এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় হকি: কয়েকটা কথা

    b
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০০৮ | ৩৭৭৯♦ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ২৫ আগস্ট ২০২৬ ১৩:৫৮748250
  • "সেপ্টেম্বর অক্টবরে জাপানে এশিয়ান গেম্স্ আছে। সেখানে গোল্ড পেলে ২০২৮ এর অলিম্পিকসে চান্স পাবেই।"
     
    তাছাড়া ২০২৬-২০২৭ এর FIH লীগের প্রতিযোগীতাও আছে। দেখা যাক।
  • ক | ২৫ আগস্ট ২০২৬ ১৯:৫৭748251
  • ফুটবল ম্যানেজমেন্ট মানে AIFF, যার কল্যাণ চৌবে বলেছিল, বিশ্বকাপের সময়ে, নাম বদল করে হবে Football Federation of Bharat ! তো ঐ একই, জার্সি বদল, নাম বদল। খেয়ে দিয়ে ভক্তগরুদের অনেক সময়।
  • lcm | ২৭ আগস্ট ২০২৬ ২১:১৪748256
  • জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে ভারতের মেয়েদের দল ওয়ার্ল্ড কাপ হকিতে পঞ্চম স্থানে শেষ করল ... ৫২ বছর আগে ১৯৭৪ এর বিশ্বকাপে চতুর্থ হয়েছিল মেয়েদের হকি দল ...
  • b | ২৭ আগস্ট ২০২৬ ২১:৫১748257
  • yes
  • b | ২৮ আগস্ট ২০২৬ ২৩:৪৫748262
  • ৭-৮ স্থানের ছেলেদের খেলাঅয় খেলায় ভারত লাস্ট মুহূর্তে বেলজিয়ামের বিরুদ্ধে ৩-৩ করে দিলো। এবারে শ্যুট আউট হবে।
  • b | ২৮ আগস্ট ২০২৬ ২৩:৫৬748263
  • শ্যুট আউটে ৩-৪ এ হেরে গেলো। শ্রীজেশের অভাব বোঝা যাচ্ছে।
  • b | ০২ অক্টোবর ২০২৬ ২৩:৩৫748517
  • মেয়েরা সোনা জিতলো। তার মানে ২০২৮ এর অলিম্পিক্সে জায়গা বাঁধা। কাল দুপুর সাড়ে তিনটেয় (ইন্ডিয়ার টাইম) ছেলেদের ফাইন্যাল। মালয়েশিয়ার সাথে। খুব যদি অঘটন না ঘটে ...........
  • ar | ০৩ অক্টোবর ২০২৬ ০৩:৩৭748518
  • প্রিয় টই আবার ভেসে উঠেছে! চলুক!
    ওয়ার্ল্ড কাপে মেয়েদের হকি টিমের খেলা বেশ ভাল লেগেছিল। আশাকরি ২০২৮'এ এক থেকে তিনের মধ্যে চলে আসতে পারবে।
  • b | ০৩ অক্টোবর ২০২৬ ১৭:২৮748519
  • ছেলেরাও জিতল ৫-১ এ। অলিম্পিকসে জায়গা পাওয়ার জন্যে FIH প্রো লিগের উপরে ভরসা করতে হবে না। জ্জয় গুরু। জয় নবীনবাবু।
  • জয় | ০৩ অক্টোবর ২০২৬ ২২:৫৩748520
  • এই টইতে অপ্রাসঙ্গিক তবু বলি- মনের ভঢ়াস কোথাও ফেলি! এবার ফেকুর সামনে সব মেডেল জয়ীকে প‍্যারাড করাবে যেন ওর হিসি বা গোমুত খেয়ে মেডেলগুলো পেয়েছে! গতবারের ২৮টা সোনার ২০টা ডিফেন্ড করতে পারিনি এবার। কোন পলিসি নেই! অবশ‍্যি যারা একটা পরীক্ষা ঠিকমতো নিতে পারেনা (ইলেকশনটা ব‍্যাপক ম‍্যানুফ‍্যাকচার করতে পারে) তারা সামলাবে খেলা। কেউই অবিশ‍্যি করে না/ পারেনা। ককরোচরা এলে তারাও করবে না। অন‍্যান‍্য সমস‍্যা আর ক্রিকেটের তুলনায় অন‍্য খেলাধুলার প্রায়োরিটি এত কম- তারমধ‍্যে কিছু বাচ্চা খেলছে/ পাহাড়প্রমান পলিটিক্স আর হারামির মধ্যে কিছু "ক্ষিতদা" খেলা শেখাচ্ছেন/ নয় নয় কিছু মেডেল আসছে তাই অনেক (উনি বলবেন পাকিস্তানের থেকে বেশী মেডেল!!!)। সরি বি- আপনার সুন্দর টইটাতে একতাল নেদে দেবার জন‍্য
  • অরিন | ০৪ অক্টোবর ২০২৬ ০১:০৭748521
  • @জয়, নিঃসন্দেহে অত‍্যন্ত মূল‍্যবান কথা।
     
    আপাতত ভাল খবর যে একসঙ্গে পুরুষ মহিলা উভয় দল এশিয়ান গেমস চ‍্যাম্পিয়ন হয়ে অলিম্পিকে কোয়ালিফাই করেছে। এবং নবীন পট্টনায়ক সত্যি অসাধারণ কাজ করেছেন হকির জন‍্য। সংসারপুর থেকে ওড়িশায় ভারতীয় হকির ভরকেন্দ্র, তার ওপর ভারতীয় হকি এখন আর আগের মত নেই, ভারত সত্যি বিশ্বসেরা দলগুলোর লীগে আবার ফিরে এসেছে। অলিম্পিকের জন‍্য আশা রইল আবার মেডেল পাওয়া যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন।