এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ফৈজির মোঘল নল দময়ন্তী 

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ১৩ আগস্ট ২০২৬ | ২৭০ বার পঠিত
  • সময়টা ষোড়শ শতকের শেষে,একদিন রাতে বাদশাহ জালাল উদ্দিন আকবর তাঁর দরবারের মালিক উস শুরা -সভা কবি আবু আল ফৈজ বা ফৈজিকে ডেকে পাঠালেন।নোকর যখন বাদশাহের জরুরি এত্তেলার খবর দিচ্ছে,কবি তখন চিন্তামগ্ন। কবিতা আর প্রশাসনিক দায়িত্ব-রাজনীতিতে নানা ভাগ হয়ে আছে তাঁর আত্মা,দুলছে, একবার এদিকে কবিতার দিকে যায় তো রাষ্ট্রীয় কলরবে অন্যদিকে ছোটে। মালিকের ডাক পেয়ে ঘোর কেটে যায় তাঁর, ভাবেন হয়ত জরুরি কোনো সলাহ করতে হুজুর ডেকে পাঠালেন।কী হলো?কী,কী হতে পারে? সালতানাতের কোনো গভীর সংকট সৃষ্টি হলো ? বা শাহেনশাহ হয়ে পড়লেন গুরুতর অসুস্থ?বাইরে থেকে বোঝা না গেলেও অনিবার্য মৃত্যু, হঠাৎ মৃত্যুই যে রোগের একমাত্র পরিণতি?রাজা -বাদশাহ নির্ভর বিশেষ করে আকবরের মতো ঘ্যাম প্রবল প্রতাপশালী বাদশাহ নির্ভর প্রজা আর তার আটপৌরে জগতে সত্যি সত্যি যদি প্রভুর মৃত্যুর খবর পৌঁছয় তখন যে কী হয় তা জৈন বানারসীদাস তাঁর ব্রজভাষায় লেখা অর্ধকথানক বইতে লিখে গেছেন।ষোলোশো পাঁচে জৌনপুর নিবাসী বানারসীদাস যখন শুনলেন যে বাদশাহ জালাল মারা গেছেন তখন তিনি কাঁপতে কাঁপতে পড়ে যান। এমনই ক্ষমতার দাপট যে প্রজাও তাতে আচ্ছন্ন, তার জগৎ ঘুরছে বাদশাহকে ঘিরে। কবি ফৈজিও বাদশাহের ওপর তেমনই নির্ভরশীল তাই তার মনেও কুডাক দিয়েছিল।কিন্তু সে সব কিছুই হয় নি সেদিন।বাদশাহ আকবর ফৈজিকে ডেকেছিলেন সম্পূর্ণ অন্য কারণে।
    -আসুন মালিক উস শুরা ফৈজি।
    -জি হুজুর।
    -আপনি চমনের বুলবুল।
    -সালাম জাঁহাপনা।
    -হ্যাঁ, দিল খুশি করার সব তরিকা আপনার পোষা কবুতর।
    -জি হুকুম।
    -কিন্তু এ হিন্দুস্থানে যে ইশক,যে মহব্বত হয় তা কি জনাবের কলমে আসে?
    দার হিন্দ জা ইশক সার গুজাস্তি আস্ত ?
    -জানিনা হুজুর।
    -ঠিক,
    কইতে হবে পুরান কথা নতুন স্বরে
    নল রাজার ওই আশিক কথা হুর দমন তরে।
    নৌ সাজ ফসানা - কুহান রা
    ইশক - নল - -খুব - দমন রা
    বাদশাহের সে রাতের কথায় ফৈজির ঘোর লেগে গেলো তিনি নল দময়ন্তীর পুরান কথাকে ফার্সির অপূর্ব লিখনে সাজিয়ে তুললেন দীর্ঘ মসনবী নল -দমন এ।
    সূত্র Writing the Mughal World
    Studies on Culture and Politics
    Muzaffar Alam
    Sanjay Subrahmanyam
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অজয় সেনাপতি। | ১৫ আগস্ট ২০২৬ ১১:৪৭742256
  • সকালে আচমকা ঘুম ভাঙলে যদি কেউ এগিয়ে দেয় ধোঁয়া ওঠা এক কাপ চা, তাতে প্রথম চুমুকের যে তৃপ্তি লেখাটি পড়ে তাই পেলাম।
    লেখকের জন্য রইল স্বাধীনতা দিবসের সংগ্ৰামী অভিনন্দন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন