বন্দী : অনিন্দিতা গোস্বামী
বুলবুলভাজা | গপ্পো | ২০ অক্টোবর ২০২১ | ২৬৫৯ বার পঠিত
ছেলের পড়াশোনার ব্যাপারে ঝন্টুর কড়া নজর। ব্রিলিয়ান্ট ছেলেদের সঙ্গে তার ওঠা বসা। তার ছেলে যদি ঠিকমতো লেখাপড়া না করে তবে চলবে কেন! প্রাইভেটে মাস্টার দিয়েছে সে প্রথম থেকেই। ছেলের জন্যই, আসলে ছেলের জন্যই ঝন্টু রাজি হয়ে গেল নেতার কথায়। এবার পুরিয়া রাখবে দোকানে। গাঁজার পুরিয়া। নেতা মানে কলেজ নেতা। সে ঝন্টুর কাঁধে হাত রেখে বলেছিল, আরে এতো ওপেন সিক্রেট, সবাই টানে। তোর রাখতে কী! তাহলে ছেলেপুলেকে আর মাঠ পেরিয়ে অতদূর যেতে হয় না। আর তোর ও কাটতি টা বল,লাল হয়ে যাবি,লাল।
দামামা : অনিন্দিতা গোস্বামী
বুলবুলভাজা | গপ্পো | ১৬ নভেম্বর ২০২৩ | ২০২৮ বার পঠিত | মন্তব্য : ১
ছোট্ট বেলা থেকে বাচ্চাগুলোকে ভূগোলের নামে পড়ানো হয় জেলার নাম। আঁকানো হয় লাল দগদগে আন্তর্জাতিক সীমারেখা। যে মেয়ে নিজের উঠোনের থেকে লাফ মেরে প্রাচীর ডিঙিয়ে পাশের বাড়ির পেয়ারা গাছে দোল খায়, সে কী করে খুঁজে পাবে দাগ, প্লট! অক্ষাংশ দ্রাঘিমাংশর খোপ খোপ অংশগুলো তো তার কাছে কিতকিত কিম্বা এক্কাদোক্কা খেলার কোর্ট। তবুও সে পড়ায় স্বাধীনতা উত্তর ভাষার ভিত্তিতে রাজ্যের বন্টন, তবুও তাকে চেনাতে হয় মাটির বুক চিরে চিরে খন্ড খন্ড করে তৈরি হওয়া দেশ। কারণ সে তো একজন সামান্য দিদিমণি।