‘কালো? তা সে যতই কালো হোক ....’ : ডঃ সব্যসাচী সরকার
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯ | ১৩৮৮ বার পঠিত | মন্তব্য : ২
ফরসা করার ড্রাগগুলি কি রকমের আর সেগুলি কি ভাবে শরীরের ত্বকের উপর ক্রিয়াকরে থাকে ? এগুলির বেশীর ভাগই একপ্রকার পেট্রল জেলী বা ওই জাতীয় জেলপলিমারের বেসে মিশিয়ে কিছু সুগন্ধ রসায়নের নির্ষাস দিয়ে তৈরী করা হয়।আর কিছু গাছপালা যা ৬০ বছর আগেও আগাছা মনে করে গরু ছাগলকে আটকানোর জন্য মাঠে বেড়ার কাজে ব্যবহিৃত হত যেমন আ্যলুভেরা এখন সর্বঘটে কদলী। কাজেই একটু আ্যলুভেরার জেলী তাতে মিশিয়ে দিয়ে জিনিষটিকে প্রায় প্রাকৃতিক নির্যাস ঘোষনা করা হয়।এবারে একটু কালো শরীরের বিজ্ঞান নিয়ে আলোচনা করলে দেখা যাবে যে সূর্যের অতি বেগুনী আলো ও গরম আবহাওয়ার মাত্রারিক্ত প্রভাব যা মানুষের ক্ষতিকারক সেগুলো থেকে বাঁচার জন্য প্রকৃতি এক ব্যবস্থা নিয়ে রেখেছে। এক অতি প্রয়োজনীয় আ্যমিনো আসিড,টাইরোসিন, এ কাজের প্রধান রসায়ন।এবারে টাইরোসিনেজ এনজাইমের দক্ষতায় এই টাইরোসিন প্রথমে অতি প্রয়োজনীয় ডোপা নামক রসায়নে পরিবর্তীত হয়ে বেশ কয়েক এনজাইমের ধাপে ধাপে প্রভাবে কালো রঙের পিগমেন্ট , মেলালিন, তৈরী করে থাকে। এই মেলানিন তৈরীর সংযুক্ত এনজাইম প্রক্রিয়াকে মেলানোজেনেসিস বলা হয়ে থাকে।এই মেলালিনই হলো কালো রঙের উৎস যা ত্বকের নিচে অবস্থান করে সূর্যের অতিবেগুনী রশ্মির ক্ষতির হাত থেকে শরীরকে রক্ষা করে। এখানে বলে রাখা ভালো যে অতি বেগুনী রশ্মিও তিন প্রকারের আর এর মধ্যে শুধু একটি একটু ক্ষনের জন্য গায়ে পড়লেই পর্যাপ্ত ভিটামিন ডি তৈরী করে থাকে। যার শরীরে মেলানিন কম বা নেই সে ফরসা আর যার শরীরে খুব বেশী সে খুব কালো।