এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  পর্যালোচনা (রিভিউ)

  • রুকুর গ্যালাক্সি - এক অনন্য ৯ঋx এর অ্যালবাম

    Argha Bagchi লেখকের গ্রাহক হোন
    পর্যালোচনা (রিভিউ) | ০৬ মার্চ ২০২৬ | ৭৮ বার পঠিত
  • অন্যমনস্ক ভাবে হাতে তুলে নিয়েছিলাম রুকুর গ্যালাক্সি নামে একটা চটি বই। পাতা ওল্টাতে গিয়ে চোখ আটকালো যেখানে সেখানে লেখা রুকু বড় হচ্ছে কিন্তু বুদ্ধি বাড়ছে না। কিন্তু সাথের ছবিগুলো তো সে কথা বলছে না। নাকি আমারই বুদ্ধি কম? দেখি তো লেখাগুলো কেমন! ও বাবা, এত পরিণত লেখা ওই শিশুসুলভ লেখক রুকুর যার ছবি দেওয়া শেষের পাতায়! চট করে অন্যান্য বই-টই ফেলে আগে এই বইটাকে কিনে ফেললাম।
     
    বাড়ি ফিরে শুরু করলাম পড়া। বুঝলাম, রুকুর একটা সূর্য আছে যে সবসময় তার সাথে থাকে। দিনের বেলা। আর চাঁদ আছে। চাঁদ এলে তবেই রাত হয়। নয়ত অন্ধকার হয় কিন্তু রাত নয় তা। চাঁদ আর সূর্য একসাথে থাকলে রুকুর দিন আর রাত একসাথে হয়। তাতে তার কোনো আপত্তি নেই। সে যা দেখে তাই আঁকে। সম্বল হল ছেঁড়া কাগজ রঙ ধুতির কাপড় প্র্যাকটিকাল খাতা আর নাম না জানা এক বোধ। সে বোধকে এক কথায় বলে বোঝনো আমাদের পক্ষে অসম্ভব। তার ভাষায় বলি বরং। "মাথা মুখ সব কিছুতে ভর্তি তারামণ্ডল / ঘিচি ঘিচি তারা / একটার সাথে আরেকটা জোড়া / বৃষ্টি হলে ঘাম গলে যায় / মাথার ভিতর জোড়া জোড়া Constellation / ফুট ফাট ফটাস ফাটছে / বৃষ্টি জিনাত। আমন।" পরের পাতায় রুকু জিনাতের ছবিও এঁকেছে হুবহু। তার প্রতিটি আঁকা অসাধারণ।
     
    শুধু আঁকার গভীরতার জন্যই বইটা কাছে রাখা যায়। আর লেখার জন্য তো বইটার দাম ডবল হয়ে যেতেই পারত। আমি সিনেমায় দেখেছি,বিশেষ মেধাসম্পন্ন লোকেদের নিয়ে ছবি বানাতে। বরফি বা তারে জমিন পর বা রামজী লন্ডনওয়ালে এইরকম সব। কিছুটা মনে দাগ কেটেছে। কিন্তু সেই বিশেষ মানুষগুলোর নিজস্ব জগতে, আলোকময় জগতে, ভালবাসার জগতে, দ্বিধা-দ্বন্দ্বের জগতে প্রবেশ করতে পারিনি যা রুকুর হাত ধরে প্রায় বুড়ো বয়সে এসে পারলাম। থ্যাঙ্ক ইউ রুকু। থ্যাঙ্ক ইউ গুরুচন্ডা৯। এমন অ্যালবাম উপহার দেওয়ার জন্য। তোমার এ উপহার আমার সারা জীবনের সেরার তালিকায় থেকে যাবে। সহানুভূতি বা সমানুভূতি নয়, রুকুর প্রতিভার জোরে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৬ মার্চ ২০২৬ ২০:৪৩746960
  • খুব ভাল লাগল আপনার পাঠ প্রতিক্রিয়া। আর সেই জন্যই মনে হল তার পরের বইটির কথা বলি এখানে।

    বিনায়ক রুকু বড় হচ্ছে। তার নিজের ভাষায় এখন তার মেজো বয়স। আর এই বয়সের রুকুকে চিনতে হলে, জানতে হলে পড়তে পারেন গুরুচণ্ডা৯ থেকে এই বছর প্রকাশিত তার এই অসামান্য বইটি - 

    রুকুর মেজো বয়স

    এই বই রুকুর ছবির গ্যালাক্সি নয়, লেখার ভুবন। আর সেখানে লেখায় যে ছবি রুকু এঁকেছে তা অনবদ্য। একটু নমুনা - গুরুর পাতা থেকেই
    ...
    হাতের পাতা আর জিভ আর রুকু সব আলাদা ছিলো। যে যার মতো। একটা লম্বা লাঠি নিয়ে ছাদে গেল রুকু। নিজেই লাঠি বাগিয়ে কেবল তার টাকে মারলো সপাং সপাং সপাং আয় চলে আয় নেট চলে আয় ---- এরপর ইন্টারনেট বন্ধ হয়ে গেলে মোবাইল অন করে গান গান শোনে রুকু। রুকু এটা আবিষ্কার করলো। আর নেট বন্ধ হলে চিৎকার নয়। রুকুর মাথার ভিতর সুর থাকে সেখানে ধাক্কা লাগে সুর। রুকু আঙুল নাড়াতো। রুকু রুকুকে সামলাতে শিখছিলো। দেয়ালে পিঠ চুলকোতে চুলকোতে চুলকোতে। বাইরে কে দেখছে,কে কি বুঝছে রুকু কোনদিন বোঝাতে চায় নি কাউকে...

  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৬ মার্চ ২০২৬ ২১:২৩746961
  • অপূর্ব!
  • সুমন | 2405:201:8007:416d:a89d:dc90:901c:***:*** | ০৬ মার্চ ২০২৬ ২২:৫৫746962
  • নতজানু প্রণাম।
    @সুমন গাঙ্গুলি ভট্টাচার্য্য।(রুকুর মা)
  • aranya | 2601:84:4600:5410:8c4a:5e20:c0f:***:*** | ০৬ মার্চ ২০২৬ ২২:৫৮746963
  • শুধু এই বইগুলো প্রকাশের জন্যই কুর্ণিশ, গুরুচন্ডালিকে 
    অনেক ভালবাসা, রুকুর জন্য 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন