"সাগর নদী কতো দেখেছি দেশ আর পাহাড়ে সোনালী কতো সূর্যোদয়
আমি দেখেছি দ্বীপ কতো অন্তরীপ
আর নিশীথ রাত্রি বনে চন্দ্রোদয়
তবু ভরে না মন, তবু ভরে না মন
কি করে বোঝাবো যা দেখে নয়ন
সব সেরার দেশ আনে হৃদয় রেশ
আহা জন্মভূমি এই আমার দেশ . "
গুরুচন্ডালির এক আগন্তুক বন্ধু লেখার মন্তব্যে জানিয়েছিলেন এই গান টি .....
মৃত্যুর সাহস টা রেখো .
ঘাসপাতা দিয়ে তিলে তিলে বুনেছো এই পৃথিবী .
মৃত্যুর সাহস টা রেখো .
তোমার শোনি তে ও মজ্জায় কোটি কোটি অঙ্গীকারের ভীড় .
তাই মৃত্যুর সাহস টা রেখে এই পৃথিবী ছেড়ে যেও .
( এই লাইন ক 'টি এই অধমের লেখা, এর বেশি আর মস্তিষ্কপ্রসূত হয়নি, অনেকটা ওই খুব জোরে বেগ এসে দুটো শক্ত ন্যার পড়ার মতো, আর হয় না, সে তুমি যতই বসে থাকো )
উপরের গান টি ক্যালকাটা ইয়ুথ কোয়্যারের রুমা গুহঠাকুরতার কণ্ঠে গাওয়া .... ওনার বরাবরই বেশ দৃপ্ত কণ্ঠস্বর। ।......এই গান শুনেই এই ভাবনা আমার .......
দেশপ্রেম বা দেশাত্মবোধ আমার কাছে এক স্বতঃস্ফূর্ত সহানুভূতি . আমার মতে দেশাত্মবোধ বা Patriotism is an acute sense of healing empathy. এই সহানুভূতিশীলতায় আনন্দ আছে, শান্তি আছে . এর জন্যে আলাদা করে কোনো স্বাধীনতা দিবস বা ১৫ ই আগস্টের প্রয়োজন হয় না . অথবা কোনো ২৬ শে জানুয়ারী বা আনুষ্ঠানিক প্রজাতন্ত্র দিবসের প্রয়োজন পড়ে না . এই বিষয়ে গর্ববোধ করি শুধুমাত্র এই দিনগুলোতেই আমার দেশভক্তি চাগাড় দিয়ে ওঠে না . বরঞ্চ ১৫ ই আগস্ট সকাল থেকে মাইক ফাটিয়ে লতা মঙ্গেশকরের কণ্ঠে বন্দেমাতরম বাজলেই অসম্ভব নেতিবাচকতা কাজ করতে থাকে আমার ভিতর .
সম্প্রতি কিছু যুদ্ধবিরোধী গান শুনছিলাম। ।...গানগুলি সবই আমার প্রথম শোনা . প্রধান তিন শিল্পী( Pete Seeger, Billy Bragg, Ani DiFranco ) র কণ্ঠে ১৯৬০ এর ভিয়েতনাম যুদ্ধ -বিরোধী একটি গান Bring them home।
The foe is hunger and ignorance
Bring them home, bring them home
You can't beat them with bombs and guns
Bring them home, bring them home
জানেন, Patriotism to me is an anti - war sentiment or Pacifism। গোটা বিশ্বের সমস্ত যুদ্ধ - বিরোধী গান, কবিতা, নাটক যেনো এক সুরে গাঁথা - আগে খিদে মেটাও। এটা তো খুব basic, বলুন ? মিও মোরের তিরঙ্গা কেক তো নয়।
" যুদ্ধে বিজয়ী পতাকা জিতেছে ফের
তবু কৃষকের সামনে একই শূন্য ভাতের থালা।
অতএব,
যতদিন ভাত দিতে পারছেন যা
কীসের স্বাধীনতা কীসের জিন্দাবাদ ?
ততদিন আমার সকল চিৎকার হবে ভাত ..
................... .........................
আর যতদিন ভাত দিতে পারছেন না
আপনার পতাকা পোস্টকার্ড ও সংবিধান
ডাস্টবিনে ছুঁড়ে ফেলুন,
তৃতীয় বিশ্বের জনপদে জ্বালানির বড়ো অভাব
দরিদ্র চুলোয় কিছু লাকড়ীর খরচ বেঁচে যাবে .
( তৃতীয় বিশ্বের কবিতা : সৈকত আমীন )
নিজের দেশের প্রকৃতির প্রতি ভালোবাসাও যেনো এক সুতোয় গাঁথা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ....সাম্প্রতিক আবিষ্কার Woody Guthrie র গাওয়া একটি গান
This land is your land and this land is my land
From California to the New York island
From the Redwood forest to the
Gulf Stream waters
This land was made for you and me .
As I went walking that ribbon of highway
I saw above me that endless skyway
Saw below me that golden valley
This land was made for you and me.
আচ্ছা যদি এই ব্যাখ্যায় আসি war : anti-war = crime : vengeance, তবে
বব ডিলানের master of war এবং কবীর সুমনের graham stuart staines রক্ত গরম করায়। .......নেহা, অভিজিৎ, সৌরভ তোমাদের জন্যে ...........
" You might say that I' m young
You might say I ' m unlearned
But there's one thing I know
Though I 'm younger than you
That even Jesus would never
Forgive what you do
Let me ask you one question
Is your money that good?
Will it buy you forgiveness?
Do you think that it could?
I think you will find
When your death takes its toll
All the money you made
Will never buy back your soul
And I hope that you die
And your death will come soon
I'll follow your casket
On a pale afternoon
I'll watch while you're lowered
Down to your deathbed
And I'll stand over your grave."
" থেকেছেন তিনি কুষ্ঠ রোগীর পাশে
তাঁর ধর্ম টা মানুষ কে ভালোবাসে
আমার ধর্ম তোমায় জানিয়ে যাই
গানের দিব্যি আমি প্রতিশোধ চাই
আমার বোধের হাতিয়ারে শান দিয়ে
পুড়েছি আমিও তোমায় সঙ্গে নিয়ে "
সেই কবে থেকে স্বাধীন বাংলাদেশ কেমন আছে পড়ে চলেছি, শেষ করতে পারছি না। ।..দারুন লাগছে পড়তে কিন্তু আমাকে বই পড়তে দেখলে বিশ্ব ব্রহ্মান্ড আমার প্রতিকূলে চলে যায় কেন জানিনা। ....তবু তরী টেনেই চলেছি। ....এর সঙ্গে জুড়েছি। ....আমার আফ্রিকা ( কোনো একদিন Conrader Heart of Darkness নিয়ে লিখবো বলে ) এবং আলোর পথযাত্রী। .......পারে যে পৌঁছতেই হবে .......
" ও আলোর পথযাত্রী এ যে রাত্রি
এখানে থেমো না " .......( আমার ভীষণ ভালোবাসার গান )
আমার মেয়ে কে উপহার দিয়েছি " ছোট্ট পরীর জন্মদিন "। .....পড়েও ফেলেছি আমরা। ....সে কি সংশয় ছোট্ট দিয়ার জীবনে। .....তারপর ওর বন্ধুরা কি সুন্দর মিলেমিশে কি সুন্দর সমাধান করলো সমস্যার ............
আর আমরা এতো খাওয়াখায়ি করে চলেছি অনবরত -
"তেলের শিশি ভাঙলো বলে খুকুর 'পরে রাগ করো ?
তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা ?"
যুদ্ধবিরোধী গানগুলি অন্য সব গানের মতোই বই পড়তে পড়তে, কাজ করতে করতে, লিখতে লিখতে বা আসা যাওয়ার পথে কিংবা একলা পথে হাঁটতে হাঁটতে শুনে চলা। ...কোনো আতিশয্য নেই শুধু সহানুভূতিটুকু রয়ে গিয়েছে .........
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।