গোয়েন্দা জিমি ব্যান্ডো : সুস্মিতা কুণ্ডু
বুলবুলভাজা | ইস্পেশাল : উৎসব | ২৪ অক্টোবর ২০২০ | ৩৯১০ বার পঠিত | মন্তব্য : ৬
সকাল থেকে চেয়ারে বসে বসে কোমরটা ধরে গেছে, পেটটাও যেন কেমন মোচড় মারছে। ওই খান দুই শুকনো পেয়ারা ছাড়া আর কিছুই জোটেনি, পিকাবুলিটার দ্বারা যদি একটা কাজ ঠিকঠাক হয়! নিজে বেরিয়ে গিয়ে যে কিছু ভালোমন্দ ঢুঁড়ে আনবে তারও জো নেই। অফিস ছেড়ে তো আর এরকম কাজের সময় খাবার খুঁজতে যাওয়া যায় না। অবশ্য অফিস ফাঁকা রাখার দরকার নেই, পিকাবুলি আর টিনিয়া তো আছেই। তবে ওরা কাজের চেয়ে অকাজটাই বেশি করে কী না!
মধুমালতীর গপ্পো : সুস্মিতা কুণ্ডু
বুলবুলভাজা | ইস্পেশাল : শিশুদিবস | ১৫ নভেম্বর ২০২০ | ৩৭৮০ বার পঠিত | মন্তব্য : ৫
টিয়েছানারা বিপদের হাত থেকে বাঁচলে কী হবে! বিপদে পড়েছে মধুমালতী নিজে। আশাপাশে যত পাখপাখালি আছে, যাদের ডিম ফুটে ছানা বেরনোর সময় হয়ে এলো বলে, তারা সব মশারির অর্ডার দিয়ে গেছে। বুলবুলি, ময়না, ফিঙে আরও কতজনা। মধুমালতীর আপত্তি নেই মশারি বুনতে, কিন্তু মুশকিল হল হাত তো মোটে আটটা। তাই দিয়ে কতই বা বুনবে সারা দিনমান। শুধু তাই নয় জাল বোনার সুতোতেও এবার টান পড়ছে। সুতো তৈরি করাও তো মুখের কথা নয়।
পুঁচকে গাছের কথা : সুস্মিতা কুণ্ডু
বুলবুলভাজা | ইদবোশেখি | ১৮ এপ্রিল ২০২৫ | ১১১৩ বার পঠিত | মন্তব্য : ২
এক ছিল বাগান আর সেই বাগানে ছিল একটা পুচকে ফুলগাছ। ফুলের গাছ বললুম বটে তবে সে গাছে আজও একটা ফুল ধরেনি। গাছ বেচারার তাই ভারি মন খারাপ। রোজ সকালে পূব আকাশে লাল রঙ ধরলেই গাছ শুধোয়, -“আলোদিদি! আমার ডালে কবে ফুল ধরবে বলতে পারো?” আলোদিদি গাছের পাতায় চুমো দিয়ে চুপিচুপি চলে যায় মাটির ওপর বিছনো সবজে ঘাসের গালচেয়। গাছ ফোঁস করে দম ছেড়ে দাঁড়িয়ে থাকে। আর করবেটাই বা কি? হেঁটে চলে যাওয়ার তো আর পথ নেই। না পথ তো আছে বটেই, পাতায় ঢাকা একফালি পথ ধরে বনের কোথায় যাবে যাও না, কেউ বাধা দেবেনাকো। মুশকিল হলো গাছ তো আর চলে ফিরে বেড়াতে পারে না। তাদের আঁকুনিবাঁকুনি শিকড়গুলো যে মাটির গভীরে চলে যায় জলের খোঁজ করতে। জল ছাড়া কি আর বাঁচা যায়? তোমরা যেমন বাড়িতে গেলাসে জল ধরে ঢকঢকিয়ে খেতে পারে গাছ তো আর অমন করে খেতে পারে না। তাই গাছেরা তাদের শিকড়গুলো দিয়েই পাইপের মতো করে চোঁ চোঁ করে জল খায়, ঠিক যেমন তোমরা কাচের বোতলে পাইপ দিয়ে সরবত খাও তেমনটি। সেই আঁকুনিবাঁকুনি শিকড়গুলোই তো এক জায়গায় ধরে রাখে গাছগুলোকে।