এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  স্মৃতিচারণ   নস্টালজিয়া

  • এস আই আর : নিউজ জাঙ্কির ডায়রি, 2025-2026

    বোদাগু
    স্মৃতিচারণ | নস্টালজিয়া | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩৫ বার পঠিত
  • সচেতনতার পরাকাষ্ঠা সহ, বোকাচোদা নাগরিক হিসেবে চোখের সামনে গণতন্ত্র হত্যা দেখতে পাওয়া একটি ঐতিহাসিক এবং বিরল অভিজ্ঞতা। গাজার সাংবাদিক ডাক্তার বা স্কুল পড়ুয়াদের মতো মাথার উপরে বম্বার ঘুরছে না, ওয়াল্টার বেঞ্জামিনের মতো পান্ডুলিপি কিছু সুটকেসে নিয়ে আক্ষরিক অর্থে হেঁটে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে হচ্ছেনা, লোরকার মতো কোনো কবি বন্ধু খুন হয়নি, জেসিপি পে লোডারে করে আমার কোনো বন্ধু কে ছুঁড়ে ফেলা হয়নি প্রতিবেশী দেশে, আমার কোনো অন্তঃসত্বা বান্ধবী বা সন্ততিকে পুশ ব্যাক করা হয়নি বীরভূমের গ্রাম থেকে। এইরকম অত্যাশ্চর্য অনুকুল পরিস্থিতিতে আমি কাগচ পড়া আর খবর খোঁজা বাড়িয়েছিলাম কিছুদিন, প্রবন্ধ লিখব বলে নোট নিয়েছিলাম, কিন্তু উপচানো সুখের তোড়ে সে আর হয়ে ওঠেনি। তবে কিছু নোট এক জায়গায় করে রাখছি। কোনো পুশব্যক হ ওয়া নাগরিকের সন্তান, কোনো বুলডোজারে বাড়ি ভাঙা পড়া বাড়ির ছেলে মেয়ে দেখবে তাদের বাপের আমলে গণতন্ত্রের হার্নিয়া নির্ধারিত হয়েছিলো, পরবর্তীতে ছেঁটে ফেলা হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোদাগু | ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৭748477
  • - রাহুল গান্ধীর ভোটচুরি সিরিজের প্রথম প্রেস কনফারেন্স টি হয় সম্ভবতঃ ৭ অগাস্টে, 2025 এ। কর্ণাটক, হরিয়ানা এবং মহারাষ্ট্র নির্বাচনের ভোটার তালিকায় গরমিল দেখানো হয়। এখানে ভোটার তালিকার machine readability নিয়ে প্রশ্ন তোলা হয়।
    - যেটা আমাকে একটু আশ্চর্য করে এটা মোটামুটি ভালো ডেটা প্রসেসিং এর এভিডেন্স ছিলো। যে স্কেলে এগ্রিগেশন করা.হয়েছিল তাতে এটা পরিষ্কার.আআজ টা আরতে সনয় লেগেছিলো কংগ্রেসের টিম টার। এর পরে newslaundry বিহারের ইলেকশনের.ডেটা নিয়ে কাছাকাছি কাজ করে বেশ তাড়াতাড়ি। আমার কাছে যেটা পরিষ্কার হয়ে individual টিম গুলি নিজেদের মধ্যে কো অপারেট করছে না।
  • বোদাগু | ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০০:২৩748478
  • - একটা সময়ে যোগেন্দ্র যাদব নানা বিশ্লেষণ করেছেন এস আই আর বিষয়ে। তবে ওঁর দুটি কথা বিহার এস আই আর পর্ব সম্পর্কিত দুটি কথা ভবিষ্যতে চর্চিত হ ওয়া উচিত। প্রথমটা হলো, উনি ই প্রথম খেয়াল করে বলেন, স্কুল সার্টিফিকেট যাঁদের নে ই তাঁদের ভোটার তালিকায় নাম ওঠা প্রায় অসম্ভব করা হচ্ছে, অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে ওয়েলফেয়ার স্টেটের যারা সম্ভাব্য বেনিফিশিয়ারি তাদের নাগরিকত্ব কে টার্গেট করে বাদ দাও। আরেকটা কথা বলেন, নিজে একটা রীল ও প্রকাশ করেন, সেটা হলো এস আই আর যে করতেে হবে এই ডিসিশন কেথায় হয়েছে কবে হয়েছে। 2003 এর.একটি অর্ডার ছাড়া কিছু নে ই।.রীতিকা চোপড়ার রিপোর্টিং.এ একটি ক্যাবিনেট সিদ্ধান্ত র কথা বলা হয়েছে, এস আই আর.শুরু করার সিদ্ধান্ত হিসেবে, মজাটা হলো কমিশন বিভিন্ন মামলায় প্রায় ই লুকিয়েছে তার চার্টারের পেছনে, বলেছে, যে ইলেকটোরাল.রোলে কার নাম থাকবে, কিভাবে সেটা রিভিশন হবে সেটা ঠিক করার সাংবিধানিক এক্তিয়ার তাদের ছাড়া কারো নে ই।
    এই ডকুমেন্টারি এভিডেন্স গুলো খুঁজে পেলে দিচ্ছি।
     
    + আমার হঠাৎ মনে হচ্ছে আমি গুরুর কোন ট ই তে কিছু নোট রেখেছিলাম। সেটা খুঁজে পেলে এই ট ই টা তাড়াতাড়ি শেষ করে দিতে পারবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন।