এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ডিসেম্বরের শেষে রাজস্থান যাচ্ছি — অভিজ্ঞ ভ্রমণপাগলদের একটু পরামর্শ চাই! 

    Prasun Das লেখকের গ্রাহক হোন
    ১০ আগস্ট ২০২৬ | ২৫৩ বার পঠিত
  • পরিবার নিয়ে রাজস্থান ভ্রমণের একটা প্ল্যান করছি। বাজেট একটু আঁটসাঁট, তাই প্রাইভেট গাড়ি ভাড়া করে রাজকীয়ভাবে ঘোরার বদলে ট্রেন আর পাবলিক বাসেই যতটা সম্ভব কাজ চালানোর ইচ্ছে।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হেঁয়ালি | ১১ আগস্ট ২০২৬ ২১:১২742198
  • অভিজ্ঞ বা ভ্রমণপাগল কোনোটাই নই। তবে রাজস্থান মনে হয় না একবারে ঘুরতে পারবেন। কেল্লা আর মরুভূমি দেখতে হলে জয়পুর - যোধপুর - জয়সলমের ট্রেনে চলে যাবেন। আর কেল্লা, আরাবল্লী দেখতে চাইলে ট্রেনে জয়পুর - উদয়পুর - মাউন্ট আবু। গাইড/দোকান এড়িয়ে চলবেন। রাজস্থান স্ক্যামের জায়গা।
  • . | ১১ আগস্ট ২০২৬ ২২:৪৬742200
  • কতদিনের জন‍্য যাচ্ছেন? কজন যাচ্ছেন? বজেট কতটা আঁটোসাঁটো?
    যাইহোক, মরুভূমির জন‍্য উট তো ভাড়া নিতে হবে। মানে স‍্যান্ড ডিউন যদি প্রত‍্যক্ষ করতে চান। জন প্রতি একটি করে উট। উটের সঙ্গে একজন গাইড/সহিস যাবেন, যিনি সানসেট দেখানোর লোভ দেখাবেন। এই গাইডেরা একাধিক ট্রিপের লোভে অনেক কিছু করে।
    জয়পুর তেমন আকর্ষণীয় লাগে নি আমার চোখে, বিশেষ করে পিংক সিটি তকমাটাই ওভার হাইপড লেগেছে। অসম্ভব নোংরা।
    উদয়পুর কিন্তু ওখান থেকে অনেকটাই দূরে।
    জয়শলমীর মানেই সোনার কেল্লা, প্রচুর দোকান সুভেনির, তবে মোবাইল নিয়ে সব জায়গায় বিনামূল্যে ফোটো তোলা যায় না। মোবাইল বা ক‍্যামেরার জন‍্য অতিরিক্ত দক্ষিণা দিতে হয়। এগুলোর খরচ মাথায় রাখতে হবে। জলের খরচ আছে। যাতে খামোখা পেটের অসুখ না হয়, বোতলের জল খাওয়াই নিরাপদ। ডিসেম্বরের শীতে উদয়পুরের ট্রেন দেরি করে, কুয়াশার কারণে।
    বছর পনেরো আগে গেছলাম। লটবহর না নেওয়াই বুদ্ধিমানের কাজ, অল্প লাগেজ নিয়ে যাওয়ার মজাই আলাদা।
  • আমরা এভাবেই ঘুরেছিলাম | ১১ আগস্ট ২০২৬ ২৩:২২742201
  • ট্রেনের টিকিট কাটার সঙ্গে সঙ্গে দুদিকের স্টেশনেই অ্যাভেলেবিলিটি দেখে আইটিনারি অনুযায়ী রিটায়ারিং রুমও বুক করে নেবেন। রাজস্থানের রিটায়ারিং রুমগুলো হোটেলের মতোই ভালো। হোটেল খরচ পুরোটাই বেঁচে যাবে। স্টেশনে থেকে লোকাল সাইট সিইং অটো টোটোতে করেই হয়ে যাবে অনেকটাই।
  • Skm | ১২ আগস্ট ২০২৬ ০০:৪৮742202
  • আমরা ষ্টার্ট করেছিলাম মাউন্ট আবু থেকে (dilwara টেম্পল beautiful), আজমীর by ট্রেন (puskar লেক,darga),train to chitorgarh, train to udaypur train to জয়পুর(museum fort) and back to delhi by ট্রেনে . It took around 10 days. Jaypur,udaypr by auto. Other places final destination by auto or van.
  • Skm | ১২ আগস্ট ২০২৬ ০০:৫১742203
  • Mount abu came from ahamedaba to abu road by train then van to mount abu.
  • অরিন | ১২ আগস্ট ২০২৬ ১০:১০742205
  •  
    যাচ্ছেন যখন, ভাল করে খেয়ে দেয়ে আসুন। জয়পুরের বাস স্ট্যাণ্ডের কাছে আগে বেশ কিছু লাইনের দোকান ছিল, উমদা থালি মিল পাওয়া যেত, বেজায় সস্তায়, সাংঘাতিক আতিথেয়তা তাদের,
    অবশ্য জানিনা এখন পাওয়া যায় কি না।
    এই ভদ্রলোকের লেখা ব্লগ পড়ে দেখতে পারেন, সঙ্গের ছবিটি এনার ব্লগ থেকেই নেওয়া।
  • আর হ্যাঁ | ১২ আগস্ট ২০২৬ ১৩:১৪742207
  • স্টেশনে রিটায়ারিং রুমে থাকলে জলের জন্য সবচেয়ে নিশ্চিন্তি। ৫ টাকায় লিটার হিসেবে স্টেশনের ঠান্ডা, মিনারেল ওয়াটার ডিসপেন্সিং মেশিন থেকে জলে ভরে সারাদিন ব্যবহার করা যায়। ক্যান্টিনে খাওয়ার অপশন থাকলেও সেটা ইমার্জেন্সি হিসেবে রেখে বাইরে লোকাল দোকানে খাওয়াই মজাদার। স্টেশনের কাছেই সবচেয়ে বাজেট খাবার জায়গাগুলো হয়। জয়সলমিরে বোধহয় স্টেশনের পিছনেই একটা ফলের রসের দোকান আছে। সামনেই বড় মেশিনে করে সবরকম রস বানিয়ে দেয়, একবারেই গোটা আখ চিপে রস বেরোয়, বিট গাজরের রস ইত্যাদিও, খুবই কম দামে দেয়। রিটায়ারিং রুম এসি গুলোরও দাম খুবই বাজেটের মধ্যে আর বিশাল বিশাল ঘর দেয়। ট্রেন ফেল করার কোনো ভয়ও নেই। এখন তো উবের অটো টোটো ও হয়ে গেছে। ট্যাক্সি/গাড়িওলার কাছে বোকা হওয়ার উপায় নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন