিয়ালস্ কোথায় পাবো?"

    --- সে সময়কার কন্টেম্পোরারি লেখা চাইলে-- রেউই অ্যালে (নিউজিল্যান্ড, ওই সময়ে চীনে পায়ে হেঁটে ঘুরেছেন),ঐতিহাসিক জোসেফ নীডহ্যাম এবং কেম্ব্রিজের ইকনমিস্ট জোন রবিন্সন (এঁরা আবার চায়না পলিসি স্টাডি গ্রুপ চালাতেন এবং ব্রডশীট বলে একটা পত্রিকা)। 

    পরের দিকের মূল্যাংকন -- jung chang "Wild Swans", Jung Chang & John Halliday "Mao--untold story", Smith, জুলিয়া এবং লন্ডনের কয়েকজন, একজন বোধহয় ওখানকার বাঙালী। একটু খুঁজলেই পাবেন। 
  • সিএস | 2405:201:802c:7063:98e3:59fe:71fe:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ০১:২৩546042
  • এ তো ন্যাটো রেখেই গ্রীনল্যাণ্ড কিনে নেবে !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত