টিসে ধর্মঘটঃ পোস্টম্যাট্রিক স্কলারশিপ নিয়ে দু’চারটি জরুরি কথা : প্রমোদ মান্দাদে / অনুবাদঃ খবরোলা
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ১২ মার্চ ২০১৮ | ১৮৬৯ বার পঠিত
রাষ্ট্রের বয়ান অনুযায়ী PMS হল ‘শিক্ষার ক্ষম তা য়নের জন্যে ভারত সরকারের একক বৃহত্তম হস্তক্ষেপ’। ১৯৪৪ সালে ঔপনিবেশিক সরকারের আমলে PMS স্কিম চালু হয়েছিল শুধু তফশিলি জাতির (এস সি) ছাত্রদের জন্যে। প্রকল্পের উদ্দেশ্য ছিল দলিত ছাত্রদের উচ্চশিক্ষার জন্যে আর্থিক সাহায্য প্রদান । এই সাহায্যের সূচনা হয়েছিল রক্ষণাবেক্ষণের বৃত্তি হিসেবে, যার অঙ্ক ছিল খুবই কম। স্বাধীনতার পরে, ১৯৪৮ সালে এই অনুদান সম্প্রসারিত হয় ত ফ সিলি উপজাতির জন্যে (এস টি)। ১৯৯৮ সালে অন্যান্য অনগ্রসর জাতিকে ( ওবিসি) ও সংযুক্ত করা হয় এই লিস্টে। তফশিলি জাতিউপজাতিদের জন্য পিএমএস চাহিদা অনুযায়ী দেওয়া হলেও ওবিসি দের জন্য ক্ষেত্রে এটা উপলব্ধ সীমিতসংখ্যক কিছু স্বীকৃত প্রতিষ্ঠানে। রাজ্যগুলি থেকে পিএমএস সহায়তা খুবই কম এবং অনিয়মিত। রক্ষণাবেক্ষণ ও অন্যান্য সহায়তা প্রকল্পগুলির কোন পর্যালোচনা ও সংস্কার হয়নি। PMS সহায়তা প্রকল্পের শেষ সংস্কার হয় ৭-৮ বছর আগে, ২০১০ এ। পিএমএস এর ক কভারেজ এসসি এসটি দের ক্ষেত্রে ওবিসিদের থেকে আলাদা। কোর্সের প্রকৃতির ওপর নির্ভর করে পিএমএস চার ভাগে বিভক্ত।