এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • আমায় হাঁটতে দিন

    Supriya Choudhury লেখকের গ্রাহক হোন
    ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ৩০ বার পঠিত
  • আমায় হাঁটতে দিন
    --------------------
    সুপ্রিয়া চৌধুরী
    ---------------

    নিশ্চয়ই ভাবছেন, পায়ের কোনো সমস্যা নিয়ে লিখছি, তা কিন্তু নয়। তবে, একেবারে নয় বললেও ভুল হবে। মানে যা বলতে চাইছি— পায়ে কোনো সমস্যাই ছিল না, এবারে কিন্তু হয়েছে।
    “ফিফথ্ -মেটাটারসাল" ফ্র্যাকচার। আর এটাই বোধহয় লেখার অনুপ্রেরণা।

    জটিল হয়ে পড়ছে লেখাটা। কী করা যাবে! সমস্যাটাই তো জটিল। ভাষাটাও জটিল। আমি আবার কোনো ভাষাতেই তেমন পারদর্শী নই। লিখতে চাই কিছু, হয়ে যায় অন্য। যাক, সমস্যাতেই আসছি।

    একটাই অনুরোধ— শুধু একটু সুস্থভাবে হাঁটতে চাই, কিন্তু কোথায়? রাস্তা, ফুটপাত কিছুই তো নেই! কবে শেষ ফুটপাতে সুস্থভাবে হেঁটেছিলাম মনেই নেই। আমার স্মৃতিশক্তি খুব ভালো, তা মোটেই দাবি করছি না! দুঃখ এইটাই— ছোটবেলায় শেখা "হাঁটি-হাঁটি-পা-পা" এর মতো ট্যালেন্ট হারিয়ে যাবে?

    তবে আমি নিশ্চিত, এ শুধু আমার অনুরোধ কিংবা অনুযোগ নয়। এ আমার মতো সহস্র পথচারীর মনের করুণ আকুতি!

    সারাজীবন শুনে এসেছি ফুটপাত শুধুই পথচারীদের হাঁটার জন্য ব্যবহৃত হওয়ার কথা। এখন উপলব্ধি করছি, হাঁটাচলা ছাড়া আর যত কিছু করা সম্ভব সবই ফুটপাতে হয়। চায়ের দোকান— শুধু চায়ের দোকান কেন, অনেক দোকানের এক্সটেনশনও ফুটপাত অবধি চলেই আসে!

    আবর্জনা ফেলার জায়গা তো এর চেয়ে ভালো আর কিছু আশাই করা যায় না! একেবারে "প্রোটেক্টেড এরিয়া"। যে যার মতো করে নোংরা ফেলছে, সবাই ফেলছে— তখন চলুক।

    আসল ব্যাপার তো বলাই হয়নি। কাজের ব্যস্ততার ফাঁকে ফাঁকে বিশেষত সমাজের ভদ্রলোকেদের হালকা হওয়ার জন্য ফুটপাত তো একেবারেই আদর্শ স্থান। মনে করুন, ফুটপাতে যখন কোনো বিশিষ্টজন হালকা হতে ব্যস্ত, আপনি তাড়াতাড়ি লজ্জা-ঘেন্নায় ফুটপাত ছেড়ে রাস্তায় নামতে গেলেন, একটু অসাবধানতাবশত পা ফেলেছেন, ব্যাস—!

    তাই বলছি আগেই "অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট" এ এ.এম.সি. (অ্যানুয়াল মেনটেনেন্স কন্ট্রাক্ট) করে রাখুন। আর তা না হলে নিদেনপক্ষে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখুন।

    ভোটের আগে দিব্যি খুশি হয়েছিলাম, অনেক রাস্তারই "গোদ-ভরাই" অনুষ্ঠানের আয়োজনে। এ খুশি যে এত ক্ষণস্থায়ী, সে তো বোঝা যায়নি। নিউট্রিশনের অভাবে রাস্তা ভেঙে চৌচির। ছোট্ট ছোট্ট বাচ্চা পাথরের নুড়িরা "দশমাস দশদিনের" অপেক্ষা না করেই কিলবিল করে বেরিয়ে ভেংচি কাটছে! কাটবেই! অন্যায় করা হয়েছে ওদের সাথে। তাই তো পা পড়লেই— অর্থোপেডিক্স!

    অন্যায় কেউ সহ্য করে না করবেও না, তাই আমার এই আকুতি! রাস্তা, ফুটপাত সবাই ম্যালনিউট্রিশনে ভুগছে! ফুটপাতের প্রতি অত্যন্ত অন্যায় করা হচ্ছে! কেউ মাফ করবে না আমাদের। আমরাই পারি, যদি একটু সদিচ্ছা থাকে। এ অন্যায় দমন করলে আমরাও শাপমুক্ত হয়ে সুস্থভাবে আবার একটু হাঁটতে পারি।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন