এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ২২ জানুয়ারি ২০২৬ ০১:২১546041
  • চিকেন নেক এখন দুটো। একটা বেলডাঙা, অন‍্যটা গ্রীনল‍্যান্ড।
  • দ্রি | 2406:b400:b4:dd3a:3ca5:6bae:c114:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ০১:০৬546040
  • ট্রাম্প গ্রীনল্যাণ্ড নিয়ে নেবে। তাতে ভারতের বা চীনের কি? চীন তাইওয়ান নিয়ে নেবে। ভারত পিওকে নিয়ে নেবে। ট্রাম্প গ্রীনল্যাণ্ড নিয়ে নিলে নেটো ভেঙে যাবে। রাশিয়া তখন বাল্টিক গুলোও নিয়ে নেবে। 
     
    এইসবের সম্ভাবনা দেখা যাচ্ছে। 
  • ar | .***.*** | ২২ জানুয়ারি ২০২৬ ০০:৪৯546039
  • রর-ঊঊ-শশ দেশীয় স্লিপার এজেন্ট ন্যেটো ভেঙ্গে দেওয়ার তাগিদে আন্তর্জাতিক ফোরামে ক্রমাগত রেজ-বেইট দিয়ে চলেছে। অনলাইনে নয়। এক্কেরে ইন-পারসন ভার্বাল ডায়ারিয়া রূপে!!!
    এইবারে দিনেমার-মার্কিনি বা নরডিক-মার্কিনি ইনটারনমেন্ট ক্যাম্প গোছের একটা কিছু হলেই সিকসটিন ব্যানানাস সম্পূর্ণ হয়!!!
  • সিএস | 2405:201:802c:7063:98e3:59fe:71fe:***:*** | ২২ জানুয়ারি ২০২৬ ০০:৪৪546038
  • ট্রাম্পকে কে আঁটকাবে ? মোদী - শি - পুতিন ? মাইরি ! চীন ভারতকে গিলে নেবে, ব্যবসা দিয়েই গিলে নেবে। সে চায়ওনা যে এশিয়াতে ভারত বড় হোক। তদুপরি ট্রাম্পের বোর্ড অফ পীস - এ , ইসরায়েল, মিডল ইস্টের দেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইসরায়েল যোগ দেবে বলেছে। মোদীজী ভাবছেন যাবেন কিনা, সে জন্য নাকি এ মাসের শেষে ইসরায়েল যাবেন আলোচনার জন্য। BRICS এ চীন আর রাশিয়া আর ব্রাজিল পড়ে থাকবে। ভারত দুদিকেই থাকার চেষ্টা করবে, বোর্ডেও যাবে , BRICS সামিটও করবে। লোকে মনে হয় ভুলে গেছে দু বছর আগে ভারতে হওয়া G 20 সামিট নিয়ে ভাজপার আর গভঃ এর কী প্রোপাগাণ্ডা ছিল, যেন উনিজী গ্লোবাল সাউথের রক্ষাকর্তা হয়ে ধরায় অবতীর্ণ হয়েছেন। তারপর কী হয়েছে ? গ্লোবল সাউথ কী ভয়েস পেয়েছে ? চীন - রাশিয়ার কী ভূমিকা ? ট্রাম্প এদের বুঝে গেছে, কার কী ক্ষমতা, মুখেই ফক্কাবাজি, ভেতরটা ফাঁকা। দেশের লোককে চাপে রাখতে রাখতেই তাদের দিন কেটে যায়। এইসব রিয়েলিটি না দেখে আম্রিকি ইম্পেরিয়ালিজম কোথায় ঘা খাচ্ছে তার দিবাস্বপ্ন দেখা !
  • কালনিমে | 43.25.***.*** | ২১ জানুয়ারি ২০২৬ ২৩:৫৬546037
  • আবাপ তে দেখলাম বিজেপির বাঙালি নেতা/ অভিনেতা বিধায়ক সনাতনী আদর্শে দশরথ বা পান্ডুর ঢং এ মহাকাব‍্য রচনা করতে গিয়ে মুশকিলে পড়েছে খানিক 
  • গ্রীনল্যান্ড চাই | 2600:1002:b07a:261:3dac:50d4:5d0c:***:*** | ২১ জানুয়ারি ২০২৬ ২৩:৫৫546036
  • ঐটি উনার চাই কারণ সেটা নাকি উনার সাইকোলজির জন্যে ভাল! 
    কমেডিকে কিভাবে সিরিয়াস রাজনীতির টুল করা যায়, ট্রাম্প দেখাল বটে। 
    এও মনে হয়, ট্রাম্পের লেভেলের con man দুনিয়া আগে দেখেনি! 
  • . | ২১ জানুয়ারি ২০২৬ ২৩:৪৫546035
  • ব‍্যাটাচ্ছেলে একটু আগে বলল গ্রীনল‍্যান্ড আমার চাইই চাই।
  • দ্রি | 2406:b400:b4:dd3a:3ca5:6bae:c114:***:*** | ২১ জানুয়ারি ২০২৬ ২৩:৩৫546034
  • " ভেবে দেখলে ইতিহাসের গোটাটাই ইনএভিটেবল। "
     
    ইনভিটিবিলিটি অনেকটা স্বতঃসিদ্ধ। সময়কে তো আর পেছানো যায়না। 
     
    কিন্তু আবার কাল কি হবে আমরা জানিনা। ইট ইজ লাইক সাপোর্টিং ইওর ফেভারিট টীম। 
  • দ্রি | 2406:b400:b4:dd3a:3ca5:6bae:c114:***:*** | ২১ জানুয়ারি ২০২৬ ২৩:২৮546033
  • "চীনের সাম্রাজ্যের আগ্রাসনের ইতিহাস ইউরোপের কলোনির ইতিহাসের ঢের আগে, বন্দুক তারাই বানায়! "
     
    সে কথা নয়। যে সময় চীন বন্দুক বানাতো আর কেউ বানাতো না সে সময় আমি নন-চীনা হলে নিশ্চই চীনকে সাপোর্ট করতাম না। এখানকার সাপোর্ট এখানকার রিয়েলিটির ওপর বেস করে। 
  • %% | 2406:7400:10c:388d:144f:4510:6e57:***:*** | ২১ জানুয়ারি ২০২৬ ২৩:২৪546032
  • স্টারমার ধনকুবেরদের দেশ ছেড়ে যাওয়া আটকাতে ব্যস্ত 
  • দ্রি | 2406:b400:b4:dd3a:3ca5:6bae:c114:***:*** | ২১ জানুয়ারি ২০২৬ ২৩:২৪546031
  • "আরো একটা ভুল ছিলো ওয়ারশ প্যাক্টকে না expand করা , দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে হাতে পেয়েও জাপান জার্মানী ও কোরিয়াতে নিজেদের মিলিটারী এক্সপানশন বা ইনফরমেশন হাইব্রিড ওয়ারফেয়ার না করা l "
     
    একটা ব্যাপার হয়ত ছিল। রাশিয়া ইকোনমিক গ্রোথে নজর দিয়েছিল। ইম্পিরিয়ালিজমে হয়ত বেশী খচ্চা করতে চায়নি। আমেরিকার হাতে রিজার্ভ কারেন্সি ছিল। রাশিয়ার হাতে ছিলনা। ওয়েস্ট বার্লিন , সাউথ কোরিয়া এইসব জায়গায় ইউএস খুব ইনভেস্ট করে ঝাঁ চকচকে করেছিল। দুচারজন বর্ডার টপকে যখন ওপারে যেত চাকচিক্য দেখে এই ধারনা করতো যে ক্যাপিটালিজম কমুনিজমের চেয়ে বেশী ভালো। সিআইএ লিবার্টি ইউরোপ রেডিও চালু করেছিল। ঐসব শুনেও ইস্ট ব্লকের মানুষেরা ধীরে ধীরে ডিসার্টেন্ড হয়ে গেছিল। এই সূক্ষ্ম খেলা সোভিয়েত খেলতে পারেনি। 
  • keyser | 51.222.***.*** | ২১ জানুয়ারি ২০২৬ ২৩:১৮546030
  • ঠিকই বলেছেন। সবটাই ডমিনো এফেক্ট। সেন্ট্রাল এশিয়ায় একটা স্টেডি এম্পায়ার তৈরী হলে পৃথিবীর ইতিহাস হয়তো বদলে যেত। রাশিয়া মস্কোর আশেপাশে একটা ছোট সাম্রাজ্য হয়ে থাকত। উরাল পেরিয়ে এক্সপ্যানশন করতে যেত না। ইসলামিক সভ্যতার কথা বললেন। ইউরোপ ও ক্রিশ্চিয়ানিটির বিবর্তনেও চেঙ্গিজ খানের বিরাট প্রভাব। ক্রুসেড ও ব্ল্যাকডেথ দুটো বড় ঘটনা। তারপর তো ইউরোপ দুনিয়া জয় করতে বেরিয়ে পড়ল। ভেবে দেখলে সবই ডমিনো এফেক্ট। এই যে আমেরিকাকে এত গাল দিচ্ছেন, আমেরিকা না থাকলে কোল্ড ওয়ারে সোভিয়েতকে কে আটকাত? ম্যাকডোনাল্ডস যতই আনহেলদি হোক, গুলাগের চেয়ে তো বেটার। আবার দেখুন সোভিয়েত ও আমেরিকায় টক্কর থেকে ইসলামী টেরোরিজম তৈরী হয়ে গেল। এইভাবেই চলতে থাকবে। ফলে বেশি ভাববেন না। ভেবে দেখলে ইতিহাসের গোটাটাই ইনএভিটেবল। জর্জ বুশের বাবারও কিছু আটকানোর সাধ্য নেই।
  • দ্রি | 2406:b400:b4:dd3a:3ca5:6bae:c114:***:*** | ২১ জানুয়ারি ২০২৬ ২৩:০৩546029
  • স্টারমার খুব চালু মাল। দাভোস যায়নি। ট্রাম্পের সাথে তাল মেলালে প্যাঁক খেত। আর ইইউর সাথে তাল মেলালে ট্রাম্প বেশী ট্যারিফ বসিয়ে দিত। ইকুইডিস্ট্যান্ট গেম খেলল। আবার ইন্ডিয়ার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টও করে রেখেছে। 
  • একক | 2409:4060:92:322e::bed:***:*** | ২১ জানুয়ারি ২০২৬ ২২:৪৩546028
  • চেঙ্গিজ নিজে নয় শুধু। হুলেগু,  চেঙ্গিজের নাতি যেভাবে বাগদাদ ধ্বংস করেচিলো তা ইস্লামিক সভ্যতার ওভারনাইট মিউটেশন ঘটিয়ে দেয়। ব্যাপারটা শুধুই অগনিত বই পোড়ানো, নরহত্যা, ধর্ষন নয়, ইস্লামিক গোল্ডেন এজকে ধ্বংস করে,  উদারচিন্তার বারোটা বাজিয়ে, উম্মাহ পলিটিক্স কে তুলে এনে, ইস্লামিক মিলিটারাইজেশন বাড়িয়ে একটা  ভয়ংকর রূপ দেয়।
     
     
  • বোদাগু | 2402:3a80:196f:934c:478:5634:1232:***:*** | ২১ জানুয়ারি ২০২৬ ২২:৩৬546027
  • আমার মনে হয় স্পেনের গৃহযুদ্ধের ইন্টারন্যাশনাল ফ্রন্ট কে বেশি নিয়ন্ত্রন করতে.যা ওয়া,  বুদাপেস্ট , 1956 , প্রাগ 1968 মুভমেন্ট গুলো ক্রাশ করা এবং 1986 তে ছাত্র না একেবারে ডক ওয়ার্কার রা পোল্যান্ডে সোভিয়েত মিলিটারি প্রজেন্স বিরুদ্ধে এগোনো এগুলো বড় সেট ব্যাক। এবং ইস্ট জার্মানির রেজিমের পপুলারিটি টা টেকনোলোজির প্রোগ্রেসে পিছিয়ে পড়ে। এরা  বড় রিস্ক নিতো, ধরুন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস রেডি ও স্টেশন চালাতো বার্লিন থেকে। এগুলো বড় কারণ না হলে ও খুব ইমপ্যাক্টফুল কারণ। এছাড়া চীনের সঙ্গে সম্পর্কের অবনতি,  হঠাৎ করে জার্মানির bader meinhoff গ্রুপ সহ অনেক 60s এবু 70s এর নতুন লেফ্ট গ্রুপ গুলো alienated হয়ে যায়।
  • . | ২১ জানুয়ারি ২০২৬ ২২:২৩546026
  • ওপিয়াম ওয়ার বাদ গেল?
  • keyser | 51.222.***.*** | ২১ জানুয়ারি ২০২৬ ২১:৫৪546025
  • গান পাওডার ও বন্দুক তো সেন্ট্রাল এশিয়ার আক্রমণ প্রতিহত করতে। সেদিক দিয়ে ভেবে দেখলে আজকের সমস্ত জিওপলিটিক্যাল সেটাপের জন্য চেঙ্গিজ খান দায়ী। পৃথিবীর ইতিহাস আসলে চেঙ্গিজ খানের ইতিহাস। হিটলার বা ট্রাম্প তো বোড়ে।
  • চিনচিনে ব্যাথা | 2600:1002:b07a:261:3dac:50d4:5d0c:***:*** | ২১ জানুয়ারি ২০২৬ ২১:৫১546024
  • ডিঃ এতদ্বারা আম্রিগা বা রাশিয়া কারোকে সমর্থন করা হয় নাই 
  • চিনচিনে ব্যাথা | 2600:1002:b07a:261:3dac:50d4:5d0c:***:*** | ২১ জানুয়ারি ২০২৬ ২১:৪৯546023
  •  
    ভাট পড়ে তো মনে হচ্ছে চীন এক মুন্টুসোনা বিশেষ, বানিজ্যিক ডীল ছাড়া কিছু পারে না, আমেরিকা গিয়ে কমিউনিকে সই করতে বল্ল আর তারা সুন্টুসোনা হয়ে সই করে দিল। 
    মনে রাখবেন চীনের সাম্রাজ্যের আগ্রাসনের ইতিহাস ইউরোপের কলোনির ইতিহাসের ঢের আগে, বন্দুক তারাই বানায়! 
  • keyser | 51.222.***.*** | ২১ জানুয়ারি ২০২৬ ১৯:৫৮546022
  • সোভিয়েত পতন নিয়ে একটা ইন্টারেস্টিং ডকুমেন্টারি বেরিয়েছিল ২০২২ সালে। এডাম কার্টিসের ট্রমাজোন। সাতটা পার্ট। বিবিসি আর্কাইভের ১৯৮৫ টু ১৯৯৯ রাশিয়ার জীবনযাত্রা সম্পর্কিত ক্লিপ জুড়ে জুড়ে বানানো। উইথআউট এনি ন্যারেটর'স কমেন্ট্রি।
  • MP | 2409:4060:206:2b99:9a06:2a40:db7a:***:*** | ২১ জানুয়ারি ২০২৬ ১৯:৫৫546021
  • ভারতের সঙ্গে ১৯৭১ সালে সামরিক চুক্তিটাও ভুল সিদ্ধান্ত মনে হয় l ১৯৭২ সালে ভুট্টো সোভিয়েত সফর করেছিলেন তখন উনি আম্রিকি alliance থেকে আলাদা হতেই চলেছিলেন l পাকিস্তান NAM এরও মেম্বার হয় l সোভিয়েতরা 1974 সালে ইন্দিরাকে পোখরান টেস্ট করা থেকে থামায়নি l সেটা করতে পারলে তাহলে পাকিস্তানের সঙ্গে একটা বোঝাপড়া খুব ভালো টার্মস এ সোভিয়েত পেতে পারতো যেহেতু আফগানিস্তান পাকিস্তানের মধ্যে ডুরান্ড লাইন নিয়ে একটা সমস্যা ছিলো l সোভিয়েত সেখানে মধ্যস্ত হতেই পারতো l এসব না করে এবং পাকিস্তানের সঙ্গে পরামর্শ না করেই আফগানিস্তানে হামলা করাটা স্ট্র্যাটেজিক ভুল ছিলো l 
  • MP | 2409:4060:206:2b99:9a06:2a40:db7a:***:*** | ২১ জানুয়ারি ২০২৬ ১৯:৪৫546020
  • আমার কাছে সোভিয়েতের ভুল যেটা মনে হয় সেটা হচ্ছে কিছু স্ট্র্যাটেজিক ভুল ডিসিশন l পাকিস্তানকে নিউট্রাল না করে , পাকিস্তানের সঙ্গে একটা ডিল না করে আফগানিস্তানে এতোদিন যুদ্ধ করাটা স্ট্র্যাটেজিক ভুল ছিলো l আরো একটা ভুল ছিলো ওয়ারশ প্যাক্টকে না expand করা , দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে হাতে পেয়েও জাপান জার্মানী ও কোরিয়াতে নিজেদের মিলিটারী এক্সপানশন বা ইনফরমেশন হাইব্রিড ওয়ারফেয়ার না করা l সোভিয়েতের মূল সমস্যা ছিলো intent not capabilities. ওদের নিজেদের রাষ্ট্রের অস্তিত্ত্ব এবং উদ্যেশ্য নিয়েই ইন্টারন্যাল সংশয় চলে আসে l উচিত ছিলো তখন আরো বেশী বেশী করে মিলিটারী expansion করা, পেরেস্ত্রোইকা বা গ্লাসনস্ত যে ভুল সিদ্ধান্ত ছিলো ইতিহাস তা প্রমান করেছে l 
  • . | ২১ জানুয়ারি ২০২৬ ১৯:০৭546019
  • "the disappointment with the soviet state is so deep and shattering in nature যে..."

    কেন? ডিজ্যাপয়েন্টমেন্টের কারণটা কী?
  • Bratin Das | ২১ জানুয়ারি ২০২৬ ১৬:১০546018
  • তাও বটে ।
     
    তারা বলেন " There are no permanent enemies, and no permanent friends in politics" 
  • বোদাগু | 122.187.***.*** | ২১ জানুয়ারি ২০২৬ ১৬:০৮546017
  • দ্রি, আসলে আমাদের অনেকের ক্ষেত্রে , the disappointment with the soviet state is so deep and shattering in nature যে , লার্জস্কেল ছড়ানোর সম্ভাবনা দেখলে ই টেনশন হয়।
  • দ্রি | 2406:b400:b4:dd3a:2d65:3250:8ef8:***:*** | ২১ জানুয়ারি ২০২৬ ১৫:২৮546016
  • "আমেরিকা ,রাশিয়া রুলড আউট"
     
    কখন কি হয় কিচ্ছু বলা যায় না। কেউ কি কখনো ভেবেছিল ইউএস আর ইইউ আড়ি করবে? 
     
    ভুলবেন না , দুটো ওয়ার্ল্ড ওয়ারেই কিন্তু আমেরিকা আর রাশিয়া অ্যালাই ছিল। তারও আগে আমেরিকান সিভিল ওয়ারের সময় জারিস্ট রাশিয়া আমেরিকাকে সাহায্য করার জন্য যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। ইংল্যান্ড  ফ্ৰান্স এর আক্রমণ থেকে বাঁচাতে। 
  • Bratin Das | ২১ জানুয়ারি ২০২৬ ১৪:৫২546015
  • আমেরিকা রাশিয়া এবং চীন । এই তিন টে দেশ কে সবাই নিজের সাথে পেতে চায় 
    যেকোন দুটো দেশের  আলায়েন্স হলে বাকিরা চাপে (আমেরিকা ,রাশিয়া রুলড আউট )। 
     মনে হয় না কেউ কখনো তা চাইবে !! 
  • %% | 49.206.***.*** | ২১ জানুয়ারি ২০২৬ ১৪:১১546014
  • Manali Moulik | ২১ জানুয়ারি ২০২৬ ১৩:৩৪
     
    এইটা আপনি ডিপসিককে জিজ্ঞেস করে দেখুন। 
  • Manali Moulik | ২১ জানুয়ারি ২০২৬ ১৩:৩৪546012
  • কালচারাল রেভ‍্যোলিউশন নিয়ে জানার জন‍্য মেটেরিয়ালস্ কোথায় পাবো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত