এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 2402:3a80:1973:f4b2:578:5634:1232:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:১৫545711
  • দুটো দলের মধ্যে পুরো গটাপ গেম চলছে!
    সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে! 
     
    বিজেপি চায় পশ্চিমবঙ্গে তিনুরা থাকুক! পুরো ভোট যাতে তিনোদের দিকে যায়, সেজন্যই পরিকল্পনা মাফিক ধান্দাবাজি করছে! 
     
    আর মাকুরা তো ছাগলের ত্রয়োদশ বাচ্চা! 
  • সিএস | 2401:4900:7086:ecc1:e8bd:3517:6cbe:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:১৫545710
  • যা বলিনি, সে নিয়ে কথা তুলে কী লাভ। যা বলেছি, সে নিয়ে বক্তব্য থাকলে বলুন।
  • কালনিমে | 2402:3a80:4300:9dc2:95b7:c052:7e8f:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:১০545709
  • @১৬ঃ৪৬ দুদিন আগে যেমন হঠাৎ ডিক্লেয়ার করলো যে মাধ‍্যমিকের অ‍্যাডমিট ডকুমেন্ট হিসেবে গ্রাহ‍্য হবে না। অথচ ৮৯ এর আগে যাদের জন্ম বিশেষ করে কলকাতার বাইরে- তাদের অনেকেরই বার্থ সার্টিফিকেট নেই ।
     
    SIR এ যদি লক্ষ লক্ষ "ঘুসপেটিয়া" না পাওয়া যায় মোটা ভাই য়ের কথা মতো - তা হলেই বা কি হবে? কলকাতায় যেমন সিং বা দাস পদবীর লোক বেশি বাদ পড়েছে তারই বা কারণ কি? কেউ নিশ্চয়ই বলবেন না যে কোন বাগ নেই- বা সফটওয়্যার এ নিশ্চিত ভাবে চিহ্নিত করছে?
  • দ্রি | 2406:b400:b4:933e:403d:ee54:270c:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:০৬545708
  • "নিউ জেনারেশন কবে থেকে ধরা হবে। "
     
    যেই জেনারেশন থেকে সবার বার্থ সার্টিফিকেট আছে।
  • দ্রি | 2406:b400:b4:933e:403d:ee54:270c:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:০৩545707
  • "সফ্টওয়ারটি টাল খাওয়া, বিশেষ জনগোষ্ঠীর বিপক্ষে, তারাই নোটিস বেশী খাচ্ছে এই হল বক্তব্য।"
     
    দেখুন বিশেষ জনগোষ্ঠী নোটিস খেলে সফটওয়ার টাল খাওয়া। আবার যদি না খায় বলবেন এই দেখুন কাউকেই তো ধরতে পারলেন না , আগেই বলেছিলাম। 
     
    যারা নোটিস খাচ্ছে তারা সিটিজেন হলে নিশ্চয়ই সেটা প্রতিষ্ঠা করতে পারবেন। 
  • বোদাগু | 2402:3a80:1983:d407:278:5634:1232:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:০০545706
  • নিউ জেনারেশন কবে থেকে ধরা হবে। ফাইনাল সলুশন টা আগে হলে ভালো হত না? দুনিয়ার ইল্লি এক হন:-))))) 
  • দ্রি | 2406:b400:b4:933e:403d:ee54:270c:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৭:৫৫545705
  • " বৈধ নাগরিক লিস্ট  থাকা উচিত কি উচিত নয়? "
     
    নিউ জেনেরেশনে এটা হওয়া উচিত। মেইনলি বার্থ সার্টিফিকেটের ভিত্তিতে। তাছাড়া ন্যাচারালাইজেশান ডকুমেন্টস। কিন্তু পুরোনোদের নিয়ে প্রবলেম। এই প্রবলেম রিজল্ভ করা সোজা নয়। যাই করুন সাবপটিমাল হবে। লোকে কাইমাই করবে। 
  • দ্রি | 2406:b400:b4:933e:403d:ee54:270c:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৭:৪৬545704
  •  
    এরা দুজন মনে হয় নোবেলের টাকাটা ভাগাভাগি করে নিল। 
  • দ্রি | 2406:b400:b4:933e:403d:ee54:270c:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৭:৩৯545703
  • "ট্রাম্প বোম ফেলেছে ইরানে?"
     
    এখনো ফেলেনি। কাল পর্য্যন্ত একটা এই ফেলি এই ফেলি ভাব ছিল। প্রিপারেশন করে ফেলেছে। ইরান বলেছিল আক্রমণ করলে আশেপাশের আমেরিকান বেস এ বোম ফেলবে। আমেরিকা বেসগুলো থেকে সৈন্য সরিয়ে নিয়েছে। কিন্তু লাস্ট একদিন দেখছি যুদ্ধং দেহি ভাবটা কম। পেছনে পেছনে কিছু নেগোশিয়েশন চলছে হয়ত। আমেরিকার কংগ্রেসে আবার ওয়ার পাওয়ার বিল নিয়ে কিসব খিটিমিটি চলছে। 
     
    বোঝা যাচ্ছে না এটা ফুলস্টপ না কমা। 
  • %% | 2406:7400:10c:1f4b:2442:1f46:797c:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৭:৩৪545702
  • সফ্টওয়ার লাগে না। বিএলওরা অলরেডি বাড়ি বাড়ি গিয়ে সব কাজ করেছে। সমস্যা হচ্ছে দ্রির মত ইসিও অংক মেলাতে পারছে না ফলে বড়কর্তারা ধমক খেয়ে সিস্টেমে ইচ্ছাকৃত এরর পুশ করাচ্ছেন সফ্টওয়ার দিয়ে। কোটি কোটি বাংলাদেশী রোহিঙ্গা ঢুকে বসে আছে অথচ পবর থেকে তামিলনাড়ুতে বেশী নাম কীভাবে বাদ গেল? নিশ্চয় বিএলওরা ঘাপলা করছে। 
  • সিএস | 103.99.***.*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৭:০৩545701
  • logical discrepancy জনিত নোটিস দেওয়া নিয়ে ক'দিন আগে The Wire এর একটা analysis ছিল। সফ্টওয়ারটি টাল খাওয়া, বিশেষ জনগোষ্ঠীর বিপক্ষে, তারাই নোটিস বেশী খাচ্ছে এই হল বক্তব্য। এবার সফটওয়ারটা জালি, বাংলায় কী করতে হবে ঠিক করে শেখানো হয়নি, অতএব হয়ত কিঞ্চিত বায়সড ! কিন্তু এসবের জন্য কি ইসির নিরপেক্ষতাকে সন্দেহ করা যাবে ? নাকি অকর্মণ্যতা বলতে হবে ? অথবা হয়ত ইসির অকর্মণ্যতা ভুক্তভোগী অনুযায়ী অনিরপেক্ষতা হিসেবে ধরা হবে ?

    https://thewire.in/politics/in-west-bengal-sir-hearing-notices-surge-in-minority-dominated-districts-triggering-fears-of-disenfranchisement

    সফ্টওয়ার ব্যবহার নিয়ে ইসির পজিশন, সে নিয়ে লেখাপত্তর পাওয়া যায়, Reporters Collective এর লেখা আছে বিশদে, ইসি কখনো বলেছে বাজে সফ্টওয়ার, ব্যবহার করব না, বিহারে করেনি, তারপর এই পর্যায়ের SIR এ ব্যবহার হচ্ছে, সেও মোটামুটি ভেতরে ভেতরে, ঐ লোকে লোকমুখে জেনে যাবে ধরে নিয়ে।

    সাধে কী আর কেন্দ্রীয় ইসির মাথাদের যাবতীয় সিভিল আর ক্রিমিনাল কেসের আওতা থেকে বাইরে রাখা হয়েছে, ২০২৩ এ বিলটিল এনে ? মোটামুটি অকর্মণ্যতা আর অনিরপেক্ষতাকে ঢাকা দেওয়ার জন্য ? এই এত বড় কাজে একটু তো ভুল হবেই, ভিসার লাইনেও তো দাঁড়তে হয়, সে কথা যাতে বলা যায় ?
     
     
  • বোদাগু | 2402:3a80:1983:d407:278:5634:1232:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৬:৪৬545700
  • প্রথমে বৈধ ডকুমেন্ট বলতে কি বোঝায় আগে সরকার ঠিক করুক। সত্তর বছরে তো পারল না ।  গরীব বিরোধী সরকার ঠিক করুক গরীবের নাগরিকত্ব সে রাখবে কিনা। ল্যঠা চুকে যায়।
  • Bratin Das | ১৬ জানুয়ারি ২০২৬ ১৬:১৩545699
  • কিন্তু  লসাগু দা,ডিসি,দ্রি,  বোধি দা একটা  দেশে একটা
     বৈধ নাগরিক লিস্ট  থাকা উচিত কি উচিত নয়? 
  • Manali Moulik | ১৬ জানুয়ারি ২০২৬ ১৫:৫৬545698
  • নবনীতা দেবসেনের জন্মদিন গেলো রিসেন্টলি। ওনার 'নারী ও কালি কলম'  সম্বন্ধে লেখাটার সুত্র ধরে মনে পড়লো তসলিমা নাসরিনের 'দ্বিখন্ডিত'  ও  'আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় দেশ'  বইদুটির কথা। নির্বাচিত কলাম যাদের পড়া তাঁরা আরো ভালো জানবেন। রিসেন্টলি ফেবুতে ভেনেজুয়েলা ইস‍্যুতে ওনার পোস্ট ও এক যুব বামনেতার প্রত‍্যুত্তর সম্পর্কে অনেকে হয়তো জানেন। 'নারী' সম্পর্কে সাধারণ ও চাড্ডিরা যা বোঝাতে চায়, তার ব‍্যতিক‍্রমকে এইরকম আক্রমণটা বামকর্মীর থেকে ঠিক মানতে পারিনি। তসলিমা একজন ছকভাঙা লেখিকা, মৌলবাদের বিপক্ষে এমন সাহসী কলম খুব কম লেখক-লেখিকা ধরেছেন। সংশোধনবাদী পথের উপর এখানেই বিরক্তিটা আসে। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীর ঘোষের 'যুক্তিবাদের চোখে নারীমুক্তি' বইতে খোলাখুলি ওনার বিরুদ্ধে প্রচার দৃষ্টিকটু লেগেছিলো। @বোদাগু (আদি) স‍্যার বলবেন কিছু ? 
    শ্রদ্ধেয় আজিজুল হকের মৃত‍্যুপরবর্তী সময়ে অনেককে বলতে শুনেছি, উনি তসলিমাকে সমর্থন করেননি, এটাই নিজ সম্প্রদায়ের তরফ থেকে ওনার বড়ো যোগ‍্যতা। অর্থাৎ কারাগারে ১৮ বছরের অমানুষিক সংগ্রামকে এটা বলার মাধ‍্যমে ছোটো করা হলো। নারায়ণ স‍্যানালের 'এমন তো হয়েই থাকে' গ্রন্থের ভূমিকাতেও আজিজুল হকের 
    ক্রিয়াকলাপের  সশ্রদ্ধ  উল্লেখ আছে। এপ্রসঙ্গে আলোকপাত হওয়া উচিত।
  • dc | 2a02:26f7:d6c0:6805:0:6000::***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৪:০৫545697
  • এই ট্রাম্পটার মতো নির্লজ্জ আর বেহায়া একজন প্রেসিডেন্টও এর আগে আসেনি laugh
  • %% | 2406:7400:10c:1f4b:2442:1f46:797c:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৩:৫৯545696
  • . | ১৬ জানুয়ারি ২০২৬ ১৩:৫৮545695
  • ট্রাম্প বোম ফেলেছে ইরানে?
  • দ্রি | 2406:b400:b4:f2ab:411b:55fd:d83:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৩:২২545693
  • আরে! টার্কি এত রাশিয়ান তেল কেনে। কি আমেরিকা তো ওকে বকে না। 
  • dc | 2a02:26f7:d6c1:6805:0:5000::***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৩:০৫545691
  • আচ্ছা। কিন্তু আমাদের মতো ক্যাপিটালিস্টদের কাছে ম্যাটার করে না। যতো লোক আসবে ততো মার্কেট এক্সপ্যান্ড করবে, লোকে ইনকাম আর খরচ করবে, ততো আমরা প্রফিট করবো। তাদের কাগজ আছে কি নেই তাতে কি আসে যায় :-)
  • %% | 2406:7400:10c:1f4b:2442:1f46:797c:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৩:০৫545690
  • ভোটার কার্ড বানানোর সময় যদি ইসি ধরতে না পেরে থাকে, তাহলে এখনো হিয়ারিং এ ডাকলে ধরতে পারবে না।
  • দ্রি | 2409:408c:2d4f:7c5:1453:52c9:21cc:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৩:০০545689
  • মুসলমান আর মতুয়ারা যদি ভারতীয় হয় তাহলে তাদের কাছে কিছু না কিছু থাকবেই যাতে বোঝা যাবে তারা ভারতীয়। হিয়ারিং এ চেক হবে তারপর ক্লিয়ার হবে। এত দুশ্চিন্তার কিছু নেই। 
  • দ্রি | 2409:408c:2d4f:7c5:1453:52c9:21cc:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১২:৫৫545688
  • "এদের মধ্যে কতোজন ইন্ডিয়ান, কতোজন নন ইন্ডিয়ান? কতোজনের ভোটার আইডি আছে? কতোজন তিন চারশো টাকা ঘুষ দিয়ে আধার কার্ড বা ভোটার আইডি বানিয়ে নিয়েছেন? ডাজ ইট ম্যাটার"
     
    অবশ্যই ম্যাটার করে। 
  • dc | 2a02:26f7:d6c1:6805:0:5000::***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১২:৫৫545687
  • যারা মাইগ্র্যান্ট লেবারার, দোকানে কাজ করেন বা কনস্ট্রাকশান সাইটে কাজ করেন, তাঁদের স্যার ডেকে পাঠাবে, ডকুমেন্ট দেখাতে বলবে। না দেখাতে পারলে লিস্টের থেকে বাদ। এরে কয় হ্যারাসমেন্ট আর ডিসএনফ্র্যানচাইজমেন্ট। 
  • দ্রি | 2409:408c:2d4f:7c5:1453:52c9:21cc:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১২:৫৪545686
  • "চার লক্ষ বেশি মহিলা আন ম্যাপড নোটিস পেয়েছিল। "
     
    জাস্ট এই স্টেট্মেন্ট থেকে এটা বোঝা গেলনা অকারণে পেয়েছিল নাকি পাওয়ার জেনুইন কারণ ছিল। এবং অকারণে পেলে এটা ইচ্ছাকৃত কিনা এবং এতে বিজেপির ঠিক কি উপকার হয়েছে। 
  • বোদাগু | 2406:b400:1a:c0b4:fa1d:9475:34a0:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১২:৪৮545685
  • হিন্দু রিপোর্ট করেছে ই সি আই এর ডেটা থেকে , চার লক্ষ বেশি মহিলা আন ম্যাপড নোটিস পেয়েছিল। 
  • দ্রি | 2409:408c:2d4f:7c5:1453:52c9:21cc:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১২:৪৭545684
  • কালনিমে তাহলে আপনি মনে করছেন ডিডুপ্লিকেশান সফটওয়্যার এ কারচুপি আছে? কি ধরনের কারচুপি হতে পারে তার কোন সলিড এভিডেন্স আছে? যেটা ডুপ্লিকেট নয় তাকে ডুপ্লিকেট বলে দেওয়া? কিছু ডুপ্লিকেট ফ্ল্যাগ না করা? সেইটা না করে বিজেপির ঠিক কি লাভ? এটসেট্রা। 
     
    মানে ভুলভাল হতেই পারে। সেটার জন্য এসাইআরকে কানমলাও দেওয়া যেতে পারে। কিন্তু ভুলে বিজেপির যদি কোন টার্গেটেড লাভ হয়ে থাকে সেটা জানতে চাইব। কিভাবে? 
  • সিএস | 2401:4900:707e:aaf7:5bb:74ae:891c:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১২:৪৭545683
  • ২০১৯ টা পয়েন্ট নয় কেন ?
  • dc | 2a02:26f7:d6c1:6805:0:a000::***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১২:৪৬545682
  • বুদিগেরে ক্রসের কাছে একটা হাইপারমার্কেটে গেছিলাম, তার নাম গ্র্যান্ড মল। সেখানে সব্জিও পাওয়া যায়, বাঙালি মশলাও পাওয়া যায়, বিস্কুট হাতাখুন্তি জামাকাপড় সবই পাওয়া যায়। একেকটা সেকশানে অনেক কর্মচারী, তাঁদের কেউ কন্নড়, কেউ ইউপি বিহারের, কেউ নেপালী, কেউ নর্থইস্ট থেকে, কেউ বাঙালি। এদের মধ্যে কতোজন ইন্ডিয়ান, কতোজন নন ইন্ডিয়ান? কতোজনের ভোটার আইডি আছে? কতোজন তিন চারশো টাকা ঘুষ দিয়ে আধার কার্ড বা ভোটার আইডি বানিয়ে নিয়েছেন? ডাজ ইট ম্যাটার? 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত