যাত্রী সাথীর গাড়ি ভাড়া করে বাড়ি ফিরলাম গতকাল, বাড়ির সামনে এসে ভাড়া দেখলাম ১৬২ টাকা, টাকার ব্যাগ থেকে ২০০ টাকার একটা নোট ও ২ টাকার খুচরো দিলাম, আমাকে ৪০ টাকা ফেরত দিলো, আমার পায়ে ব্যথা হয়েছে বাতএর, সেই জন্য ঠিক মতো খেয়াল করতে পারিনি যে টাকার ব্যাগটা নিচে পরে গিয়েছে গাড়িতে পায়ের কাছে, বাড়িতে এসে দেখি টাকার ব্যাগ নেই, একটু পরেই গাড়ির চালকের ফোন নাম্বার বের করে নিয়ে ফোন করলাম এবং উত্তর পেলাম যে ব্যাগটা পেয়েছে, আমি ফেরৎ দিয়ে যেতে অনুরোধ করলাম, রাত হয়েছে বলে বললো আগামী কাল সকালে দিয়ে যাবে l
সকালে চালক সুমন্ত ঘোষ গাড়ির নম্বর WB05A2719
ঠিক এলো টাকার ব্যাগটা দিলো এবং বললো টাকা ঠিক আছে কিনা দেখে নিন,
আমি বললাম যে ঠিক এসে ব্যাগ ফেরৎ দেয় তাকে আমি বিশ্বাস করি, আর জিজ্ঞাসা করলাম তোমার ছেলে মেয়ে আছে? উত্তর পেলাম একটা মেয়ে দু বছর বয়েস !
বাহ বেশ, নাম একটা বললো কিন্তু আমি বুঝলাম " ছোট্ট মা উমা" এভাবে আমার কাছে এলো অদ্ভুত ভাবে,
আমি খুব খুশি আজ তোমার মতোন এমন ভালো লোকের সাথে যোগাযোগ হলো, তুমি গাড়ি নিয়ে টাকা ফেরত দিতে এসেছ তেল খরচ বাবদ ৫০০ টাকা দিচ্ছি,
আর তোমার ছোট্ট মেয়ে আমার কাছে "উমা" তার জন্যে এই পুজোর একটা নতুন জামা কিনবে ৫০০ টাকা দিলাম আরো,
এভাবে পেলাম অনেক আনন্দ, কদিন বাদে আনন্দময়ী মা আসছে সবাইকে আনন্দে ভরিয়ে দাও মা l
একদম সত্যি ঘটনা, চালকের নাম ও গাড়ির নম্বর একদম সঠিক, এমন ঘটেছে সবাইকে জানাতে পারেন!!!
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।