এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • পারেন আপনিই পারেন 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২২ আগস্ট ২০২৬ | ৪৫ বার পঠিত
  • ইমার্জেন্সির বারান্দায় ভূমিগত অচেতন
    ব্রেন টিউমার রুগী, সীমানার ওপারে এক পা বাড়িয়ে।
    অসহায় বাবা মা মোটে চোদ্দ বছরের ছেলের,
    লাট খাচ্ছে কাটা ঘুড়ির মতো হাসপাতালের বিপুল বিল্ডিং-এ,
    এ দপ্তর থেকে সে সে দপ্তর
    প্রকান্ড উদ্বেগে।
    থইথই করছে অগুন্তি ছোঁড়াখোড়া ধুলো ঢাকা গ্রামের প্রজারা,
    ডুবন্ত জাহাজের ডেকে কোমরের কষিতে প্রাণখানা বেঁধে রেখে ভূতে পাওয়া চোখে দেখছে জনসমুদ্র সুনামির অজগর ঢেউ।
    নির্নিমেষে চেয়ে আছে যেন রেসকিউ পার্টির আশায় .... দুর্যোগে ধ্বস্ত।
    ছেলেটার যদি গতি কিছু হয় — নিষ্প্রভ ধূসর যা হোক একখানা বেড .....
    নিরুপায় ডাক্তার, অভ্যস্ত নির্বিকারত্ব বর্ষাতি মোড়া .... অম্লান ওয়ার্ড বয় বিড়ি ফুঁকে আসে একটু, তরতাজা বাগানের ওদিকে গিয়ে।
    বিকেল চারটে নাগাদ টিউমার ফেটে মারা গেল বারান্দার এককোণে নদীয়ার সুশান্ত বারুই।

    হেলেদুলে গজেন্দ্রগমনে প্রস্থান করছে সুপারিটেন্ডেটের দুধসাদা এস ইউ ভি কোন জরুরী মিটিং-এর টানে স্বাস্থ্য দপ্তরে।
    কটা ছটফটে চড়ুই ঘুরে ফিরে কুটো মুখে উড়ে আসছে বারবার,
    সামনের থামটার ফাঁকে, সংসার গুছিয়ে রাখার মায়াময় গরজে।

    সুশান্তর বাবা মা রাতভর লাইনে এখন ছেলের লাশখানা পাবার আশায় মর্গের বাইরে।
    জোয়ারের জল গেছে নেমে বুকের চাতাল ছেড়ে বেশ কিছু আগে।

    ********** ********** ********** *********

    ও দাদাভাই ... কখন থেকে ডাকছি
    ডেকে ডেকে গলা শুকিয়ে কাঠ,
    শুনছেন না কিছুতেই .....
    ম্যাডাম .... ও ম্যাডাম !
    তাকান একটু এদিকে.....
    দেখুন না কেমন পড়ে আছি এখানে....
    এই পচা গলা জঞ্জালের ধারে ধারাল কঠোর
    কুঠারে কাটা নিরুপায় ডালের মতো।
    আপনাদের দামী কাজের থেকে চোখটা একটু তুলে দয়া করে দেখুন না থেঁতলান শরীর নিয়ে
    শুয়ে থাকা আমার দিকে।
    স্যার .... ম্যাডামরা ফেরান চোখ, শুধু এক পলক।
    আপনার শৈল্পিক ঝোলা থেকে
    বার করুন না মনোরম খনিজ জলের বোতল
    দুটো ফোঁটা ... শুধু দু বিন্দু দান করুন আমাকে
    গোধূলিবেলায় দু বিন্দু আরাম ভিক্ষা করছি শুধু।
    পারেন আপনি পারেন .....

    স্যার.... ম্যাডাম, আঁচড় কাটব না আপনাদের উজ্জ্বল সময়ে।
    সূচী মেনে নিভে আসছে আলো, বুজে আসছে ঘ্রাণ
    শরীর যাচ্ছে মাটিতে সুনিশ্চিত মিশে ......
    পাচ্ছি এখনও আপনার সুগন্ধী রুমালের গন্ধ বাসন্তী হাওয়ায়।
    আমাকে এখনও ফেরাতে পারে
    আপনার দুটি সমর্থ হাত
    বুকের গহন থেকে ছলকে আসা এক পাত্র শীতল খনিজ বারি।
    এখনও খানিক সময় আছে হাতে,
    এখনও হয়ত উঠে বসতে পারি
    হতে পারি আবার এক সপ্রাণ প্রাণী
    পাই যদি একবার
    আমার মৃত্যুমাখা মনির ওপর ঝুঁকে থাকা আপনার সবেদন দু নয়ন।

    বাতাস বড় ভারি, কেমন পাঁশুটে আকাশ, মেঘ শুষে নেওয়া
    ব্লটিং পেপার..... ছুঁচলো রোদে চাটা শুকনো হলুদ ঘাস,
    ওপচানো পূতিগন্ধ উগরে দেওয়া গার্বেজ ভ্যাট,
    পড়ে আছি .... পড়ে আছি অষ্টাবক্র ..... ছারখার এক নির্বাসিত নৌকো।
    দাদারা .... দিদিরা দিন না একটু নিপুন হাতের হেলাফেলা ঠেলায়
    ভাসিয়ে আমায়
    এক গভীর কলস্বনা স্বস্তির নদীজলে।
    দাদারা.... দিদিরা শুনছেন কি....
    শুনছেন ?
    পারেন .... আপনি পারেন,
    আপনিই পারেন।

    *******★* *******★****** *********★★******

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন