এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শ্রীমল্লারের কবিতার রান্নাঘর 

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ১৭ জুন ২০২৫ | ৬৮৭৯ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • উড়িছাদ
    এরই মধ্যে ঢুকে গ্যাছে,
    গোপনগন্ধকিছু।

    গোপনই আমার ভাল। গোপনেই, উড়িছাদ।
     
     
    ঘনিষ্ঠজড়াব
    সেকথা আমি ভুলতে পারব না।
    ভুলতে চাইও না।
    যখন পড়বে মনে–

    তখন একটিবার, ঘনিষ্ঠজড়াব! 
     
     
    এখন বড় হ’য়ে গেছি
    বাজারমুদিখানাসাইকেল—

    যেতে আসতে হাসিবিনিময়।

    এখন বড় হ’য়ে গেছি, পারব না ছোট হতে তাই।
     
     
    ধ্বংস, ধ্বংসই
    জলের ছাপ। কালরাতে ধ্বংস এসেছিল।

    ধ্বংস যখনই আসে,
    আমরাও ভাবি লড়ে জিতব।

    ধ্বংস একাই পারে–

    ক’রে দিতে আমাদের ধ্বংস! 
     
     
    বিপদপ্রস্তুতি
    আকাশছাদ, আকাশলোক।
    বারান্দা, পুজোর ঘর।
    মাথায় ছাদ,
                আচমকা আচমকা আচমকা!
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমল্লার বলছি | ২৫ অক্টোবর ২০২৫ ১৩:৫৪735261
  • পর্বে পর্বে কবিতা: ২৬৬
     
    আত্মকথা
    ঝগড়া যেমন নিজের মতোই সুখী 
    অহংকারও তেমনই ঝলমলে 
    এবার চাইছি আসুক কিছু সুদিন 
    হারিয়ে যাবই সুযোগ আবার এলেই

    কত লোকের ফোন পেয়েছি কত, তবু
    চাইনি কোনও দীর্ঘ বন্ধুতা, তাই
    আমার সঙ্গে মিল হল না কারও—

    কী আর... প্রজাপতির আত্মকথা শোনাই
     
  • শ্রীমল্লার বলছি | ২৭ অক্টোবর ২০২৫ ১৫:২৬735294
  • পর্বে পর্বে কবিতা: ২৬৭
     
    Busy 
    এখন আমার সময় নেই,
    বড্ড Busy...
    দুঃখ পাওয়ার উপায় নেই,
    হাসতে থাকি...

    এখন চমক এক নিমেষে,
    সবাই Busy...
    কাজের চেয়ে ভাবনা ছোট–

    জীবন Busy
  • শ্রীমল্লার বলছি | ২৯ অক্টোবর ২০২৫ ১৮:১৫735342
  • পর্বে পর্বে কবিতা: ২৬৮ 
    ডুব
    এই মুহূর্তে খবর এল 
    শহরজুড়ে উৎসব...

    গুপ্তচরের মতোই আমি
    লোকের কথা শুনতাম।

    দিনের শেষে মেঘ লিখেছি
    জানতে চেয়ে ডাকনাম...

    এই কারণেই ভিড় দেখলে,
    নিজের মধ্যে হাঁটতাম!
  • শ্রীমল্লার বলছি | ৩০ অক্টোবর ২০২৫ ০০:১২735352
  • সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। হঠাৎ নিলাম, এমন নয়। অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম নিজের ভেতরে। শেষমেশ আজ তৈরি হলাম। আর কোনওদিনই গুরুচণ্ডালীতে আমার কোনও লেখাই জমা করব না। এমনকী আমার কবিতাও নয়। আমি আবারও সেইখানে ফিরে যেতে চাই, সেই কিশোরের কাছে ফিরে যেতে চাই– যে দিনরাত এক ক'রে কবিতা লেখার চেষ্টা করত। কেবল কবিতাই লেখার চেষ্টা। যার কোথাও কোনও লেখা জমা করা বা ছাপতে পাঠানোর তাড়া ছিল না একটুকুও। যে কেবল নিজের জন্য লিখত, ভালবেসে লিখত। ফিরতে চাই সেই কিশোরের কাছেই। সেই কিশোর অন্ধকারে তার সময়কে লিখতে লিখতে একদিন হঠাৎ করেই আলোয় এনে ফেলেছিল তার কবিতাদের। তবে একটু বদল ঘটবে এই ফেরায়— সেই কিশোর চুপচাপ লেখার চেষ্টা ক'রে বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা পাঠাতে থাকবে। কিন্তু শেষমেশ সে লিখবে নিজের জন্যই, ভালবেসে। গুরুচণ্ডালীর পাঠকবন্ধুরা সেই রোগাসোগা অথচ জীবনে ঝুঁকি নেওয়ার অদম্য সাহস রাখা ছেলেটার আরও রোগাসোগা চেহারার ছোটছোট কবিতাদের যত্ন নিয়ে পড়েছেন এবং ভাল লাগা জানিয়েছেন নিজেদের মতো ক'রে। সেই কিশোর সেইসমস্ত পাঠকবন্ধুদের ভালবাসা আর শ্রদ্ধা জানাচ্ছে। কখনও কোনওদিন অনেক বছর পরে যদি নতুন কোনও পাঠক এসে গুরুচণ্ডালীতে সেই কিশোরের কবিতাদের খুঁজে পেয়ে ভালবেসে পড়েন, তাহলে তাঁরা দেখতে পারবেন, নিশ্চই দেখতে পারবেন— রোগাসোগা সেই কিশোর কীভাবে লেখায় লেখায় নতুনত্ব এনে ফেলছিল আর সেইসঙ্গে আবিষ্কার ক'রে নিচ্ছিল নিজেকে, যতটা পারা যায়... 
     
     
    শ্রীমল্লার 
    কৃষ্ণনগর, ৩০ অক্টোবর ২০২৫ 
  • শ্রীমল্লার বলছি | ০৬ নভেম্বর ২০২৫ ২০:৩০735572
  • পর্বে পর্বে কবিতা: ২৬৯
     
    আমি চাইছি ফিরে এসো
    আজ যেভাবেই হোক আসো
    তুমি যেমন আছ
    যেখানে আছ
    শেষমেশ আজ আসো
    ফিরে এসো

    যত ভুল বুঝে মনখারাপ
    যত অকারণ ব্যস্ততা
    যত লুকিয়ে পালিয়ে ইচ্ছে ছাড়িয়ে
    ফিরে এসে তুমি দাঁড়াও

    আর পারছি না এইভাবে 
    রাতে সমুদ্র শুনে দিনের বেলায়
    ফুটিয়েছি কিছু রোদ 
    তুমি যেমন আছ যেখানে আছ

    ফিরে এসো শুধু চাই
     
     
     
     
     
    পাঠকের উদ্দেশে: এখনও আমার মনের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব চলছে। সিদ্ধান্ত নিয়েও নিজের কাছে করা নিজের শপথ রক্ষা করতে পারছি না। তাই দ্রুত ফিরলাম আবার। ফিরে আসতে হল। আমাকে মার্জনা করবেন পাঠক, কেননা ওই যে বললাম— নিজের কাছে করা নিজের শপথ রক্ষা করতে পারছি না। দ্বিধা-দ্বন্দ্বে মনের অবস্থা শোচনীয়! 
  • r2h | 134.238.***.*** | ০৬ নভেম্বর ২০২৫ ২০:৫৩735573
  • আরে আরে সেকি।
    লিখুন, লিখতে থাকুন। নিজের জন্যই কাজে লাগবে। পাঠকের কথা ভেবে লাভ নেই, পাঠক কন্টেন্ট সমুদ্রে নিরন্তর হাবুডুবু খাচ্ছে।
    টই খেরো ইত্যাদির লেখা রাফখাতা, এ জমা দেওয়ার কিছু না।
    বুবুভা ইত্যাদি হল জমা দেওয়া লেখা। সেসব যেমন ইচ্ছে করবেন।
  • শ্রীমল্লার বলছি | ০৬ নভেম্বর ২০২৫ ২০:৫৮735574
  • পর্বে পর্বে কবিতা: ২৭০
     
    স্রোত মিশে গেছে 
    জল রাখা ছিল চোখের শহরে
    আনাগোনা তবু আকাশ পেয়েও
    উড়তে পারেনি

    উড়তে পারেনি বসতে পারেনি
    লিখতে পারেনি

    আর যা যা কিছু ভেঙেছে গভীরে 
    সন্ধান নেই
    কী জানি তবুও বোঝা যাচ্ছে না 
    কীরকম হতে পারত আগামী

    ভাবনার পাশে হাঁটতে হাঁটতে
    ফোন বেজে যায়

    তুলতে পারিনি বলতে পারিনি
    জানতে পারিনি কিচ্ছুই
  • শ্রীমল্লার বলছি | ০৬ নভেম্বর ২০২৫ ২১:৪১735575
  • পর্বে পর্বে কবিতা: ২৭১
     
    ট্রেন কেটে ফেলে
    কাঁধে তুলে নিয়ে দৌড়
    তারপরে এক অলীক 
    মোহনা যত্ন পোড়াবে 
    পোড়াক কিন্তু খবরের 
    চেয়ে শিরোনাম জানি

    নদীও বোঝাব চুপ ছোট
    চেয়ে পড়শিবেদনা
    মুশকিল হল অল্পতে 
    আর রোজগারে ডানা
    ভয়ে ভয়ে চলে

    না তো কী লাজুকে 
    বিকেলের বাঁশি সামান্য লাল

    সামান্য লাল এই আর
  • শ্রীমল্লার বলছি | ০৬ নভেম্বর ২০২৫ ২২:০৫735578
  • পর্বে পর্বে কবিতা: ২৭২ 
     
    অবসাদে আনি পেঁয়াজ 
    কমিয়ে রান্নাঘরের বাতাস
    বাতাসে বাতাসে ধাক্কা
    লাগেও

    তেমনি অভাবে ঘাম ভাল
    ছিল
    স্বচ্ছদৃশ্য আততায়ী কিনে
    দুপুরের মাঝে আটক যেহেতু

    সেই যাওয়া কেড়ে অবসাদ নিয়ে
    পেঁয়াজ মিলেছে স্বপ্নেয়

    তাইহোক এতে যদি বা শান্তি
    অশান্তি চায় কোনওদিন

    সেইদিন ঠিক বাজারের বুকে 
    ফুল ছড়াবই 

    ছড়াব 
  • শ্রীমল্লার বলছি | ০৬ নভেম্বর ২০২৫ ২২:৩৭735579
  • পর্বে পর্বে কবিতা: ২৭৩
     
    আমিও ক্লান্ত
    তুমিও ক্লান্ত
    আমরা সকলে ক্লান্ত

    মায়ের হাতের সর্ষে ইলিশে
    বাবাও জীবনানন্দ

    ক্লান্ত আমরা ক্লান্ত

    অজুহাত শিখে আরাম 
    ক্ষণিক বুঝেছি

    বুঝেছি বুঝেছি বুঝেছি

    সময় দুলছে গাছে গাছে দ্যাখো
    আয়না কাজল পরেছে

    সর্ষে ইলিশে পাড়া ঘুমোচ্ছে
    জীবনানন্দ ক্লান্ত

    মায়ের কপালে তাকাচ্ছি আর 
    সংসারে ধ্বস নামছে
    ধ্বস নামছে
  • শ্রীমল্লার বলছি | ০৭ নভেম্বর ২০২৫ ০০:৩৮735581
  • পর্বে পর্বে কবিতা: ২৭৪
     
    প্রতিশ্রুতিও আলগা হয়েছে
    আলগাই তাকে মানায়
    মানাতে মানাতে কখন 
    কবে যে মৌমাছিদের গল্প শোনায়
    গল্প শোনায়

    এত বিচ্ছেদ এত ভালবাসা
    আদর দিয়েও হারতে 
    হয়েছে
    হেরেছি জানি তো

    এবং আলোও সহ্য করেছে 
    অন্ধকারের অকথিত ভ্রম

    হেরেছি জানি তো
    নতুন জানছি এমন কী আর
    প্রতিশ্রুতিও আলগা করেছে
    অকথিত ভ্রম
    অন্ধকারের অকথিত ভ্রম
  • শ্রীমল্লার বলছি | ০৭ নভেম্বর ২০২৫ ১০:৩৬735587
  • পর্বে পর্বে কবিতা: ২৭৫ 
     
    সে বাড়ি জানলা
    এ বাড়ি জানলা 
    জানলায় শীত একটু তফাতে
    যত চাওয়া ছিল পুরনো আমার
    ক্ষমা লেখা হল তোমার পায়েতে
    তোমার পায়েতে
    তোমার পায়েতে
    লেখা হল ক্ষমা  চাওয়া হল শীত

    তোমাকে দেখিনি সেইভাবে আমি
    যেভাবে তোমাকে চিনি বহুদিন
    যেভাবে তোমাকে
    চিনি বহুদিন 

    পাখিদের চোখে দুর্বল ঘুম 
    উচ্ছ্বাস নেই উৎসবে কোনও 
    তোমার পায়ের অহংকারে 
    আমার ক্ষমারা দেশছাড়া হল
    দেশছাড়া হল

    ক্ষমাকে আমার হাতে এনে দাও
    তাকে যদি পারি করতে ক্ষমা
    করতে ক্ষমা
  • শ্রীমল্লার বলছি | ০৭ নভেম্বর ২০২৫ ১২:৫২735589
  • পর্বে পর্বে কবিতা: ২৭৬
     
    কাজেরা মরেছে ছিমছাম উড়ে
    তিনদিন স্নেহ ভাত খায়নি
    ছিমছাম উড়ে  উড়ে ছিমছাম 
    মর্যাদা মুছে এগোলাম কান
    এগোলাম কান 
    ফুরোলাম হাত 
    কাজেরা মরেছে অল্প বয়েসে
    মরার এখনও বয়েস আসেনি 

    ইচ্ছে শুনিও অপরাধ কেটে 
    হাসাহাসিতেও স্বাদ বড় কম
    তিনদিন স্নেহ ভাত পায়নি
    সময় কেন যে হুল্লোড়ে যায়
    হুল্লোড়ে যায় কেন যে সময়
    কেন যে সময়
    কেন যে সময়

    পাণ্ডুলিপি তো তৈরি হয়নি
    হচ্ছে হচ্ছে হচ্ছে হচ্ছে
    যাকে আজকে সহজ ভেবেছ
    সেইই কাল হবে দূরের আত্মীয়
    দূরের আত্মীয় পাণ্ডুলিপিকে 
    আবেগ শোনাবে অল্প অল্প
    অল্প অল্প 
    অল্প অল্প 
    অল্প অল্প
  • শ্রীমল্লার বলছি | ০৭ নভেম্বর ২০২৫ ১৪:৪৬735591
  • পর্বে পর্বে কবিতা: ২৭৭
     
    ঘুরে ঘুরে চল আভাস মেলাই
    আভাস মেলাই 
    এমনিই ঘুরি
    চল চলে আয় যেদিকে খুশি
    আভাস মিলিয়ে মিলেমিশে থাকি

    সাদা ঘুড়ি ওড়ে আকাশের পিঠে
    বহিরাগতকে চান পরিয়েই
    এবার কিছুটা আশা করা যাক
    আশা করা যাক সাদা ঘুড়িটাকে 
    থামিয়ে দেখে নিই কোথায় গলদ 
    কোথায় গলদ 
    কোথায় ফাঁকিকে অদলবদলে 
    শব্দ হোঁচটে মিলেমিশে যাবে

    এই যে পেয়েছি চশমার রঙে 
    কঠিনের যত দুর্ভোগ
    দুর্ভোগ সেজে সাজিয়ে গুছিয়ে 
    চলে আয় এক্ষুনি

    চলে আয় 
    চলে আয় 
    আয় ফেলে বেশি ঘরবাড়ি
  • শ্রীমল্লার বলছি | ০৭ নভেম্বর ২০২৫ ১৫:৪২735592
  • পর্বে পর্বে কবিতা: ২৭৮
     
    উঠে গেছে জ্বর কানের পিরিতে 
    কানের পিরিতে সুস্বাদু কেক
    সুস্বাদু কেক খেতে খেতে আজ
    ধুলো জমাচ্ছি  বাবা ডিঙিয়ে

    একভাবে আসে পাখিদের ঝড়
    অন্যভাবেও হোক আঁকাডাক
    সুস্বাদু কেক উঠে গেছে কবে
    একভাবে নয় আর নয় নয় 

    পালক ছড়ানো নভেম্বরে 
    ধুলো জমাচ্ছি বাবার জন্য
    অন্যভাবেও ভালবাসা যায়
    ভালবাসা যায়
    কখনও চাইলে

    কখনও চাইলে কাছেদূরে ঝড় 
    গোড়া থেকে ছুঁড়ে প্রেম দিয়ে যাবে
    প্রেম দিয়ে যাবে
    প্রেম চেয়ে পাবে
    প্রেম খেয়ে তবে যাবেবেশ
  • শ্রীমল্লার বলছি | ০৭ নভেম্বর ২০২৫ ২০:৩৯735595
  • পর্বে পর্বে কবিতা: ২৭৯
     
    ধান ধুয়ে যাও প্রাক্তন জেনে
    দ্যাখো কোনও কেউ নিয়েছে ছুটি 
    নিয়েছে ছুটি নিয়েছে ছুটি
    প্রাক্তন মানে জীবনকে ফাঁকি

    অধিকারে এক অদ্ভুত দৌড়
    আবহাওয়া যেন শিল্পের শ্রোতা
    প্রাক্তন মানে প্রতিদিন রোজ
    স্বপ্নকে ছেড়ে বাস্তবে ছোটা

    উপমা জানিনি তবুও জেনেছি
    শাস্তিই শেষে শেষ শত্রু
    প্রাক্তন উঠে ভোরের দিকে
    ব্যস্ত থাকতে কাজ খুঁজত 
    কাজ খুঁজত 
    কাজ খুঁজত
    এর মধ্যেই পরিবর্তন
  • শ্রীমল্লার বলছি | ০৭ নভেম্বর ২০২৫ ২১:২৪735598
  • পর্বে পর্বে কবিতা: ২৮০
     
    অগোছালো হয়ে ছিটকে পড়েছে লোক 
    থেকে লোক
    মুখ থেকে মুখে কথা ফুটলেও
    যুক্তি রাখেনি
    প্রভাবিত যত হুজুগের সাথে
    পিকনিকে গেল মন

    অগোছালো হয়ে লুটিয়ে ছিটকে
    লোকে ভেসে গেল ওই

    এই গ্রহ যার পছন্দ নয় 
    তার কথা ভাবি না 
    প্রভাবিত মন পিকনিকে গেল
    ভুলে ভালবেসে বালিশ
  • শ্রীমল্লার বলছি | ০৮ নভেম্বর ২০২৫ ০০:৪৫735600
  • পর্বে পর্বে কবিতা: ২৮১
     
    মাকড়সা যোগ দেয় কুকুরের কান্নায়
    বাস করে দৌড়ঝাঁপ
    বাতাসেরা ঠাণ্ডা 
    এল শীত

    জোনাকিও একঘেয়ে লাগে এই 
    রাত্তিরে
    বাতাসেরা ঠাণ্ডা
    বাস করে দৌড়ঝাঁপ 
    এল শীত 
    এল শীত
    ঠাণ্ডা

    মাকড়সা মেনে নে আমার এই
    পাগলামি
    সময় কাটানো জানি 
    মোটেও সহজ নয়

    রঙিন এই রাত্তির সহপাঠী হয়ে যাক
    হয়ে যাক
    মাকড়সা ডাকাব
  • শ্রীমল্লার বলছি | ০৮ নভেম্বর ২০২৫ ১০:৪৪735603
  • পর্বে পর্বে কবিতা: ২৮২
     
    মানে নেই ওড়াটার
    মানে নেই   দুলে যায় দুলে যায়
    অবজ্ঞা পায় রোদ প্রজাপতিসন্দেহে 
    অবজ্ঞা পায় রোদ
    মানে নেই ওড়াটার
    মানে নেই

    পাতাদের অবসাদ ঝিলমিল ঝিলমিল
    দূরত্ব লাগা চাই ছায়া ছুঁড়ে বাড়িদের
    দূরত্ব লাগা চাই
    মানে নেই ওড়াটার
    মানে নেই

    রুটি হয় গোল গোল অভিযানে পিঁপড়ের 
    হয় গোল রুটি হয়
    ঝগড়ায় শ্রেষ্ঠ ভাল তাও ভাল তাও
    মানে নেই মানে নেই
    মানে নেই ওড়াটার
    মানে নেই
  • শ্রীমল্লার বলছি | ০৮ নভেম্বর ২০২৫ ১৩:২৯735607
  • পর্বে পর্বে কবিতা: ২৮৩
     
    আহা ধুলোরোদ বাসি 
    বাসি ভালবাসি
    বাকি হাতছেড়ে চুপিগাল
    যাও গল্পের সখা গুনে গুনে চোখ
    বাসি ভালবাসি ভাল রোদ 

    হাসি টুকরোসঙ্গী খোঁজ চলে 
    যার মনখারাপেও বিদ্যুৎ
    মাথা চলছে না ওগো
    চলছে না ওগো
    কীরকম সব অদ্ভুত
    টুকরোসঙ্গী বিদ্যুৎ

    চিনি কম মোটা দানা 
    তাই সরু সরু যত আশঙ্কা 
    অদ্ভুত 
    আহা ধুলোরোদ বাসি
    বাসি ভালবাসি 
    এই অব্দিই অর্থ
    এই অব্দিই 
    এই অব্দিই গল্প
    এই অব্দিই তর্ক

    যাও গল্পের সখা গুনে গুনে চোখ
    বাসি ভালবাসি ভাল রোদ
  • শ্রীমল্লার বলছি | ০৮ নভেম্বর ২০২৫ ১৮:৫৫735611
  • পর্বে পর্বে কবিতা: ২৮৪ 
     
    উপায়ে তৈরি কথোপকথনে 
    গুনগুন পায়ে পায়ে 
    গুনগুন আলো আসছে ঐ যে 
    এসব চাই না এটাই
    উপায়ে তৈরি কথোপকথনে 
    গুনগুন পায়ে পায়ে

    বাজারের ব্যাগে বিচ্ছেদ কিনে
    ভর্তি করেছি আরাম
    যাচ্ছেতাইকে আঠার স্বভাবে
    গুনগুন দিলি পায়ে
    বাজারের ব্যাগে বিচ্ছেদ কিনে
    বিরতি নিচ্ছি এবারে
    নিচ্ছি বিরতি
    নিচ্ছিই

    টিকটিকি ডাকে যাব কিনা যাব 
    দাম তো বাড়ছে অভাবে 
    এই বাংলায় কবিতার স্রোতে
    গুনগুন ডাকে জোনাকি
    আসলে আমরা সকলেই ওই 
    বিচ্ছেদ কিনে ফিরি
  • শুধু কবিতার জন্যে  | 2600:1002:b06e:62b9:58a0:fdaa:54eb:***:*** | ০৮ নভেম্বর ২০২৫ ১৯:৪৫735612
  • শ্রীমল্লারের জন্যে মাঝে মাঝে টুপি খুলতে সাধ হয় 
     
     
  • শ্রীমল্লার বলছি | ০৮ নভেম্বর ২০২৫ ২০:৪৩735613
  • পর্বে পর্বে কবিতা: ২৮৫
     
    দাঁড়াতে দাঁড়াতে দাঁড়াতে দাঁড়াতে
    থমকে যা কিছু সবই
    সেই দূর
    অসুখের সাথে আগমনে চাই
    অহংকারের অত্যাচারকে
    কত প্রজন্ম ডুবেছে খানিক
    আরও প্রজন্ম সহচরদোষ 
    থমকে যা কিছু সবই
    সেই দূর
    সবই দূর

    ঝুলোনো চাদরে ঘুমের গন্ধ
    ঘুমের গন্ধ 
    ঘুমের গন্ধ
    আনমনাছাই অবিরাম ভোলে
    অবিরাম ভোলে অথচ কিন্তু
    থমকে যা কিছু সবই
    সেই দূর

    খাতায় খাতায় দ্রুতবিলীনের
    দ্রুতবিলীনের ব্যর্থ ভূমিকা
    নিয়তিঅন্ধ
    নিয়তিঅন্ধ অসুখের সাথে
    আগমনে চাই সেই দূর
    সেই দূর
     
     
     
     
     
     
    |০৮ নভেম্বর ২০২৫ ১৯:৪৫
    কী যে বলেন! চেষ্টা করছি এইই... ভালবাসা জানবেন! 
  • শ্রীমল্লার বলছি | ০৯ নভেম্বর ২০২৫ ১১:০৫735630
  • পর্বে পর্বে কবিতা: ২৮৬ 
     
    নইলে সোহাগে আগুন দিয়েছি
    দিয়েছি আগুন 
    পুড়েছে আঁখি 
    নইলে আঁখিও সোহাগ চেয়েছে 
    আগুন ভাবেনি এমনি পুড়েছে 
    এমনি পুড়েছে 
     
    হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে 
    বেডরুমে দ্যাখো শহর ঢুকছে
    পারলে থামাও 
    থামাও পারলে
    সফল তো তুমি চোখের নিমেষে
    চোখের নিমেষে হতে পারবে না
    পারলে থামাও বেডরুমে এসে
    শহরের ঢোকা 
    শহরের ঢোকা
     
    সপাটে নখ তো বসাতেও পারো
    বসাতেও পারো শহরের বুকে 
    বেডরুমে তুমি সফল কিনা 
    কাল সকালেই টের পাওয়া যাবে 
    নইলে সোহাগে আগুন চাইলে 
    আঁখিই দেব
    পুড়িয়ে   এমনি 
     
     
     
  • শ্রীমল্লার বলছি | ০৯ নভেম্বর ২০২৫ ১৩:০২735633
  • পর্বে পর্বে কবিতা: ২৮৭ 
     
    খুঁজছে পাগলে প্রজাপতি
    প্রজাপতি ডাকি আচমকাই
    খুঁজছে খুঁজছে প্রজাপতি
    পাগলে পাগলে দারুণ ভাব
    দারুণ ভাব
    দারুণ ভাব
    দারুণ ভাব 
    আন্তরিকতা একেই বলে
    প্রজাপতি ডাকি আচমকাই
    আচমকাই
    দারুণ ভাব
    এবার দায়

    একটানে যত বেলুনবিষ
    পাগলে আসছে 
    পাগলে যায়
    যতদূর পারি ভাবতে হচ্ছে, 
    আমার নয় তো তোমার দায়
    এবার দায়
    তোমার দায়

    খুঁজছে পাগলে প্রজাপতি
    প্রজাপতি ডাকি আচমকাই
    সত্যি বলছি 
    সত্যি সত্যি 
    আমার ছিল না কিচ্ছু দায়
    সমস্তটাই তোমার দায়
    তোমার দায় 
    তোমার দায় 
    তোমার দায়
  • শ্রীমল্লার বলছি | ০৯ নভেম্বর ২০২৫ ১৫:০৫735637
  • পর্বে পর্বে কবিতা: ২৮৮
     
    ঘাড় কাত করা মিশুকে নিমকি
    প্লেট ছোট আর প্লেট বড় কিছু
    ঘাড় কাত করা মিশুকে মেয়েটি
    চামড়ায় টান Vaseline রাখে
    Vaseline রাখে সঙ্গে সঙ্গে 
    চামড়ায় টান 
    শীতকালস্বাদ 
    Vaseline শুধু Vaseline 
     
    চোখে চার পাঁচ 
    কখনও বা সাত 
    কখনও আবার কোত্থাও নেই
    বোকাহাওয়া সারাদিন 
    ঠোঁটে মেখে Vaseline 
    বিকেলে বেরোবে মিশুকে মেয়েটি
    বোকাহাওয়া সারাদিন
     
    মেজাজের ঝালে জল জিভে 
    জল
    আর পারা খুব বিশ্রী বিশ্রী
    গমগম ওঠে বোকাহাওয়া 
    আর Vaseline লাগে 
    সারাদিন
    শীতকালে রোজ সারাদিন
    Vaseline ছাড়া Depressed 
    তুমি 
    বোকাহাওয়া দেয় সারাদিন
     
  • শ্রীমল্লার বলছি | ০৯ নভেম্বর ২০২৫ ১৮:১৪735640
  • পর্বে পর্বে কবিতা: ২৮৯
     
    ধাক্কায় বাজিমাত
    এপাশে ওপাশে ধাক্কায় ঢাকা
    চিৎ শুয়ে বাজিমাত
    ধাক্কায় বাজিমাত
    এপাশে ওপাশে জড়ানো চাপানো
    লজ্জায় জিতে যাও
    ধাক্কায় শুয়ে চিৎ
    বেপরোয়া বাজিমাত
    খোলা থাক নিভে রাগ 

    বসি উঠি খেলি
    চড়ি নামি খাই
    বাজিমাত ধাক্কায়
    খোলা থাক মরা মাছ
    রান্নায় যাব না
    না না আমি যাব না 

    শেষ স্রোতে ভারি স্যরি
    বানানেই তরকারি
    ব্যাকরণ ছাইপাঁশ
    খোলা থাক বাজিমাত
    নিভে রাগ বাজিমাত
    বারণের হাতে দোষ 
    কী জানি হচ্ছে কী
    রাগ রাগ রাগ রাগ
    নতুনের বাজিমাত
    বাজিমাত
  • শ্রীমল্লার বলছি | ০৯ নভেম্বর ২০২৫ ২০:০৮735643
  • পর্বে পর্বে কবিতা: ২৯০ 
     
    বয়েসে মিশেছে বন্ধু
    ছাড়তে হারতে সন্ধে
    তবুও চলছি যাক গে 
    তবু যাক গে
     
    বিরহসর্দি শঙ্কা 
    নাড়ছে মুখোশ পাখিরা 
    এও পাখিরা
    বয়েসে মিশেছে বন্ধু
    তবু যাক গে
     
    জলদিযুক্তি বার্তায় 
    ছাড়তে ছাড়তে সন্ধে 
    ডাকছে জানছে গলিরাগ 
    তবু যাক গে
    তবু যাক 
    তবু যাক
    যাক যাক
  • শ্রীমল্লার বলছি | ০৯ নভেম্বর ২০২৫ ২১:৫৬735645
  • পর্বে পর্বে কবিতা: ২৯১
     
    জ্ঞান নেই কোনও
    জল দিলেও উঠছে না প্রেম
    উঠছে না প্রেম
    প্রেম নেই কোনও
    প্রেম চাই হেঁটে বিকেলে
    ঝালমুড়ি তোকে খাওয়াব আবার 
    গালে লিখে দেব পদ্য 
    আমার নতুন পদ্য
    ভাষায় ভাষায় ঝিলমিল

    তুমি থেকে সোজা তুইতে আসব
    আমার বাড়িতে থাকবি অল্প
    আমার পাশেই হাঁটবি অল্প
    আমার পাশেই ঘুমোবি

    প্রেম ছাড়া আমি অন্ধের মতো 
    ঘুরছি অলিতে গলিতে
    তোকে প্রয়োজন চলে আয় প্রেম
    আমাকে ছুটিয়ে লাভ নেই
    চলে আয় প্রেম
    আয় প্রেম আয়
    আয় রে
  • শ্রীমল্লার বলছি | ১০ নভেম্বর ২০২৫ ০২:৫৪735654
  • পর্বে পর্বে কবিতা: ২৯২
     
    নীল গাঢ় নীল
    অন্য অভাবে 
    নীল গাঢ় নীল 
    সেতুসোহিনীর অলিখিতক্ষত
    অন্য অভাবে গাঢ় নীল
    নীল নীল নীল 
    গাঢ় নীল

    নদীদিগন্ত ঘামে আসক্ত
    অন্যসহ্যে গাঢ় নীল জ্যোতি
    সেতুসোহিনী সেতুসোহিনী
    অন্য অভাবে গাঢ় নীল
    নীল গাঢ় গাঢ়
    নীল

    চন্দ্রিমাকোল যুদ্ধে ছুটছে 
    আবহবৃষ্টি অতিদিন
    গাঢ় নীল জ্যোতি গাঢ় নীল
    আরামের জানি বিশুদ্ধরোদ 
    সেও নীল
    গাঢ় গাঢ় নীল
    গাঢ় নীল
    নীল গাঢ় নীল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন