এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • লজ্জা!

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ০২ আগস্ট ২০২৬ | ২৪৭ বার পঠিত
  • তসলিমার কলকাতার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ শাসকদলের অনেকের উপস্থিতি নিয়ে হৈচৈ-করার কী যে মানে কে জানে। বাংলাদেশ থেকে নির্বাসিত এক সুইডিশ নাগরিক আর যে কোন মূল্যে ভাষার টানে, সংস্কৃতির টানে ভারতের ভিসা টিঁকিয়ে রাখতে আকূল এক লিখিয়ের কাছে যা প্রত্যাশা করা যায় তার সবই তসলিমা পূরণ করেছেন তাঁর বক্তব্যে। ভারতে হিন্দু জাতীয়তাবাদ, এখানে মুসলমান সহ সংখ্যালঘুদের অসহনীয় বিড়ম্বনা এসব নিয়ে তাঁকে প্রশ্নে বিব্রত করার চেষ্টা অশোভন। তেমনি অশোভন তাঁর আমন্ত্রণে মঞ্চে কবি জয় গোস্বামীকে উঠতে না দেওয়া। এতে জয় শুধু নন, তসলিমাও যে অপমানিত হয়েছেন এ তাঁর নিজেরই কথা। লজ্জার ব্যাপার লেখকের অপমানে বেশির ভাগ বাঙালি সহমত ! তার মানে কলকাতা থেকে তাঁকে খেদিয়ে দেবার সময়ের থেকে পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি তো হয়ইনি, অবনতি হয়েছে বলেই মনে হয়। এই অবনতির নৈতিকতায় আমরা আহ্লাদে আটখানা! লজ্জা হওয়ার বাজে অভ্যাস মোটা চামড়ার তলায় কবেই তলিয়ে গেছে আমাদের।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৩ আগস্ট ২০২৬ ০৩:২৫742086
  • এই "আমাদের" টা কারা ? গৌরবে বহুবচন হয়ে যাবতীয় পঃব; বাসী ? নাকি এই যারা, যাবতীয়, ভাজপাকুল - সাংবাদিককুল - সেলিব্রিটিকুল সবাই মিলে, তাজ বেঙ্গলে খেতে গেছে, তসলিমা ফেরার আনন্দে এবং তসলিমাসুদ্ধ। তারা কি লজ্জা পাচ্ছেন ? উপলবাবুদের মত লেখকরা বুঝছেনইনা যে এই খেলায় ওনারা ব্রাত্য, অথচ লজ্জার ভার ওনারা নৈতিকতা না কী কী দ্বারা চালিত হয়ে নিজেদের ওপরে চাপাচ্ছেন। এই ক'দিন আগে লিখলেন কী আনন্দ, এবার দুই বাংলা মিলে কত কী ভাল হবে, এখন লিখছেন কী লজ্জা, কী লজ্জা; বিজেপি তো এইভাবে নাচিয়েই যাবে, এটা তো বুঝুন।
  • হেঁয়ালি | ০৩ আগস্ট ২০২৬ ০৫:৩০742087
  • এই ঘটনাটা ঘটানোর জন্য জেনে বুঝেই জয়কে ডাকা হয়েছিল
  • upal mukhopadhyay | ০৩ আগস্ট ২০২৬ ০৮:৫৮742090
  • @ক
    এলেন সর্বজ্ঞ চিরকেলে পর্যবেক্ষক মহাশয়া বা মহাশয় (ইঙ্গিতে বলায় বোঝার উপায় নেই )!!
  • | ০৩ আগস্ট ২০২৬ ১০:০৪742091
  • মহায়, কমেন্ট অফ করে লিখুন।
  • upal mukhopadhyay | ০৩ আগস্ট ২০২৬ ১০:১৫742093
  • @ক আপনাকে থামাতে ?কী আপদ।
  • | ০৩ আগস্ট ২০২৬ ১০:৫৫742094
  • খুবই বিপদ সবজান্তা লেখকরা পর্যবেক্ষণ নিতে পারছেন না, মার্ক করে দিচ্ছে। সঙ্গের মন্তব্যগুলোও লিখে দিলে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন