সারসংক্ষেপ -- হাথরস এবং করোনা : প্রতিবেদক
বুলবুলভাজা | খবর : মায়া মিডিয়া | ০২ অক্টোবর ২০২০ | ১৯৮৯ বার পঠিত
এর মধ্যে লকেট চট্টোপাধ্যায় বলেছেন এনকাউন্টার চই। 'দোষীদের রাস্তার মাঝখানে সবার সামনে দাঁড় করিয়ে গুলি করে দেওয়া উচিত।' লকেট বলেছেন যখন, খুবই যুক্তিযুক্ত কথা। কিন্তু কাকে মারা হবে খুব পরিষ্কার নয়। প্রসঙ্গত যোগী প্রশাসনের ময়নাতদন্তের রিপোর্টের কোথাও ধর্ষণের উল্লেখ নেই। বলা হয়, মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার কারণেই তীব্র শ্বাকষ্টের সমস্যা তৈরি হয়েছিল। দু'টি পা এবং হাত অসাড় হয়ে যায়। জিভের একাংশে যে গভীর কামড়ের ক্ষত ছিল, তা-ও ময়নাতদন্তের রিপোর্টে আছে। নেই শুধু ধর্ষণের উল্লেখ
আজকের শিরোনামঃ টর্চ নিয়ে দেশে আলো জ্বালানোর বার্তা মুখ্যমন্ত্রীর : প্রতিবেদক
বুলবুলভাজা | খবর : মায়া মিডিয়া | ০৩ অক্টোবর ২০২০ | ৩০৯০ বার পঠিত | মন্তব্য : ১
হাথরস ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। গোটা দেশ আজ অন্ধকারে ডুবে গেছে বলে হাতে টর্চ নিয়ে গোটা দেশে আলো জ্বালানোর বার্তা দেন তিনি। তাঁর কথায়, 'আমরা নাকি পুজো করতে দিই না, যোগীজি কেন দুর্গাপুজো করতে দিচ্ছেন না? মমতা দি মন্দির, মসজিদ, গীর্জা নিয়ে রাজনীতি করে না। সবাইকে নিয়ে চলি আমরা। ওয়ান নেশন, ওয়ান পলিটিক্যাল পার্টির দিকে এগোচ্ছে। রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে দেশে।
সংকটের সময়ে যেমন ঘটে উঠল : প্রতিবেদক
বুলবুলভাজা | আলোচনা : সমাজ | ১৩ অক্টোবর ২০২০ | ৩৬৯৭ বার পঠিত | মন্তব্য : ১
আগে লকডাউন, পরে আমফান। পরপর দুই ভয়াবহতায় আক্রান্ত বাংলার মানুষের পাশে দাঁড়াতে দেখা গেল বহু মানুষকে। এ ব্যাপারে কেউ অভিজ্ঞ, কারও প্রথমবার উদ্যোগী হওয়া। সব মিলিয়ে সোশাল নেটওয়ার্কে দেখা গেল এক অভূতপূর্ব হাত ধরার ছবি। এরকম উদ্যোগ ছিল অসংখ্য। সেসব উদ্যোগের প্রত্যেকটিই অন্তত পৃথক রচনার বিষয় হয়ে উঠতে পারে। এখানে কেবল কয়েকটিমাত্র তেমন উদ্যোগের কথা বিধৃত থাকল, রইল না অনেক বেশি সংখ্যক উদ্যোগের কথা। এ বাছাইয়ের কোনও নির্দিষ্ট হেতু নেই, সাধ্য ও সাধের ফারাকই রয়েছে কেবল।