এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • নবাব হারতে লুটের স্বর্গরাজ্য 

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৯২ বার পঠিত
  • পলাশীর পর মোঘল ব্যবস্থায় বিদেশি বণিকের ওপর যে সমস্ত বিধি নিষেধ ছিল সব উঠে যাচ্ছে। এখন আর সিরাজের মতো ধরার লোক নেই। উলটে অনুগত নবাবের হুকুমে ইংরেজ একচেটিয়া ব্যবসার হক পেয়ে সওদাগরদের কনুই মারল। সতেরশো বাষট্টির মধ্যে গোটা বত্তিরিশ ইংরেজ সংস্থা আর তাদের সাঙ্গোপাঙ্গ দেশি বানিয়ারা চারশোর বেশি কুঠির নেট ওয়ার্ক সাজিয়ে একচেটিয়া ব্যবসার এমন প্রবল ঢেউ তুলছে যে দেশি সওদাগর, খুদে উৎপাদক –চাষির নাভিশ্বাস ওঠে। এমনকি প্রায় চোখ বুজে থাকা ব্রিটিশ ফৌজ নির্ভর মীর জাফরি প্রশাসনও তাদের সামলাতে মুশকিলে পড়ে যায়।কে আর ক্লাইভ বা অন্য কত্তাদেরদের কথাই বা কে শোনে! তাঁদেরই বা বলার হক কোথায়? সবাই যে লুটছে!সিরাজের বদলে মীর জাফর নবাব হতে ক্লাইভদের কল্যাণে একটা নেটিভ শব্দ প্রথম ইংরেজি অভিধানে ঢোকে।
    -কোন শব্দ?
    -কী হতে পারে?
    -জানি না।
    -সেকি!
    -বললাম তো জানি না।
    -লুট।
    -লুট!
    -যা যুদ্ধের পর আবশ্যকীয় এক ক্রিয়াপদ।
    -লুট করা!
    -যুদ্ধের পর যা করতেই হয়,নইলে যুদ্ধ হয় না, কিছুতেই না।
    -লুট ছাড়া যুদ্ধ করে কিছু হয় না?
    -নইলে- যুদ্ধ করে করবি কী তা বল!
    তাই অভিধানে ঢুকে ইংরেজি শব্দ হয়ে যাচ্ছে লুট। এই লুটের নাটের গুরু ক্লাইভ যিনি পলাশীর ‘বিপ্লব’ সাধন করে, সুবে বাংলাকে ঠন ঠন গোপাল করে মাত্র পঁইত্রিশ বছর বয়সে হিরে জহরতে মোড়া বউ মার্গারেট মেমসাহেবকে নিয়ে কলকাতা বন্দর থেকে সতেরোশো ষাটের ফেব্রুয়ারিতে বিলেত রওনা হয়ে জুলাইতে লন্ডন থেকে চুয়াত্তর মাইল দক্ষিণ পশ্চিমে বিলেতের পোর্টসমাউথ দ্বীপ বন্দরে পৌঁছলেন। যাবার আগে ধুরন্ধর সেপাইসালার কিন্তু নিজে অশিক্ষিত মীর জাফর ফার্সিতে কোনো ওয়াকিয়ানবীশকে দিয়ে জমকালো ফার্সিতে কুঁই কুঁই করছেন :

    '’আবার কবে দেখা হবে ....হে আমার চক্ষের মণি, প্রাণাধিক প্রিয়, নবাব সাবিত জঙ বাহাদুর, যিনি নিজের দেশে চললেন।এই বিচ্ছেদ দুঃসহ।উনি যেন এখানে শিগ্গির ফেরেন আর আমি যেন ওনার সঙ্গ ফিরে পাবার আনন্দ থেকে বঞ্চিত না হই।'' (The Anarchy William Dalrymple page 139)

    যখন মীর জাফর ক্লাইভকে এক মোঘল নবাবের মতোই আপনি মতে চলা কেউ বা কোম্পানি যেন তাঁরই একার সম্পত্তি বলে ভাবছেন, কোম্পানির অতোসতো না বোঝা এক লন্ডনের কত্তার কথা ডেলরিম্পল বলছেন যিনি অন্য এক কত্তা ব্যক্তিকে ক্ষমতাচ্যুত আর নিহত সিরাজ সম্পর্কে জিজ্ঞেস করেন,’’আচ্ছা খুন হওয়া ওই স্যার রজার দাউলাত কি ব্যারনের ব্যাটা?’’ সর্বব্যাপী বিভ্রান্তি।
    পলাশীর যুদ্ধ জিতে সতেরশো ষাটে মীর জাফরের হাত মুচড়ে আর একচেটিয়া সব ব্যবসার নাফা বাবদ কত লুটের টাকা আর মাল নিয়ে যাচ্ছেন ক্লাইভ তার হিসেব আছে পার্লামেন্টারিয়ান এডমান্ড বার্ক সাহেব অ্যানুয়াল রেজিস্টার কাগজে, তিনি লিখলেন বারো লাখ পাউন্ড যা বর্তমান মূল্যে এক হাজার ছশো কোটি সাতাশ লাখ টাকার বেশি ( ১৪.০৯.২০২৬ এর হিসেবে ভারতীয় টাকায় ) এ ছাড়াও জেনারেলের বউয়ের গয়নার হিসেবও আছে, এসবে কিছু কিন্তু আছে।ডেলরিম্পল,সম্ভবত রেজিস্ট্রি রেকর্ড ঘেঁটে দেশে ফিরে ক্লাইভের কেনা সম্পত্তি, তাঁর বউয়ের গয়নার হিসেব, এমনকি ইয়েল ইউনিভার্সিটির বাইনেকি লাইব্রেরীর নথিতে রক্ষিত সাপ্তাহিক সলসবেরি জার্নালের হিসেবে পারিবারিক পোষা আদরের বেঁজির(Ferret) গলার হিরের নেকলেসের যা হিসেব দিচ্ছেন তার বর্তমান( ১৪.০৯.২০২৬ এর হিসেবে ) অর্থমূল্য :
    ক্রীত,মালিকানাধীন সম্পত্তি ও অন্যান্যর হিসেব
    ১)১৭৬০এ ক্লাইভ শ্রপ শায়ারে এস্টেট কেনা ও লন্ডনের মে ফেয়ারের অভিজাত অঞ্চল বার্কলি স্কোয়ারে শহুরে প্রাসাদ লিজ নেন।
    সে সময়ের অর্থমূল্য
    বর্তমান অর্থমূল্য ভারতীয় টাকায়
    জানা নেই
    -------
    ২ )১৭৬১ এ ক্লাইভ ডাচেস অফ নিউক্যাসেলের থেকে ক্লেয়ার মন্ট এস্টেট কেনেন।
    সে সময়ের অর্থমূল্য
    .২৫০০০ পাউন্ড
    বর্তমান অর্থমূল্য ভারতীয় টাকায়
    তেত্রিশ কোটি একনব্বই লাখের বেশি।
    ৩ )একই সঙ্গে সাপ্তাহিক প্রমোদ আবাস তৈরির জন্য ঈশরের সংলগ্ন এলাকায় জমি কিনে সেটা ডেভেলপ করে এস্টেট বানানো হচ্ছে।
    সে সময়ের অর্থমূল্য
    ৪৩,০০০ পাউন্ড
    বর্তমান অর্থমূল্য ভারতীয় টাকায়
    আটান্ন কোটি বত্রিশ লাখের বেশি।
    4)ক্লাইভের বউ লুটপাটের গয়নার যে ভাগ পেয়েছিলেন
    সে সময়ের অর্থমূল্য
    ২০০,০০০ পাউন্ড
    বর্তমান অর্থমূল্য ভারতীয় টাকায়
    দু শো একাত্তর কোটি ঊনত্রিশ লাখের বেশি।
    ৫ )ক্লাইভের বেঁজির(Ferret) গলার হিরের নেকলেসের দাম।
    সে সময়ের অর্থমূল্য
    ২৫০০ পাউন্ড
    বর্তমান অর্থমূল্য ভারতীয় টাকায়
    তিন কোটি আটত্রিশ লাখের বেশি।
    ৬ )ক্লাইভ আয়ারল্যান্ডে কাউন্টি ক্লেয়ারে প্রচুর জমি কেনেন।
    সে সময়ের অর্থমূল্য
    জানা নেই
    ক্লাইভ জায়গাটার নাম ব্যালিকিলটি থেকে বদলে পলাশী দিলেন। সেই জমিদারী দেখিয়ে উনি সতেরোশো বাষট্টিতে ব্যারন হচ্ছেন -ব্যারন রবার্ট ক্লাইভ অফ প্লাসি,কাউন্টি ক্লেয়ার। সেই এস্টেট ওনার পরিবার আঠেরোশো বিয়াল্লিশে বিক্রি করে দিলে লুটের ঘৃণ্য চিহ্ন এই নকল পলাশী নামটা আবার ব্যালিকিলটিতেই ফিরে আপদ চুকেছে আরকি!


    সূত্র The Anarchy William Dalrymple
    উপল মুখোপাধ্যায়ের বেগম রানী কম্যান্ডার ডকুফিকশনের অংশ
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন