শংকর হালদার শৈলবালা-র রাজনৈতিক দর্শন: ভোট সংকটের ভবিষ্যৎ ও পরিণাম
লেখক : শংকর হালদার শৈলবালা
রচনাকাল : ২১ এপ্রিল, ২০২৬
১. নৈতিক অবক্ষয় ও গণতন্ত্রের সংকট
১. বিকৃত ভোট যদি আজ হয় রাজনীতির জয়গান,
গণতন্ত্রের কফিনে তবে বিদ্ধ হবে শেষ অপমান।
২. বুথ দখল যেদিন বীরত্বের তিলক হয়ে হাসবে,
দেশপ্রেমিকেরা সেদিন ঘরে বসে কেবলই দীর্ঘশ্বাস ফেলবে।
৩. ভোটারহীন নির্বাচন যদি হয় আগামীর নিয়ম ও প্রথা,
জনমতের আয়নায় চিরতরে ঢাকা পড়বে সত্যের সকল কথা।
৪. অর্থের জোরে কেনা ভোট হলো জাতির মেরুদণ্ডের ক্ষয়,
পঙ্গু প্রজন্মের জন্য এ এক বিষাক্ত নীল নকশার ভয়।
৫. যে রাজ্যে ভোটারের নিরাপত্তা আজ তিমিরে হারায়,
সেখানে সুশাসনের স্বপ্ন কেবল অলীক মরীচিকায় দাঁড়ায়।
৬. মিথ্যে আশ্বাসে পাওয়া ভোট বিশ্বাসের মূলে হানবে কুঠার,
গড়ে তুলবে এক নৈতিকতাহীন সমাজ ও ঘোর অন্ধকার।
৭. পেশিশক্তির দম্ভে অর্জিত বিজয় আদতে এক চরম হার,
ইতিহাসের পাতায় যা বয়ে আনবে কেবলি গভীর ধিক্কার।
৮. ভোটের ময়দানে ঝরে পড়া প্রতিটি রক্তের তপ্ত কণা,
ভবিষ্যৎ সমাজ থেকে মুছে দেবে সব মানবিক সান্ত্বনা।
৯. নিরপেক্ষ ভোট যেদিন রূপকথার গল্প হয়ে যাবে,
স্বৈরতন্ত্রের শিকল সেদিন জাতির ললাটে ঠাঁই পাবে।
১০. ভোট ডাকাতি আজ যার নেশা আর বড় হাতিয়ার,
তারাই গড়বে আগামীর মেধাহীন চাটুকারিতার দরবার।
২. প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক বিচ্যুতি
১১. নির্বাচন যখন নামে মাত্র আনুষ্ঠানিকতার প্রহসন,
জনতার বিচার পাওয়ার পথ হয় চিরতরে নির্বাসন।
১২. প্রশাসনের পক্ষপাত যদি ভোটের ভাগ্য গড়ে দেয়,
আগামীর গৃহযুদ্ধের বীজ তবে সেই পঙ্কিলতাতেই রয়।
১৩. ব্যালট পেপারের মর্যাদা যেদিন ভূলুণ্ঠিত হবে ধূলি তলে,
সংবিধানের পবিত্রতা সেদিন হারাবে মিথ্যে শক্তির ছলে।
১৪. নির্ভয় ভোটের পরিবেশ যদি আজ ধূলিসাৎ হয়,
যোগ্য জনতা রাজনীতি থেকে ফেরাবে মুখ—ঘোর সংশয়।
১৫. ভোটের লাইনে নাগরিকের আত্মসম্মান যদি হয় চূর্ণ,
রাষ্ট্রের প্রতি অনাস্থা হবে ভবিষ্যতে আরও ভয়ংকর পূর্ণ।
১৬. কমিশন যখন শাসকদলের হাতের কাঠের পুতুল সাজে,
গণতন্ত্রের মন্দিরে তখন শয়তান নাচে নির্লজ্জ লাজে।
১৭. ছাপ্পা ভোটের এই বিষাক্ত কলঙ্কিত কালো সংস্কৃতি,
যুগ যুগ ধরে সমাজকে দেবে কেবলি ধ্বংসের অনুভূতি।
১৮. ডিজিটাল কারচুপি যদি কেড়ে নেয় জনতার রায়,
মানুষের মেধা ও পরিশ্রম তবে অর্থহীনতায় হারায়।
১৯. প্রহসনের নির্বাচনকে যারা আজ উৎসব বলে মানে,
তারা স্বহস্তে জাতির বিনাশের বিষাক্ত তরী টানে।
২০. ভোটের অধিকার হরণ করা মানে এক স্বাধীন প্রাণকে,
দাসের শৃঙ্খলে বেঁধে ফেলা—অন্ধকারের গহীন বাঁকে।
৩. সামাজিক অস্থিরতা ও অবক্ষয়
২১. ভোট নিয়ে বিভাজনের দেয়াল যদি আজ তোলা হয়,
সেই ফাটল মেটাতে শতাব্দীর দীর্ঘ সময়ও যথেষ্ট নয়।
২২. আজকের জালিয়াতি দেখে যারা হবে আগামীর তরুণ,
তাদের চরিত্রে অপরাধই হবে জীবনের একমাত্র রণ।
২৩. নেতার প্রতি ঘৃণা যদি জন্ম নেয় ভোটের কারচুপি দেখে,
রাষ্ট্র তখন নিয়ন্ত্রণ হারাবে সমাজকে সঠিক পথে রেখে।
২৪. যে নির্বাচনে ঝরে পড়ে সাধারণ মানুষের নোনা জল,
সে ক্ষমতার সিংহাসন টলমলে—নেই কোনো তার বল।
২৫. বিজয়ের দম্ভে যদি বিজয়ী করে পরাজিতকে আঘাত,
সাম্প্রদায়িক বিষবাষ্পে পুড়ে হবে সব সম্প্রীতি নিপাত।
২৬. গ্রামের সহজ প্রাণগুলো যখন রাজনীতির বলিকাষ্ঠে চড়ে,
বাংলার শাশ্বত আত্মার মৃত্যু ঘটে সেই হাহাকারের ঝড়ে।
২৭. বর্তমানের এই ছলনা আগামীর যুবকের মনে জাগাবে বিষাদ,
রাজনীতির নামে ঘৃণা ছড়াবে—ধ্বংস হবে সব মানবিক সাধ।
২৮. ভোটের বখরা নিয়ে লড়াই যদি হয় ক্ষমতার মূল চাল,
পকেটমার নেতার হাতে তবে জিম্মি হবে দেশের হাল।
২৯. যে জাতি নিজের পবিত্র আমানত ভোট রক্ষা করতে অক্ষম,
তার স্বাধীনতা রক্ষা করাও হবে এক দিন অসম্ভব ও বিষম।
৩০. ভোটাধিকার হারিয়ে নাগরিক যেদিন প্রজার তকমা নেবে,
মৌলিক অধিকারগুলোও সেদিন একে একে বিদায় দেবে।
৪. ভবিষ্যৎ প্রজন্মের দায় ও পরিণাম
৩১. আগামী দিনের শিশুরা যখন শুধাবে "ভোট কি ছিল?",
নির্বাক জাতি ভাববে—নিজেদের অধিকার তারা কোথায় হারালো?
৩২. প্রশ্নহীন আনুগত্য পেতে ভোট বন্ধের যে আয়োজন,
বুদ্ধিবৃত্তিক গণহত্যার তরে এটিই হলো শ্রেষ্ঠ প্রয়োজন।
৩৩. আজকের ছোট চাতুরি ভবিষ্যতে এক অগ্নিকুণ্ড হবে,
সব কিছু পুড়িয়ে ছারখার করে—কেউ সামলাতে না পারবে।
৩৪. নীরব জনতা দেখে শাসক যদি দম্ভের অট্টহাসি হাসে,
জেনো তার পতনের বজ্রধ্বনি সেই নিস্তব্ধতাতেই ভাসে।
৩৫. রাজনীতি যেদিন মানুষের জীবন কেড়ে নেবে অবলীলায়,
নরবলির সেই উৎসব সেদিন বাংলার আকাশকে কাঁদায়।
৩৬. বিদেশি শক্তির দালালি যদি গড়ে দেয় ভোটের ভাগ্য,
সার্বভৌমত্ব নিলামে উঠবে—হারাবে দেশের যা কিছু নব্য।
৩৭. ভোটাধিকার বঞ্চিত যুবক যেদিন বিদ্রোহী হয়ে উঠবে,
শান্তির বাংলা সেদিন অশান্তির অনলে ধাউ ধাউ জ্বলবে।
৩৮. অন্ধ আনুগত্যের ভোট যখন গ্রাস করে মানুষের বিচার,
বিবেকের মৃত্যু ঘটিয়ে সমাজকে করে কেবলি ব্যভিচার।
৩৯. এক বোতল মদ আর এক প্যাকেট বিরিয়ানির দানে,
বিক্রি করো না আত্মসম্মান—ফিরে এসো শুদ্ধের টানে।
৪০. তস্কর যেদিন ভোটে জিতে নীতি কথার ফুলঝুরি ছড়ায়,
বুঝবে দুর্দিন সমাগত—বিবেক সেদিন অন্ধকারেই লুকায়।
৫. মুক্তির পথ ও অন্তিম সংকেত
৪১. ধ্বংসের প্রান্তে দাঁড়িয়েও যারা বলে নিরপেক্ষতার গান,
ভবিষ্যৎ বাংলার বুকে তারাই হবে এক অম্লান সম্মান।
৪২. রাজনীতির সংস্কার বিনা ভোটের শুদ্ধি আকাশকুসুম ভাব,
আদর্শহীন এই লড়াইয়ে কেবলি আছে জাতির চরম অভাব।
৪৩. জনতার ঐক্য যেদিন পেশিশক্তির দম্ভ দেবে গুঁড়িয়ে,
প্রকৃত স্বাধীনতার সুর সেদিন বাজবে জগৎ জূড়িয়ে।
৪৪. ব্যালট যদি বুলেটের রক্তচক্ষুকে না পারে হারাতে,
শান্তির পথ তবে রুদ্ধ হবে রক্তের এই খরস্রোতে।
৪৫. ভোটের নামে সার্কাস যদি বন্ধ না হয় এখনই বাংলার ঘরে,
বাঙালির সম্মান ধুলায় মিশবে বিশ্ব সভার প্রতিটি প্রান্তরে।
৪৬. শুভবুদ্ধির মানুষের এই যে নীরব নিথর থাকা আজ,
ভোট চোরদের মনে জোগায় এটিই সবচেয়ে বড় সাহজ।
৪৭. জাগ্রত জনতাই পারে আগামীর এই ঘোর সংকট রুখতে,
একতাই পারে বাংলার মুখ পৃথিবীর বুকে ফের হাসাতে।
৪৮. রাজনীতি হোক মেধার লড়াই, ব্যালট হোক অধিকারের ভাষা,
তবেই মিলবে আগামীর বাংলার বেঁচে থাকার নতুন প্রত্যাশা।
৪৯. ভোটের অধিকার রক্ষা করা কোনো দলীয় সংকীর্ণতা নয়,
এটি এক পবিত্র জাতীয় কর্তব্য—অন্যায়ের বিরুদ্ধে অক্ষয়।
৫০. আজ যদি আমরা না জাগি বিবেকের চরম দায়বদ্ধতায়,
ইতিহাস আমাদের চিহ্নিত করবে "অধিকার হরণকারী"র তকমাটায়।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।