এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • NEET এর মত সর্বভারতীয় পরীক্ষা আর নয়। রাজ্য জয়েন্ট ফিরে আসুক। 

    Sarmistha Roy লেখকের গ্রাহক হোন
    ১৫ মে ২০২৬ | ১৩১ বার পঠিত
  • NEET পরীক্ষার্থীরা, তোমরা অনিতাকে চেনো?
    অনিতা একটা সতেরো বছরের মেয়ে, যে স্বপ্ন দেখেছিল মেধার জোরে ডাক্তার হয়ে সে দারিদ্র্য ও দলিত ঘরে জন্ম নেওয়ার অভিশাপকে জয় করবে। না, সে পারে নি। অথচ সমস্ত যোগ্যতা ছিল তার। আজ তারই গল্প তোমাদের বলব।

    অনিতা গ্রামীণ তামিলনাড়ুর আরিয়ালুর জেলার কুঝুমুর গ্রামের একটি দরিদ্র দলিত পরিবারের মেয়ে, যার বাবা ছিলেন একজন দিনমজুর। ছোট্টোবেলায় মাকে হারিয়েছিল সে। তাকে মানুষ করেছিলেন তার ঠাকুমা। এতটাই গরিব ছিল তাদের পরিবার, যে বাড়িতে একটা শৌচাগার পর্যন্ত ছিল না। অনিতা স্থানীয় তামিল মাধ্যম স্কুলে পড়াশোনা করেছিল এবং তার জেলার মধ্যে সেরা ছাত্রী ছিল সে। আরিয়ালুর জেলার মধ্যে একমাত্র ছাত্রী ছিল সে, যে দ্বাদশ শ্রেণির স্টেট বোর্ড পরীক্ষায় পদার্থবিদ্যা এবং গণিতে ১০০% নম্বর পেয়েছিল। ১২০০ নম্বরের মধ্যে সে পেয়েছিল ১১৭৬। অনিতা ডাক্তার হতে চেয়েছিল। কিন্তু, NEET পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় ব্যয়বহুল কোচিংয়ের খরচ বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হয় নি। অনিতা ডাক্তার হলে সে হত তার সম্প্রদায়ের প্রথম ডাক্তার।

    অনিতা NEET এ উত্তীর্ণ হতে পারে নি। ৭২০ নম্বরের মধ্যে সে পেয়েছিল ৮৬। এই রেজাল্ট মেনে নিতে পারল না সে। দিল্লি গেল অনিতা। সুপ্রিম কোর্টে মামলা করল সে। সেখানে সে বলল, তার প্লাস টু র বোর্ড পরীক্ষার নম্বর দেখে তাকে ডাক্তারি পড়ার সুযোগ দেওয়া হোক। তার কথা শোনা হল না। তামিলনাড়ু সরকারও NEET কে মানে নি। তারা একটি অধ্যাদেশ জারি করে তাদের রাজ্যকে NEET থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেছিল। কেন্দ্রীয় সরকার এই অধ্যাদেশ সমর্থন করবে বলেও কোর্টে গিয়ে উল্টো কথা বলে। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি.চিদাম্বরমের স্ত্রী আইনজীবী নলিনী চিদাম্বরম CBSE র হয়ে NEET টিকিয়ে রাখার পক্ষে সওয়াল করেন। অনিতা সুপ্রিম কোর্টে নিট (NEET) এর বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করেছিল, যেখানে সে বলেছিল, যে এটি গ্রামীণ ছাত্রছাত্রীদের স্বার্থের পরিপন্থী। কিন্তু, সুপ্রিম কোর্টের রায় ছিল, ভর্তি শুধুমাত্র নিট (NEET)-এর ভিত্তিতেই হবে।

    নলিনী চিদাম্বরম বলেছিলেন, "নিট (NEET)-এর বিরুদ্ধে আর কোনো আপিল শুধুমাত্র ঈশ্বরের কাছেই করা যেতে পারে"। সুপ্রিম কোর্টের রায়ের পর তামিলনাড়ু সরকার স্টেট বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য আর কিছুই করতে পারবে না।

    অনিতাকে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু অনিতা তা নেয় নি। সে কেবল ডাক্তারই হতে চেয়েছিল।

    রায়ের নয় দিন পর অনিতা আত্মহত্যা করেছিল। দিনটা ছিল ১ সেপ্টেম্বর, ২০১৭।

    অনিতা তার সুইসাইড নোটে দেশের সর্বোচ্চ শাসকের উদ্দেশ্যে লিখেছিল, যে দেশ তার সন্তানদের সমান সুযোগ দিতে পারে না, সে দেশ কী করে সকলের জন্য এক পরীক্ষা নেবার ব্যবস্থা করে?

    খবরটি ছড়িয়ে পড়তেই, ক্ষুব্ধ গ্রামবাসীরা তার বাড়িতে ভিড় জমায় এবং এক ঘণ্টারও বেশি সময় ধরে গ্রামে রাস্তা অবরোধ করে। তারা রাজ্যকে নিট (NEET) থেকে অব্যাহতি দিতে ব্যর্থ হওয়ায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে, যার ফলে “লক্ষ লক্ষ স্টেট বোর্ডের ছাত্রছাত্রীর স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।” বিক্ষোভকারীরা অবিলম্বে নিট (NEET) প্রত্যাহারের দাবিতে স্লোগান দেয়।

    বিক্ষোভকারীদের একাংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে গ্রামে একটি পুলিশ বাহিনী পাঠানো হয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সাত লক্ষ টাকা ও পরিবারের একজনকে একটা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু অনিতার পরিবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

    বছর বছর NEET পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ নানাবিধ কেলেঙ্কারি এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু, সেগুলো বাদ দিলেও NEET এর মত সর্বভারতীয় পরীক্ষাগুলো কখনোই দরিদ্র, দলিত ছাত্রছাত্রীদের জন্য নয়। এতে উত্তীর্ণ হবার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয়ে কোচিং নেবার ক্ষমতা যাদের নেই, তারা কিছুতেই কাট অফ মার্ক পাবে না। আমাদের সমাজ জাতপাত ও অর্থনৈতিক শ্রেণিতে বিভক্ত। এখানে যারা সম্পদ সৃষ্টি করে তাদের জন্য শিক্ষার সুযোগ নেই, আছে তাদের জন্য, যারা কর্পোরেটের নির্দেশিত পথে যেন তেন প্রকারে কোটি টাকা ব্যয়ে পৌঁছাতে পারবে তাদের জন্য। যারা সমাজে সম্পদ সৃষ্টি করে না, তাদের ভূমিকা শোষণকারীর।

    এই পরিস্থিতিতে NEET এর মত সর্বভারতীয় পরীক্ষা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। রাজ্য জয়েন্ট ফিরে আসুক, বা স্টেট বোর্ডের নম্বর দিয়ে ভর্তি হোক। দেশের শিক্ষাক্ষেত্রেে আজ কর্পোরেটের করাল ছায়া। এখানে দাঁড়িয়ে সকলের জন্য সমান শিক্ষাব্যবস্থার দাবি সোচ্চার করে তুলতে হবে।
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ১৫ মে ২০২৬ ১১:৪৮740659
  • খুব ভালো লেখা। তামিল নাড়ুতে ডিএমকে আর এডিএমকে, দুটো দলই নীট এর তীব্র বিরোধিতা করেছে আর বারবার নীট পরীক্ষা তুলে দিতে বলেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন