জমিন ও আসমান : চিরশ্রী দেবনাথ
বুলবুলভাজা | ইস্পেশাল : ইদের কড়চা | ১৩ মে ২০২১ | ২৫৭৮ বার পঠিত | মন্তব্য : ২
মুখ থেকে খুলে ফেলল মুখোশ, এখানে বাতাস সুগন্ধিত,
দুজন পরস্পরের দিকে এগিয়ে যাচ্ছে
দুজোড়া হাত উন্মুক্ত, কাছেই দরিয়া, জালিম রাত
আকাশে চাঁদ পুরাতন, শরাবি
জ্যোৎস্নার বিষাদে ভেসে যাচ্ছে নহবত
একটি প্রতারক শূন্যতা ...স্মরণে কবি প্রবুদ্ধসুন্দর কর : চিরশ্রী দেবনাথ
বুলবুলভাজা | পড়াবই : মনে রবে | ৩১ জুলাই ২০২২ | ৩২৫৭ বার পঠিত | মন্তব্য : ১৩
কবিতার সঙ্গে আপোষহীন এই মানুষটিকে তাই পড়তেই হবে বর্তমান এবং উত্তর প্রজন্মকে। নিন্দিত এবং নন্দিত হওয়া যেকোনো সৃজনশীল মানুষের যাত্রাপথের পাথেয়, কেউ হয়তো ইচ্ছে করেও অধিক আলোচিত হওয়ার জন্য নিজেকে নিন্দিত এবং সমালোচিত হতে দেন, এসময়টা তখনই আসে যখন সৃজনশীলতার গতিপথে সামান্য ছায়া ঘনিয়ে ওঠে, একজন কবির কাছে এই সময়টা হলো সবচেয়ে কঠিন এবং অন্ধকারতম সময়। কোনো কোনো কবি তখন স্তব্ধ থাকেন, সরিয়ে রাখেন নিজেকে, কেউ বা অত্যন্ত প্রতিক্রিয়াশীল হয়ে ওঠেন, সমস্ত বিষয়েই আক্রমনাত্মক বিচ্ছুরণ, কবিতা তখন শ্লেষ, বিদ্রুপ এবং কবির স্বভাবগত তীক্ষ্ণ মেধা ও শব্দের ওপর আসুরিক ও ঐশ্বরিক দখলে এক একটি যন্ত্রণাদায়ক উল্কির মতো বিঁধতে থাকে পাঠককে, এই চলমান সময়ে কবি প্রবুদ্ধসুন্দরের লেখাকে আমার তাই মনে হয়েছে।