এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • উনিজি আবার

    সৈকত বন্দ্যোপাধ্যায়
    ১৫ আগস্ট ২০২৬ | ২৬২ বার পঠিত
  • সদনের বাইরে সাংসদরা বিক্ষোভ দেখাচ্ছেন, "৫৬ ইঞ্চ কা ছোটা বান্দর, কব আয়েগা সদনকে অন্দর"। দেখে তো উনিজির মুখ ভার। আমরা কেন এরকম লিখতে পারিনা। আমাদের টিভি আছে, আইটিসেল আছে, ইডি আছে, সিবিআই আছে, গেঞ্জি আছে, জেনজি আছে, খালি একটা কবিতা লেখার লোক নেই?

    উনিজির পাশে পা টিপে দেবার জন্য সব সময় ডিম্মিডিয়া মজুদ থাকে। তারা শুনে তো হাঁ হাঁ করে উঠল। কেন থাকবেনা হুজুর? পয়সা দিলে সব পাওয়া যায়, একটা কবি পাওয়া যাবেনা? নইলে আপনার স্ক্রিপ্ট লেখে কারা? উনিজি বললেন, কই এক ব্যাটাকে লাও।

    লাও বলতেই কবি হাজির। উনিজি বললেন, দেখি কেমন লেখো। এই সময় নিয়ে একটা কাব্য লিখে দেখাও তো।

    কবি বলল পয়ারে লিখি স্যার?
    জেনজির নাই কাজ, তাই খই ভাজ
    আরশোলা চারিদিকে আরশোলা আজ।

    ৮-৬ ছন্দ শুনে সবাই আহা আহা করে উঠল। কিন্তু উনিজি ভুরু কুঁচকে বললেন, এইটা একটু সেমসাইড হয়ে গেলনা? এইসব থেকেই তো আরশোলার ওড়াউড়িটা শুরু। এছাড়াও বঙ্গালে সেকু-মাকুদের একটা গানা ছিল বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, খানিকটা যেন সেইরকম শোনাচ্ছে। সবাই বলল ঠিক ঠিক। উনিজি বললেন, একটা অন্যরকম কিছু লেখো তো বঙ্গাল নিয়ে। কবি বলল, তাহলে একটা মাত্রাবৃত্ত ট্রাই করব স্যার? উনিজি বললেন, যা খুশি কর। কবি অমনি খসখস করে লিখে ফেললঃ
    অনন্ত মহারাজ ঠুসেছে নেতাজিকে, পাবলিকে ক্ষেপে লাট কী ভীষণ
    এম্পি হয়েই ব্যাটা দল আলো করে থাক, কেড়ে নেব বঙ্গবিভূষণ।

    শুনে সবাই আবার আহা বলল। কিন্তু উনিজির খুঁতখুঁতানি যায়না। বড্ড বেশি কঠিন হয়ে যাচ্ছেনা? কীরকম টেনে টেনে পড়তে হচ্ছে। কবি বলল, বঙ্গাল তো সংস্কৃতিপ্রবণ এলাকা হ্যায়, একটু কঠিন না হলে লোকে খাবেনা। উনিজি বললেন, ধুর কীসের সংস্কৃতি? আমরা ওখানে সবাইকে সংস্কারী করে দিয়েছি না? কবি বলল, তা ঠিক স্যার। তা হলে ওই নিয়েই একটা লিখি? একটু সোজা করে? উনিজি বললেন লেখো। কবি এবার আবার দু লাইন লিখলঃ
    রুদ্র লাল, রুদ্র নীল, রুদ্র এখন গেরুয়া
    আগে বিপ্লবী ছিল, এখন কাকতাড়ুয়া।

    এরপর আর কিছু বলার থাকেনা। সবাই বলল কী অসাধারণ, কী অসাধারণ। কিন্তু উনিজির খুঁতখুঁতানি তাতেও যায়না। শুনে টুনে বললেন, ভালোই হয়েছে। কিন্তু কী বলতো, সবই কীরকম অন্যকে নিয়ে লেখা হচ্ছে। আমাদের ইতিবাচক দিক গুলো তুলে ধরা হচ্ছেনা।

    শুনে সবাই হাঁ। ইতিবাচক ব্যাপার আবার কী। আমাদের সবই তো ভাঙাভাঙি। ওরা ওদের আইকনকে বলে পশ্চিমবঙ্গের রূপকার, আর আমরা নায়ক বানাই তাঁকে যিনি নাকি বাংলা ভেঙেছেন। ওরা বলে আইআইটি বানিয়েছি, আমরা বলি মসজিদ ভেঙেছি। এর মধ্যে ইতিবাচক আবার কী? উনিজি বললেন, তা বললে হবে? আমরা বানিয়েছি তো। আমাদের শ্রেষ্ঠ কীর্তি ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি, আর ডিম্মিডিয়া। বানাইনি বললে হবে?

    কবি শুনে বলল, ঠিক, ঠিক। তাহলে ডিম্মিডিয়া নিয়েই কিছু লিখি? উনিজি চোখ বুজে বললেন, লেখো। কবি কলম খুলে অনেক ক্ষণ চুপ করে বসে রইল। তারপর জোরালো গলায় যা বলে উঠল, তা যেমন জোরালো তেমনই সহজবোধ্যঃ
    তিল চাইলে তাল দেব
    খবর চাইলে বাল দেব।

    শুনে সমবেত শ্রোতাবৃন্দ স্তব্ধবাক। এ জিনিস তারা এর আগে শোনেনি। শুধু উনিজির মুখে স্মিতহাস্য। কেমন দিলাম?
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | ১৫ আগস্ট ২০২৬ ১২:৪৯742257
  • কেহ ভক্ত চটির
    কেহ দাড়ির হায়;
    খচ্চর জেনো সবকটাই
    সন্দেহ নেই তায়।
  • হে হে | ১৫ আগস্ট ২০২৬ ১৩:৩০742258
  • লাত্থিখেকো দিপচাড্ডি
    আস্ত ব্যাটা গাঁড়ের লাড্ডি
    গুচয় ঘুরে খিস্তে বেড়ায়
    বাপশার কাছে দুটাকা পায়
    ভিক্ষে মেগেই জীবন গেল
    (নিজে) লেখার মুরোদ নাই বা হল
    আর ত কোথাও যাবার নাই
    গুচয় ঘুরে খিস্তায় তাই।
  • Name ki ase | ১৬ আগস্ট ২০২৬ ০৬:২৫742263
  • Continue to lick Hawai slipper
  • | ১৬ আগস্ট ২০২৬ ০৭:৩৯742264
  • মোদী তথা বিজেপীকে কিছু বললেই সৃষ্টিখেউড়া আর খিস্তিদীপ দৌড়ে আসে খেউড় ছেটাতে। এ একেবারে আসবেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন