এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএস | 103.99.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:১৫545891
  • চার মাস আগে তো করা সম্ভব ছিল না। এপ্রিল - মে তে ভোট করতে গেলে, তার দু'মাস আগে নতুন ভোটার লিস্ট বার করতে হবে, কিন্তু ওদিকে বিহারে প্রথম SIR হয়েছে, তার পরে অন্য রাজ্যে শুরু হয়েছে। ফলে দু'মাসের মধ্যেই করতে হবে। তাড়াহুড়ো করে লোককে ডেকে, ক্যাওস করে কিছু একটা করে ফেলব, এই হল ধান্দা।
  • দ্রি | 2406:b400:b4:5524:7429:1cb2:19c4:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:১৪545890
  • "তো এটা করলে, নয় অকর্মণ্যতা, নয় ইচ্ছাকৃত।"
     
    অকর্মন্যতাই মনে হয়। ইচ্ছাকৃত ভাবে এই কাজ করলে তো কোন একটা বিশেষ পার্টি ভোট বেশী পাবে এটা এনশিওর করা যাবেনা। নিজেদেরই কাজ বাড়বে। 
     
    তবে অকর্মণ্যতার পরিনাম এই কেওস। আগে কাজ না করলে পরে করতে হবে। মাঝখান থেকে কিছু লোকের হয়রানি হল। 
  • সিএস | 103.99.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:১২545889
  • logical discrepancy র যে ভুল নোটিস যাচ্ছে, সে ইসিও জানে। তার এক কর্তা, বাঙালী, যাকে পঃবঃ তে পাঠানো হয়েছে, ঐ Wire র লেখাটায় ছিল, বলেছেন, যে হ্যাঁ, স্বীকার করছি ১৫-২০ % ভুল নোটিস গেছে। তো এই কথা অফিসিয়ালি তো স্বীকার করবে না, এই ভুলের কথা। হয়ত, উল্টোটাই ঘটেছে, ১৫ - ২০% ঠিক নোটিস গেছে। কিন্তু নিজেদের ভুল ঢাকার জন্য, লোককে ডাকা হবে।
  • দ্রি | 2406:b400:b4:5524:7429:1cb2:19c4:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:০৯545888
  • "খুব সম্ভবতঃ ফেব্রুয়ারীর ফাইনাল লিস্ট বার করার তারিখ, ইসি রাখতে পারবে না। বা হয়ত, নোটিসের পরিমাণ কমিয়ে দেবে।"
     
    পুরো প্রসেসটা আরো চার মাস আগে শুরু করা উচিত ছিল। 
  • সিএস | 103.99.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:০৮545887
  • আরো সব ব্যাপার আছে। ২০০২ র লিস্টে যা ছিল, তার পরে লোকে হয়ত আলাদা ফর্ম ভর্তি করে ডিটেলস ঠিক করেছিল। হয়ত নাম, বানান ঠিক হয়েছিল। কিন্তু ইসি নাকি, ঐসব বদলগুলোকে এখন ধরেনি, সেই মূল ২০০২ র লিস্টকে ব্যবহার করেছে। তো এটা করলে, নয় অকর্মণ্যতা, নয় ইচ্ছাকৃত। এও পড়লাম সে লিস্ট ছিল বাংলায়, ইংরেজীতে transliterate করতে গিয়ে বাংলার ৪৪ বছর ইংরেজীতে 88 হয়ে গেছে, তার ফলেও আবার নোটিস। মানে, এসবের দায় কার ?
  • দ্রি | 2406:b400:b4:5524:7429:1cb2:19c4:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:০৭545886
  • "ভেনেজুয়েলা বা ইরানের ঘটনা প্রমান করছে যে এখন গ্লোবাল সাউথের দেশগুলোয় যেরকম সরকারই আসুক না কেন তার যদি নিজের স্বাধীনতা বজায় রাখতে হয় তাহলে দুটো জিনিস লাগবে | এক নিউক্লয়ার ওয়েপন্স এবং দুই কাউন্টার হাইব্রিড  ইনফরমেশন ওয়ারফেয়ার দক্ষতা যেহেতু সিআইএ সবসময়েই কিছু না কিছু করবার চেষ্টা করবে | এদুটির জন্যে উত্তর কোরিয়ার কিমের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত "
     
    আমার মনে হয় ভালো কোয়ালিটির হাইপারসোনিক মিসাইল ও ভালো ডেটরেন্ট। 
  • সিএস | 103.99.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:০৫545885
  • সফ্টওয়ার নিয়ে প্রব্লেমের কেস সরাসরি ছিল না, ওটা আমার মন্তব্য। কিন্তু কেসটা ছিল, ঐ, logical discrepancy জনিত ক্যাওস নিয়ে, যা সফ্টওয়ার উদ্ভুত। টিএমসি করেছিল, মূল বক্তব্য ছিল, ইসিকে discrepancy র লিস্ট বার করতে হবে এবং যা কিছু হোচ্ছে, লোকের প্রচুর সমস্যা হচ্ছে। ঐ কেসেই মূলতঃ কোর্ট কিছু নতুন নিয়ম মেনে চলার কথা বলেছে। আর হোয়া নিয়ে কেসটাও টিএমসি করেছিল যে সার্কুলার না দিয়ে আন অফিসিয়ালি হোয়াতে নির্দেশ যাচ্ছে। admit card ব্যাবাহারের রায়টা কোন কেসে বলেছে জানি না, সম্ভবতঃ প্রথমটাতেই। বিএল দের শুনানিতে যুক্ত করা, এটা টিএমসির একটা দাবী ছিল, কিন্তু এতদিন ইসি সেটা কাটিয়ে দিয়েছিল।

    খুব সম্ভবতঃ ফেব্রুয়ারীর ফাইনাল লিস্ট বার করার তারিখ, ইসি রাখতে পারবে না। বা হয়ত, নোটিসের পরিমাণ কমিয়ে দেবে।
  • দ্রি | 2406:b400:b4:5524:7429:1cb2:19c4:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১১:০৩545884
  • MLA নোটিস পেয়েছে মানে হল কোন সফটওয়্যার কোন একটা ডিসক্রিপেন্সি পেয়েছে। হয়ত নামের স্পেলিং বা এই জাতীয় কিছু। লিস্টে নাম উঠে গেছে। কোন মানুষ সেটা চেক করেনি। এক কোটি নাম চেক করা সম্ভব ও না। 
  • দ্রি | 2406:b400:b4:5524:7429:1cb2:19c4:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১০:৫৮545883
  • একটা রিলিফ হল। হিয়ারিং এ না গিয়ে বিএলের হাত দিয়ে ডকুমেন্টস পাঠালেও হবে। ডকুমেন্টস স্যাটিসফ্যাক্টরি না হলে তবে যেতে হবে। 
  • দ্রি | 2406:b400:b4:5524:7429:1cb2:19c4:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১০:৫৬545882
  • "এই কেসটা (একটা নয়, দুটো কেস, অন্যটা হোয়াতে নির্দেশ দেওয়া নিয়ে) ন্যাশনালিটি চেক নিয়ে ছিল না।"
     
    আচ্ছা তাহলে ওই জাজমেন্টের জন্য অপেক্ষা করা যাক। 
     
    আর ওই নতুন সফটওয়্যার নিয়ে প্রবলেম , সেটা কোন কেস? 
  • সিএস | 2401:4900:b2d7:9e25:c121:e0ff:59d5:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১০:৪৭545881
  • সফ্টওয়ারের ঘাড় দিয়ে আলাদা আলাদা করে নোটিস পাঠাচ্ছিল। এখন অন্তত সব জায়গায় লিস্ট ঝোলাতে হবে। এক বিধানসভায় পড়লাম, এক লাখ লোক নোটিস পেয়েছে, এম ল এ সুদ্ধু। মনে হল, ঐ সেই বিশেষ জনগোষ্ঠীর লোকজনের জায়গা।

    এবং রায় পড়ে মনে হল, গণতান্ত্রিক যা প্রকরণ আছে, পঞ্চায়েত বা লকে বা বিএল এ, কোর্ট তাদের ইনভল্ভ করতে বলছে।
  • দ্রি | 2406:b400:b4:5524:7429:1cb2:19c4:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১০:৪৭545880
  • "নিজের UN খুলে ফেলছে ! "
     
    BRICKS এর বলা উচিত তোমার UN এ তুমি একাই থাকো। তবে ১০ বিলিয়ন দিলে তোমায় আমাদের UN এ পিছনের দিকে একটা সিট দেব। 
  • সিএস | 2401:4900:b2d7:9e25:c121:e0ff:59d5:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১০:৪১545879
  • এই কেসটা (একটা নয়, দুটো কেস, অন্যটা হোয়াতে নির্দেশ দেওয়া নিয়ে) ন্যাশনালিটি চেক নিয়ে ছিল না।
  • দ্রি | 2406:b400:b4:5524:7429:1cb2:19c4:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১০:৩৭545878
  • "সুপ্রিম কোর্ট ফাইনালি বলেছে যে ক্লাস টেন/ মাধ্যমিকের অ‍্যাডমিট নিতে হবে ডকুমেন্ট হিসেবে "
     
    এইটা কি বলেছে? দেখছি না কিন্তু। কপিল সিব্বল বলেছে। কিন্তু সুপ্রিম কোর্ট? 
     
    তবে এটাও বলেছে সুপ্রীম কোর্ট। 
     
    The Court also clarified that persons, who have received notices from the ECI, will be entitled to submit their documents/objections through their authorised agents, who can be the Booth Level Agents (BLAs). The agents have to be appointed through a letter marked with a signature or thumb impression.

    https://www.livelaw.in/top-stories/wb-sir-supreme-court-issues-directions-to-eci-to-ensure-transparent-verification-of-persons-in-logical-discrepency-list-519545
     
    জাস্টিস বাগচী একটা প্রশ্ন তুলেছেন 

    "Why is it a logical discrepancy? How can 15 years age gap between mother and son be logical discrepancy?" asked Justice Bagchi, who pointed out that "it is not as if we don't have child marriages in the country."
     
    তবে ঐসব যে কথা উঠেছিল ইসির ন্যাশনালিটি চেক করার এক্তিয়ার নেই এই নিয়ে কোন কথা ওঠেনি। ক্লিয়ারলি আছে। 
  • দ্রি | 2406:b400:b4:5524:7429:1cb2:19c4:***:*** | ২০ জানুয়ারি ২০২৬ ১০:২৯545877
  • ট্যানদি না? অনেকদিন পর! 
  • সিএস | 103.99.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ১০:১৮545876
  • ক'দিন আগে মন্তব্য করেছিলাম, ট্রাম্প জিওপলিটিক্সে কাল কী করবে জানা আছে ? দেখছি, তাই তো, নিজের UN খুলে ফেলছে ! new world disorder তৈরী করতে করতে new world order এর প্রতিষ্ঠা ! পুরো ঝাঁঝে মেরে ফেলার মত কেস, ক'দিন অন্তর !

    পুতিনজী, মুদীজী, এঁয়াদের ডেকেছে পড়ছি, মহতোমহীয়ান, আমাকে আমার মত থাকতে দাও, গালফোলা কিমকেও কি ডেকেছে ? এখানেও দেখছি টাকা দিয়ে সদস্য হওয়া, পুরো সরাসরি ডীলের ব্যাপার, ভারত হয়ত এবার একটা ভেটোধিকার পাবে।
  • কালনিমে | 42.108.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ০৮:৫৩545875
  • যা হোক- সুপ্রিম কোর্ট ফাইনালি বলেছে যে ক্লাস টেন/ মাধ্যমিকের অ‍্যাডমিট নিতে হবে ডকুমেন্ট হিসেবে - আর ১.২৫ কোটি নাম যাদের বাদ পড়েছে- কারনসহ তার লিস্ট পাবলিশ করতে হবে 
  • Bratin Das | ২০ জানুয়ারি ২০২৬ ০৭:৫৩545874
  • "ফিরে এসো চাকা ( থুড়ি নীপা)!! 
  • Bratin Das | ২০ জানুয়ারি ২০২৬ ০৭:৫৩545873
  • এ তো মহা জ্বালা। ভেজ আর নন ভেজ দুটো চয়েস তো থাকা উচিত 
  • Ranjan Roy | ২০ জানুয়ারি ২০২৬ ০২:৪৭545872
  • @মানালি
    "তাই থিওরি ধরে একদম কোনোকিছুই চলতে পারে না, কেটেছেঁটে তৈরী করে নিতে হয়"।
     
    --নিঃসন্দেহে। থিওরি হোল রেডিমেড শার্টের মত। একটা গড় বা মোডাল মাপ নিয়ে তৈরি কারও টাইট হয় কারও ঢিলে। তখন ফের দর্জির কাছে গিয়ে অল্টার করাতে হয়। কাজেই মার্ক্সিজম উইথ ন্যাশনাল ক্যারেক্টারেস্টিকস হবে। 
    বেশ কিন্তু জামাটা তো আফটার অল জামা থাকতে হবে। অল্টার করতে গিয়ে যদি জামাটা  প্যান্ট বা ফতুয়া হয়ে যায়? 
     
    বেসিক ক্যারেক্টার বদলানোর কোন মানে নেই।
    আমাদের সংবিধানের ক্ষেত্রেও তাই বলা হয়--বেসিক ক্যারেকটার বিরোধী আইন পাশ করলে বাতিল! 
     যেমন গেরুয়া পড়লেই সন্ন্যাসী হয় না বাবা রাম রহিম অথবা আশারাম বাপু তমুক বাবা ইত্যাদিও হতে পারে তেমনই লাল ঝান্ডা টাঙালেই কমিউনিস্ট বলে মানা কঠিন। উত্তর কোরিয়ার তিন পুরুষের শাসক প্রায় আজীবন প্রেসিডেন্ট থাকার মৌরসিপাট্টা নেয়া শিং ও পুতিন--কাকে কমিউনিস্ট বলবেন? 
    মার্ক্সবাদ শুধু অর্থনীতি নয় ,শুধুক্ষমতা দখলের রাজনীতি নয়--অন্য রকম জীবনবোধ ও চর্যার কথা বলে। 
  • &/ | 151.14.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ০১:৫২545871
  • যাই হোক, আবার নী পা মোডে চললাম। ভালো থাকবেন সবাই। আসি এখন। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ০১:৫১545870
  • সম্পাদকের লেখাপত্রগুলো একটা লিংক করে বা ওরকম কিছু করে পর পর রাখা থাকলে ভালো হত। গুরুত্বপূর্ণ লেখাপত্র তো বটেই, ততোধিক গুরুত্বপূর্ণ কমেন্টগুলো। কমেন্টকারীরা উত্তেজনার বশে মনুষ্যরূপী কী যেন লিখে যাচ্ছে।
  • &/ | 151.14.***.*** | ২০ জানুয়ারি ২০২৬ ০১:৩৩545869
  • ভেজিটেবল চপ খেতে দেয়। আগে দিত। এখনও দেয় কিনা জানিনা।
  • dc | 2402:e280:2141:1e8:413:95ad:353d:***:*** | ১৯ জানুয়ারি ২০২৬ ২৩:৪৭545868
  • যাক, অন্তত গ্রিনল্যান্ডের ব্যপারটা বোঝা গেল। ডেনমার্কের সরকার ট্রাম্পকে কেন নোবেল দেয়নি, সেই রাগে গ্রিনল্যান্ড চাই। এই না হলে ওবামা ডিরেঞ্জমেন্ট সিন্ড্রোম! laugh
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৯ জানুয়ারি ২০২৬ ২৩:৩৭545867
  • @শ্রীমল্লারবলছি
    অনেক ধন্যবাদ ও ভালবাসা। এগুলো খুবই কাজে লাগবে। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৯ জানুয়ারি ২০২৬ ২২:৫৩545865
  • গুরুতে কবিগান / কীর্তন / শ্যামাসংগীতের ওপর কোন ভাল আলোচনা বা টই খোলা হয়ে থাকলে কেউ প্লিজ তাঁর লিঙ্ক দেবেন? আমি সার্চ করে পেলাম না কিছু। 
  • keyser | 51.222.***.*** | ১৯ জানুয়ারি ২০২৬ ২২:১৩545864
  • এই নিরামিষ ব্যাপারটা মোদীজির লেটেস্ট জুমলা। ট্রেনে আর ফ্লাইটে টিকিটের দাম হুহু বাড়ছে, ইদিকে কাস্টমারকে নিরামিষ গেলাচ্ছে জাস্ট টু পকেট দা ননভেজ-ভেজ প্রাইস ডিফারেন্স। ইন্ডিয়াগামী অন্যদেশের এয়ারলাইন্সগুলোও এই ছ্যাবলামি শুরু করেছে। লাস্ট টাইম ডেলহি গেলাম, ফ্লাইটে ভেজ সার্ভ করল। তুই শালা ব্রিটিশ এয়ারওয়েজ, তোর চোদ্দপুরুষ গরু-শুয়োরখেকো আর তুই আমাকে ভেজ খেতে বাধ্য করিস কোন সাহসে?
  • b | 117.238.***.*** | ১৯ জানুয়ারি ২০২৬ ২১:৩৫545863
  • বন্দে ভারত স্লীপার সম্পর্কে দুইখান কথা 
    ১। ভাড়া প্রায়  দ্বিগুণ ( থ্রি এসি ২৪৩৫ , টু এসি ৩১৪৫ , ওয়ান এসি ৩৮৫৫ । । সাধারণ সুপারফাস্ট  শরাইঘাট একসপ্রেসের  ভাড়া যথাক্রমে (১৪১০ , ১৯৮৫ , আর ৩৩২০ )
    ২। খেতে দেবে, রাজধানীর মত। বাধ্যতামূলক  নিরামিষ । (এক্ষুণি টিকিট কাটার  ট্রাই করে দেখলাম । অবশ্য আপনি নাও খেতে পারেন ) 
  • দ্রি | 2406:b400:b4:5524:2cb3:5780:5710:***:*** | ১৯ জানুয়ারি ২০২৬ ২১:০৭545862
  • @MP
     
    "১৯৭১ সালের ভারত রাশিয়া সামরিক চুক্তিটাই কাল হলো সোভিয়েতের।"
     
    এতদিনে এসে এর একটা প্রতিকার হয়েছে। পুতিনের লাস্ট ভিসিটে ইন্ডিয়ার সাথে RELOS চুক্তি হয়েছে। তাতে রাশিয়া ইন্ডিয়া একে অপরের পোর্টে যুদ্ধজাহাজে রাখতে পারবে। 
     
    ইন্ডিরেক্টলি রাশিয়া ইন্ডিয়ান ওসেনে এক্সেস পেয়ে গেল। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত