এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • সরি বলো ট্রাম্প

    লতিফুর রহমান প্রামানিক লেখকের গ্রাহক হোন
    ২৩ এপ্রিল ২০২৬ | ৬৯ বার পঠিত
  • সরি বলো ট্রাম্প

    সিলসিয়া। খুব করে ভাবতে গিয়ে তোমার মুখচ্ছবিতে হঠাৎ করে ট্রাম্পের ছবিটা ভেসে উঠে। ওহ তাইতো। প্রচন্ড প্রতাপশালী, কিছু বললেই যে হিরোশিমা নাগাসাকির ছবি আরেকবার স্বরন করিয়ে দেয়। যে আমার সাথে লাগাতে আসে তাকে জ্যন্ত সমাহিত করার মানুষ আমি। কিচ্ছু রাখবো না, কিচ্ছু না, আর একটা কি যেন প্রাচীন যুগের কথা বলে? ওম। না মনে করতে পারছি না। ইদানীং স্বরন শক্তি নিম্নগামী হয়েছে বেশ। ওহ প্রস্তর যুগ। যাই হোক দেরি করে ও মনে হলো। তাবত ব্রিজ আর তেল শোধনাগারগুলো মাটিতে মিশে দেব। কি যে দম্ভকারী মানুষ। আরজিআর সি চুপ। তারা জানে যতটা গর্জে ততটা বরষে না। সকালে যা বলে, বিকেলে তার উল্টো। প্রচুর মিথ্যাবাদী হিসাবে এখন সবাই জানে। তার কথা শুনলে শিশুরাও বলে, যা একটা সাইকিয়াট্রিস্ট। ভারত আর চীন নাকি হেলহোল। অর্থ টা নাই বা বললাম। শুধু নাকি সন্তান জন্ম দিতে আসে। জাত গেছে এবার ভারতের। হরমুজ নিয়ে যা একটা খেলা চলছে। ট্রাম্প একটা ইরানি জাহাজ হাতিয়ে নিতেই, সোজা এক্সহ্যান্ডেল। কিছু একটা হইলেই এক্স হ্যান্ডেল। এত আবেগী হলে চলে ট্রাম্প? তুমি তো আর নারী নও। যদি ও তোমার মুখটা চট করে দেখলে একটা বুড়ির মতো লাগে। বয়স কিন্তু তোমার ও কম নয়। ইমানুয়েল এর বঊ নিয়ে কি একটা বাজে কথা সেদিন ছাড়লো। এবার থামো। এত স্থুল বুদ্ধি দিয়ে চলা যায় না। এই গ্যাড়াকল থেকে কিন্তু তোমার উঠে আসা সহজ নয়। কয়েক দিন পর নিউইয়র্কের মানুষ মুখে থু থু দিবে, যেখানে তুমি ঘুমাও। তোমার ওভাল অফিসে আর কেউ বুদ্ধি দিতে আসবে না। যাকে মাটিতে মিশে ফেলতে চাও রোজ, যাকে সারা দুনিয়ায় লজ্জায় ফেলতে চাইছ, তা আল্লাহ ও সইবে না। সেদিন তো বলেই দিলে, তোমার স্থান নাকি জান্নাতে নয়। নাস্তিক একটা। মাঝে মাঝে পাদ্রির পোশাক পরে কি যে একটা নাটক করতে পার তুমি। যার পরক্ষনেই হুমকি দিয়ে বলো, আর মাত্র ৯৬ ঘন্টা। বাব্বা। আলটিমেটাম আর শেষ হয় না। আই আর জি সি পাকা খেলোয়াড়। তারা জানে তুমি গেড়াকলে আটকে যাচ্ছ। যাদেরকে তুমি বন্ধু ভাবতে তারা কিন্তু আর সাথে নেই, সুরসুর করে সব পালাচ্ছে। ইরাক তো বলেই দিছে আর কোন অন্যায়ের কাছে নেই তারা। আর আরব আমিরাত? অপেক্ষা কর সেদিন আর দূরে নয়, সোজা বলে দিবে, প্লিজ আর আমার কাছে এসো না, লোকে দেখবে। প্লিজ এত বাজে মানুষের সাথে আমি আর নেই। সেই ৯০ সালে ঘাটি হলো, এবার কিন্তু বিদায়। কি হাতে নিয়ে ফিরবে? আন্তর্জাতিক ট্রাইবুনাল কিন্তু ছাড়বে না, দুনিয়ার কোন অপরাধী নিস্তার পায় না। এই জাগতিক নিয়মের বাইরে তুমি নও। চীন আর রাশিয়া কিন্তু চুপ নেই। চিঠি দিয়ে কাকুতি মিনতি কর, ওহে চীন প্লিজ তুমি অস্ত্র দিও না। আর তোমার জন্য হরমুজ প্রণালী খোলা। আহা সে আনন্দ। চীন মহাখুশি। জানলাম কোথায়? এক্স হ্যান্ডেল আছে না? কিছু হলেই তো এক্স হ্যান্ডেল। তোমার হয়তো ফেচবুক নেই। সাগরের তলায় সাইবার কেবলে হামলার ইংগিত দিয়ে রেখেছে ইরান। মাত্র একটা আঘাতের ব্যাপার। কয়েক হাজার কোটি টাকার ব্যাবসা মুখ থুবড়ে পড়বে আরব দেশগুলোর। অতএব সাবধান। ইতোমধ্যে ড্রোনের আঘাতে একটা জাহাজের অবস্থান নিয়ে হোয়াইট হাউসের মুখ বন্ধ। আজ তো আরও তিন টা ধরে নিয়ে গেছে ইরান। প্রেস নিউজ সারাদিন সিনেমার মতো কমান্ডো অভিযান প্রচার করছে। তুমি এটাকে হলিউডের বিখ্যাত কোন ছবির মতো বলতে পার। এই গ্যাড়াকল থেকে বাচতে চাও তো? সামনে আরো বিপদ তোমার। মানুষকে দীর্ঘদিন আটকে রাখা যায় না, দ্রুত যাদেরকে অপহরণ করেছ ছেড়ে দাও। এটা মাদুরো নয়। ইরান। আপাদমস্তক মুসলিম। দূর নাস্তিক কে জ্ঞান দিয়ে কি হবে। যাদেরকে টাকা দিয়ে তোমার সহযোগী বানাইছ তারা কিন্তু ভালো নেই। আই আর জি সি কিন্তু খুঁজে বেড়াচ্ছে। একচুল কম বেশি হলে নিশ্চিত ধুলিশ্বাত। ব্যবসা বানিজ্য কিন্তু আর নেই। রাস্তায় রাস্তায় কাল কিন্তু খায়বার প্রদর্শনী হয়েছে কাল, তোমার এক্স হ্যান্ডেল এ তো এসেছে। সব কিন্তু তোমার সহযোগীর মাথায় পড়বে। ঠাট্টা করে সেদিন ওভালে কি একটা ঘটনা ঘটালে, আমি একটু টেনশন মুক্তির মেডিসিন খেতে পারি। বাস্তবতা তাই কিন্তু প্রতি রাতে ঘুমের বড়ি খেতে হয় তোমাকে, ড্রাগ। হুইস্কি, বিয়ার তো মামুলি তোমার কাছে তা জানি। আমি জানি তোমার সেইফ এক্সিট খুঁজে পাওয়া খুব দুরহ হয়ে গেছে। এত অপরাধ করে পরিত্রান পাওয়া সহজ নয় ট্রাম্প। এতো গ্যাড়াকলে পড়লে আসলেই মুক্তি পাওয়া সম্ভব নয়। আমেরিকার এত দিনের রাজসীক প্রতাপ, অন্যকে তুচ্ছ জ্ঞান করা, সহজেই কাউকে আঘাত করা, অপহরণ করা, লাঞ্চিত করার পাপ পেয়ে বসেছে এবার। আমি জানি তুমি মুক্তি চাও, অন্তত একবার ট্রাম্প সরি বলো। আমি নিশ্চিত পৃথিবী হয়তো তোমাকে অনুগ্রহ করবে।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন