এখানে কেউ আমার জন্য প্রার্থনা করে নি, হয়তো মনে মনে করেছে, আমার Whatsapp প্ল্যাটফর্ম এ করেছে অনেকে, ভালো আমি হবই অলৌকিক ভাবে নয়, শুভেচ্ছা পেয়ে ওই সব ভালো চাওয়া জনের জন্য,পুজোর আগে পর্ব এই পর্যন্ত, পুরাতন লেখা আবার পাঠালাম এক সঙ্গে মিলিয়ে নেবার জন্য,মা আসছেন আনন্দ আসছে। আমিও তবে আসি?যাই বলতে নেই বাবা, বল আসি, মা বলতো, তাই মায়ের কথা মতো আসি লিখেছি lপুজোর পরে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন মায়ের সাথে আনন্দে থাকবেন আমি দীপক কুমার রায় বন্ধু ... ...
ঠিক এমন এক পুজোর শুরুর আগে, সে প্রায় ৪৭ বছর আগে, বাবা বাত জনিত কারণে একদম বিছানায়, উঠতেই পারতেন না, ব্যবসা বন্ধ হয়ে গেলো, আমার তখন চাকুরী পেয়েছি পেয়েছি অবস্থা, প্যানেল এ নাম আছে, অনেক সময় বাতিলও হয়ে যায়!গরীব হয়ে গেলাম অল্প সময়ের মধ্যে, সব বন্ধুর মতোন লোকেরা মুখ ঘুরিয়ে অচেনা লোকের মতো হয়ে গেলো, ধার দেনা, পাগল পাগল অবস্হা, এখনো ঠিক পুজোর আগে আজ সকালে আমি ঘুম থেকে উঠে দেখি পা মাটিতে ফেলতে পারছি না, আমার পত্নী ছেলে হাত ধরে চলমান করার চেষ্টা করতে এলো কিন্তু এত ব্যথা যে কষ্টে মরে যাবার মতো অবস্থা,, সকালে বাথরুম যেতেই হবে, একটা লাঠি নিয়ে ... ...
Gariahatএ পুজোর জামা কাপড় কেনা হবে বলে গিয়ে ছিলাম, ভিড়ে হঠাৎ দেখি Ranjana ও আমাকেও দেখেছে, আরে লন্ডন থেকে কবে এলে? বললাম ওকে, Ranjana বললো আজ এসেছি একটা শাড়ি কিনব, আমি বললাম সেকি তুমি শাড়ি পরা কবে ধরলে?, ওর সেই উচ্ছল হাসি এবং জবাব এলো আমার জন্য নয় আমার বাড়ির কাছে একটা বাড়ির বারান্দায় একজন বৃদ্ধা বসে থাকে আমরা যে যা দেই উনি নিয়ে নেয়, বুঝলাম পূজার বস্ত্র উপহার! আরে তোমার সঙ্গে আমার খুব মিল ছিলো চিন্তা ভাবনা অফিসের কাজে, দুজনেই সেই কবে অবসর নিয়েছি, এখনো সেটা ফিরে পেলাম, বললাম আমি একটা জামা ও কাপড় কিনব লেক রোডের ধারে যে বৃদ্ধ বসে থাকে তার ... ...
আমি দক্ষিণ কলিকাতার ৭২ বছরের বৃদ্ধ উত্তর কলিকাতার কুমারটুলি যাই মূর্তি তৈরী দেখতে,ওখানে গেলে শিউলি ফুলের সুবাস পাই, কোথা থেকে আসে ওই সুবাস? মূর্তির ভিড়ে খুঁজে বেড়াই, সন্ধান না পাই, ঘুরতে ঘুরতে আমার হাত লেগে মূর্তির একটা আঙুল ভেঙে যায় আর সঙ্গে সঙ্গে সুবাস প্রচণ্ড বেড়ে যায়, বুঝলাম ওখানে জল মাটি যা থেকে মায়ের মুর্তি তৈরী হয় সব শিউলি ফুলের আসলে মায়ের গন্ধে ভর্তি, অনেকক্ষণ সুবাস নিয়ে ফিরে এলাম, ওখানে যাবেন? সুবাস অবশ্যই পাবেন, তবে কোনও সন্দেহ নিয়ে যাবেন না, সন্দেহ নিয়ে গেলে সুবাস পাবেন না ! আমি আবার যাবো আমার সঙ্গে যেতে পারেন !!!! ... ...
আমি দক্ষিণ কলকাতার ৭২ বছর এর বৃদ্ধ, Kumartuli নর্থ কলকাতায়, পুজোর গন্ধ নিতে যাই north এর অলি গলিতে, অনেক দূর থেকে শিউলি ফুলের সুবাস পাই, দুর্গা ঠাকুর যেখানেই তৈরি হচ্ছে সেখানে ওই সুবাস আমার নাকে আসে, শিউলি গাছের দেখা কিন্তু পাইনা, শুধু সারি সারি মাটির মুর্তি।মূর্তির ভিড়ে একটু একটু করে হারিয়ে যাই আর সুবাস বেশি করে পাই!আমি অবাক হয়ে ওই সুবাস এর সুত্র খুঁজতে গিয়ে রহস্য ভেদ করতে হিম সিম খেয়ে যাই এবং মাটির মাকে মনে মনে বলি " মা শিউলি ফুলের সুবাস কোথা থেকে আসছে?" ওই মূর্তির ভিড়ে সুবাস এর সন্ধান করতে করতে মায়ের একটা মাটির আঙুল ভেঙে যায় আমার হাত লেগে, ... ...