আজকাল কচি - কাঁচারা ২ - ২১/২ বছরে ইস্কুল যায় . Playschool. যেখানে খেলার ছলে শুরু হয় পড়া - লেখার যাত্রা . এইসময়ে যেই বিষয় অথবা যেই ভাষা শেখার শুভসূচনা হয় তার প্রতি আগ্রহ তৈরী হওয়া ভীষণভাবে কাম্য . নাহলে সুদূর ভবিষ্যতে সেই বিষয়ের অথবা সেই ভাষার মাইলফলক ছুঁতে পারা প্রায় দুঃসাধ্য হয়ে দাঁড়ায় . কিন্ডারগার্টেনে যখন ইংরেজি পড়ানো শুরু হয় উদ্দেশ্য থাকে ভাষাটিকে ব্যাকরণসম্মত ভাবে লিখতে, বলতে এবং পড়তে শেখানো .
প্রথমে আসি পড়ার কথায় :
ইংরাজি বর্ণমালার সঙ্গে পরিচয় ঘটছে . এই বর্ণ টিকে 'A' বলে, এই বর্ণ টিকে 'B' বলে, ওই বর্ণ টিকে 'C' বলে .. বেশ বোঝা গেলো . কিন্তু শব্দে প্রয়োগের ক্ষেত্রে এই বর্ণগুলির ধ্বনি বা phonic sound যথাযথভাবে শেখানো হয় কি ? A এর phonic sound বা ধ্বনি কিন্তু শব্দবিশেষে ' অ্যা ' হয় আবার 'আ' হয় . তাহলে A এর ধ্বনি দুইরকম - 'আ' এবং ' অ্যা'। একইরকম ভাবে C বর্ণের ধ্বনি শব্দবিশেষে - 'চ ', 'ক ', ' স ' . এই ধারণা গুলি যদি প্রথম থেকেই স্পষ্ঠ করে দেওয়া হয় তাহলে ইংরাজি বানান এই কচি - কাঁচাগুলোর কাছে এতো দুরূহ মনে হয় না। ....শব্দের ধ্বনি শুনেই তারা সঠিক বানানের কাছাকাছি ধারণা করতে পারবে . আরো দুই - একটি উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন E বর্ণের ধ্বনি শব্দবিশেষে 'ই ' এবং ' এ ', আবার I বর্ণের ধ্বনি শব্দবিশেষে 'আই ' এবং ' ই ' . শব্দ পড়ানোর ক্ষেত্রে প্রথমেই তিন বর্নের bat, cat, hat, mat নিয়ে হুলুস্হুলু না করে শেখানো যেতে পারে দুই বর্ণের ছোটো ছোটো অর্থবহ শব্দ . ইংরেজিতে যাকে বলে 'sight words' . তার সঙ্গে তার মানে গুলি জানিয়ে দিতে পারলে তো খুবই ভালো . যেমন : at, an, in, it, if, is ইত্যাদি . Sight words আয়ত্তে এসে গেলে এর সামনে বর্ণ বসিয়ে সম্পূর্ণ শব্দ টি ( অবশ্যই ধ্বনি সহ )পড়ানো যেতে পারে . বাক্য পড়ানোর ক্ষেত্রে একই ধ্বনির শব্দগুলি কে সাজিয়ে ( rhyming words) ছোটো ছোটো বাক্য তৈরী করে পড়ানো যেতে পারে .
যেমন : Cat has hat. Dog has log . Pig eats fig . তার পাশে পাশে যদি রমিত চট্টোপাধ্যায়ের হাতে আঁকা মিষ্টি মিষ্টি কিছু ছবি থাকে তাহলে তো ইংরাজি শেখা আক্ষরিক অর্থেই মজাদার হয়ে উঠবে !
এবার আসি লেখার কথায় : Booklet format এ ইংরাজি লিপি লিখতে শেখার উপর কেনো যে এতো চাপ সৃষ্টি করা হয়, , বিষয়টি বোধগম্য হতে চায় না একেবারেই . প্রথম শ্রেণী থেকে আবার cursive এ না লিখতে পারলে নম্বর কেটে নেওয়া হয় পরীক্ষায় . এ কেমন তুঘলকি কারবার ?। ....প্রথম থেকেই ধৈর্য্য ধরে যত্ন নিয়ে শিখিয়ে দেওয়া হোক না cursive letters. ভবিষ্যতে cursive এই লিখি যখন। ....প্রথম থেকে শুরু করলে হাতের লেখাও সুন্দর হয়ে উঠতে পারে সহজে। ....হাতের লেখা নিয়ে দুশ্চিন্তা করতে হয় না .
ভালো লিখতে হলে তার আগে ভালোভাবে পড়লে ভালো হয় . বর্ণ, শব্দ বাক্য যাই লেখা শেখানো হোক না কেনো ওদের প্রথমে অনেকবার করে পড়িয়ে দিলে ভালো হয় .
ইংরাজি বলতে পারার বিষয়ে : নিয়ম করে অন্তত একটা period ওদের সঙ্গে কথোপকথনের জন্যে বরাদ্দ করা ....what is your mother's name ? ( সে তো পেটে থাকতেই জেনে যায় ), May I drink water ? May I go to toilet ? নয়। ...বরং ওদের সঙ্গে গল্প করা, ওদের কথা, ভালো লাগা, খারাপ লাগা, ওদের ভাবনা, কল্পনা সবটা জানতে চাওয়া। .....দেখবেন ওরা কতো উৎসাহ নিয়ে ইংরাজি তে বাক্য বানিয়ে বলার চেষ্টা করছে ! এছাড়া নিয়ম করে story- telling class এর আয়োজন করা, story - reading sessions করানো ওদের জন্যে খুব ভালোবাসার হয়ে ওঠে !
কচি - কাঁচাদের মনে ভাষার প্ৰতি আগ্রহ গেঁথে দেওয়াই challenge. সেই কাজ যথাযথ সম্পন্ন করতে পারলেই সকল অভিভাবক - অভিভাবিকার দুশ্চিন্তার অবসান ঘটবে আসা করা যায় .