এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৫ জানুয়ারি ২০২৬ ১৩:৪৩545531
  • ডিসেনফ্র‍্যাঞ্চাইজমেন্টে ভোটের সুবিধে ছাড়া অন্য বড় সুবিধে হল সামাজিক প্রকলপগুলোতে বাজেট আরো কমালেও প্রতিরোধের সম্ভাবনা কমবে অনেক। তাছাড়া বিভিন্ন সুচকের প্যারামিটারে যে ম্যানিপুলেট করে এরা সেটা অনেক স্মুদ হবে। দারিদ্র‍্য, মাথাপিছু আয় ইত্যাদি শোকেস করতে ম্যানিপুলেশান সুবিধেজনক হবে।  আদাম্বানিদের জন্য লেবার ফোর্স আরো সস্তা হবে এবং ডিসেনফ্র‍্যাঞ্চাইজড লেবাররা কোনরকম দরাদরির জায়গায় থাকবে না। 
  • | ১৫ জানুয়ারি ২০২৬ ১৩:৩৮545530
  • না সামাজিক ফিক না, রিয়্যাল প্যানিক। এবং প্যানিকের সম্পূর্ণ বোধগম্য কারণ আছে। আসামে এনারসিতে ম্যাক্স ইম্প্যাক্টেড মেয়েরা। বিহারেও বহুলভাবে মেয়েরা বাদ গেছে এসয়াইয়ারের ফলে।  বোধি যেমন বলল ওইভাবেই মেয়েরা, মাইগ্রেন্ট শ্রমিকরা, দলিতরা, তৃতীয় লিঙ্গের মানুষজন, গরীব মুসলমানরা এবং ওভার অল গরীব মানুষ,  এছাড়া মার্কামারা অ্যাকটিভিস্ট, বংশানুক্রমে বামপন্থী ভোটার এরাও। 
    ডিসেনফ্র‍্যাঞ্চাইজমেন্টের বিবিধ সুবিধা যেহুলো বিজেপীর পক্ষে যাবে এবং আর এস এসের লংটার্ম গোলের জন্য খুব সুবিধেজনক সেসব হিসেব কষেই মাঠে নেমেছে। 
     
    হ্যাঁ নি:শর্ত নাগরিকত্বের দাবী সর্বস্তর থেকে ওঠা প্রয়োজন। এক্ষুণি। 
  • lcm | ১৫ জানুয়ারি ২০২৬ ১৩:৩৫545529
  • "... একস্ক্লুশনের প্যাটার্নটা হল মহিলা, মুসলমান, মতুয়া, শরণার্থী, নিম্নবর্গ, পিপল হু মুভ ফর ওয়ার্ক অর লিভিং ..."

    এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে - এদেরকে এক্সক্লুড/হ্যারাস করে কী লাভ।

    বোধি লাস্ট লাইনে অবশ্য এর উত্তর কিছুটা দিয়ে দিয়েছে -

    " ... ইন্টারনাল ডিসএনফ্রাঞ্চাইজমেন্টের মজা সে পেয়ে গেছে বিহারে, হারা গেম জিতেছে। সুতরাং একটা ফ্রী লেবার সোসাইটি তৈরি হবে যাদের যে কোনো শর্তে কাজ করানো যাবে ঘেটোআইজ করা যাবে ওয়েলফেয়ার কমিটমেন্ট না রেখে।... "

    - এখানে ক্লিয়ার হয়েছে।

    বোধি - এটা নিয়ে একটু ডিটেইলে লেখো।
  • বোদাগু | 2406:b400:1a:c0b4:e1f:a1f:d3c4:***:*** | ১৫ জানুয়ারি ২০২৬ ১৩:৩২545528
  • মানবতা ইত্যাদি এখন খোরাক শব্দ। আর বোলো না ওসব, এখানেই কেস খাবে  :-))
  • বোদাগু | 2406:b400:1a:c0b4:e1f:a1f:d3c4:***:*** | ১৫ জানুয়ারি ২০২৬ ১৩:৩০545527
  • নিরাপত্তাবোধের অভাবটা ধরে ধরে বিজেপির পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। দ্যাট ইজ পার্ট অফ দ্য গেম। ইজরায়েল এবং পশ্চিম সিদ্ধ পদ্ধতি।
  • lcm | ১৫ জানুয়ারি ২০২৬ ১৩:২৬545526
  • ভোটার লিস্টে নাম না থাকার জন্য মানুষ আত্মহননের পথ বেছে নিচ্ছে কেন ... বোতিনের ব্যাখা - "সামাজিক সম্মানহানির ভয়ে" মানুষ নাকি এরকম করছে... যেটা শুনে খুব অবাক হয়েছি ...

    আজ ভোটার লিস্টে নাম নেই, মানে, কাল বিপদে পড়তে হতে পারে ... আধার কার্ড না পেতে পারে ...  নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দিতে পারে ...  নানাভাবে হ্যারাসড হতে পারে ... জমিজমা স্থাবর/অস্থাবর সম্পত্তি নিয়ে টানাপোড়েন হতে পারে.... ইত্যাদি... ইত্যাদি... বিশেষ করে যাদের কাছে একগাদা কার্ড/ডকুমেন্ট নেই... তারা অনেকে ভীত... সন্ত্রস্ত ... প্যানিকড... স্বাভাবিকভাবেই ভয়ে মানুষ এমন করছে...

    ব্যাপারটা অমানবিক ...
  • বোদাগু | 2406:b400:1a:c0b4:1e3c:b90c:7f3:***:*** | ১৫ জানুয়ারি ২০২৬ ১৩:২৩545525
  • বা ই দ্য ওয়ে বিজেপির হাঁদা রা এটা কে ভীষণ এ আই অ্যাচিভমেন্ট বলে বেচছে। এটার ম ইদ্যে আর্টিফিসিয়াল কিছু না ই, নাগপুর আর্যাবর্ত প্রকল্প সম্পূর্ণ। 
  • বোদাগু | 2406:b400:1a:c0b4:1e3c:b90c:7f3:***:*** | ১৫ জানুয়ারি ২০২৬ ১৩:২১545524
  • এগুলি সিস্টেমিক একস্ক্লুশন । এটা না বোঝার কারণ নে ই। 
  • বোদাগু | 2406:b400:1a:c0b4:1e3c:b90c:7f3:***:*** | ১৫ জানুয়ারি ২০২৬ ১৩:১৮545523
  • লসাগু, দমু যেটা বলেছে পারফেক্ট বলেছে। আর্বিট্রারিনেসটা এবং চেঞ্জিং গোলপোস্টটা অ্যাবসোলিউটলি ক্রিমিনাল। তুমি পাসপোর্ট করাতে গেলে আধার কার্ড লাগবে, কিন্তু আধার কার্ড ডোমিসাইল বা সিটিজেনশিপ কোনোটারই প্রমাণ না। অথচ পাসপোর্ট থাকলে বিএলও অ্যাপ-এ সবচেয়ে স্ট্রেট এনট্রি। বিদেশ না গেলে কেউ পাসপোর্ট করায়? আবার যার ধর নিজের নামে জমি নেই বাড়ি নেই মাধ্যমিক পাস না, বাবার অল্প বয়সের সন্তান বা বেশি বয়সের সন্তান, ইন্টারনাল মাইগ্রেশন করেছে লেবার হিসেবে, অনেকগুলো ভাইবোন,  2002 এ বাবার নাম ওঠে নি, বা সব আছে অথচ কমিশনই ছাগলামো করে টাইপো করেছে উদোর পিণ্এডি বুধোর ঘাড়ে করেছে। এবার ড্রাফট লিস্টে নাম তুলতে ফেটে যাবে। একস্ক্লুশনের প্যাটার্নটা হল মহিলা, মুসলমান, মতুয়া, শরণার্থী, নিম্নবর্গ, পিপল হু মুভ ফর ওয়ার্ক অর লিভিং। সাদা বাংলা দেখো কটা মহিলার নামে প্রপার্টি থাকে? খুঁটিয়ে দেখলে ডজন ডজন আর্বিট্রারিনেস। দেশ ভাগের পরে এই স্কেলে রাষ্ট্রীয় মান্যতা নিয়ে এই স্কেলের বা ওয়াল হয় নি। এবং বিজেপি জানে সিএএ কোনো ফাইনাল সলুশন না। কারণ ইন্টারনাল ডিসএনফ্রাঞ্চাইজমেন্টের মজা সে পেয়ে গেছে বিহারে, হারা গেম জিতেছে। সুতরাং একটা ফ্রী লেবার সোসাইটি তৈরি হবে যাদের যে কোনো শর্তে কাজ করানো যাবে ঘেটোআইজ করা যাবে ওয়েলফেয়ার কমিটমেন্ট না রেখে।
  • lcm | ১৫ জানুয়ারি ২০২৬ ১৩:০০545522
  • না না, কাগজ পড়ি, নিউজ ফলো করি... সেখান থেকেই তো এসআইআর খবরগুলো পড়লাম... এখন ডিটেইলস এ অত জানি না, যে, আধার কার্ড এক্সপায়ার করে গেলে, তখন ভোটার কার্ড থাকলে সুবিধে, সেটা দিয়ে রিনিউ করা যায়... এসেট্রা... দিস মেকস সেন্স ...
  • বোদাগু | 2406:b400:1a:c0b4:1e3c:b90c:7f3:***:*** | ১৫ জানুয়ারি ২০২৬ ১২:৫৩545521
  • লসাগু কি দেশের কোনো কাগজই পড়ো না? নাকি নিউজ দেখো না? 
  • lcm | ১৫ জানুয়ারি ২০২৬ ১২:৫১545520
  • দ, 
    বুঝলাম। কেনো মাল্টিপল কার্ড/ডকু দরকার বোঝা গেল। 
  • সিএস | 2401:4900:7071:c950:20b1:73fa:15b4:***:*** | ১৫ জানুয়ারি ২০২৬ ১২:৪৭545519
  • ২০২৪ এ লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার সঙ্গে তো এর যোগ আছে।
  • সিএস | 2401:4900:7071:c950:20b1:73fa:15b4:***:*** | ১৫ জানুয়ারি ২০২৬ ১২:৪২545518
  • দ্যাখেন, দেশের এত লোক, তাদের সবাই ভোট দিয়ে সরকার ঠিক করবে এ মেনে নেওয়া যায় না। ব্যাপারটা কন্ট্রোল করতে হবে। সেই ১৯৫০ সালে সংবিধান তৈরী সময়ে ডিবেট হয়েছিল যে সবার ভোটাধিকার থাকবে কিনা, তো সে ডিবেট সরাসরি না তুলে তার উল্টো ব্যবস্থা করার একটা উপায় হল SIR।
  • | ১৫ জানুয়ারি ২০২৬ ১২:৩৮545517
  • ল্যাদোষ, ভোটার আধার এগুলো কিছুটা সাইক্লিক লুপ। আধার কার্ড দশ না বারো কতবছর হলে যেন ডকুমেন্ট আপডেট করতে হয়। মানে যাদের ঠিকানা বা ফোন্নং বদলায় নি তাদের ডকুমেন্ট আপডেট লাগে। যাদের বদলেছে তাদের তো সেগুলো দিতেই হয়।  এবার ডকু আপডেটে দুটো জিনিষ লাগে ব্যাক্তির আইডেন্টিটি প্রুফ আর ঠিকানার প্রুফ। এই দুটোর জন্যই একই ডকু দেওয়া যায় না দুটো আলাদা দিতে হয়। 
    এবার একজনের কথা ভাবো যার প্যান কার্ড নেই, পাসপোর্ট তো নেইই, নিজের নামে জমিজমা নেই।  তার কাছে হয়ত একটা MNRega র কার্ড বা ওই জাতীয় কিছু আছে আর আছে ভোটার আইডি।  তাকে এই দুটো দিয়েই আধার চালু রাখতে হবে। 
     
    বুঝতে পারছ কীভাবে ঘুরিয়ে বাধ্যতামূলক হয়ে যাচ্ছে? 
  • সিএস | 2401:4900:7071:c950:20b1:73fa:15b4:***:*** | ১৫ জানুয়ারি ২০২৬ ১২:৩৫545516
  • ঠিকই যে লিস্টে নাম থেকে ভোট দিলেই তার নাগরিকত্ব নিশ্চিত নয়। তখন আর এক ছল করা হবে।
  • বোদাগু | 2406:b400:1a:c0b4:1e3c:b90c:7f3:***:*** | ১৫ জানুয়ারি ২০২৬ ১২:৩২545515
  • তিন কোটি লোক বোতিনের বাড়ি গেলে আর সমস্যা থাকেনা। ;-)
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৫ জানুয়ারি ২০২৬ ১২:১৯545514
  • লিস্টে নাম না থাকলে তো ভোগান্তি আছেই। এমনকি ফাইনাল লিস্টে নাম থাকলেই যে সে নিশ্চিন্ত, সেটাও না। 
  • সিএস | 103.99.***.*** | ১৫ জানুয়ারি ২০২৬ ১২:১২545513
  • SIR + নাগরিকত্ব, এ নিয়ে কোর্টে তর্ক এখনও চলছে।

    https://timesofindia.indiatimes.com/india/sir-scrutiny-only-for-voter-rolls-not-deportation-ec/articleshow/126512922.cms

    কমিশনের বক্তব্য হল, তারা বেনাগরিকদের লিস্টে রাখবে না, কিন্তু তাদের নিয়ে কী করা হবে সে সরকারের ব্যাপার। এবং লিস্টে না রাখার অধিকার তাদের আছে।

    তো লোকে ঠিকই বুঝেছে যে লিস্টে নাম না থাকলে তাদের কী হবে, সে বিশেষ চিন্তার ব্যাপার। ডিটেন্শন ক্যাম্প, বাংলাদেশ, অধিকার তুলে নেওয়া, কী সে এখনও কেউ ঠিক করে জানে না। কিন্তু ভাল কিছু হবে না, সেই ভয়, অতএব আত্মহত্যা।
  • বোদাগু | 2406:b400:1a:c0b4:6fa0:6d7b:ba56:***:*** | ১৫ জানুয়ারি ২০২৬ ১২:০৮545512
  • এটা বহু চর্চিত,  এন পি আর এ ডেটা ঢোকানো হবে সেটা সম্ভবতঃ এনুমারেশন ফর্মের দ্বিতীয় পাতায় বা নোটিফিকেশনে বলা ই আছে। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৫ জানুয়ারি ২০২৬ ১২:০১545511
  • এটা বোধহয় নাগরিকত্ব যাচাই হচ্ছে না। সত্যিকারের নাগরিকত্ব যাচাই যদি হয়, তাহলে এন পি আর এর ডেটার সাথে মেলানো হবে, তাতে যারা শুনানিতে ডাক পেলেন না, ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে গেল নিশ্চিন্তেই, তাঁদেরও একটা বড় অংশ সমস্যায় পড়বেন। পূর্ববঙ্গ থেকে যারা এসেছেন আর নাগরিকত্বের সার্টিফিকেট করাননি, প্রত্যেককে হ্যারাসমেন্ট ফেস করতে হবে। সে ১৯৫১ তেই আসুক আর ২০০৪ এ। 
     
    এরপর কোন কাগজ দেখাতে না পারা দরিদ্র মানুষরা তো বলি হবেনই। 
  • lcm | ১৫ জানুয়ারি ২০২৬ ১১:৫৮545510
  • বুঝলাম... ভোটার কার্ড ম্যান্ডেটরি নয়, তবে না থাকলে লাইফে ঝামেলা হতে পারে...

    আমাদের কালে এসবের বালাই ছিল না... এক ছিল রেশন কার্ড, সেও ঠিক কার্ড নয়, একটি বড় বিয়ের নেমতন্ন কার্ডের সাইজের শক্ত কাগজ...

    তবে সেদিন আর নাই... সব দিনই কোনোদিন শেষ হয়... এখন আচ্ছে দিনের পালা ...
  • সিএস | 103.99.***.*** | ১৫ জানুয়ারি ২০২৬ ১১:৫৭545509
  • চিন্তা করবেন না, এক বছর পরে সেন্সাস হবে, তখন লোকজনকে আবার লাইন করানো হবে। এখন যা যা কাগজ দিচ্ছে, আবার সেসব দিতে হবে। ২০১৬ থেকে, ডিমনির সময় থেকে লাইন করানোই তো চলছে ! আর এটা মনে হয় কোর্ট মোটামুটি মেনে নিয়েছে যে কমিশন লোকের নাগরিকত্ব যাচাই করতে পারে। কারণ ঠিকঠাক ভোটার লিস্ট তৈরী করা তাদের দায়িত্ব আর সেই সঠিক লিস্টে শুধু দেশের নাগরিকদেরই নাম থাকবে। তো দেশের নাগরিক কারা, সেটা বোঝার জন্য কাগজ - হিয়ারিং - ক্যাওস।

    বিহারে SIR নিয়ে কেসগুলোর শেষে সুপ্রীম কোর্ট বলেছিল, আশা করি এরপর কমিশন ঠিক করে কাজ করবে। কিন্তু কোথায় কী, শুধুই সমস্যা তৈরী করা। কিন্তু এ তো হবেই, পেছনের উদ্দেশ্য তো মহৎ নয় আর কমিশনও সুতোর টানে নাচছে।
  • বোধিসত্ত্ব | 2406:b400:1a:c0b4:6fa0:6d7b:ba56:***:*** | ১৫ জানুয়ারি ২০২৬ ১১:৫৫545508
  • বি একদম পাকা কথা বলেছে। এস আই এর পরে আরেক প্রস্থ হয়রানি চলবে।
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৫ জানুয়ারি ২০২৬ ১১:৫১545507
  • উচিত তো বটেই কিন্তু আর এস এস নিয়ন্ত্রিত রাষ্ট্র আর কোন উচিত কাজটা করছে!!! কোন অফিসিয়াল কাজে যদি ভোটার কার্ড চেয়ে বসে, তাহলে তাঁকে সমস্যায় পড়তে হবে। আর ভোটাধিকারটা তো মৌলিক অধিকার, সেটা কেউ ছাড়তে চাইবেই বা কেন? তাই সকলেই আতঙ্কিত, শুনানি এড়াতে পারছে না তাই। এ ছাড়া বিজেপি নেতারা হুমকি দিয়েছে যে, ফাইনাল লিস্টে নাম না থাকলে তাকে বাংলাদেশে পুশব্যাক করা হবে। দরিদ্র মানুষ বা অল্পশিক্ষিত মানুষ তো এত আইনের মারপ্যাঁচ বোঝে না, তাঁদের আতঙ্ক এটাই তৈরি হয়ে গেছে যে ফাইনাল লিস্টে নাম না উঠলে বাংলাদেশে পুশ ব্যাক করা হবে। 
  • lcm | ১৫ জানুয়ারি ২০২৬ ১১:৪৮545506
  • ব্যাংকে আধার কার্ড দিয়ে হয় না?
  • b | 14.139.***.*** | ১৫ জানুয়ারি ২০২৬ ১১:৪৮545505
  • এল সি এম, ওটা কাগজে কলমে লেখা। এখন আপনি একটা ব্যাঙ্কে গেলেন। ভোটার কার্ড চাইলো। দিতে পারলেন না, বললেন আমি ভোটার নই। দেখবেন কি হয়।
  • lcm | ১৫ জানুয়ারি ২০২৬ ১১:৪৭545504
  • সেটা ঠিক আছে, ভোটার কার্ড এর ব্যবহারিক উপকারিতা ছিল বা আছে মানছি, কিন্তু এইসব আধার কার্ড, প্যান কার্ড হবার পরে দৈনন্দিন জীবনে ভোটার কার্ডের ভূমিকা আরও কম হওয়া উচিত, একমাত্র ভোট দেবার সময় লাগার কথা...
    আমাকে এক আত্মীয় বলেছিলেন - সবরকম কার্ডই করিয়ে রাখা ভালো, কখন কোনটা কাজে লাগে...
  • lcm | ১৫ জানুয়ারি ২০২৬ ১১:৪২545503
  • Voter registration in India is not legally mandatory for all citizens in the sense that there’s no law that forces every eligible citizen to register to vote and imposes a penalty for failing to do so.
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৫ জানুয়ারি ২০২৬ ১১:৪২545502
  • হ্যাঁ, ভোটার লিস্টে নাম তোলা তো অবশ্যই অপশনাল। এখানে শুনানিতে না গেলে ভোটার লিস্টে নাম উঠবে না, এটুকুই। কিন্তু পরে ফাইনাল লিস্ট তৈরীতে কারও নাম না থাকলে তাঁকে যে সেই অজুহাতে আবার হ্যারাস করা হবে না, তাঁর গ্যারান্টি তো কেউ পাচ্ছে না, তাই ভুক্তভুগীরা শুনানি এড়াতে পারছে না। আর পুরনো ভোটার কার্ড বাতিল হয়ে যদি নতুন ভোটার কার্ড না হয়, সেই ভয়েও সকলে শুনানিতে যাচ্ছে। ভোট দেওয়া অপশনাল হলেও ভোটার কার্ড তো বিভিন্ন অফিসিয়াল কাজে লাগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত