এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  কাব্য

  • আরশোলা

    Ranjan Roy লেখকের গ্রাহক হোন
    কাব্য | ১৮ মে ২০২৬ | ২৪১ বার পঠিত
  • আরশোলা
    আরশোলা! সেকি মুখ ফুটে কথা বলে?
    আরশোলা! সেকি গলা ছেড়ে গান গায়?
    আরশোলা শুধু থেকে থেকে শুঁড় নাড়ে,
    চশমাটি চোখে জুলজুল করে চায়।

    আরশোলা থাকে নালা নর্দমা ঘেঁষে
    বাসি এঁটোকাঁটা চুপচাপ চেটে খায়।
    আরশোলা বড় কাপুরুষ, বড় লাজুক,
    কিলবিল করে নিমেষে লুকিয়ে যায়।

    আরশোলা! আমি তোমায় ঘেন্না করি,
    থাকবে সেঁধিয়ে দেয়ালের ফাঁকে গর্তে।
    সাহস কোর না উঁকি দিতে বেডরুমে,
    তাহলে তোমাকে বাঁচাবো না কোন শর্তে।

    এইভাবে বেঁচে রয়েছ অযুত বর্ষ,
    অমর হইবে? রাখো ঘাড় নীচু করে।
    কিন্তু তোমার কিছু আত্মীয়জন,
    বড্ড বেয়াড়া ফরফর করে ওড়ে।

    ওদের বোঝাও! এভাবে যায় না বাঁচা,
    চুক্তি ভেঙো না, মেনে চল ট্র্যাডিশন।
    নইলে কপালে জুটবে ঝাঁটা ও চটি,
    কী করবি তোরা? ধর্ণা বা অনশন?

    তোদের জন্যে নেই কারও মাথাব্যথা,
    মানুষ তো নোস, তোরা কীটস্য কীট।
    তোদের জন্যে এসে গেছে গ্যাস চেম্বার,
    লালরঙা টিন, গালভরা নাম ‘হিট” !!

    (এটা শুধুই আরশোলাদের বলা। দয়া করে কেউ অন্য মানে খুঁজবেন না।)

     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | 119.*.*.* | ১৮ মে ২০২৬ ১২:০৯747527
  • এটাও থাক,
     
     
    "A political party for the people the system forgot to count. Five demands. Zero sponsors. One large, stubborn swarm"
     
    দুনিয়ার আরশোলারা এক হও!
  • Ranjan Roy | ১৮ মে ২০২৬ ১২:৪০747528
  • Sure!
  • Bratin Das | ১৮ মে ২০২৬ ১৬:২১747529
  • আরশোলা আরশোলা
    শুনে যা ভাই এই বেলা,
    তোমার মতো সাহসী বীর
    প্রণাম করি করে নত শির ;
    একমাত্র (তোমাকেই) ভয় করে বৌ
    জগতে (এমন বীর )আছে আর কেউ ???
  • CJI | 103.*.*.* | ২০ মে ২০২৬ ১৭:৪৫747547
  • The rise of Cockroach Janta Party shows how strongly today’s youth connect with bold ideas, internet culture, and fearless public expression. Whether people agree or disagree, it’s impressive to see a movement gaining attention so quickly and creating conversations across the country. Online trends and digital influence now play a huge role in shaping public opinion, which is also why platforms focused on digital growth and audience engagement, like https://preownmarketing.com, are becoming more relevant today. CJP is definitely one of the most talked-about viral political trends online right now.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন