এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বিশাখা লজ  -  ২ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ৭৭ বার পঠিত
  • ( ২ )

    রাস্তায় দু একটা আলো জ্বললেও ঘোর অন্ধকারে ছেয়ে আছে আশপাশ। আর্সি গেটটা খুলে ফেলে রাস্তায় নেমে এল। দুজনে মিলে দিশাহারা হয়ে ছুটতে শুরু করল। ছুটতে ছুটতে হোঁচট খেয়ে পড়ে গেল রাস্তায়। অনেক কষ্টে উঠে দাঁড়াল আবার।দাঁড়িয়ে সামনে তাকিয়ে দেখল পাশাপাশি দুটো ছাইরঙা বিশাল পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে একজোড়া দাঁতাল। হাতি দুটো আর্সিয়ানা আর সৌমিনিকে শুঁড় দিয়ে পাকড়ে ধরে তাদের পিঠে বসিয়ে নিল। দুলকি চালে হাঁটতে শুরু করল অন্ধকার রাস্তায়।
    ওদের নামিয়ে দিল ‘দিনান্ত’-র সামনে। মাটিতে পা রাখবার পর দৌড়ে একটু দূরে পালিয়ে গিয়ে ঘুরে দেখল ঠিক সেই অটোরিক্শাটার মতো পলকে গায়েব হয়ে গেছে হাতি জোড়া।
    সতীন্দর তিওয়ারিজিকে দেখা গেল টর্চ জ্বলিয়ে মোরামের ওপর দিয়ে হেঁটে গেটের দিকে এগিয়ে আসছেন। তার গলা শোনা গেল— ‘ আপনাদের বললাম না জলদি ফিরে আসতে।খুব রিস্ক নিয়েছেন কিন্তু। হাতি দুটো তো এখনও ধরা পড়েনি ..... ‘।

    পরদিন সকাল নটা নাগাদ তিওয়ারিজির সঙ্গে দেখা হল সামনের বাগানে। আর্সিয়ানা জিজ্ঞাসা করল, ‘ আচ্ছা তিওয়ারিজি ..... বিশাখা লজ-এর ব্যাপারে আপনি কিছু জানেন ?’
    তিওয়ারিজি অবাক হয়ে আর্সিয়ানার মুখের দিকে তাকালেন— ‘ কেন বলুন তো ! বিশাখা লজের কথা আপনি কার কাছে শুনলেন। ও লজ তো এখন আর নেই। জায়গাটা এখন জঙ্গল আর সাপখোপের বাসা। ওই হোটেলের মালিক রূপায়ণ আচার্য মার্ডারড্ হয়েছিল তার ওয়াইফের হাতে অনেক বছর আগে। কেসটা অবশ্য এখনও আন্ডার ট্রায়াল আছে। লোকটা বহুৎ কামিনা ছিল। আওরৎ দেখলেই ব্যস্ ....। আখুন, লোকের মুখে শুনেছি, অনেকে নাকি ওকে ফিলহাল মহেশ্বরী কালীমন্দিরের আশপাশে দেখেছে।কি আজিব ব্যাপার বলেন তো .... ‘।

    আর্সিয়ানা ভাবল বেশ মজার ব্যাপার তো, ট্যুরে গেলেই ভূতেরা পিছু নিচ্ছে তার .... না: এর একটা বিহিত করতেই হবে।
    সৌমিনি বলল, ‘ হ্যাঁরে.... হাতি দুটো কি রিয়েল ছিল, নাকি স্পুকি ?
    — ‘ অবশ্যই স্পুকি .... ভূত ভূত ... তবে ভাল ভূত। আর রূপায়ণ হল পাজি ভূত। বুঝলে সোনা ....’।
    আর্সিয়ানা কিন্তু রূপায়ণের ভিজিটিং কার্ডটা ফেলে দেয়নি। ওটা কলকাতায় গিয়ে প্যারানর্মাল অ্যাসোসিয়েশানের হাতে তুলে দেবে ছানবিন করার জন্য— এই রকম ভেবে রেখেছে।
    **************************************************

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন