Sudipta Adhikary কী? ৩অ’য়ে AGI আসছে তেড়ে যন্ত্রের ভিতর যে কৃত্রিম ভাবে বুদ্ধিমত্তার সঞ্চার করা সম্ভব এই ধারণার বীজ প্রথম অঙ্কুরিত হয়েছিল 1943 সালে প্রকাশিত হওয়া স্নায়ুতন্ত্রের কর্মপদ্ধতি নিয়ে একটি বৈজ্ঞানিক গবেষণাপত্রে। এই “A Logical Calculus of the Ideas Immanent in Nervous Activity” শীর্ষক গবেষণাপত্রে লেখক নিউরো সায়েন্টিস্ট ওয়ারেন ম্যাককূলক ও লজিশিয়ান ওয়ালটার পিটস্ প্রশ্ন রাখেন যে "মস্তিস্কের ভিতরের স্নায়বিক কার্যকলাপকে কি যুক্তি-শৃঙ্খলার মূর্ত রূপ হিসেবে সংজ্ঞায়িত করা যায়?” তাঁরা এই গবেষণাপত্রে প্রস্তাব করেছিলেন যে, আমাদের মস্তিস্কের একটি একক নিউরন (Neuron) মূলত একটি বাইনারি on-off সুইচ হিসেবে কাজ করে। সে তার আশেপাশের অন্যান্য নিউরন থেকে ইনপুট হিসেবে বৈদ্যুতিক সিগন্যাল গ্রহণ করে, এবং এই বিভিন্ন সিগন্যালের ... ...
২ Move 37 AI-কে আমরা যখন কোনো সমস্যা সমাধানের লক্ষ্য ঠিক করে দিই, AI তখন সেই সমস্যার সমাধান কীভাবে নিপুণ থেকে নিপুণতর ভাবে করা যায় তার জন্য নানা কৌশল বা strategy অবলম্বন করে। এই প্রক্রিয়াকে বলে অপটিমাইজেশন—AI-এর মূল চালিকাশক্তি, জীবনের উদ্দেশ্য। শচিন যেমন ক্রিকেট খেলতে জন্মেছেন, AI তেমন অপটিমাইজ করতে জন্মেছে। মানুষের মুড বিশ্লেষণ করে ইলেকশন প্রেডিকশন দেওয়া হোক, কিংবা নিখুঁত প্রেমালাপ—বাইরে থেকে যা-ই মনে হোক না কেন, ভিতরে ভিতরে AI আসলে একটাই কাজ করছে:optimization of an objective function। কিন্তু AI এর এই শীতল যান্ত্রিক প্রক্রিয়া থেকে জন্ম নিচ্ছে এমন কিছু আচরণ যা বিজ্ঞানীরা পূর্বাণুমান করতে পারেননি। অনেকের মতে মানুষের বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্বে প্রথম ... ...
১ বঙ্কুবাবুর বন্ধু? ছাদের ঘরে ১৭ বছরের ভাইপোটা গাঁজা টানছিল। ভাবলাম দিই শালাকে দু'ঘা বসিয়ে, তারপর ভাবলাম—বাস্তবতার যা অবস্থা কেউ যদি ঘন্টা দুয়েকের ছুটি নিতে চায় তাকে বিশেষ দোষ দিতে পারি না। একদিকে UNESCO ক্রমাগত বিপদঘন্টা বাজাচ্ছে—এই দশকের মধ্যে পরিবেশ নীতির আমূল পরিবর্তন না করলে পরের দশকে হক্কলের হোলসেল হাঁপানি এবং গায়ে ফোস্কা। আর বিশ্ব নেতাদের কেউ সেই বিপদঘন্টাকে এলার্ম ক্লকের মত চাপড়ে পাশ ফিরে ঘুম লাগাচ্ছেন, আর কেউ সেটাকে ডিনার বেল ভেবে নিয়ে ছুরি কাঁটা নিয়ে দৌড় দিচ্ছেন আর্কটিকের দিকে—বরফ গলে যে নতুন জমি বেরোবে সেটা তো আর ফেলে রাখা যায় না। আর একদিকে? এলিয়ান ইনভেশন! না, ভিন গ্রহের সবুজ বাঁটুল স্পেসশিপ নিয়ে লেজার ... ...
Sudipta Adhikary আঁতেল হতে পারলেননা। তাঁর পড়ার উপযুক্ত বইঃ ভিন গ্রহের ভ্যাম্পায়ার ... ...
১Resignation টা দিয়েই বুঝলাম আমি উড়তে পারি!অতএব Technopolis-এর ৮ তলা থেকে takeoff করে উড়তে উড়তে বাড়িতে এসে ল্যান্ড করলাম।মাকে বললাম, “সোয়েটার-ফোয়েটার যা আছে ঝট করে বার করে দাও”।বাবাকে বললাম, “রতন টাটার বাপের সাধ্যি নেই রানা বাঁড়ুজ্জেকে রোজ ১০ ঘণ্টা অফিসে আটকে ২৫০টা করে call নেওয়াবে। আমি চললাম দার্জিলিং, পয়সা ফুরালে ফিরব।”তারপর রুকস্যাক গুছিয়ে বাইকে start দিলাম।যদিও আমি এখন উড়তে পারি, কিন্তু কী দরকার বাবা! কেউ যদি আবার বাড়িতে গিয়ে “ছেলে তো খুব উড়ছে আজকাল” বলে লাগায়। একেই খচে আছে লোকজন।বাড়ি থেকে যখন start করি তখন দুপুর ৩টে, অতএব মালদা পৌঁছতে পৌঁছতেই বেশ রাত হয়ে গেল। সেখানকার বিখ্যাত ধাবার প্রখ্যাত তড়কা ... ...