এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  রাজনীতি

  • একুশ শতকে মার্ক্সঃ পুঁজি ও রাষ্ট্রের চেহারা 

    Ranjan Roy লেখকের গ্রাহক হোন
    আলোচনা | রাজনীতি | ০৪ নভেম্বর ২০২৬ | ৭৬৫ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • একুশ শতকে মার্ক্সঃ পুঁজি ও রাষ্ট্রের চেহারা
    [ নভেম্বর বিপ্লবের বার্ষিকীতে কিছু বিতর্কিত প্রশ্ন নিয়ে এলোমেলো চিন্তা]

    আমরা যারা রাঙা সূর্যের স্বপ্ন দেখেছিলামঃ

    স্বাধীনতার ঠিক পরে পরেই জন্মেছে আমাদের প্রজন্ম। আমাদের কাছে মার্ক্সবাদের আবেদন ছিল নৈতিক। মায়ের পেটের থেকে মানবশিশুরা জন্মায় সমান বৈশিষ্ট্য নিয়ে। তাহলে এই পৃথিবীর মাটিতে এবং জল-জঙ্গল-আলো-বাতাসে ওদের সমান অধিকার কেন হবে না?
    আমার জন্মের কয়েক বছর আগেই ঘটে গেছে কৃষকদের তেভাগা তেলেঙ্গানা অভুত্থান, জন্মের পর জামশেদপুরে একমাস ধরে শ্রমিকদের হরতাল, কোলকাতায় ট্রামভাড়া বৃদ্ধির প্রতিবাদে মধ্যবিত্তের পথে নামা এবং খাদ্য আন্দোলন।

    এদিকে রাশিয়া ও চিনে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকারের অর্থনৈতিক সাফল্য এবং সাধারণ মানুষের জন্যে অন্ন-বস্ত্র-স্বাস্থ্যের এবং শিক্ষার নিশ্চিতি ভরসা দিল যে বিশ্বে “বিপর্যস্ত ধনতন্ত্র, মুখে তার রুদ্ধ আর্তনাদ,
    আসে শত্রুজয়ের সংবাদ”।

    সত্যিই তো, কিউবা, উত্তর কোরিয়া, আলবেনিয়া—সমাজতান্ত্রিক শিবিরের সদস্য সংখ্যা যে বেড়েই চলেছে। আমেরিকার বোমারু বিমান থেকে ফেলা নাপাম বোমায় বাতাসে আগুন ধরছে, তবু বীরের মত প্রতিরোধ করছে ভিয়েতনাম, লাওস ও কাম্বোডিয়া। ওদিকে ব্রহ্মদেশে, মালয়ে, ইন্দোনেশিয়ায়, ফিলিপাইন্সে গেরিলাদের সজীব উপস্থিতি। তাহলে বিশ্ববিপ্লবের ভরকেন্দ্র এখন ইউরোপ থেকে সরে এসেছে এশিয়ায়?
    “মরুভূমির কড়াইতে টগবগ টগবগ করছে ফুটন্ত তেল—
    ভাগো!
    রবারের বনে বনে ঝুলছে দড়ির ফাঁস—
    পালাও”।
    তাই আমরা একে অন্যকে বলছিলাম—‘একটু পা চালিয়ে ভাই’!
    কিন্তু ভেতরে ভেতরে কি কোথাও গাঁথনিতে চিড় ধরছিল, ঘুণপোকার কুর কুর শব্দ শোনা যাচ্ছিল? গেলেও বা, আমরা কান দিইনি ?
    আমরা দেখছিলাম বিজ্ঞানের জয়য়াত্রা, চিন্তায় যুক্তিবাদের অগ্রগতি—চাঁদের মাটিতে মানুষ পা রেখেছে। মানুষের গড় আয়ু বেড়ে যাচ্ছে। দেশের পিছিয়ে থাকা অন্ধকার জনবসতিতেও শিক্ষার আলোক পৌঁছুচ্চে, যদিও ধীমে গতিতে।
    কিন্তু গত শতাব্দীর শেষে নব্বইয়ের দশকে এল ভুমিকম্পের ঝাঁকুনি—গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকার সেই কম্পন কোন রিখটার স্কেলে মাপা যায় নি। তবে সমাজতান্ত্রিক শিবির ধুলিসাৎ!

    “শূন্যপথে চাই,
    আজ তার কোন চিহ্ন নাই”।

    উসুরি নদীর নির্জন দ্বীপ চেনপাওয়ের দখল নিয়ে বরফের ওপর রক্ত ঝরল দুই সমাজতান্ত্রিক দেশের সৈনিকের। কমিউনিস্ট ভিয়েতনাম আক্রমণ করল রেড খমের সরকারের কাম্বোডিয়াকে। কাম্বোডিয়ার তান্ত্রিক সাম্যবাদের পরীক্ষা নিরীক্ষা শেষ হল ‘কিলিং ফিল্ডে’ উদাসীবাবার নরকরোটির স্তুপে।

    কিন্তু আমরা যে কবি সুভাষের ‘মুখুজ্জের সঙ্গে আলাপ’ কবিতায় উচ্চারিত ভবিষ্যবাণীর প্রতিটি শব্দকে বিশ্বাস করেছিলাম।
    “কিন্তু ভয়ের কিছু নেই
    যুদ্ধ না হওয়ার দিকে।
    আমাদের মুঠোয় আকাশ,
    চাঁদ হাতে এসে যাবে”।

    আজ গোটা বিশ্ব জুড়ে মানুষ আঁকড়ে ধরছে নিজের নিজের ধর্মীয়, জাতিগত এবং ভাষাগত পরিচয়কে, তার জন্যে যদি প্রতিবেশি সহ-নাগরিকের রক্ত ঝরে তো ঝরুক। মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতার অধিকার যদি আস্তাকুঁড়ে যায় তো যাক।

    আজ ধর্ম-নিরপেক্ষতা (সেকুলারিজম) একটি চার অক্ষরের শব্দ, আর সমাজতন্ত্র? সে তো কবেই বনবাসে গেছে।
    আজ নতুন করে লেখা হচ্ছে ইতিহাস, তাতে তথ্য-যুক্তি-সাক্ষ্যকে হঠিয়ে দিচ্ছে চারণ ও ভাটদের বীরগাথা ও হৃত অতীতের জন্যে রুদালিদের বুক-চাপড়ানো মর্সিয়া বা শোকগাথা।

    কিন্তু চিতাভস্মেও তো জল ঢালতে হয়। ভুমিকম্পের ধ্বংসস্তুপ সরিয়ে মানুষ আবার গড়ে তোলে জনবসতি। সময় এগিয়ে যায়।
    তাই শুরু হয়েছে আগের সমস্ত মার্ক্সীয় উপপাদ্যকে আজকের সময়ের নিরিখে ফের পরীক্ষা করে দেখা, দরকার মত সংশোধন করে নেওয়া। দেকার্ত বলেছিলেন—সমস্ত আপ্তবাক্যকে আগে বাজিয়ে দেখতে হবে, চ্যালেঞ্জ করতে হবে। তারপর উপলব্ধ সাক্ষ্যের ভিত্তিতে ঘেঁটে দেখতে হবে কোন আপেলগুলোয় পচন ধরেছে আর কোনগুলো অক্ষত।
    ডারউইন শিখিয়েছেন যে প্রবল প্রতাপশালী ডাইনোসর- কুল বিলুপ্ত হয়ে গেছে সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারায়, আর এই জন্যেই মানুষ রয়ে গেছে।

    ফলে বিশ্বজুড়েই প্রশ্ন উঠছে, নতুন করে ভাবা হচ্ছে। ঋত্বিক বলেছিলেন না—ভাবো, ভাবা প্র্যাক্টিস কর?

    প্রথমে দরকার প্রশ্ন তোলা, তবে তো উত্তর খোঁজা শুরু হবে। প্রথমে দরকার রোগনির্ণয়, তবে তো চিকিৎসা শুরু হবে। আর যদি ভাবি, সবকিছু ঠিক আছে, শুধু মানুষ বদলে গেছে, বড্ড ভোগবাদী ও আত্মকেন্দ্রিক হয়ে গেছে—তাহলে ভগবান মার্ক্স আমাদের রক্ষা করুন!

    প্রশ্নগুলো কী?
    এক, মার্ক্সবাদ কি বিজ্ঞান?
    দুই, মার্ক্স তাঁর সমসাময়িক সমাজ -- মূলতঃ উনবিংশ শতাব্দীর ইউরোপের শিল্পবিপ্লবের পরবর্তী- দেখে পুঁজির চরিত্র ও চলন সম্বন্ধে যা লিখেছিলেন আজ একুশ শতাব্দীর তথ্যবিপ্লবের পর সেই চরিত্র অক্ষুণ্ন আছে কি নেই?
    তিন, রাষ্ট্রের চরিত্র এবং তার ভবিতব্যের ব্যাপারে মার্ক্স ও লেনিনের অনুমান আজ কতটুকু বাস্তব সম্মত?
    প্রশ্ন আরও আছে। কিন্তু স্বল্প পরিসরে ওই তিনটি মৌলিক প্রশ্ন নিয়ে আলোচনাই যথেষ্ট বিতর্কের জন্ম দেবে বলে আমার ব্যক্তিগত ধারণা।

    মার্ক্সবাদ কি বিজ্ঞান?
    এক, কোন নামের সঙ্গে ‘বাদ’ প্রত্যয় জুড়ে দিলে সেটি একটি চিন্তাধারা ও তার অনুগমন বোঝায়, অর্থাৎ সেটা এক স্থান-কালের অতীত একটি ‘ক্লোজড্‌ মডেল’ হয়ে যায়। কোন ধর্মের আদি গ্রন্থের মত( বেদ-গীতা-কুর্‌আন-বাইবেল, জেন্দ্‌ আবেস্তা) তার একটি অক্ষরও পরিবর্ত ন করা সম্ভব নয়। করলে সেটা হবে ঈশ্বর-নিন্দা বা ব্লাসফেমির সমতুল্য।

    কিন্তু বিজ্ঞানে তো চরম এবং পরম বলে কিছু নেই। নতুন আবিষ্কার বা তথ্যের প্রভাবে পুরনো তত্ত্ব ও ধারণা বদলে যেতে পারে। যেমন আলোর চলন নিয়ে নিউটনের সরলরৈখিক তত্ত্বকে খারিজ করে হিউজেনের তরঙ্গ তত্ত্ব এবং তাকেও পেছনে ফেলে দিল ম্যাক্সওয়েলের ইলেক্ট্রোম্যাগনেটিক তত্ত্ব এবং ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তার মানে এই নয় যে পুরনো তত্ত্বগুলো একেবারে ভুল। বরং বলা উচিত ওরা কিছু সংকীর্ণ পরিস্থিতিতে সত্য। অর্থাৎ ওদের সত্যি নিশ্চিত কিছু পরিস্থিতির শর্তাধীন।

    দেখাই যাচ্ছে, বিজ্ঞানের সত্য হল কন্টিনজেন্ট ট্রুথ, যে সত্য স্থান-কাল-পরিস্থিতি নির্ভর।
    লেনিন তাঁর ‘মেটেরিয়ালিজম অ্যান্ড এম্পিরিও-ক্রিটিসিজম’ গ্রন্থে (১৯০৯) স্পষ্ট করে দেখিয়েছেন যে বিজ্ঞানের সত্য আসলে সময়ের অধীন অসংখ্য রিলেটিভ ট্রুথ বা আপেক্ষিক সত্যের চলমান সিরিজ মাত্র। যেমন ধরুন, ফ্রান্সের রাজধানীর নাম প্যারিস –এটা বিষয়গত সত্য (অব্জেক্টিভ ট্রুথ), কিন্তু অ্যাবসলুট ট্রুথ বা পরম সত্য হতে পারে না।[1]
    ভবিষ্যতে ফ্রান্সের রাজধানীর নাম বদলে যাবে কিনা, বা অন্য কোন শহর ফ্রান্সের রাজধানী হবে কিনা তার গ্যারান্টি আছে কি?

    দুই, এই ব্যাপারটিকেই কার্ল পপার তাঁর বিজ্ঞানের দর্শন নিয়ে লেখায় অন্যভাবে বলেছেন যে কোন থিওরি বৈজ্ঞানিক কিনা তার যাচাইয়ের কষ্টিপাথর হল সেই থিওরি ভবিষ্যতে ভুল প্রমাণিত হতে পারে কিনা (ফলসিফিকেশন থিওরি)।
    তাহলে মার্ক্সবাদ যদি বিজ্ঞান হয়, তার ভুল হওয়ার বা তাঁর কোন কোন উক্তি বা প্রেডিকশন বদলে যাওয়া সময়ের নিরিখে ভুল হতে পারে—এই সম্ভাবনা প্রায় স্বতঃসিদ্ধ(অ্যাক্সিওম্যাটিক)।

    তিন, প্রখ্যাত অর্থনীতিবিদ জোয়ান রবিনসন কেরালার সেন্টার ফর ডেভলপমেন্ট স্টাডিজ থেকে প্রকাশিত তাঁর প্রবন্ধ সংকলনের একটি লেখায় লিখেছিলেন যে ১৯৬৫ সালে রাশিয়ায় ওদের অ্যাকাডেমিশিয়ানদের সঙ্গে একটি বৈঠকে উনি প্রশ্ন করেন যে মার্ক্স কি সর্বজ্ঞ ভগবান ছিলেন?
    -না, কখনই নয়। উনি একজন মানুষ।
    --তাহলে উনিও ভুল করতে পারেন।
    --হ্যাঁ, করতেই পারেন-- মানুষ যখন।
    --বেশ, তাহলে ওনার দু’একটা ভুলের কথা বলবেন কি?
    সবাই নিরুত্তর।

    মার্ক্স কথিত পুঁজির চরিত্র এবং একবিংশ শতাব্দী

    কার্ল মার্ক্সের মহাগ্রন্থ 'পুঁজি"র প্রকাশনার পর দেড়শ' বছর পেরিয়ে গেছে।
    বইটি যে পুঁজিবাদের বিকাশের অন্তর্লীন চালিকাশক্তির শ্রেষ্ঠ বিশ্লেষণ এ নিয়ে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে অ্যাকাডেমিক অর্থনীতিবিদ --প্রায় সবাই সহমত।
    যদিও মার্ক্সের সমসাময়িক অস্ট্রিয়ান স্কুল ( বম বাওয়ের,হায়েক ইত্যাদি) -- যাঁরা গণিতের ডিফারেনশিয়াল ক্যালকুলাস ও ইউলারের পার্শিয়াল ডেরিভেটিভের অর্থশাস্ত্রে প্রয়োগের মাধ্যমে কথিত মার্জিনালিস্ট রেভোলুশন ঘটিয়ে আজকের নিও-ক্ল্যাসিক্যাল স্কুলের ভিত তৈরি করেছিলেন— মার্ক্সের বিশ্লেষণের অ্যাবস্ট্রাকশন এবং অনুসন্ধানের সুবিধের জন্যে আবশ্যক অ্যাপ্রক্সিমেশনকে ধরতে না পেরে একে একধরণের অব্যবহারিক ভ্রান্ত বুদ্ধিবিলাস বলে খারিজ করার চেষ্টা করেছিলেন।(মার্ক্সের ক্যাপিটাল, খন্ড ৩ নিয়ে অস্ট্রিয়ান স্কুলের অধ্যাপক বম বাওয়েরের ব্যঙ্গোক্তি প্রসিদ্ধ)।[2]

    পুঁজিবাদি অর্থনীতির বিশ্লেষণের তিনটি আলাদা অভিমুখ বা অ্যাপ্রোচঃ

    আসলে ওঁদের উৎসাহ ছিল বাজার অর্থনীতির একটি ইউনিট (micro economics)--উপভোক্তা হোক বা উৎপাদক--কে দূরবীক্ষণের নীচে ফেলে তার গতিপ্রকৃতি অনুধাবন করা। উদ্দেশ্য ছিল এটা প্রমাণ করা যে বাজারের অদৃশ্যশক্তি যে সবকিছুকে শুধু সাম্যাবস্থায় (ইকুইলিব্রিয়াম) নিয়ে আসে তাই নয়, শেষ বিচারে শ্রমিক/মালিক সবাইকে তাঁদের উৎপাদনে যোগদানের ভিত্তিতে উপযুক্ত পুরষ্কার দিয়ে সমাজে ন্যায়ের শাসনকে শক্তপোক্ত করে। অর্থাৎ, মার্ক্সের যে মূল নৈতিক অবস্থান—পুঁজির মালিক কেবল মালিক হওয়ার সুবাদে শ্রমের ফসল যে উদ্বৃত্ত মূল্য সেটা আত্মসাৎ করে শ্রমিককে বঞ্চিত করে—সেটাকে আক্রমণ করা।

    এদিকে লর্ড কেইন্সের যোগদান হল বাজারের (মার্কেট সিস্টেম) অর্থব্যবস্থায় সাম্য ফিরিয়ে আনার "অদৃশ্য হাত"এর ক্ষমতার তত্ত্বকে খারিজ করা এবং আয়বৃদ্ধির ও ক্রয়ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাজারে প্রভাবী চাহিদা কীভাবে পূর্ণ রোজগারকে (ফুল এমপ্লয়মেন্ট) প্রভাবিত করে তা খুঁটিয়ে দেখা।এই বিশ্লেষণ অবশ্যই অল্পকালীন। ওঁর বিখ্যাত উক্তিটি হল—ইন দ্য লং রান, উই আর অল ডেড!

    আবার মার্ক্সের অধ্যয়নের অভিমুখ হল সমগ্র পুঁজিবাদী অর্থনীতির (macro-economics) চালিকাশক্তিকে খুঁজে বের করা। সেই অর্থে মার্ক্সের অধ্যয়ন এক দীর্ঘকালীন গতিশীলতার (long term dynamics) বিশ্লেষণও বটে।

    কিন্তু বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে তিনটে ব্যাপার ঘটল।
    এক, তিরিশের দশকের বিশ্বজোড়া মন্দার ফলে দেখা গেল বাজারের চাহিদা/যোগান দাঁড়িপাল্লার ওঠানামার পেছনে কোন অদৃশ্য নিয়ন্তা নেই আর বাজারের ভরসায় ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হওয়ার দিন শেষ।

    দুই, নবগঠিত সোভিয়েত যুক্তরাষ্ট্রের সাতশালা পরিকল্পনার সফলতা সকলের চোখ টানল সংকটমোচন হিসেবে রাষ্ট্রের ভূমিকার দিকে।

    এদিকে কেইন্স তাত্ত্বিক ভাবে বাজারের অন্ধশক্তিকে নিয়ন্ত্রণ করে কল্যাণকারী রাষ্ট্র (welfare state) ব্যবস্থার মডেল তৈরির ভিত্তি স্থাপন করলেন। ক্রমশঃ রাষ্ট্রের অর্থনীতির বা পুঁজির বৃদ্ধির (গ্রোথ) জায়গায় বিকাশ (ডেভেলপমেন্ট) শব্দটির গুরুত্ব বাড়ল এবং গড় রাষ্ট্রীয় আয় (ন্যাশনাল ইনকাম) বা সমগ্র ঘরোয়া উৎপাদন (জিডিপি) আর্থিক প্রগতির বড় মাপকাঠির স্বীকৃতি পেল। এরপরে অন্য অনেক সূচক , যেমন মানব উন্নয়নের বিভিন্ন সূচক ( যাতে মাথাপিছু স্বাস্থ্য ও শিক্ষার ব্যয়, ভোজনে পুষ্টি ও ক্যালোরি) সামনে এল।

    তিন, এইসব ব্যববহারিক টোটকার প্রয়োগের পাশাপাশি মার্ক্সের পুঁজির ও শ্রমের গতিপ্রকৃতি নিয়ে বিশ্লেষণ অ্যাকাডেমিক স্বীকৃতি পেল।

    জোয়ান রবিনসন লেবার থিওরি অফ ভ্যালু বা উৎপাদনে মূল্য সৃজনে শ্রমের বিশিষ্ট ভূমিকার তত্ত্ব না মানলেও মার্ক্সের অর্থনীতির বাকিটুকু মানেন। আর্থিক শোষণের তত্ত্বটূকু মানেন। [3]
    কেউ কেউ মার্ক্সের পুঁজির শক্তির বিশ্লেষণের পদ্ধতিতে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির অ্যাপ্রক্সিমেশন টেকনিকের প্রয়োগ প্রথমে ধরতে পারেন নি।
    (পল সুইজি[4] ও মরিস ডব[5] এগুলো পাখিপড়ার মত করে বুঝিয়ে দিয়েছেন)।

    এর পরে এল মার্ক্সের ক্যাপিটাল গুডস/ কন্জিউমার গুডস ( উৎপাদক পণ্য ও উপভোগ পণ্য) আদি দুই সেকটর মডেলে র ট্রান্স্ফর্মেশন প্রবলেম বা ভ্যালু ও প্রাইস (মূল্য ও দাম) এ অনায়াস বিচরণ/পরিবর্তনের সমস্যা।
    এর সবচেয়ে সফল সমাধান করলেন বিশ্বযুদ্ধের সময় ইতালি থেকে প্রাণ নিয়ে কেম্ব্রিজে পালিয়ে আসা প্রতিভাবান মার্ক্সবাদী অর্থনীতিবিদ পিয়েরো স্রাফা তাঁর Production of Commodities by means of Commodities[6] গ্রন্থটিতে;( বইটি অন্তর্জালে পাওয়া যায়।)

    কিন্তু এহ বাহ্য। মার্ক্সের দর্শন সবকিছুর ব্যাখ্যা করে ডায়নামিক ভাবে, পরিবর্তন ঘটানোর আশায়। তাই পুঁজি গ্রন্থটি শুধু পুঁজিবাদী অর্থনীতির নাড়ি দেখে রোগনির্ণয় করে ক্ষান্ত নয়, সে পথ দেখায় পরিবর্তনের। ক্ষয়িষ্ণু পুঁজিবাদী সমাজের মৃত্যুঘন্টা বাজিয়ে নতুন সমাজ গঠনের যেখানে প্রথমে শ্রমিক শ্রেণী ও পরে সমগ্র মানবজাতি উত্তীর্ণ হবে নিয়ন্ত্রিত থেকে নিয়ন্তার ভূমিকায়।; হবে মজুরিদাস থেকে মুক্ত স্বাধীন মানুষ।

    এই বইয়ের প্রথম প্রকাশনের ৫০ বছর পরে নতুন সোভিয়েত রাষ্ট্র জন্ম নিল; ব্যক্তি পুঁজি বাজেয়াপ্ত হয়ে রাষ্ট্রীয় পুঁজি হল। আমরা জানতাম এ হল প্রথম হাঁটি হাঁটি পা পা। স্বপ্ন দেখেছিলাম যে অচিরেই আমাদের জীবত্কালেই "মিলাবে মানবজাত"। কিন্তু তার পরেও এক্শ বছর কেটে গেল। স্বপ্ন সফল হল না। লেনিনের সাম্রাজ্যবাদ বা মুমুর্ষু পুঁজিবাদ রক্তবীজের বংশধর হয়ে দেখা দিল। মে দিবসে শিকাগোর হে মার্কেটে রক্তের বিনিময়ে অর্জিত "আট ঘন্টা কাজের দাবি" আজ এক অলীক রূপকথা।
    তাই এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আত্মবিশ্লেষণ দরকার গলদ কোথায়?

    এই সামান্য লেখাটি এক অক্ষম প্রচেষ্টা মাত্র। আশা আছে, যোগ্য লোকজন আলোচনার রাশ ধরে তাকে একটি উপলব্ধিতে পৌঁছতে সাহায্য করবেন। এই মাত্র।

    আমরা যা শিখেছিলামঃ
    ব্ছর পঞ্চাশেক আগে অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায় একটি প্রবন্ধে দাস ক্যাপিটাল গ্রন্থটি সম্বন্ধে মন্তব্য করেছিলেন--'বহু আলোচিত, কিন্তু স্বল্পই পঠিত'। কথাটি বোধহয় আজ আরও বেশি সত্যি।
    আমাদের প্রজন্মও মার্ক্সের অর্থনৈতিক বিশ্লেষণের পাঠ নিয়েছে দুটি চটি বই থেকে--"মূল্য দাম মুনাফা" এবং "মজুরি দাম মুনাফা" থেকে-- যা আসলে ক্যাপিটালের প্রথম খন্ড লেখার সময় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে মার্ক্সের দুটি বক্তৃতা মাত্র।(যেমন হিন্দুধর্মের অধিকাংশ অনুগামীরা গীতা পড়েই সন্তুষ্ট, উপনিষদের ধার দিয়েও যান না।)আমার মত মোল্লার দৌড়ও মসজিদ পর্য্যন্ত!

    আমরা জেনেছিঃ
    ১ অ্যাকাডেমিক ইকনমিক্স উৎপাদনের জন্যে ভূমি, শ্রম, পুঁজি ও সংগঠন-- এই চারটিকে উপাদান হিসেবে গণ্য করে। কিন্তু মার্ক্সের মতে কেবল শ্রমশক্তিই হল আসল উৎপাদক। কারণ কেবল শ্রমশক্তিরই ক্ষমতা রয়েছে নিজের আবশ্যিক উপভোগের চেয়ে অতিরিক্ত (সারপ্লাস) উৎপাদন করবার। শুধু ভূমি, পুঁজি ও সংগঠন নিজে একলা একলা ভোগ্যবস্তু বা মূল্য ( ধরুন ব্যবহার মূল্য) সৃষ্টি করতে পারেনা।এইক্ষমতা স্পষ্টতঃ শুধু শ্রমশক্তিরই আছে।

    ২ প্রচলিত ধারণা অনুযায়ী মালিকশ্রেণী মুনাফা কামায় বাজারের চাহিদা-যোগানের ওঠানামা বা অস্থিরতার সুযোগ নিয়ে বেশি দামে জিনিস বিক্রি করে। কিন্তু মার্ক্স দেখিয়েছেন যে তা নয়; ওটা মাত্র অল্পকালীন ঘটনা, অতিরিক্ত মুনাফা বা ফাটকার ফল। আসলে স্বাভাবিক মুনাফার (নর্মাল প্রফিট) মূল নিহিত রয়েছে উৎপাদন প্রক্রিয়ার মধ্যেই; পণ্যদ্রব্যের মধ্যে সমাহিত গড়পড়তা সামাজিক শ্রমের সমান মূল্যে বিক্রি করেই; অর্থাৎ পণ্যটির শ্রমশক্তির সমতুল্য দামে বিক্রির মধ্যেই; বেশি দামে বিক্রি করে নয়।

    এখানে মার্ক্স কাঁচামাল যন্ত্রপাতি শ্রমশক্তি--সবগুলোকেই বিশ্লেষণের সুবিধার জন্যে একটি কমন ডিনোমিটারে পরিবর্তিত করে নিয়েছেন। তাহল সেগুলো উৎপাদনের জন্যে আবশ্যক গড়পড়তা সামাজিক শ্রমশক্তি।
    এইখানে কিন্তু অ্যাকাডেমিক ইকনমিক্সের দীর্ঘকালীন স্থিতিতে নর্মাল প্রফিট এর অবধারণা প্রায় তাই বলছে, যা মার্ক্সের পূর্ববর্তী রিকার্ডো আদি অর্থনীতিবিদ বলছিলেন -- অর্থাৎ, দীর্ঘকালে দাম ও উৎপাদন ব্যয় সমান সমান হয়। আর এর মধ্যেই থাকে নর্মাল প্রফিট। কাজেই মার্ক্স খুব উদ্ভট কিছু বলছিলেন না।

    ৩ কিন্তু মার্ক্সের মৌলিকতা হল উনি দেখিয়েছেন যে শ্রমিক পায় শ্রমশক্তির বদলে মজুরি। কতটুকু ? যতটা মূল্য সে দেয় বা উৎপাদন করে, ততটুকু? আদৌ নয়। তাকে দেওয়া হয় তার জীবনধারণের জন্যে সামাজিক ভাবে নির্ধারিত যতটুকু মূল্য দরকার --ঠিক ততটুকু।
    দেখা যায় যে কোন একটি দেশে একটি নির্ধারিত টেকনলজি (ক্যাপিটলের ব্যবহার) ও সামাজিক ভাবে খেটে খাওয়া মানুষের জন্যে আবশ্যক মূল্য উৎপাদন করতে কমবেশি আদ্দেক শ্রমসময় লাগে। বাকিটা সময় মজুরের শ্রম উদ্বৃত্ত মূল্য উৎপাদনে ব্যয় হয়। এই অতিরিক্ত সময়ে উৎপাদিত মূল্য বা উদ্বৃত্ত মূল্যই হল মুনাফার আধার। ওই মুনাফার বাঁটোয়ারা হিসেবে জমির মালিক পায় ভাড়া, পুঁজির মালিক পায় সুদ এবং সংগঠনের বা অন্তেপ্রেনেউরের পুরষ্কার হল লাভ।

    নিও-ক্ল্যাসিক্যাল অর্থনীতির “নৈতিক” যুক্তিঃ
    এখানে নিও-ক্ল্যাসিকাল অর্থনীতি ইউলারের পার্শিয়াল ডেরিভেটিভ এর সাহায্যে দেখায় যে যদি জমি, পুঁজি, মজুর ও সাংগ্ঠনিক মালিককে তাদের সীমান্ত উৎপাদনের (মার্জিনাল প্রোডাক্টিভিটি) হিসেবে মোট উৎপাদনের বাঁটোয়ারা করে দেয় তাহলে উদ্বৃত্ত কিছুই থাকে না। এবং এই বিতরণটি ন্যায় সংগত হয়। দেখুনঃ
    ধরা যাক, P হল উৎপাদনের সমগ্র আউটপুট, এবং p হল তার ইনপুটের সমন্বয়ের একটি হোমোজিনিয়াস ফাংশন, অর্থাৎ জমি (X ), পুঁজি(K) ও শ্রমের (L) এক ফার্স্ট অর্ডার হোমোজিনিয়াস ফাংশন— p = f(X, K, L)। তাহলে ইউলার থিওরেম অনুযায়ী
    P= X.dp/dx + K.dp/dK+ L. dp/dL।
    এখানে, dp/dx = জমির প্রান্তিক উৎপাদকতা ; X. dp/dx = জমির প্রান্তিক উৎপাদকতাকে গোটা জমির পরিমাণ দিয়ে গুণ করে যা পাই, অর্থাৎ উৎপাদনে জমির যোগদান। তাহলে জমির মালিককে যদি খাজনা বাবদ X. dp/dx এর সমান মূল্য ধরে দেওয়া হয় তা এই তত্ত্ব অনুযায়ী ন্যায়োচিত হবে।
    একইভাবে, dp /dL = শ্রমের প্রান্তিক উৎপাদকতা; L. dp /dL মানে উৎপাদনে সমগ্র শ্রমের যোগদান যা শ্রমের প্রান্তিক উৎপাদকতাকে শ্রমের সম্পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে পেলাম। এখন এই L. dp /dL এর সমান মজুরি যদি সব শ্রমিকদের দিয়ে দেয়া হয় তাহলে নালিশের কি আছে? বাপু, তোমরা এই উৎপাদন প্রক্রিয়ায় যা দিয়েছ, তাইতো পেয়েছ!
    একইভাবে dp/dK হল পুঁজির প্রান্তিক উৎপাদকতা; তাহলে K.dp/dK হল সমগ্র পুঁজিকে তার প্রান্তিক উৎপাদকতা দিয়ে গুণ করে যা পাই, অর্থাৎ পুঁজির সমগ্র উৎপাদকতা। তাই K.dp/dK এর সমান অংশ পুঁজির মালিকদের দিলে তা হবে ন্যায়োচিত সমগ্র মুনাফা।
    কারণ, এসবের যোগফল অর্থাৎX.dp/dx + K.dp/dK+ L. dp/dL হল মোট উৎপাদন P এর সমান। কাজেই এভাবে সমগ্র উৎপাদন বা আউটপুট ওই অনুপাতে সমগ্র ইনপুট মালিকদের ( ভুস্বামী, পুঁজিপতি ও শ্রমিক) মধ্যে বন্টন করে দিলে অবশেষ আর কিছুই থাকবে না। সবাই তাদের প্রান্তিক যোগদানের অনুপাতে ভাগ পেয়েছে।
    অর্থাৎ, যদি সমগ্র উৎপাদন জমি, শ্রম, পুঁজি, সংগঠনের সমন্বয়ের ফল হয় তবে সেই উৎপাদন খাজনা, মজুরি, সুদ ও লাভ হিসেবে ওদের মধ্যে বন্টনের ভিত্তি হওয়া উচিত প্রত্যেকটি উপাদানের প্রান্তিক উৎপাদকতা--তাহলেই কারও কোন নালিশ থাকবে না।
    যুক্তিটির মধ্যে রয়েছে মস্ত বড় ফাঁক। ষাটের দশকের রুশী অর্থনীতিবিদেরা তা ধরে ফেলেছিলেন।

    মজুরির কথাই ধরুন। মজদুরের প্রান্তিক উৎপাদকতা হল শেষ নিযুক্ত মজদুরটির শ্রমে মোট উৎপাদন কতটুকু বাড়ল। এখন একই দক্ষতা সত্ত্বেও একের পর এক মজদুর নিযুক্ত হলে প্রান্তিক মজদুরের উৎপাদকতা ক্রমাগত কমতেই থাকবে। এর জন্যে সে দায়ী নয়। দায়ী হল অর্থনীতির একটি বেসিক নিয়ম-- প্রান্তিক উৎপাদনের ক্রমহ্রাসমান নিয়ম ( Law of diminishing returns) -- উৎপাদনের অন্য উপাদানগুলি স্থির রেখে কোন একটির বিনিয়োগ বাড়ালে উৎপাদন বাড়বে, কিন্তু ঘটমান দরে।
    (জোয়ান রবিনসন অধ্যাপক স্যামুয়েলসনের সঙ্গে আলোচনায় দেখিয়েছিলেন প্রান্তিক মজদুরের উৎপাদকতার হিসেব কষতে যেহেতু ক্যাপিটালকে 'স্থির' ধরা হয়, তাই ওটিকে আদৌ প্রান্তিক মজদুরের উৎপাদকতা বলা সংগত নয়। উদাহরণস্বরূপ, তিনজন মজুরকে যদি দুটো কোদাল দিয়ে কাজ করতে হয়, তাহলে শেষ মজুরটির উৎপাদকতা কমবেই।)[7]

    অথচ, একটি নির্দিষ্ট ধরণের শ্রমশক্তির জন্যে সবাইকে একটি গড় মজুরি দেওয়া হয়, কখনই এক একজনকে তার উৎপাদকতা অনুযায়ী আলাদা আলাদা মজুরি দেওয়া হয় না। ফলে যখন মালিক শ্রমিকদের প্রান্তিক শ্রমিকটির উৎপাদন ক্ষমতার হিসেবে মজুরি দেবে তখন স্বভাবতই আগের শ্রমিকদের (যারা প্রান্তিক ও গড় উৎপাদকতার চেয়ে বেশি উৎপাদন করেছে) ন্যায্য পাওনার চেয়ে কম মজুরি দেওয়া হবে, এবং বাকি উদ্বৃত্ত উৎপাদন মালিকের পকেটে অতিরিক্ত লাভ হিসেবে পড়ে থাকবে।
    কারণ, সংগঠক-মালিকের মুনাফা হল সবাইকে দিয়ে শেষ পড়ে থাকা অংশটি (residual)।

    মার্ক্স এবং টেকনোলজির বিকাশ
    এসব ছেড়ে আবার মার্ক্সের মূল আলোচনায় আসি। উনি এবং বহু পরে শ্যুমপেটার উৎপাদনে টেকনিক্যাল উন্নতির ফল নিয়ে আলোচনা করেছেন। মার্ক্সের মতে যত প্রযুক্তির উন্নতি হবে তত শ্রমশক্তির জীবনধারণের জন্য আবশ্যক মূল্য উৎপাদনের সময় কমবে। পুরনো প্রযুক্তিতে যতটুকু সময়ে (ধরুন চার ঘন্টা) একটি নির্দিষ্ট মূল্য উৎপাদিত হত, এখন। মানে বিংশ শতাব্দীর শেষে, দুই বা তিন ঘন্টাতেই সেই পরিমাণ উৎপাদন হচ্ছে। কিন্তু শ্রমিক তো একটি নির্দিষ্ট শ্রমসময় ( ধরুন আট ঘন্টা) ধরে উৎপাদন করতে চুক্তিবদ্ধ। ফলে একই মজুরিতে সে আরও বেশি সময় মালিকের জন্যে উদ্বৃত্ত উৎপাদন করতে পরিশ্রম করছে।

    কিন্তু মার্ক্স আয়রন ল' অফ ওয়েজে বিশ্বাস করতেন না। সমসাময়িক সমাজতন্ত্রীরা ভাবতেন যে জীবনধারণের জন্যে আবশ্যিক মূল্যের সমপরিমাণ মজুরি পেলেই যথেষ্ট। এর বেশি চেয়ে আন্দোলন করে লাভ নেই। কিন্তু মার্ক্স দেখিয়েদিলেন যে মালিক বাস্তবে শ্রমিকের উৎপাদিত উদ্বৃত্ত মূল্যের পুরোটাই আত্মসাৎ করছে। তাই ট্রেড ইউনিয়নের লক্ষ্য হবে ক) মজুরি বৃদ্ধির জন্যে এবং খ) কাজের ঘন্টা কমানোর জন্যে লড়াই করা।
    ক) এর ফলে মালিকের আত্মসাৎ করা উদ্বৃত্ত মূল্যের কিছুটা শ্রমিক ফিরে পাবে, আর খ) এর ফলশ্রুতিতে মালিকের জন্যে উদ্বৃত্ত মূল্য নির্মাণে ব্যয়িত শ্রমিকের শ্রম কিছুটা কমবে।

    মার্ক্স সেই সময়ের এম্পিরিক্যাল ডেটা নিয়ে দেখিয়েছেন যে মজুরি বাড়লেই জিনিসের দাম বাড়বে এমন আশংকা অমূলক। বাস্তবে দাম বাড়ে অনেকগুলো কারণে। এর মধ্যে ক্ষমতাসীন সরকারের নীতিরও বিশেষ ভূমিকা থাকে। তবে মজুরি বাড়লে মালিকের মুনাফার হার কিছুটা কমে, মার্ক্সের তাই অভীষ্ট।
    এদিকে শ্রমিকশ্রেণীর জীবনধারণের স্তর বা গড়পড়তা আবশ্যক মূল্যের অনুমান দেশকাল নির্ভর। সেই সময়েই এবং এখনও আম্রিকা ও দ্বিতীয় বিশ্বের দেশের শ্রমিকদের ন্যুনতম জীবনযাত্রার মান ও তৃতীয় বিশ্বের শ্রমিকদের মান সমান নয়।
    আবার প্রযুক্তিগত উন্নতি উন্নততর ভোগ্যপণ্যের নির্মাণের মাধ্যমে শ্রমিকদের মধ্যেও নতুন নতুন আবশ্যকতা বা চাহিদা তৈরি করে।
    আজ একটি বেসিক মোবাইল শ্রমের সচলতার বৃদ্ধি ও উন্নত কম্যুনিকেশনের কারণে সাধারণ মজুরের জীবনেও আবশ্যক বস্তু।
    বাস্তবে কী দেখছিঃ
    পুঁজি ও শ্রমের সংঘর্ষ বা শ্রেণীসংগ্রামের মাধ্যমে অচিরেই শ্রমশক্তি বিক্রির আবশ্যক সময় কমানো,--মার্ক্স যেমন চেয়েছিলেন যে একটি সামাজিক ভাবে নির্ধারিত গড় চুক্তিবদ্ধ সময়—তা’ দু'দশকের মধ্যে বাস্তব হল। সম্ভব হল শিকাগোর হে মার্কেটের রক্তরাঙা লড়াইয়ের মধ্য দিয়ে, যার পুরোভাগে ছিলেন নারীশ্রমিকেরা। আটঘন্টা কাজের সময় নির্ধারিত হল আর শ্রমিক পেল আন্তর্জাতিক শ্রমিক দিবস ও রক্তে রাঙা লাল পতাকা।

    এদিকে মজুরি বৃদ্ধির আন্দোলন হয়ে গেল ট্রেড ইউনিয়নের মুখ্য কাজ। শুধু নমিনাল ওয়েজ বা টাকার মূল্যে মজুরি বৃদ্ধি নয়, আবশ্যক দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, বোনাস, স্বাস্থ্য/শিক্ষা/মাতৃত্ব/ মাগ্গীভাতা/ অবসরের সুবিধা/ পিএফ/ পেনশন/বীমা ইত্যাদি সুবিধা আদায়ের মাধ্যমে রিয়েল ওয়েজ বৃদ্ধির লড়াইয়েও তৎপর হল শ্রমিকশ্রেণী।

    কিন্তু "পুঁজি" রচনার দেড়শ' বছর পরে বিজ্ঞান ও প্রযুক্তির যে উন্নতি হয়েছে তা মার্ক্স দেখে যেতে পারেন নি। এর ফলে শ্রমিকের জীবনে এসেছে বিশাল পরিবর্তন। যে পরিমাণ ভোগ্যদ্রব্য আজ নিত্য জীবনযাত্রার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে তা অভাবিত। ডিজিটাল ও ন্যানো টেকনলজির যুগে দক্ষ শ্রমিকের মজুরি বেড়েছে।
    পশ্চিম ইউরোপের সমাজবাদী আন্দোলনের প্রতিফলনে ও কেইনসের নীতির প্রত্যক্ষ এবং মার্ক্সের পরোক্ষ প্রভাবে কিছু দেশে প্রচলন হয়েছে কল্যাণকারী রাষ্ট্রের অবধারণার। অনেক দেশে রাষ্ট্র দায়িত্ব নিচ্ছে বেকার যুবকের ও অবসরপ্রাপ্ত বৃদ্ধের এবং সমস্ত নাগরিকের বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা প্রদান করার।

    তাতে ডাস ক্যাপিটাল কথিত পুঁজিবাদের মূল সমস্যা, অর্থাৎ শ্রমিকের দ্বারা উৎপন্ন উদ্বৃত্ত মূল্যে ক্রমশঃ শ্রমিকের অংশীদারী কমে যাওয়া, উৎপন্ন বস্তু ও উৎপাদন প্রক্রিয়া থেকে শ্রমিকের বিচ্ছিন্নতা, ফলে মানুষের সমাজবিচ্ছিন্ন একাকী নিউরোটিক হয়ে যাওয়া এসব কি শেষ হয়ে গেছে? না শুধু আড়াল হয়েছে?

    নতুন বোতলে পুরনো মদঃ
    একটু খতিয়ে দেখুন। শুধু আইটি ইন্ডাস্ট্রির কথাই ধরুন, বিশ্বে ভারতীয়দের জন্যে নাকি এই ক্ষেত্রে বিশেষ চাহিদা রয়েছে।
    এখন আইটি কর্মীদের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কাজ করতে হয়, ঘরে বসেও অনেক সময় করা যায়। জীবনযাত্রার মান অনেক উন্নত। কোথায় দেড়শ' বছর আগের কারখানার ভোঁ শুনে লাইন দিয়ে অস্বাস্থ্যকর ফ্যাক্টরি শেডে ঢোকার দিন? চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমসে দেখানো ভেড়ার পালের দিনগত পাপক্ষয় কি আজ ঠাকুমার ঝুলিতে সেঁধিয়ে গেছে?

    --উঁহু, প্রোজেক্টের কাজে কেউ কেউ বিদেশে ঘুরে আসেন বটে, ছ'মাসে ন'মাসে; হয়ে যায় লোন নিয়ে বাড়ি গাড়ি।
    কিন্তু, কিছু সুবিধের বদলে ওই সিনেমায় দেখানো 'বিগ ব্রাদার ইজ ওয়াচিং' আজ আরও বড় সত্যি। কথায় কথায় হায়ার অ্যান্ড ফায়ার পলিসি আজ আরও বেশি নির্মম।
    কারণ, আইটি সেক্টরে ট্রেড ইউনিয়ন? ইন্ডাস্ট্রিয়াল রাইটস? হাসালেন মশাই। এইভাবে এই সেক্টরে প্রোডাকশন প্রসেস থেকে আইটি শ্রমিকেরা হয়ে যান আরও বেশি বিচ্ছিন্ন,।

    আর কাজের সময় কমানো? মার্ক্স যে দেখিয়েছিলেন উন্নত প্রযুক্তির ফলে আবশ্যক মূল্য নির্মাণে আবশ্যক সময় কমবে, তাই ট্রেড ইউনিয়নের দাবি শুধু মজুরি বৃদ্ধি নয়, কাজের সময় কমানোও হওয়া উচিত।
    কিন্তু, কমা তো দূরের কথা, পুঁজি লেখার পরবর্তী দেড় শতকের মধ্যে অর্জিত আট ঘন্টা কাজের অধিকার আমরা হারিয়েছি। শুধু আইটি কেন, ব্যাংক, বীমা ও অন্যান্য সেক্টরে সামান্য ক'টি টাকা অ্যালাউন্সের নামে ধরিয়ে কাজের সময় বাড়িয়ে ১২ ঘন্টা করে দেওয়া হয়। সবাই মেনে নেয়, যেন এটাই স্বাভাবিক।

    মার্ক্স দেখিয়েছিলেন যে Capitalist production also has a “general tendency” to extend the working day.। আর The increased productivity generated by capitalist development means that capital can in fact simultaneously concede increased “real wages” and increase the rate of exploitation.
    সত্যি কি তাই?
    বেড়েছে কি রিয়েল ওয়েজ বা বাস্তব মজুরি? আর একই সঙ্গে বেড়েছে কি শোষণের দর? বা শ্রমিকের কাজের সময়ে উদ্বৃত্ত মূল্য তৈরির অনুপাত?

    কোন সন্দেহ নেই যে বর্তমান শতাব্দীতে বাস্তবিক মজুরি ও জীবনযাত্রার মান বেড়েছে। হয়ত আমরা এতেই সন্তুষ্ট হয়ে তাকিয়ে দেখতে চাইনা যে উন্নত প্রযুক্তির ফলে এবং কাজের সময় বাড়ানোর ফলে উদ্বৃত্ত মূল্যের অনুপাত কতখানি বেড়েছে।

    এই নিয়ে দাঁড়ি টানার আগে একটু সমসাময়িক এম্পিরিক্যাল স্টাডির দিকে তাকানো যাক।
    ৪)পুঁজি গ্রন্থের ২২তম অধ্যায়ে মার্ক্স দেখিয়েছিলেন যে উন্নত পুঁজিবাদী দেশে গড় মজুরির দর অন্য দেশগুলোর চেয়ে বেশি হয়; কিন্তু গড় মজুরি-ব্যয় ( unit labour cost) কম হয়। কারণ উচ্চ উৎপাদকতার দর বাড়তি মজুরির দরের থেকে বেশি হয়।
    মার্ক্স তাঁর পুঁজি গ্রন্থে এংগেলসের দেওয়া সমসাময়িক অধ্যয়নের ভিত্তিতে শোষণের দর (rate of exploitation) ১০০% ধরেছিলেন।
    কিন্তু বর্তমান বিশ্ববাজারে স্ট্যাটিসটিক্যাল তথ্যের ভিত্তিতে ফ্রেড মোসলে বলছেন যে আমেরিকায় শোষণের দর ৩০০% ছুঁয়েছে[8]। মিশেল হাসন এর বিশ্লেষণও বলছে যে শোষণের দর বেড়েছে। যদিও শ্রমিকেরা ২০১২তে যে পরিমাণ পণ্য কিনতে পারছে তা শুধু পুঁজি রচনার দিনগুলোতেই নয়, বিগত সত্তরের দশকেও অসম্ভব ছিল।

    তাহলে? ফিরে এসেছে পুরনো মদ নতুন বোতলে নতুন লেবেল লাগিয়ে। আরও কড়া, আরও নির্মম। নিশ্চিত নয় কাজের সময়, নিশ্চিতি নেই রোজগারের। দুর্বল হচ্ছে শ্রম আইন, গুটিয়ে নেওয়া হচ্ছে পেনশন, প্রভিডেন্ট ফান্ডে দেয় সুদের হার। সরকার পিছিয়ে যাচ্ছে তার কল্যাণকারী ভূমিকা থেকে। শিক্ষা ও চিকিৎসায় বাড়ছে পুঁজির অনুপ্রবেশ; সুবিধাগুলো ক্রমশঃ চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে।

    একে কী বলব? ল' অফ নেগেশন অফ নেগেশন? নাকি মার্ক্স কথিত ইতিহাসের নির্মম পুনরাবৃত্তি--- প্রথমে ট্র্যাজেডি, পরে প্রহসন?
    গন্ডগোলটা কোথায়?
    কেউ কি ঠিক ঠিক জানি? ২০১৭ সালে নভেম্বর বিপ্লবের শতবর্ষে বিভিন্ন বামপন্থী বড় ছোট অনেক দলের ( কমিউনিস্ট, মার্ক্সিস্ট, মাঅর্ক্সিস্ট-লেনিনিস্ট, মাওইস্ট ) লেখায় হরদম চোখে পড়ছে একটি পংক্তি--'নভেম্বর বিপ্লবের শিক্ষা নিয়ে আমাদের এগোতে হবে'।
    কিন্তু সেই শিক্ষা বলিতে কবি কী বুঝিয়াছেন তা কোথাও স্পষ্ট করে চোখে পড়ে না।

    দুটো কথা মনে হয়।
    ১৯১৯ সালে চারদিকে শক্তিশালী সাম্রাজ্যবাদী শক্তি দিয়ে ঘেরা সোভিয়েত শিশুরাষ্ট্রকে সাময়িক ভাবে গ্রহণ করতে হয়েছে NEP বা নতুন আর্থিক নীতি। নতুন সমাজতান্ত্রিক রাষ্ট্রযন্ত্র ব্যবহারিক দিক দিয়ে হয়ে উঠেছে পুঁজিবাদী রাষ্ট্রযন্ত্রের অনুকরণ। নির্বাচিত গণ মিলিশিয়ার বদলে পেলাম সেই মাইনে পাওয়া যান্ত্রিক পুলিশ ও সৈন্যবাহিনী।

    একই ভাবে ব্যক্তি পুঁজি বাজেয়াপ্ত হলেও পুঁজির মালিক সমাজ হল না, হল রাষ্ট্রযন্ত্র। শ্রমিক পুঁজির মালিক না হয়ে মজুরি-দাস হয়েই রইল। ক্রমশঃ উৎপাদন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন হল মানুষ, যার উদ্বৃত্ত শ্রমের মালিক সমাজ না হয়ে হল রাষ্ট্র, বকলমে অ্যাপার্তচিকিদের সুবিধাভোগী শ্রেণী তৈরি হল। অর্থাৎ পুঁজির সামাজিকরণ না হয়ে হল রাষ্ট্রীকরণ, বাস্তবে এল রাষ্ট্রীয় পুঁজিবাদ।
    এই বিশ্লেষণ আরও বড় পরিসরের অপেক্ষা রাখে।

    কিন্তু, আমরা বামপন্থীরা, কি পহেলা কদম হিসেবে শুধু মজুরি বৃদ্ধির বদলে কাজের ঘন্টা কমানোর দাবিতে সোচ্চার হতে পারি না? সেই চার দশক আগের শিকাগোর মতন?




    [1] ভি আই লেনিন, ‘মেটেরিয়ালিজম অ্যান্ড এম্পিরিও ক্রিটিসিজম’(৮ম অধ্যায়, রেভলুশন ইন ফিজিক্স)।

    [2] বম বাউয়ের, “কার্ল মার্ক্স অ্যান্ড দ্য ক্লোজ অফ হিজ সিস্টেম” (১৮৯৬)।

    [3] জোয়ান রবিন্সন, “ অ্যান এসে অন মার্ক্সিয়ান ইকনমিক্স” (১৯৪২)।

    [4] পল সুইজি, “থিওরি অফ ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট”(১৯৭০)।

    [5] মরিস ডব, “ স্টাডিজ ইন দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজন” (১৯৭৬)

    [6] পিয়েরো স্রাফা, “ প্রোডাকশন্স অফ কমোডিটিজ বাই মীন্স অফ কমোডিটিজ” (১৯৬০)।

    [7] জোয়ান রবিন্সন, “ দ্য সেকেন্ড ক্রাইসিস অফ ইকনমিক থিওরি এন্ড আদার রাইটিংস”, ত্রিবান্দ্রমের সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজ দ্বারা প্রকাশিত, ১৯৭৫।

    [8] প্রফেসর ফ্রেড মোসলে,” মানি এন্ড টোটালিটি”, ২০১৬।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা : ১২
  • হীরেন সিংহরায় | ০৪ নভেম্বর ২০২৬ ০১:২৭748765
  • অসাধারণ,স্থিতধী প্রাজ্ঞ পুরুষের কলম তোমার। শেষটুকু বড়ো কঠোর কিন্তু নির্মম সত‍্য।
     

    ১৯১৯ সালে চারদিকে শক্তিশালী সাম্রাজ্যবাদী শক্তি দিয়ে ঘেরা সোভিয়েত শিশুরাষ্ট্রকে সাময়িক ভাবে গ্রহণ করতে হয়েছে NEP বা নতুন আর্থিক নীতি। নতুন সমাজতান্ত্রিক রাষ্ট্রযন্ত্র ব্যবহারিক দিক দিয়ে হয়ে উঠেছে পুঁজিবাদী রাষ্ট্রযন্ত্রের অনুকরণ। নির্বাচিত গণ মিলিশিয়ার বদলে পেলাম সেই মাইনে পাওয়া যান্ত্রিক পুলিশ ও সৈন্যবাহিনী।
    একই ভাবে ব্যক্তি পুঁজি বাজেয়াপ্ত হলেও পুঁজির মালিক সমাজ হল না, হল রাষ্ট্রযন্ত্র। শ্রমিক পুঁজির মালিক না হয়ে মজুরি-দাস হয়েই রইল। ক্রমশঃ উৎপাদন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন হল মানুষ, যার উদ্বৃত্ত শ্রমের মালিক সমাজ না হয়ে হল রাষ্ট্র, বকলমে অ্যাপার্তচিকিদের সুবিধাভোগী শ্রেণী তৈরি হল। অর্থাৎ পুঁজির সামাজিকরণ না হয়ে হল রাষ্ট্রীকরণ, বাস্তবে এল রাষ্ট্রীয় পুঁজিবাদ।
     
    অদৃশ‍্য হাত দূরে থাক মানবিক মূল‍্য, হিউম্যান কসট কে ভাবে? যৌথ খামার প্রচেষ্টায় ইউক্রেনের হলদমোরে ৫০ লক্ষ মৃত্যু কোনো তত্ত্ব প্রমান করে কে জানে ? কেতাবি এক্স পেরিমেনট ? কত রন কত রক্তের কোন সফলতা ?
     
    প্রসঙ্গত কার্ল পপার জর্জ সোরোসের অধ‍্যাপক ছিলেন - সোরোস তাঁকে মুক্ত চিন্তার গুরু মানেন
  • তরমুজ | ০৪ নভেম্বর ২০২৬ ১৫:৫৩748769
  • //এক, মার্ক্সবাদ কি বিজ্ঞান?//
     
    মার্কসবাদ বিজ্ঞান। কারন মার্কসের কাজ হল অর্থনীতি ও প্রকৃতি বিজ্ঞানের মধ্যে সংযুক্তি। তাই শুধু অর্থনৈতিক বিশ্লেষণে মার্কসবাদ বোঝা মুশকিল। মার্কস অর্থনীতির কারিগর নয়। সুতরাং সমাজ বিজ্ঞান ও প্রকৃতি বিজ্ঞানের সুগভীর জ্ঞান ছাড়া মার্কসবাদ বা মার্কসের কাজ বোঝা মুশকিল। .... অর্থনীতি দিয়ে মার্কসের কাজ কিছুটা বোঝা যায় মাত্র। বাকিটা পরে বলছি।
  • তরমুজ | ০৪ নভেম্বর ২০২৬ ১৬:১৬748770
  • মার্কসবাদের নামে বর্তমান পৃথিবীতে শুধু রাজনীতি হয়েছে, এটা দুর্ভাগ্যের। দরকার ছিল প্রাতিষ্ঠানিক গবেষণার। বৈজ্ঞানিক গবেষণার। .... সুতরাং সাম্যবাদে পৌছাতে গেলে শুধু অর্থনৈতিক উন্নয়ন যথেষ্ট নয়। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নও জরুরী। তাছাড়া ভবিষ্যত পৃথিবীর শিল্পকে বর্তমান পৃথিবীর প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে টিকে থাকার মত সম্পদ, পৃথিবীতে সঞ্চিত আছে কি না? সেটাও বৈজ্ঞানিকভাবে বিচার করার প্রয়োজন আছে। এবং এক্ষেত্রে পুরোপুরি প্রাকৃতিক বিজ্ঞানের দিক থেকে বিশ্লেষণ করতে হবে। এছাড়া যখনই কোন ন্যানো টেকনোলজির ক্ষেত্রে অগ্রগতি হয়, আমার হিসাবে সেটা মার্কবাদের পথেই অগ্রগতি।
  • Ranjan Roy | ০৪ নভেম্বর ২০২৬ ১৮:৫৬748771
  • মার্ক্সবাদ আপনার মতে বিজ্ঞান l
    বেশ, এখানে বিজ্ঞান বলার মাপকাঠি কী ধরেছেন?
    সেটা apply করে দেখান যে তাতে মার্কসবাদ উতরে গেছে l
  • তরমুজ | ০৪ নভেম্বর ২০২৬ ১৯:১২748772
  • //বেশ, এখানে বিজ্ঞান বলার মাপকাঠি কী ধরেছেন?//
     
    পৃথিবীর মোট সম্পদ ও তার প্রযুক্তিগত উপযোগিতা। .... পরিমানগত উপযোগিতা বনাম গুণগত উপযোগিতা। .... অর্থনীতি মূলত পরিমানগত উপযোগিতা ও বন্টনের কথা বলে। মার্কসবাদ সম্পদের সর্বচ্চ উপযোগিতা বা গুণগত উপযোগিতার কথা বলে। অর্থাৎ শুধু টাকার আধিক্য নয়। প্রকৃত বস্তুগত উপযোগিতা ও শিক্ষা। কারন শিক্ষা অবশ্যই একটি ভোগ। অর্থনীতিতে শিক্ষাকে ভোগ হিসাবে ধরা হয় না। .... এবং শিক্ষিত হওয়ার জন্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান, কমফোর্ট - সবই ভোগ ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান এবং প্রতিটি মানুষের অধিকার।
  • তরমুজ | ০৪ নভেম্বর ২০২৬ ১৯:৩২748773
  • //সেটা apply করে দেখান যে তাতে মার্কসবাদ উতরে গেছে l//
     
    যদি ভোগের বৈজ্ঞানিক হিসাব করা হয়, তাহলে দেখা যাবে যে প্রতিটি মানুষই মাসে গড়ে কুড়ি কেজি চালের ভাত খাচ্ছে। বেশি বা কম হলে কত হবে? কুড়ির জায়গায় পচিশ বা পনেরো। মানুষের ক্ষেত্রে কুড়িটা কখনই একশো হবে না। একই জিনিস শিক্ষা ও অন্যান্য উপাদানের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ মানুষ ও অন্যান্য প্রাণীর দৈহিক ও মানসিক সক্ষমতা মোটামুটি একরকম। .... যদি বিনিয়োগের প্রয়োজন হয় তাহলে সেই ক্যাপিটাল বা প্রয়োজনীয় সম্পদ প্রকৃতির থেকে প্রয়োজনমত নেওয়া হবে ও যাদের প্রয়োজন, তাদের প্রয়োজনীয়তা অনুসারে দেওয়া হবে। কার কী প্রয়োজন? সেটা নির্ভর করবে যোগ্যতা ও আউটকামসের উপর। সুতরাং শিক্ষার গুরুত্ব বাড়বে। ...... 'সাধ্য মত দাও, প্রয়োজন অনুসারে নাও', এটাই মার্কসবাদের মূল কথা।
  • তরমুজ | ০৪ নভেম্বর ২০২৬ ১৯:৪৭748774
  • এক জন মানুষের দৈহিক ও মানসিক সক্ষমতা প্রচুর ও অন্যজনের সেই তুলনায় খুব কম। যেমন আম্বানি ও সাধারন মানুষ - এটাই অবৈজ্ঞানিক। অর্থ বা টাকার ভ্যালুয়েশনে আম্বানি খুবই ক্ষমতাশালী। কিন্তু বৈজ্ঞানিক ভ্যালুয়েশন অনুযায়ী আম্বানী এভারেজ। .... আর এই এভারেজ জায়গায় আসার জন্য প্রয়োজন প্রত্যেকের ক্ষেত্রে মোটামুটি একই ধরনের কমফোর্ট ও শিক্ষা। দেখুন বিশ্বে কিন্তু এখন থেকেই এই দাবিগুলো ওঠা শুরু হয়ে গেছে। ভবিষ্যতে আরও হবে। .... এছাড়া অনেকে জীবনে সফল ও অনেকে অসফল। এটা হয় মূলত প্রতিযোগিতার কারনে। যদি প্রতিটি ব্যক্তিকে তার পছন্দসই বিষয় পড়ানো হয় ও সেই বিষয়ের উপর তাকে গবেষণা করতে বলা হয়। আউটকামস কম বেশি একই রকম হবে। এই সব বিষয়ের উপরই আরো গবেষণা প্রয়োজন। বিভিন্ন বিষয়ের অধিনে হচ্ছে, কিন্তু স্বতন্ত্র বিষয় অনুযায়ী আরো বেশি করে প্রয়োজন।
  • Ranjan Roy | ০৪ নভেম্বর ২০২৬ ২০:৪৪748775
  • দুটো সোজা প্রশ্নের সোজা উত্তর দিতে অনুরোধ করছি l
    1 আপনি বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কী ধরেছেন?
    2 সেই মাপকাঠিতে মার্কসबाद কেন বিজ্ঞান l
     
    যেমন আমার হিসেবে scientific truth হল contingent truth.
    স্থান কালের উর্ধে নয় l
    এটা falsifiable.
     
    কিন্তু আপনি যা বলছেন সব ধর্মগ্রন্থের মতো ঋষি বাক্য l
    যেমন আপনার 150 বছর পরে সমাজতন্ত্র asabel
  • তরমুজ | ০৪ নভেম্বর ২০২৬ ২১:৪১748776
  • //1 আপনি বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কী ধরেছেন?
    2 সেই মাপকাঠিতে মার্কসबाद কেন বিজ্ঞান l//
     
    মার্কসবাদের বস্তুগত ভিত্তি। বাকি সবই উপরে লিখেছি।
  • তরমুজ | ০৪ নভেম্বর ২০২৬ ২১:৫৪748777
  • বিজ্ঞানের সাথে ব্যক্তির মধ্যে একটা আদান প্রদান চলে। সেটা কমফোর্টের হতে পারে বা জ্ঞানের। .... সেই আদান প্রদান যেমনই হোক না কেন, ব্যক্তি ও বিজ্ঞানের মধ্যে কোন ডেরিভেটিভ থাকবে না। সোজা ভাষায় বৈজ্ঞানিক গুণাবলির নিরিখে যা উন্নত সেটাকেই উন্নত হিসাবে মানা। যেমন কেউ যদি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে, সেটাও বিয়ে। আবার আম্বানির বিয়েও বিয়ে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দুটি বিয়ের গুণগত মান সমান। কারন দুটিই বিবাহ অনুষ্ঠান ব্যতীত, কোন রকেট সায়েন্স নয়। কিন্তু পুঁজিবাদী সমাজে আম্বানির বিয়ে দামি। কারন এর মধ্যে একটা ডেরিভেটিভ কাজ করছে। ..... মার্কসবাদ বিজ্ঞান। কারন অন্য কোন সমাজবিজ্ঞান প্রকৃত অর্থে বিজ্ঞান নয়, তাই।
  • তরমুজ | ০৪ নভেম্বর ২০২৬ ২২:০৫748778
  • ..... অর্থাৎ মানুষ যদি স্বাভাবিক ভাবেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে জীবন যাপন করত, তাহলে মার্কসবাদের দরকার ছিল না। কিন্তু মানুষ স্বাভাবিক ভাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে জীবন যাপন করে না, তাই মার্কসবাদ। যুদ্ধ করা, দাঙ্গা করা অন্যের অধিকার হনন করা, (সেটা অন্য মানুষ হতে পারে বা অন্য জীবজন্তু হতে পারে) - এগুলো কোন বৈজ্ঞানিক জীবন যাপন নয়। ..... সেজন্য মার্কসবাদ হল সমাজের বিবর্তনবাদ। .... এটাই এর পদ্ধতি। ডারউইনের মতই।
  • কৌতূহলী | ০৪ নভেম্বর ২০২৬ ২৩:২২748779
  • রঞ্জনবাবুর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, রঞ্জনবাবু বোধহয় তরমুজের রিপ্লাইগুলো ঠিকমত পড়ছেন না।
     
    'যেমন আপনার 150 বছর পরে সমাজতন্ত্র asabel''
      এরকম কথা তো তরমুজ কোথাও বলেছেন বলে দেখছি না।
       
      আমার মনে হয় কমেন্ট পড়ে তার বেসিসে প্রতিমন্তব্য করলে আলোচনাটা ভাল এগোবে।
    • Ranjan Roy | ০৫ নভেম্বর ২০২৬ ০০:১২748780
    • এখানে বলেন নি l ভাট পাতায় আপনার লেখার পরে কদিন আগে l
    • Ranjan Roy | ০৫ নভেম্বর ২০২৬ ০০:১৯748781
    • হে ভগবান!
       
       
      প্রশ্ন: বিজ্ঞানের পদ্ধতি কী?
      উত্তর: मार्क्सवाद এর বস্তুগত ভিত্তি l
       
      তাহলে কি মার্ক্সের আগে বিজ্ঞান নেই?
      সর্বজনীন কোন পদ্ধতি নেই যাকে সবাই বিজ্ঞানের পদ্ধতি বলে?
      বিজ্ঞানে কি কোন चरम ও পরম সত্য अर्थात absolute truth আছে?
      মার্ক্স বাদ কি কোন সত্যিকে absolute truth বলে?
    • তরমুজ | ০৫ নভেম্বর ২০২৬ ১৫:৩৪748783
    • //তাহলে কি মার্ক্সের আগে বিজ্ঞান নেই?
      সর্বজনীন কোন পদ্ধতি নেই যাকে সবাই বিজ্ঞানের পদ্ধতি বলে?
      বিজ্ঞানে কি কোন चरम ও পরম সত্য अर्थात absolute truth আছে?
      মার্ক্স বাদ কি কোন সত্যিকে absolute truth বলে?//
       
      না মার্কসবাদ কোন সত্যিকে চরম সত্য বলে না। সেজন্যই পুঁজিবাদকে অতিক্রম করে সমাজতন্ত্র ও সাম্যবাদে উত্তরনের কথা বলা হয়েছে। এবং তার সামাজিক ও প্রাকৃতিক কারনের কথা আগে ভাটে আলোচনা করেছি। সেজন্য সামাজিক বিবর্তন বিজ্ঞান। কিন্তু যদি কেউ মনে করে পুঁজিবাদে এসে সব আটকে যাবে, সমাজের আর বিবর্তন ঘটবে না, তাহলে এই চিন্তাটাই অবৈজ্ঞানিক। পুঁজিবাদ বিশ্বে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ছড়িয়েছে। সুতরাং পুঁজিবাদ কোন সুপ্রাচীন প্রাকৃতিক বিষয় নয়। যেটা স্বাভাবিকভাবেই টিকে থাকবে। সেই জায়গায় কেউ বলতে পারে ভবিষ্যৎ পৃথিবী সাম্যবাদের দিকে যাবে না, বরং অন্য কোনো দিকে যাবে। সেটা কতটা ঠিক বা ভুল, সেটা তর্কসাপেক্ষ। কিন্তু পুঁজিবাদে এসে সামাজিক বিবর্তন আটকে যাবে যেটা এতদিন ধরে চলছিল, এটা সম্পূর্ণ ভ্রান্ত, অবৈজ্ঞানিক ও হাস্যকর। এবং কেন সামাজিক বিবর্তন চলবে? তার একটা সহজ উত্তর হল, সমাজ এখনও তার চূড়ান্ত পর্যায়ে পৌছায় নি। বৈজ্ঞানিকভাবে জীবজন্তু থেকে শুরু করে মানব শরীর ও মন তথা মস্তিষ্কের বিবর্তন হচ্ছে। খুব স্বাভাবিক ভাবেই এর প্রভাব সমাজে পড়বে। সুতরাং এক্ষেত্রে আমি বলবো না যে কেন সমাজ পাল্টাবে? বরং যারা মনে করে সমাজ পাল্টাবে না, তাদের বলতে হবে যে কেন সমাজ পাল্টাবে না? ..... আর মার্কসবাদ হল সামাজিক বিবর্তনবাদ। এছাড়া কোন বিজ্ঞানেরই সর্বজনীন কোন পদ্ধতি হয় না। কারন বিজ্ঞানের কোন ধর্ম হয় না। কিন্তু বস্তুর ধর্ম হয়। সুতরাং সেই বস্তুর ধর্ম অনুযায়ী বিভিন্ন পদ্ধতি তৈরি হয়। পদার্থ বিজ্ঞান থেকে শুরু করে গণিত, জীব বিজ্ঞান, সবার মধ্যেই মার্কসবাদ বিরাজমান। .... এবার যদি বলি যে পরিবেশ বিজ্ঞান কি কোন বিজ্ঞান কি না? তাহলে উত্তর কি হবে? কিন্তু পরিবেশ বিজ্ঞানের প্রায় সব বিষয়ই তো জীব বিজ্ঞান ও রসায়নের মধ্যে আছে। সুতরাং বিজ্ঞানের অর্থ নির্দিষ্ট কিছু বস্তু নয়। বিজ্ঞানের অর্থ দৃষ্টিভঙ্গি, যা বস্তু নির্ভর। বা যাকে প্রমান করতে গেলে বস্তুবাদী প্রমান দরকার হয়। ..... যেমন পরিবেশ বিজ্ঞানের একটি মূলগত দৃষ্টিভঙ্গি হল ইকোসিস্টেম ও ইকোলজি। একইভাবে মার্কসবাদের দৃষ্টিভঙ্গি হল সামাজিক বিবর্তনবাদ। যাকে বস্তুবাদী প্রমানকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে। সেজন্য এটা বিজ্ঞান। সেই জায়গায় আপনি বলতে পারেন যে পরিবর্তনটা সাম্যবাদী পথে না হয়ে অন্য দিকে হবে। সেটা তর্কসাপেক্ষ। কিন্তু পরিবর্তন তো হবেই, এটা বৈজ্ঞানিক ভাবে প্রমানিত।
    • তরমুজ | ০৫ নভেম্বর ২০২৬ ১৫:৪৭748784
    • যেহেতু মানব বিবর্তন মোটামুটি একটা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। তাই এখন মস্তিষ্ক, মানসিক ও সামাজিক বিবর্তন বেশি ঘটবে। মানব বিবর্তন মোটামুটি চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে কারন মানুষকে এখন আর প্রকৃতি নিয়ন্ত্রন করে না। মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রন করে। তাই এই প্রকৃতিকে নিয়ে কেমনভাবে মানুষ সমাজ গঠন করতে চায়? সেই মর্মে সামাজিক বিবর্তন বেশি ঘটবে। এবং সামাজিক বিবর্তন বেশি তাড়াতাড়ি ঘটবে কারন সমাজ বস্তুর মত রিজিড নয়। অনেক বেশি ফ্লেক্সিবল। কিন্তু অবশ্যই বস্তু নির্ভর। সুতরাং বস্তুকে বাদ দিয়ে সামাজিক বিবর্তন সম্ভব নয়। আবার সামাজিক বিবর্তন হতে গেলে বস্তুর বিবর্তন আবশ্যক, সেরকমও নয়। ..... এটাই মার্কসবাদ, এটাই সামাজিক বিবর্তনবাদ এবং এটা বিজ্ঞান। কারন এটি প্রতিটি সমাজের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য বা সর্বজনীন বা ইউনিভার্সাল।
    • তরমুজ | ০৫ নভেম্বর ২০২৬ ১৬:০০748785
    • ...... একইভাবে কখনো যদি মানুষের বস্তুগত বিবর্তন ঘটে। সেটা তখনই সম্ভব যখন সামাজিক বিবর্তন চূড়ান্ত পর্যায়ে পৌছাবে। কারন সামাজিক বিবর্তন চূড়ান্ত পর্যায়ে পৌছালেও মানুষ যদি প্রকৃতির সাথে কমফর্টেবল না হয়। তাহলে সেক্ষেত্রে আবার দীর্ঘমেয়াদী বস্তু বিবর্তন ঘটবে। যেহেতু প্রাকৃতিক সম্পদকে মানুষ তার সুবিধামত ব্যবহার করা শিখে গেছে। তাই খুব স্বাভাবিকভাবে এখন একটা সমাজিক বিবর্তন ঘটবে, যেটা আগেও ঘটেছে।
    • তরমুজ | ০৫ নভেম্বর ২০২৬ ১৭:১১748786
    • ..... তার মানে আবার এটা নয় যে বর্তমানে মানুষের শারিরীক বিবর্তন ঘটছে না। ঘটছে, কিন্তু এখন শারিরীক বিবর্তন বিবর্তনবাদের একমাত্র নির্ধারক নয়, তার সাথে রয়েছে সামাজিক বিবর্তন। যেটা আগেও হয়েছে এবং মার্কস, এঙ্গেল এই বিবর্তনবাদের মধ্যে দিয়েই সিদ্ধান্তে এসেছে।
    • Ranjan Roy | ০৫ নভেম্বর ২০২৬ ২১:৫৮748787
    • আমি যে প্রশ্নটা করেছি সেটা epistemology নিয়ে। আপনি তার সোজা সাপটা উত্তর না দিয়ে আপ্তবাক্য আউড়ে যাচ্ছেন।
      হয়ত আমার প্রশ্নটা স্পষ্ট হয় নি।
       
      ১ মার্ক্সের আগে বিজ্ঞান ছিল কি? যদি না থাকে, মার্ক্স থেকেই বিজ্ঞানের শুরু হয়, তাহলে তো কথাই নেই।
       
      ২ যদি থেকে থাকে তাহলে তাদের বিকাশের মধ্য দিয়ে আজকে বৈজ্ঞানিক পদ্ধতির কোন সর্বমান্য মাপকাঠি আ ৪ছে কিনা? যদি না থাকে তাহলে কোন কথাই নেই।
       
      ৩ যদি থাকে তাহলে সেটি কী?
       
      ৪ সেই বিচারে মার্ক্সবাদ কতটুকু বিজ্ঞান?
       
      ৫ মার্ক্স তো কোন ত্রিকালজ্ঞ ঋষি নন। তাহলে তাঁর যুগান্তকারী তাত্ত্বিক অবদান সত্ত্বেও কিছু সিদ্ধান্ত ভুল হয়ে থাকতে পারে। যদি বলেন তাঁর কোন ভুল হতে পারে না--তাহলে কোন কথাই নেই।
      ৬ নইলে তাঁর কয়েকটা ভুলের উল্লেখ ?
       
      আর বিবর্তন থেমে গেছে-,পুঁজিবাদই শেষ কথা--এসব কে বলেছে?
    • তরমুজ | ০৫ নভেম্বর ২০২৬ ২৩:০১748788
    • @রঞ্জন বাবু, বললামতো সামাজিক বিবর্তনবাদ। এবার সামাজিক বিবর্তনবাদ সম্পর্কে কিছু না জেনে থাকলে আগে জানুন।
    • তরমুজ | ০৫ নভেম্বর ২০২৬ ২৩:২৪748789
    • মার্কস ও এঙ্গেলস সামাজিক বিবর্তনবাদের এক অন্যতম জনক। আপনি মার্কসবাদ সম্পর্কে এত কিছু জানেন, কিন্তু এই সামান্য বিষয়টা জানেন না কেন? সেটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। .... আমি কোনো আপ্তবাক্য আউড়াচ্ছি না। টু দ্য পয়েন্ট উত্তর দিচ্ছি। তবুও কেন বুঝতে পারছেন না, সেটা আমি বুঝতে পারছি না। .... আগে সামাজিক বিবর্তনবাদ ভালো করে পড়ুন এবং তার সাথে ম্যাটেরিয়ালিস্টিক অ্যাপ্রোচ বা বস্তুবাদী দৃষ্টিভঙ্গির সম্পর্ক বুঝুন। মার্কস এঙ্গেলস কিভাবে বিষয়টিকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছে, সেটা বুঝুন। তাহলে আমার কথাগুলোর অর্থ বুঝতে পারবেন। এবার এখানে লিখে লিখে তো মার্কসবাদ পড়ানো আমার পক্ষে সম্ভব নয়। সেটা নিজেকে পড়তে হবে। এখানে আমি সমালোচনামূলক প্রশ্নের উত্তর দিতে পারি। বা সমালোচনা করতে পারি। কিন্তু লিখে লিখে বেসিক পড়ানো আমার পক্ষে সম্ভব নয়।
    • তরমুজ | ০৬ নভেম্বর ২০২৬ ০০:৩৬748790
    • //আর বিবর্তন থেমে গেছে-,পুঁজিবাদই শেষ কথা--এসব কে বলেছে?//
       
      যদি আপনি মানেন যে বিবর্তন থেমে যায়নি। তাহলে আপনিও মার্কসবাদের সমর্থন করছেন। কারন মার্কস এঙ্গেলসই প্রথম সামাজিক বিবর্তনবাদের কথা বলে। ডারউইনের বিবর্তনবাদ ছিল মূলত প্রকৃতি নির্ভর বিবর্তনবাদ। কিন্তু মার্কস এঙ্গেলস প্রথম দেখায় যে বিবর্তন শুধু প্রকৃতি নির্ভর কোনো বিষয় নয়। এর মধ্যে আছে এক জটিল সামাজিক ব্যবস্থাপনা। অর্থাৎ তাদের মতে শুধু প্রাকৃতিক কারন নয়, বিভিন্ন সামাজিক কারনও বিবর্তনের জন্য দায়ি। আর এখান থেকে উঠে আসে শ্রমের তত্ত্ব। আর এজন্য অনেকে মার্কসবাদকে সমাজতত্ত্বের ডারউইনবাদও বলে। যদি আপনি এগুলো মানেন, তাহলে আপনিও মার্কসবাদের সমর্থক। আর এজন্যই মার্কসবাদ বিজ্ঞান, কারন এটি আদর্শের উর্ধ্বে।
    • @&$ | ০৬ নভেম্বর ২০২৬ ০৪:১৩748791
    • এই তরমুজ টা সিরিয়াসলি কৈলাশবাসি স্বামী নিত্যানন্দ কে টাফ কম্পেটিশন দেবে ফালতু হ্যাজানোয়। পাতার পর পাতা জুড়ে ছড়িয়েই যাচ্ছে ননস্টপ।
    • Ranjan Roy | ০৬ নভেম্বর ২০২৬ ২২:১২748792
    • দারুণ! দারুণ!
       
      ১ আপনার তিনটে পোস্ট পড়ে যা বুঝলামঃ
       
      "বলছিলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে,
      অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে--
      ------ ---------
      ------ ----
       
      অর্থাৎ কিনা, এই মনে কর, রোদ পড়েছে ঘাসেতে,
      এই মনে কর চাঁদের আলো পড়লো তারি পাশেতে--"
       
      ২ না, আপনি পয়েন্ট ধরে ধরে উত্তর দেন নি।
      ক) যেমন মার্ক্স কি কোন ভূল করেন নি? করলে সেগুলো কী কী?
      খ) মার্ক্সের আগে বিজ্ঞান ছিল কিনা।
      গ) তাহলে সমস্ত বিজ্ঞানের পদ্ধতির মধ্যে সামান্য লক্ষ্মণ কী? মার্ক্স এবং আগের বিজ্ঞান চিন্তার মধ্যে?
       
      ৩ আপনি আমাকে অনেক পড়াশুনো করতে বলেছেন। তবে আপনার বক্তব্য বুঝতে পারব।
      সে নিয়ে পড়ে বলছি।
       
      কিন্তু আপনি বলছেন " কারন মার্কস এঙ্গেলসই প্রথম সামাজিক বিবর্তনবাদের কথা বলে। ডারউইনের বিবর্তনবাদ ছিল মূলত প্রকৃতি নির্ভর বিবর্তনবাদ। কিন্তু মার্কস এঙ্গেলস প্রথম দেখায় যে বিবর্তন শুধু প্রকৃতি নির্ভর কোনো বিষয় নয়। এর মধ্যে আছে এক জটিল সামাজিক ব্যবস্থাপনা।"
       
      --এটা সঠিক নয়।
      হার্বার্ট স্পেন্সার হলেন সামাজিক বিবর্তন বাদের থিওরির জনক। মার্ক্সের মাত্র দু'বছর পরে জন্মেছিলেন। "সার্ভাইভ্যাল অফ দি ফিটেস্ট" শব্দবন্ধ তাঁরই।
      তিনি বিবর্তনের কয়েকটি স্তর চিহ্নিত করেছিলেন।
      এছাড়া আছেন আগুস্ত কোঁতে, টেলর, মর্গান এবং আরও অনেকে।
       
      কোঁতে জন্মেছিলেন মার্ক্সের কুড়ি বছর আগে, মর্গান মার্ক্সের জন্মের বছরে।
      এংগেলস তাঁর "পরিবার, ব্যক্তিগত সম্পত্তি ও রাষ্ট্রের উৎপত্তি" বইয়ে খোলাখুলি মর্গানের গবেষণার ঋণ স্বীকার করেছেন।
    • Ranjan Roy | ০৭ নভেম্বর ২০২৬ ০১:৩১748793
    • আমার মার্ক্সীয় সাহিত্যে পড়াশোনার পরিধি খুব সামান্য।
      যা পড়েছি প্রথম যৌবনে।
      মার্ক্সঃ
      কমিউনিস্ট ম্যানিফেস্টো, লুডউইগ ফয়েরবাখ নিয়ে লেখাটি। হেগেলের আইনের অবধারণা নিয়ে ক্রিটিসিজম, গোথা প্রোগ্রাম, জার্মান ইডিওওলজি, পভার্টি অফ ফিলজফি, মার্ক্স -এংগেলস চিঠিপত্র, "মূল্য দাম মুনাফা" এবং "মজুরি দাম মুনাফা"; ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে বইটি আর ভারতের এশিয়াটিক মোড অফ প্রোডাকশন নিয়ে দুটো লেখা।
      ক্যাপিটালের প্রথম ও তৃতীয় খন্ড এবং সারপ্লাস ভ্যালু নিয়ে লেখা তিনটি খন্ডের শুধু প্রথমটি। গ্রুন্ডিশে খানিকটা পড়েছি।
       
      এংগেলসঃ
      বানর হইতে মানুষের বিবর্তনে শ্রমের ভূমিকা, পরিবার, ব্যক্তিগত সম্পত্তি ও রাষ্ট্রের উৎপত্তি, ডায়লেকটিক্স অফ নেচার, অ্যান্টি-ড্যুরিং আর ইংল্যান্ডের কাপড়ের কলের শ্রমিকদের নিয়ে একটি বড় লেখা। এবং মার্ক্স ও এংগেলসের সাহিত্য ও ধর্ম নিয়ে লেখার সংকলন।
       
      লেনিনঃ
      হোয়াট ইজ টু বি ডান, টু ট্যাকটিক্স অফ সোশ্যাল ডেমোক্র্যাসি, মেটিরিয়ালিজম অ্যান্ড এম্পিরিও-ক্রিটিসিজম, ফিলজফিক্যাল নোটবুক, ইম্পিরিয়ালিজম--দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম আর স্টেট অ্যান্ড রেভোলুশন।
      আর ওনার সিলেক্টেড রাইটিংস এর শুধু তৃতীয় খন্ড।
       
      স্তালিনঃ
      লেনিনবাদের ভিত্তি, লেনিনবাদের সমস্যা, হিস্ট্রি অফ দি সিপিএসইউ (বি) এবং শেষ জীবনের লেখা "ইকনমিক প্রব্লেমস অফ সোশয়ালিজম ইন ইউএস এস আর--যাতে উনি বিনিময়ের মাধ্যম হিসেবে টাকার ভূমিকা তুলে দেবার কথা ভেবেছেন। এছাড়া ন্যাশনাল কোয়েশ্চেন এবং ভাষা সমস্যা নিয়ে ওনার দুটো বই। ব্যস।
       
      মাওঃ
      তিনটে দার্শনিক লেখাঃ অন কন্ট্রাডিকশন, অন প্র্যাকটিস এবং কীভাবে সঠিক ধারণায় উপনীত হওয়া যায়। বুদ্ধিজীবী দের দলে নিয়ে আসার গুরুত্ব, হুনান কৃষি আন্দোলনের তদন্ত রিপোর্ট, অ্যান্টি জাপ ওয়ারের রণনীতি ও রণকৌশল নিয়ে লেখাগুলো, ওনার লেখা কবিতার সংকলন, কালচারাল রেভোলুশনের সময় বিবৃতিগুলো, অন নিউ ডেমোক্র্যাসি এবং সিলেক্টেড রাইটিংস এর বেশ কিছু লেখা। কনফুশিয়াস নিয়ে --।
       
      ট্রটস্কির পার্মানেন্ট রেভলুশনের তত্ত্ব। লিন পিয়াওয়ের জনযুদ্ধের বিজয় দীর্ঘজীবি হোক!
       
      আর আপনি ঠিক বলেছেন--যা পড়েছি তার কিছুই বুঝিনি।
      এখন আমার বয়েস সাতাত্তর। নতুন করে পড়ার ইচ্ছে আগ্রহ --কোনটাই নেই।
       
      কাজেই --নমস্কার!!
    • তরমুজ | ০৭ নভেম্বর ২০২৬ ০১:৩৯748794
    • সার্ভাইভ্যাল অফ দি ফিটেস্ট" এটা কোনো সামাজিক বিবর্তনবাদ নয়। বরং ঠিক তার উল্টোটা, যার সঙ্গে ডারউইনবাদের একটা সরাসরি সম্পর্ক আছে। অর্থাৎ প্রাকৃতিক বিবর্তনের। সামাজিক বিবর্তনবাদের জনক মার্কস এঙ্গেলস। অবশ্যই অনেকের গবেষণা থেকে ধার তো করেছেই, আকাশ থেকে কোনো কিছু তো পড়ে নি। .... আপনার সামাজিক বিবর্তনবাদ, প্রকৃতি নির্ভর বিবর্তনবাদ এগুলো সম্পর্কে ধারনা পরিষ্কার নেই। তাই বারবার গুলিয়ে ফেলছেন। .... স্পেনসার সামাজিক বিবর্তনের ক্ষেত্রে বস্তুবাদকে আলাদা করে প্রতিষ্ঠা করেনি। অর্থাৎ কোন সামাজিক বস্তুবাদী বিষয়গুলি বিবর্তনের জন্য দায়ি? যেগুলি একান্তভাবে সামাজিক, প্রাকৃতিক নয়, সেটি তিনি আলাদা করে প্রতিষ্ঠা করেন নি। বরং সেক্ষেত্রে প্রাকৃতিক বিবর্তনের তত্ত্বকে দাঁড় করিয়েছেন। কিন্তু মার্কস সমাজিক বিবর্তনের জন্য আলাদা সামাজিক ড্রাইভিং ফোর্সের তত্ত্বকে সামনে এনেছেন। তারজন্য দ্বন্দ্ব তত্ত্বকে ব্যবহার করেছেন যেটা আবার সম্ভবত হেগেলের তত্ত্ব। অন্যদিকে সোসাল কনট্রাক্ট থিয়োরির তত্ত্বও মার্কসবাদের মধ্যে দেখা যায়। যেটা স্পেনসারের তত্ত্ব নয়। সুতরাং মার্কস এঙ্গেলসের তত্ত্ব আকাশ থেকে পড়েনি, অবশ্যই তার একটা ধারাবাহিকতা আছে। কিন্তু সর্বশেষ তারা যে তত্ত্বকে এনে দাঁড় করিয়েছে সেটা মৌলিক। এবং যে বিষয়গুলি মার্কসবাদকে মৌলিকত্ব দেয় সেগুলি হল,
       
      দ্বান্দ্বিক বস্তুবাদ যা সমাজ ও পদার্থ বিজ্ঞানকে এক সারিতে এনে দাঁড় করায়। সমাজ দ্বন্দ্বময়। এই দ্বন্দ্বের কারন হল সামাজিক বস্তুবাদী ভিত্তি। এবং এর মধ্যে থেকে উঠে আসে শ্রেণী ও শ্রমের বিষয়টা। যে শ্রমকে মার্কসবাদে বিবর্তনের অন্যতম কারন হিসাবে গণ্য করা হয়। এবং শ্রমের বিভিন্ন স্তর অনুযায়ী গঠিত হওয়া বিভিন্ন শ্রেণী ও তাদের মধ্যে চলতে থাকা দ্বন্দ্ব বা শ্রেণীসংগ্রামের ফলই হল সামাজিক বিবর্তন। এবার মার্কসবাদী সামাজিক বিবর্তন কেন প্রকৃত সামাজিক বিবর্তন? কারন মার্কস একে একটি বস্তুবাদী ভিত্তি দিয়েছে। যেমন যোগ্যতমের উদবর্তন বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট তত্ত্বে যোগ্যতার কোন সর্বজনীন বস্তুবাদী ব্যখ্যা নেই। অর্থাৎ যোগ্যতা বলতে আমরা কি বুঝবো? দুশ বছর আগে মানুষের দৈহিক শক্তি যোগ্যতা না বর্তমান দিনের রোবোটিক্স যোগ্যতা? না ক্ষমতা বিস্তার করতে পারাটা যোগ্যতা? অর্থাৎ যুদ্ধের মাধ্যমে বা অর্থনীতির মাধ্যমে দখলদারী যোগ্যতা? প্রাণ নাশ করার ক্ষমতা যোগ্যতা? না ডাক্তার হয়ে প্রাণ বাঁচানোর ক্ষমতা যোগ্যতা? এক্ষেত্রে মার্কসবাদ যে সুন্দর একটা বস্তুবাদী সামাজিক তত্ত্ব দেয়, সেটা হল শ্রম। এই শ্রমের মাধ্যমে আমরা এই জটিল সমাজিক তত্ত্বকে বিজ্ঞানসম্মত ভাবে ব্যখ্যা করতে পারি। এক্ষেত্রে ডেরিভেটিভের কথা বলা হচ্ছে না। অর্থাৎ যেক্ষেত্রে যত বেশি শ্রম নিয়োজিত আছে, সেটা তত বেশি উন্নত। যেমন অটোমেশন বা কম্পুটারের জন্য শ্রম কম হয়। কিন্তু অটোমেশনের মোট শ্রম সব থেকে বেশি। কারন অটোমেশনকে তৈরি করার জন্য সব থেকে বেশি শ্রমের প্রয়োজন হয়েছে। যেমন বিজ্ঞানীদের গবেষণা ও অন্যান্য শ্রম। এবং অটোমেশনকে চালাতে গেলে মানুষের শারীরিক শক্তি খরচ হয় না ঠিকই কিন্তু অন্য প্রাকৃতিক শক্তি খরচ হয়। অর্থাৎ এখানেও বিকল্প শ্রম আছে। .... এটাই মার্কসবাদী ব্যাখ্যা এবং একারনেই মার্কসবাদ বিজ্ঞান। কিন্তু অন্যান্য যে চিন্তাবিদদের কথা আপনি বললেন, তারা সামাজিক বিবর্তনবাদের ক্ষেত্রে দার্শনিক, বিজ্ঞানী নয়। কিন্তু মার্কস এঙ্গেলস সমাজিক বিবর্তনবাদের বিজ্ঞানী। .... আর আপনার প্রশ্নের উত্তর আমি দেব না, কারন প্রশ্নগুলি হাস্যকর। তার মধ্যে যেগুলি দেওয়ার মত, ইতিমধ্যে দিয়েছি।
    • Ranjan Roy | ০৭ নভেম্বর ২০২৬ ০৭:৪৩748795
    • "আপনার প্রশ্নের উত্তর আমি দেব না কারণ প্রশ্নগুलि হাস্যকর "!
      ---- বেশ, হাসতে থাকুন l
      তবে এই প্রশ্নগুলো বিখ্যাত economist Joan Robinson রাশিয়ার একাডেমিক গোষ্ঠীতে করেছিলেন l
      আর দার্শনিক কার্ল পপার ও ব্রিটিশ मार्क्सवादी মরিস কনফোরথের বিখ্যাত বিতর্কের কেন্দ্রে ছিল এই প্রশ্নগুলো l
       
      আমার শেষ কথা আপনার भाट পাতার 150 বছর পরে সমাজবাদ আসবে जातीय বক্তব্য কি কিছু কম হাস্যকর?
    • তরমুজ | ০৭ নভেম্বর ২০২৬ ০৮:৪৯748796
    • এখানে প্রশ্ন হল মার্কসের আগে বিজ্ঞান ছিল কি না? মার্কস ভুল করেছিল কিনা? বৈজ্ঞানিক পদ্ধতি কী?
       
      মার্কসের আগে বিজ্ঞান থাকলে কি মার্কসের গবেষণাকে বিজ্ঞান বলা যাবে না? .... এবং এই তত্ত্ব কী অন্যান্য বিজ্ঞানের ক্ষেত্রেও প্রযোজ্য?
       
      মার্কসের ভুল করার সঙ্গে মার্কসবাদ বিজ্ঞান কিনা তার সম্পর্ক কী?
       
      বৈজ্ঞানিক পদ্ধতি এক হাজার বার বললাম। বস্তুবাদী সামাজিক বিবর্তন। যেখানে মার্কসবাদের বিশেষত্ব হল দ্বন্দ্ব তত্ত্বকে বস্তুবাদী দ্বন্দ্ব তত্ত্বে রূপায়িত করা, সাংস্কৃতিক শ্রমের তত্ত্বকে বস্তুবাদী শ্রমের তত্ত্বে রূপায়িত করা। এবং সামাজিক শ্রমকে শুধু সামাজিক পরিবর্তন হিসাবে না দেখে, সেটাকে বস্তুগত পরিবর্তন হিসাবে দেখা। অর্থাৎ একান্তভাবে সামাজিক বস্তুবাদী কিছু বিষয়, যেগুলি বস্তু বিবর্তন বা শারিরীক বিবর্তনের জন্য দায়ি। কিন্তু কারনগুলি সামাজিক। .... সুতরাং শুধু মুখস্ত করে তুলে দিলে হবে না। বিষয়ের কনটেক্সটকে বুঝতে হবে।
    • তরমুজ | ০৭ নভেম্বর ২০২৬ ০৯:০০748797
    • //তাহলে সমস্ত বিজ্ঞানের পদ্ধতির মধ্যে সামান্য লক্ষ্মণ কী? মার্ক্স এবং আগের বিজ্ঞান চিন্তার মধ্যে?//
       
      বিবর্তনবাদ। ঠিক আগের নয়, অনেকটাই সমসাময়িক। ..... বৈজ্ঞানিক পদ্ধতি কী আগের হওয়াটাই জরুরী। না বস্তুবাদী প্রমান জরুরী। অর্থাৎ কোন বৈজ্ঞানিক আবিষ্কারকে যদি বস্তুগত দিক থেকে প্রমান করা যায়। যে বৈজ্ঞানিক পদ্ধতি আগে গৃহিত হয় নি। তাহলে কি সেটাকে বিজ্ঞান বলা যাবে না? এমনকি যদি তার বস্তুগত প্রমান থাকে? বিজ্ঞান কি বস্তুগত প্রমানের ভিত্তিতে গঠিত। না পূর্ব পদ্ধতির ভিত্তিতে গঠিত। সেক্ষেত্রে দর্শনের ক্ষেত্রেও তো পূর্ব পদ্ধতি অনুসরন করা হয়। তাহলে দর্শনও কি বিজ্ঞান? বা পদার্থ বিজ্ঞান? প্রশ্নগুলি হাস্যকর নয়?
    • Ranjan Roy | ০৭ নভেম্বর ২০২৬ ০৯:১০748798
    • দেড়শো বছরে সমাজতন্ত্র???
    • পাতা : ১২
    • মতামত দিন
    • বিষয়বস্তু*:
    • কি, কেন, ইত্যাদি
    • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
    • আমাদের কথা
    • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
    • বুলবুলভাজা
    • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
    • হরিদাস পালেরা
    • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
    • টইপত্তর
    • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
    • ভাটিয়া৯
    • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
    গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


    মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
    পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন।