এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • পলাশী দিবস ২০২৬

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ২২ জুন ২০২৬ | ২৯৩ বার পঠিত
  • ১৭৫৭ র ২৩শে জুন পলাশীর যুদ্ধ হয়। সমকালে দু দুটো গিরিয়ার ( প্রথমটায় ১৭৪০ এ মুর্শিদকুলির নাতি নবাব সরফরাজ খানকে পটকে দেন আলিবর্দি আর দ্বিতীয়টায় ১৭৬৩ সালে মির কাশেমকে নির্ধারক ভাবে হারায় কোম্পানির বেঙ্গল আর্মি ) যুদ্ধের তুলনায় পলাশী নেহাৎই ছোটখাট মারামারি গোছের ছিল যাতে যুদ্ধ কৌশলের থেকে ষড়যন্ত্র আর নগদ লাভের লালসাই বড়। ষড়যন্ত্রের বলি হয়েছিলেন নবাব সিরাজ। যে ষড়যন্ত্রে ক্ষমতাশালীদের সব্বাই মিরজাফরের মতো মোঘল অভিজাত, খোজা ওয়াজেদের মতো ধনী সওদাগর,মুর্শিদকুলির আমলে ফুলেফেঁপে ওঠা হিন্দু জমিদাররা, রাষ্ট্রীয় ব্যাঙ্কার জগত শেঠরা আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সব্বাই সিরাজের বিরুদ্ধে উঠে পড়ে লাগে। সিরাজ না হয় হঠে গেলেন কিন্তু দেখা গেল লাভ হচ্ছে কর্পোরেট মাফিয়া কোম্পানি বাহাদুরের। আসলে সিরাজ আর কোম্পানি নিজেদের বিপরীত স্বার্থ বুঝেছিল। সিরাজ যেমন ছিলেন মোঘল ব্যবস্থা আর সওদাগরী অর্থনীতির রক্ষক তেমনি কোম্পানি ছিল কর্পোরেট মাফিয়াতন্ত্রের প্রতীক। মাঝে থাকা অন্যরা সে মোঘল অভিজাত বা হিন্দু জমিদার বা ব্যাঙ্কার সব্বাই নিজেদের ভালো না বুঝে সিরাজের সঙ্গে চুলোচুলি করে খাল কেটে কুমির ডেকে নিজেরাও ধ্বংস হয়। এর ফল সুবে বাংলার গরীব চাষী ছোট উৎপাদক, সব ধরণের ব্যবসাদার সব্বাই ভুগে১৭৭০ এর মন্বন্তরে লাখেলাখে মরে। ঠিক ওইজন্যই সিরাজকে লোকে মনে রাখে, তিনি নবাব হিসেবে বা সচ্চরিত্র লোক হিসেবে কতটা ভালো বা মন্দ ছিলেন তার জন্য নয়। শুধুমাত্র তিনি প্রাণঘাতী ঔপনিবেশিক কর্পোরেটতন্ত্রকেই তাঁর আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু করেছিলেন বলে। ওইজন্য ভারতের অনেক বড় বড় ভয়ানক সব যুদ্ধ,যেখানে যুদ্ধ কৌশলের দারুণ সব প্রয়োগ হয়েছে তার তালিকায় পলাশী না পড়লেও পরাজিত মোঘল সাম্রাজ্যিক দেশপ্রেমিক সিরাজকে লোকে মনে রেখেছে কারণ পলাশীর ফলাফলের আগে আর পরে দেশের চেহারা আমূল বদলে যায়। ২০২৪র লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে কৃষ্ণনগরের হিন্দু মোঘল জমিদার সিরাজের বিরুদ্ধে থাকা রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির এক মহিলাকে মেলেচ্ছ সিরাজের অত্যাচারে অতিষ্ঠ সনাতনীদের প্রতিনিধি হিসেবে ভোটে দাঁড় করায়। কিন্তু এসবে বেশির ভাগ লোক সায় দেয়নি। মাননীয়া পরাজিত হন। ২০২৬ এ বিজেপির সনাতনী পক্ষ কিন্তু ড্যাঙ ড্যাঙ করে জিতেছে। এই অবস্থায় কাল ২৩শে জুন, পলাশীর যুদ্ধের দিন, পলাশী দিবস পালিত হচ্ছে। আমরা আবার সিরাজের শাহাদাতকে স্মরণ করতে চলেছি। ইতিহাস মরা জিনিস নয়। অতীতের পলাশীর বার্তা এখনকার সময়ের আলোকে দেখতে এ বছরের পলাশী দিবস।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | ২২ জুন ২০২৬ ১৫:৩৪741340
  • ছাগু আর চাড্ডি
    বদমাশের হাড্ডি।
  • Upal Mukhopadhyay | ২২ জুন ২০২৬ ১৫:৫৫741341
  • দুসটু
  • MP | ২২ জুন ২০২৬ ১৯:২৯741342
  • অনেক ধন্যবাদ অনেক অজানা তথ্য জানাবার জন্যে উপলবাবু l আচ্ছা জগৎশেঠদের কি হয়েছিলো পলাশীর যুদ্ধের পরে ?
  • Upal mukhopadhyay | ২২ জুন ২০২৬ ২১:০৩741343
  • জলে ডুবিয়ে মেরে দেয়। মোঘল ব্যাংকিং ব্যবস্থা তছনছ করে দেয়। সব ব্যবসা ইংরেজদের একচেটে হওয়ায় নিঃস্ব প্রভূত ধনী ​​​​​​​সওদাগর ​​​​​​​খোজা ওয়াজেদকে ​​​​​​​কয়েদ ​​​​​​​করা হয় ​​​​​​​।বন্দী ​​​​​​​অবস্থায় ​​​​​​​তিনি ​​​​​​​আত্মহত্যা ​​​​​​​করেন। কেউ ​​​​​​​বাঁচে ​​​​​​​না ​​​​​​​।
  • অজয় সেনাপতি | ২৭ জুন ২০২৬ ১৮:০৩741447
  • সিরাজ শাসনভার গ্রহণ করার পর নিজেকে আমূল বদলে নিয়েছিলেন। তখন থেকে তাঁর একমাত্র লক্ষ্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাগে আনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন