এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বাকিসব  শোনা কথা

  • পার্টস অব স্পীচ

    বোদাগু
    বাকিসব | শোনা কথা | ০৯ ডিসেম্বর ২০২৫ | ৪১৯৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • রাজনৈতিক 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোদাগু | 49.*.*.* | ০৭ এপ্রিল ২০২৬ ১১:৩০747202
  • কংগ্রেসের সিভিল সোসাইটি নেটওয়ার্ক এখনও ভালো এবং দেশের সেরা, আরএসএস কে বাদ দিলে আর কারো ওরকম নেটওয়ার্ক নেই, কিন্তু পুরোনো তথা নতুন সিভিল সোসাইটি অর্গানাইজেশন এখন প্রতিবাদী প্রাইভেট লিমিটেড হয়েছে। এতে মানুষের ক্ষতি হচ্ছে কিনা জানি না, কিন্তু কোনো কথাই সথেষ্ট জোর করে বলা যাচ্ছে না। আর কিছু ফেন্স সিটার তো আছেই।
  • সিএস  | 103.*.*.* | ০৭ এপ্রিল ২০২৬ ১২:২৩747203
  • লাখ লাখ মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। যারা লিস্টে রইল তারা ভোটটা দিতে পারবে, শান্তিতে? এ রাজ্যে ভোটে খুব অশান্তি হয়, এই কারণ দেখিয়ে ফোর্স দিয়ে চারদিক ভরে দেওয়া হচ্ছে, কিছুদিন আগে পড়েছিলাম, কাশ্মীর অর মণিপুর সামলানো ফোর্সকে নাকি আনা হচ্ছে। কতখানি বিসদৃশ ব্যাপার ! যদি সত্যি হয়, কী বলা হচ্ছে এই কাজটি করে? ফোর্সরা মানুষকে ভয়মুক্ত করবে ভোটের আগে থেকে বা পরে, নাকি উল্টোটা ঘটবে? খুব খুব ঝামেলা আছে। বিজেপির প্রচার বিশেষ শোনা যাচ্ছে না, যা করার ইসিকেই দায়িত্ব দেওয়া হয়েছে যেন।
  • সিএস  | 103.*.*.* | ০৭ এপ্রিল ২০২৬ ১২:৪১747204
  • আর এক ব্যাপার হল, ট্রাইবুনালের অফিস। চেয়ার টেবিলের ব্যবস্থা করেটরে ১৮-১৯ টা ট্রাইবুনাল কলকাতাতেই করা হবে, সে খবর পড়েই মনে হয়েছিল, কেন, শুধু কলকাতায় কেন? জেলায় জেলায় নয় কেন, নিদেনপক্ষে কিছু জেলা মিলিয়ে কোন একটি জেলায় নয় কেন, যাতে লোকের সুবিধে হয়। কিন্তু এখানেও ইসি কিছু করেনি, ওসব মানুষের সুবিধে তারা কেন দেখবে! সুপ্রীম কোর্ট কাল তাদের শুনানিতে বলেছে, কলকাতার বাইরে ঐসব অফিস করা যায় কিনা, সে ব্যাপারও হাইকোর্টের কমিটিই দেখবে ! যেন এ ব্যাপারেও কোর্ট দায়িত্ব নিয়ে নিল বা ইসিকে দায়িত্ব দেওয়া থেকে পিছিয়ে এল।
  • বোদাগু | 49.*.*.* | ০৮ এপ্রিল ২০২৬ ০১:৪৮747205
  • সৈকত, রেসপন্স করছি না মানে পড়ছি না তা না। থ্যাঙ্ক ইউ।
    ব্রতীন, থ্যাঙ্ক ইউ।

    আসলে খুবই ধান্দাবাজ মনে হচ্ছে নিজেকে জাস্ট নাম ভোটার তালিকায় আছে বলে। systemic bias এর সুবিধাভোগীর দিকে আছি প্রতি মুহুর্তে বুঝছি।

    There is value in plainspeak, young lawyer Sabyasachi sounds like that:
    https://www.facebook.com/share/v/17XzM5C78P/

    আমার মন্তব্য:

    রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। মুসলমানদের টার্গেট করে বাদ দেওয়া হচ্ছে, মানুষ প্রতিবাদ করবে না? thanks to the young lawyer for saying simple things simply.

    আমার প্রতিক্রিয়া হল :
    ভারতীয় এবং বাঙালি ধর্মনিরপেক্ষতা এবং বিহার নির্বাচন পরবর্তী মৃতপ্রায় ওয়েলফেয়ার স্টেট রক্ষা এবং অবশেষে পার্টিলেস লিডারলেস জেনজি আন্দোলন সব কিছুই প্রতিবেশী ঘটি মুসলমানকে করতে হচ্ছে, এমনকি নতুন কাঠামোত আভ্যন্তরীন কমুনটি লিডারশিপ ডিবেটও করতে হচ্ছে, এই বাংলায় সেটা হচ্ছে, এটা যেন আমরা অন্ততঃ দেশপ্রেমী বলে দাবি করা দাঙালি লেপ্ট লিবেরেল রা মনে রাখি।

    অসংগঠিত শ্রমিক, মতুয়া, রাজবংশী, আদিবাসী আর সর্বস্তরের মহিলাদের আন্দোলন, ভাষা ও সংস্কৃতি আন্দোলনের কর্মীরা এতে ঠিকঠাক যোগ দিলে শুধু রাজনীতিবিদ না, অনেক exclusive এর গল্প করা সাংবাদিক আর সেফোলোজিস্ট দের কলেজে বিশ্ববিদ্যালয়ে নতুন ইতিহাস অধ্যয়নে ফিরতে হবে।
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ০০:৪৮747218
  • অপর্ণা ভট্টাচার্য লিখছেন:

    আমায় আইপ্যাক থেকে কোনো ডাটা পাঠায় না। মূলত কাজ করি নির্বাচন কমিশন আর সেন্সাস ডাটার ওপর ভিত্তি করে। আজ দেখলাম আইপ্যাকের একটা মেসেজ এসেছে যেখানে বলা হয়েছে ৯১ লক্ষের বাদ যাওয়া মানুষের মধ্যে ৬০ লক্ষ হিন্দু। আমার সহকর্মী পেয়েছেন। অনেক পরিচিতও।

    মোটামুটি এই হিসেবে আমারও। কিন্তু এর সঙ্গে আরো কিছু জিনিস লিখে দেওয়া ভালো।

    ১. ৫৮ লক্ষ বাদ গেছিল খসড়া তালিকায়। এর মধ্যে আমার হিসেবে মুসলিম নাম বাদ গেছিল ১৪-১৫% (যাঁরা বাদ গেছিলেন তাঁদের নাম ও পদবি বিশ্লেষণ করে এই হিসেবে পাওয়া।)
    ২. ফেব্রুয়ারির তালিকায় ৫ লক্ষের মতো বাদ যায়।
    ৩. তারপর এখন বিচারাধীনদের মধ্যে ২৭ লক্ষ। এর মধ্যে অধিকাংশ মুসলিম।

    কিন্তু খসড়া তালিকায় বাদ যাওয়া আর এই তালিকায় বাদ যাওয়া মানুষের একটা পার্থক্য আছে। খসড়ায় বাদ গেছেন মৃত বা স্থানান্তরিত ভোটার। আর বিচারাধীন যাঁরা তাঁরা আমাদের মতোই ভোটার। এখন অনিশ্চয়তার মুখোমুখি।

    এঁদের খসড়া তালিকায় বাদ দেওয়া মানুষের সঙ্গে মিলিয়ে দেওয়া অপরাধ।

    আরো লিখছেন:

    আইপ্যাক হঠাৎ করে কেন হিন্দুরা বেশি ক্ষতিগ্রস্ত এই ন্যারেটিভ নামাচ্ছে সেটা খানিকটা আন্দাজ করতে পারছি। কিন্তু কঠোর বাস্তব হলো মুসলিমরা জুডিসিয়াল রিভিউতে সবথেকে ক্ষতিগ্রস্ত। খসড়া তালিকায় বাদ আর বিচারধীন অবস্থায় বাদ সম্পূর্ণ আলাদা।

    মুসলিম সমাজকে ভুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং আমি দায়িত্ব নিয়েই বলছি এটা তৃণমূল কংগ্রেস করছে কারণ আইপ্যাকের মেসেজ আমি দেখেছি। অন্যায় হচ্ছে। ঘোরতর অন্যায়।

  • বোদাগু | 49.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ২৩:২৭747226
  • রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা রক্ষা, মুমূর্ষু কল্যাণমূলক রাষ্ট্রে ক্লান্তিহীন ভাবে প্রগতিশীল অন্তর্ভুক্তির কথা বলা, যুদ্ধু হলে বিদেশে গিয়ে সেই আভ্যন্তরীন অন্তর্ভুক্তির প্রচার, মাঝে মাঝে নেতাহীন অবস্থায় আন্দোলন অথচ জেনজি গোছের গ্লোরিফিকেশনের বদলে চক্রান্তের অভিধা, কমুনিটির আভ্যন্তরীন বিতর্কে নতুন নেতৃত্ব এনে আবার তাদের রোষানলে পড়তে দেখা, আবার শুধু বাঁচতে গিয়ে দেশের সবরকম ক্ষমতাসীন শক্তির সঙ্গেই এক ধরনের বোঝাপড়ায় আসার চেষ্টা করা, পার্সোনাল ল বোর্ডের গন্ডি ছাড়িয়ে, সেটা করতে গিয়ে সেকুলারিস্টের গাল খাওয়া, জাতীয়তাবাদ প্রশ্নে অন্য সংখ্যালঘুদের সন্দেহের পাত্র হওয়া, সবই নতুন ভারতীয় মুসলমানের দায় হয়েছে।

    তো এই এসআইআর-এর আবহে, বর্ষশেষ, নববর্ষ আর শুনানিকে সামনে রেখে জেলায় বা বড় শহরে অন্তত বড় মৌন মিছিল কি অসম্ভব? অনেকে হয়তো দুরন্ত ব্যাপক আন্দোলনের কথা বলছেন বিশেষ করে ট্রাইবুনাল বস্তুটার গুরুত্বটা আগামী ভোটের নিরিখে অনিশ্চিত হবার পরে, আমি সরাসরি তার বিরোধী কারণ আক্রান্তকেই জেলে পোরার রীতি এখন জনপ্রিয় হয়েছে।

    বছর দশেক আগে বীরভূমের প্রবাদপ্রতিম লেখক, শেখ গোমহনি দেওয়ান-এর জীবনীকার আব্দুল রাকিব মহাশয়ের মুরারই ইদ্রকপুরের বাড়িতে গেছিলাম এক তরুণ সম্পাদক বন্ধুর সাহায্যে, গিয়ে বাচালতা আটকাতে না পেরে বলেছিলাম, বাঙালি জাতীয়তাবাদী মুসলমানদের লেখায় কাশ্মীর আর বাংলাদেশ প্রসঙ্গে এক ধরনের রাষ্ট্রীয় নীতির সঙ্গে সাযুজ্য রাখা রক্ষনশীলতা লক্ষ করি। তার কারণ কি?

    তো রাকিব সাহেব নিজে, post 60s অর্থে কখনো রাজনৈতিক লেখা বিশেষ লেখেন নি। পুরু চশমার ফাঁক দিয়ে মৈত্রেয়ী দেবীর স্নেহধন্য বৃদ্ধ সাহিত্যিক বলেছিলেন, কলকাতায় গেলে বাড়ি ভাড়া পাই না বাবা। তো আমার মাথা লজ্জায় হেঁট হয়েছিল, প্রণাম করে বেরিয়ে এসেছিলাম। মৌন মিছিলের প্রস্তাব করতে গিয়ে সেসব মনে পড়লো। আর কিছুই না, the individual citizen's dignity has to be re established as the centre piece of our politics, the space cannot be conceded to a pie chart or just some numbers.
  • | ১০ এপ্রিল ২০২৬ ২৩:৪৬747227
  • বদমাইশির কোন লিমিট নেই
     
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ১১ এপ্রিল ২০২৬ ০০:৪২747230
  • ঠিকই বলেছে। আজব খচরামি চলছে।  
     
    যোগেন্দ্র যাদবের বাংলা সংক্রান্ত ইন্টারভিউ।
     
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ১১ এপ্রিল ২০২৬ ০০:৫৩747232
  • বিজেপি শূন্য ক্যাম্পেন ওয়ালাদের বক্তব্য
     
  • বোদাগু | 49.*.*.* | ১৫ এপ্রিল ২০২৬ ১৪:১১747274
  • Interactive data visualization on cross assembly deletions:
     
    The first dashboard - you can check the heat map and how it plays across demographics.

    https://api.thewire.in/special/sir/WB-SIR.html
     
    See Aparna Bhattacharya s fb timeline
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ১৭ এপ্রিল ২০২৬ ০৯:৫৮747282
  • ৯০ জন লোক ২৭ লক্ষ লোকের ট্রাইবুনালের কাজ করবে পাঁচ দিনের মধ্যে। স্বাভাবিক ভাবে ই সি ই ও কিছু জানেননা যে কত কাজ এগিয়েছে।

     ১৮ সিনিয়র বিচারপতিদের যে কমিটি আছে তাঁরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর করবেন সেটা হয়েছে না হয়নি কেউ জানেনা। 

    জমা দেওয়া ডকুমেন্ট আপলোড না হওয়া, এক একজনের চারজন ছেলেমেয়ে থাকা সত্ত্বেও, তাকে ছ জনের বা তার বেশি লোকের বাবা বা মা বলে ঘোষণা করে, সেনাবাহিনী, বিচার বিভাগে কাজ করা, নির্বাচনী পদ্ধতিতে জড়িত ২৭ লক্ষ নাম পওয়া গেছে, আহা গণতন্ত্রের সম্পদ বলে কথা তবে ইন্ডিভিজুয়াল কেসে কেউ মন্তব্য করেন না। 

     ঝুপড়ির আগুনের মতো নিরপেক্ষতা।
  • বোদাগু | 49.*.*.* | ১৯ এপ্রিল ২০২৬ ০০:৪০747288
  • অল্ট নি উজের ফীড। 6 টি কেন্দ্রের ডেটা দেখেছে, lowest granularity তে গিয়ে।
  • সিএস | 103.*.*.* | ২১ এপ্রিল ২০২৬ ১০:৩৫747306
  • সাত লাখ ভোটার যোগ হওয়ার খবরটা আবাপে দিয়েছিলঃ

    https://www.anandabazar.com/elections/west-bengal-assembly-election/west-bengal-adds-nearly-5-lakh-new-voters-says-election-commission-dgtls/cid/1681469

    এখানে লিখেছে, কমিশন এই তথ্য জানিয়েছে কিন্তু "ভেতর" থেকে জানিয়েছে কিনা বোঝা যায় না। এক মাসে পাঁচ লাখ ভোটার যোগ হয়েছে ! গতকাল সুপ্রীম কোর্টে এই বিষয় নিয়ে জানানো হয়, যে এই কাজটি ইসি করে থাকলে বেআইনী কারণ ভোটার লিস্ট ফ্রীজ হয়ে গেছিল এবং ট্রাইবুনাল যাদের ছাড় দেবে তাদের নামই ঢুকবে শুধু, কিন্তু কোর্ট কোন হস্তক্ষেপ করেনি, কারণ ব্যাপারটি মনে হয় কমিশনের দিক থেকে অফিশিয়াল নয়, বা মেনকা গুরুস্বামী যে এই বিষয়টি কোর্টে তোলে সেও জানায় কোর্টকে জানানো যে হচ্ছে সেটিও খবরের কাগজের রিপোর্টের ওপর ভিত্তি করেই।

    তো আজকে আবার ট্রাইবুনালের থেকে রিপোর্ট এসে ভোটার লিস্ট আপডেট হবে, সেই কম্মটি হতে হতে মোটামুটি রাত বারোটা বাজবে, এফেক্টিভলি এক দিন সময় থাক্বে সেই লিস্ট দেখার, কার নাম যে থাকবে কার নাম যে জুড়বে, কার থাকা নাম যে বেরিয়ে যাবে, সেসব নিয়ে কার কাছেই বা প্রশ্ন করা যাবে, সবই তো হাওয়ায় উড়ছে। আর প্রশ্ন করতে গেলে তো সেই সুপ্রীম কোর্টে যেতে হবে, গতকাল কোর্টে আর একটা কেস হয়েছিল যে ট্রাইবুনাল কাজই বিশেষ শুরু করেনি, লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের উকিলদের না, ইন-্পার্সন হিয়ারিং হচ্ছে না ! তো এই সব নিয়ে হাইকোর্ট থেকে রিপোর্ট চাওয়া হবে, আজ মনে হয় হিয়ারিং হবে, সেখানে হয়ত জানা যাবে। আরো যে, প্রশ্নের উত্তর ইসি তো দেবে না, কোর্টেই যেতে হবে, গতকাল আর এক কেসে সুপ্রীম কোর্ট বলেছিল যে মামলাকারীকে ট্রাইবুনালে আউট- অফ - টার্ন হিয়ারিং দিতে হবে কারণ তার আধার ও পাসপোর্ট থাকলেও নাম কাটা গেছে।

    মোদ্দা কথা হল, হয় সুপ্রীম কোর্টে যাও, আর নয় ট্রাইবুনালের বাইরে দাঁড়িয়ে ঝুলে থাক, এই হল ব্যবস্থা।
  • বোদাগু | 128.*.*.* | ২২ এপ্রিল ২০২৬ ১৭:০২747315
  • তোমার দয়ায় দাড়ি গজায়, শীতকালে খাই শাঁকালু।
     
    27 লাখ এ.মধ্যে 130 জনের না কি ট্রা ইবুনাল ক্লিয়ার হয়েছে।
     
    সো খাইন্ড।
  • সিএস | 2401:*:*:*:*:*:*:* | ২২ এপ্রিল ২০২৬ ১৭:৫৮747316
  • কমিয়ে বলবেন না। ১৩০ নয়, ১৩৯ লিখুন।

    আর বিচারকদের ওপর চাপ দেওয়া যাবে না। ইসির সঙ্গে ভাসুর - ভায়ের বৌয়ের মত সম্পর্ক রাখতে হবে। চাপ শুধু সাধারণ মানুষকে দিতে হবে, তাদের উঁচু উঁচু চেয়ারের সামনে দাঁড়াতে হবে।
  • সিএস | 2401:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ১৭:৪৪747323
  • সুপ্রীম কোর্ট মোটামুটি সার - ট্রাইবুনাল থেকে হাত ধুয়ে ফেলল। ১৩৯ জনের মাত্র নাম উঠেছে, সে নিয়ে হাইকোর্টে যেতে বলেছে।
  • সিএস  | 103.*.*.* | ২৮ এপ্রিল ২০২৬ ১০:৫৭747356
  • খবরে দেখছি প্রথম আর দ্বিতীয় দফা মিলিয়ে ট্রাইবুনাল থেকে ভোটার লিস্টে নাম উঠেছে ১৪৬৮ জনের আর বাদ গেছে ৬ জনের। ২৭ লাখে হিসেব করলে দাঁড়াবে ১১ হাজার মত যাদের নাম বাদ যেতে পারে। মনে করার কোন কারণ নেই যে এঁরা ঐ স্বরাষ্ট্রমন্ত্রী কথিত ঘুসপেটিয়া আর ভাজপা ইকোসিস্টেমের জামাতি যারা গ্রেটার বাংলাদেশ বানাতে চায়। সত্যি এদের হয়ত কাগজ নেই, এমনই অবস্থা, সেরকম খবরও বেরিয়েছিল। তো এই ১১ হাজার লোকের জন্য গত ক'মাস ধরে রাজ্য জুড়ে তাণ্ডব চলল, আর কোর্ট বলল, পঃবঃ - এই এত কেন সমস্যা। এর পরেও এই বিশেষ দলটি এ দেশে থেকে যাবে, মিডিয়া কোল দেবে, কোর্ট সুচিন্তিত মত দেবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:

SIR
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন