এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • পুজোর নতুন পোশাক 

    Dipak Kr Roy লেখকের গ্রাহক হোন
    ০৬ অক্টোবর ২০২৬ | ৮০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • Gariahatএ পুজোর জামা কাপড় কেনা হবে বলে গিয়ে ছিলাম, ভিড়ে হঠাৎ দেখি Ranjana ও আমাকেও দেখেছে, আরে লন্ডন থেকে কবে এলে? বললাম ওকে, Ranjana বললো আজ এসেছি একটা শাড়ি কিনব, আমি বললাম সেকি তুমি শাড়ি পরা কবে ধরলে?,
    ওর সেই উচ্ছল হাসি এবং জবাব এলো আমার জন্য নয় আমার বাড়ির কাছে একটা বাড়ির বারান্দায় একজন বৃদ্ধা বসে থাকে আমরা যে যা দেই উনি নিয়ে নেয়,
    বুঝলাম পূজার বস্ত্র উপহার!
    আরে তোমার সঙ্গে আমার খুব মিল ছিলো চিন্তা ভাবনা অফিসের কাজে, দুজনেই সেই কবে অবসর নিয়েছি,
    এখনো সেটা ফিরে পেলাম, বললাম আমি একটা জামা ও কাপড় কিনব লেক রোডের ধারে যে বৃদ্ধ বসে থাকে তার জন্য,
    আবার সেই মন ভালো করা উচ্ছল হাসি, জানি সেই আগের মতই সব পেলাম, Ranjana বললো l
    আমি বললাম, ওরাও পেলো "পুজোর নতুন পোশাক"
    শেষে বলি Gariahat এর কফির দোকানে চিকেন pakora নিয়ে এসে দুজনে খেলাম আনন্দ পেলাম,
    আপনারা এবার গল্প বানাতে থাকুন, আমার Ginni কিন্তু সব জানে! এবং বান্ধবী ও officer সহ কর্মী Ranjana কে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে নিমন্ত্রণ করে! আমিও পুজোর উপহার দিলাম !!!!!

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Dipak Kr Roy | ০৬ অক্টোবর ২০২৬ ০১:০০743052
  • গল্প হলেও Ranjana বাস্তব চরিত্র ওর ছেলে লন্ডন এ থাকে, মাঝে মাঝে ছেলের কাছে যায়,
    আমি এবং আমার কথা বাস্তব,
    সুতরাং বাস্তব ও একটু তুলির টাচ হয়ে গেলো
    পুজোর গল্প এটা ২ নম্বর
  • kk | ০৬ অক্টোবর ২০২৬ ০১:০৯743053
  • একটু সমালোচনা করছি। প্রথমতঃ, কতকগুলো শব্দ ইংরেজি হরফে দেবার কারণ ঠিক বুঝতে পারছিনা। এগুলো আমার চোখে একটু দৃষ্টিকটু আসছে। বাংলা গল্প যখন, সব শব্দ বাংলা হরফে হওয়া উচিৎ না? দ্বিতীয়তঃ 'উনি নিয়ে নেয়' হয়না। উনি নিয়ে নেন, আর ও নিয়ে নেয়। এসব কাটাছেঁড়া না করলেও চলতো, তবু পাব্লিক ফোরামে দিয়েছেন তো, সব রকম মন্তব্যই আসবে আর কী!
  • Dipak Kr Roy | ০৬ অক্টোবর ২০২৬ ০১:১৬743054
  • সমালোচনা সব সময় আমি চাই, নাহলে সঠিক ভাবে ও আরও উন্নত লেখা হবে কি ভাবে?
    ধন্যবাদ আরও অনেক মন্তব্য চাই, অনেকের
    সবাই ভালো থাকবেন
  • বিন্দুবাসিনী | ০৬ অক্টোবর ২০২৬ ০৩:১০743058
  • আমিও সমালোচনা করতে ভালোবাসি। করি?
    কী এবং কি দুটৌ আলাদা অর্থবহ শব্দ।
    "কি" নামক প্রশ্নবোধক শব্দটি তখনই লেখা হয়, যখন উত্তর হ‍্যাঁ কিংবা না হবে।
    অন‍্য সমস্ত ক্ষেত্রে "কী" লেখা হয়।
  • Dipak Kr Roy | ০৬ অক্টোবর ২০২৬ ০৯:৫২743068
  • অশেষ ধন্যবাদ, এইরকম চাইছিলাম এবং পেলাম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন।