এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৯৮০৮৭♦ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | ২০ অক্টোবর ২০২৬ ১৩:০৯748654
  • জাপানের ট্রেজারি হোল্ডিং এখন 1.1 ট্রিলিয়ান ডাউন ফ্রম 1.35 ট্রিলিয়ান অল টাইম হাই।
  • দ্রি | ২০ অক্টোবর ২০২৬ ১৩:১১748655
  • ইউএস টেন ইয়ার ট্রেজারি ইল্ড এখন 5.15% মাল্টি ইয়ার হাই।
  • দ্রি | ২১ অক্টোবর ২০২৬ ২৩:০৯748664
  • ব্যাস! এবার গ্রিসে শুরু হয়ে গেল।
     
     
    গ্রিসের ডেট টু জিডিপি রেশিও ১৫০%
  • lcm | ২১ অক্টোবর ২০২৬ ২৩:১৪748665
  • প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়ছে, পাবলিক ইনভেস্টমেন্ট কমছে -
    Foreign investment in the USA has split dramatically:
    International investors poured a record $1.01 trillion into U.S. equities (up 59%) over the 12-month period ending August 2026, while net purchases of US Treasury securities collapsed by 59% down to $282.5 billion
  • lcm | ২১ অক্টোবর ২০২৬ ২৩:২৬748666
  • অ্যাকচুয়ালি ফরেন গর্ভনমেন্ট ইনভেস্টমেন্ট কমছে ... প্রাইমারিলি দুটো দেশ - চায়না আর জাপান - এরা ইউএস ট্রেজারি বন্ড বেচে দিচ্ছে ...
     
    বাট .. বাট .. সামথিং ইন্টারেস্টিং ইজ হ্যাপেনিং ...
     
    হঠাৎ করে দেখা যাচ্ছে - কানাডা আর বেলজিয়াম এর কাস্টডিয়ান ব্যাঙ্কগুলি প্রচুর ইউএস ট্রেজারি কিনছে ...
    Canada's holdings soared to $465 billion in August from just $169 billion in the same month five years ago. Similarly, Belgium's stockpile shot up to $490.5 billion from $228 billion over the same span.
    ...
    পন্ডিতরা বলছেন যেগুলো সবই চায়নার কাজ ... চায়না বিক্রি করে দিচ্ছে ইউএস ট্রেজারি বন্ড, আর, ওদিকে হঠাৎ কাকতালীয়ভাবে একই সময়ে বেলিজিয়াম প্রচুর বন্ড কিনছে ... চায়নাই ঘুরিয়ে অন্য দেশের মাধ্যমে ইউএস ট্রেজারি কিনছে ...
  • জয় | ২২ অক্টোবর ২০২৬ ০১:৩১748667
  • লসাগু
    আমার মতো মূর্খর জন‍্য প্লিজ একটা ক্লাস নিন না। প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়লে কি হয়, পাবলিক ইনভেস্টমেন্ট কমলে খারাপ না ভালো? ইউ এস ট্রেজারি বন্ড কি? অন‍্য দেশ কেনেই বা কেন? বেচেই বা কেন? ইউ এস ছাড়া অন‍্য দেশের ট্রেজারি বন্ড হয়- লোকে পাত্তা দেয়? চীন সোজা সুজি বেচে ঘুর পথে কিনছে কেন? এটা কেন ইন্টারেস্টিং? আমার কি সুবিধা কিই বা অসুবিধা। নেহাত গাধামো করছি। সময় হাতে থাকলে তবেই ইন্ডাল্জ করবেন। কাটিয়ে দিলেও কিছু মনে করব না
  • lcm | ২২ অক্টোবর ২০২৬ ০৪:২৯748668
  • প্রাইভেট/পাবলিক টার্ম দুটো - দু দিক দিয়ে দেখতে হবে - ইনভেস্টর এবং ইনভেস্টেড পার্টি ... দুদিকেই প্রাইভেট এবং পাবলিক এনটিটি থাকতে পারে ...

    যেমন, ধরুন Apple Inc. - এটি একটি টেকনোলজি কোম্পানি - এদের মেইন প্রোডাক্ট ফোন এবং কম্পিউটার। তো, এখন (মানে আজকের হিসেবে) এদের মার্কেট ভ্যালু (মার্কেট ক্যাপিটালাইজেশন) ৫ ট্রিলিয়ন ডলার এর বেশি। এর মানে হল - শেয়ার মার্কেটে এখন অ্যাপেলের যত স্টক আছে, আজকের বাজার দর অনুযায়ী তার মোট ভ্যালু ৫ ট্রিলিয়ন ডলার। এটি একটি বিশাল সংখ্যা, ভারতের ​​​​​​​মোট ​​​​​​​নমিনাল জিডিপির ​​​​​​​থেকেও ​​​​​​​বেশি। 
    অ্যাপেলের স্টক কিনেছে কারা? আমার আপনার মতন অনেকে, আবার অনেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে এবং সেই ফান্ড কিনেছে আপেল এর স্টক। এগুলো হল ডাইরেক্ট প্রাইভেট ইনভেস্টমেন্ট। অর্থাৎ ব্যক্তিবিশেষ বা সমষ্টিবিশেষে।
    আবার, অনেক ক্ষেত্রে সরকারি পেনশন ফান্ড ইনভেস্ট করেছে অ্যাপেলের স্টকে। যেমন, আপনি যেখানে আছেন, UK-তে, সেখানে অনেক পেনশন ফান্ড বা গভর্নমেন্টের ফান্ড ইনভেস্ট করেছে অ্যাপেলের স্টকে। এই যেমন, গুগল সার্চ বলছে - Typical UK pension funds allocate a significant portion of their global equity holdings to Apple — often around 5% to 5.5% — frequently resulting in a standard defined contribution scheme holding more capital in Apple than in the entire domestic UK stock market combined. 
    অর্থাৎ, ধরুন ইউকের সবথেকে বড় যে পেনশন ফান্ড Local Government Pension Scheme (LGPS) যাদের পোর্টফোলিও এখন প্রায় ৪০০ বিলিয়ন পাউন্ড, তাদের ৫% মানে প্রায় ২০ বিলিয়ন পাউন্ড ইনভেস্টেড রয়েছে শুধুমাত্র অ্যাপেলের স্টকে। এবার এগুলোকে এক ধরনের পাবলিক/গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট বলা যেতে পারে। 

    তাহলে Apple Inc. এর ইনভেস্টর কারা? 
    - প্রাইভেট (আমি/আপনি) এবং পাবলিক/সরকার (পেনশন ফান্ড)

    আর, অ্যাপল হল একটি বেসরকারি কোম্পানি। 

    এবার সরকারি - 

    ইউএস ট্রেজারি বা সরকারি মিউনিসিপ্যাল বন্ড হল সোজা কথায় ব্যাংকের ফিক্সড ডিপোজিট এর মতন একটি ব্যাপার। আপনি আমেরিকার ফেডারেল গভর্নমেন্টে নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখছেন, আর তার বিনিময়ে সরকার আপনাকে সুদ দেবে। ফিক্সড ডিপোজিটের মতন এখানেও টার্ম লেংথ ইত্যাদি ব্যাপার আছে। US Treasury-কে সাধারণত দুনিয়ার অন্যতম নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয় (/হত), কারণ এর পেছনে রয়েছে মার্কিন সরকারের ঋণ পরিশোধের দায়বদ্ধতা। 

    ট্রেজারি বন্ড কারা কিনতে পারে? স্টকের মতনই, আমি আপনি কিনতে পারি, বা, মিউচুয়াল ফান্ড, বা যে কোনো দেশের সরকারি পেনশন ফান্ড। আর একটা জিনিস যেটা হয় - অন্য দেশের ট্রেজারি - কোনো দেশ তাদের ফরেন কারেন্সি রিজার্ভ ফালতু ফালতু ফেলে না রেখে সেটাকে ইউএস ট্রেজারি বন্ডে ইনভেস্ট করে দিল, যাতে করে ওই ফরেন রিজার্ভ থেকে দেশের কিছু সুদ আয় হয়, আর এক্সচেঞ্জ রেটটাও কন্ট্রোলে থাকে । 

    ইউএস ট্রেজারি বন্ডের ইনভেস্টর তাহলে কারা? 
    - প্রাইভেট (আমি/আপনি), পাবলিক/সরকার (পেনশন ফান্ড) এবং কোনো দেশের ট্রেজারি (ফরেন রিজার্ভ এর টাকা ... ) 

    এবার প্রশ্নগুলো ...

    প্রঃ প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়লে কি হয়, পাবলিক ইনভেস্টমেন্ট কমলে খারাপ না ভালো? 

    ইনভেস্টরের দিক থেকে : 
    - আপেলে রিস্ক বেশি, রিটার্ন বেশি 
    - সরকারি ট্রেজারি/মিউনিসিপ্যাল বন্ডে রিস্ক কম, স্টেবল রিটার্ন 
    ইনভেস্টেড পার্টির দিক থেকে :
    - আপেল এর স্টকে ইনভেস্টমেন্ট হলে একটি কোম্পানি হিসেবে আপেলের খুব ভালো হয়। 
    - সরকারি ট্রেজারি/মিউনিসিপ্যাল বন্ডে ইনভেস্টমেন্ট হলে সরকারের সুবিধে হয়। 

    প্রঃ ইউএস ট্রেজারি বন্ড কি? অন‍্য দেশ কেনেই বা কেন? বেচেই বা কেন? ইউ এস ছাড়া অন‍্য দেশের ট্রেজারি বন্ড হয়- লোকে পাত্তা দেয়? 

    প্রত্যেক দেশেই সরকারি ​​​​​​​বন্ড ​​​​​​​টাইপের জিনিস ​​​​​​​আছে। ​​​​​​​তবে ​​​​​​​সব দেশে তাকে এক নামে ডাকা হয় না (যেমন, UK-তে বলে gilt )। কোনো দেশ অন্য দেশের সরকারি বন্ড কেনে নানা কারণে - প্রাইমারিলি ফরেন রিজার্ভ সেফ রাখার জন্য, তাছাড়াও - ট্রেড সারপ্লাস ব্যলেন্স রাখা জন্য এবং কারেন্সি এক্সচেঞ্জ রেট নিজেদের ফেভারে রাখার জন্য (এগুলো পরের পোস্টে ডিটেইলে)।
    ইউএস ছাড়া অন্য দেশের বন্ড বিক্রি হয় বই কি, ভল্যুমে হয়ত এতটা নয়, কিন্তু হয়।

    প্রঃ চীন সোজা সুজি বেচে ঘুর পথে কিনছে কেন? 

    প্রথম কথা চায়না যে ঘুরিয়ে কিনছে এটা স্পেকুলেশন। অনেকেই বলছে যে - ইউএস এর একাউন্টিং বুকে অফিসিয়ালি রেকর্ড থাকুক যে চায়না এখন সবচেয়ে বড় ফরেন ইনভেস্টর - এ জিনিসটা চায়না চায় না - চায়না যে কি চায় আর চায় না (পান দেবার লোভ সামলানো গেল না) 

    ​​​​​প্রঃ এটা কেন ইন্টারেস্টিং?

    ইন্টারেষ্টিং ​​​​​​​কারণ - একদিকে ​​​​​​​দেখা যাচ্ছে যে ইউএসএ ​​​​​​​ট্রেজারি ​​​​​​​থেকে ​​​​​​​চায়না ​​​​​​​ইনভেস্টমেন্ট ​​​​​​​তুলে ​​​​​​​নিচ্ছে, আবার ​​​​​​​অন্যদিকে ​​​​​​​বেলজিয়াম বা কানাডা ​​​​​​​থেকে ট্রেজারি ​​​​​​​বিক্রি ​​​​​​​ডাবল ​​​​​​​হয়ে ​​​​​​​যাচ্ছে। ​​​​​​​তাহলে ​​​​​​​আদৌ ​​​​​​​কি ​​​​​​​ইউএস ট্রেজারি ​​​​​​​কমছে - U.S. Treasury asset values and prices have faced downward pressure due to rising yields, yet the total volume and issuance of U.S. Treasury securities held in the market are actually increasing substantially rather than decreasing. 

    প্রঃ আমার কি সুবিধা কিই বা অসুবিধা।

    আমাদের ​​​​​​​সুবিধে ​​​​​​​অসুবিধেতে ​​​​​​​এসবের ​​​​​​​ইম্প্যাক্ট ​​​​​​​পরোক্ষ। ​​​​​​​তবে ​​​​​​​পেনশন ফান্ডের ​​​​​​​স্টকে ​​​​​​​ইনভেস্টমেন্টর ​​​​​​​প্রভাব ​​​​​​​অনেকটাই ​​​​​​​প্রত্যক্ষ। 
     
    ** বাকিরা লিখুন ... 
  • জয় | ২২ অক্টোবর ২০২৬ ০৯:৫২748669
  • লসাগু
    অনেক ধন‍্যবাদ। খুব ভালো লাগলো।
  • দ্রি | ২২ অক্টোবর ২০২৬ ২০:১০748671
  • ক্যানাডা, বেলজিয়াম, ইউকে এদের সরকার খুব বেশী ট্রেজারি কিনছে না। কিনছে এইসব দেশের প্রাইভেট প্লেয়ার্স। ব্যাংক, ওয়েলথ ফান্ড ইত্যাদি। বেলজিয়াম তো জাস্ট ক্লিয়ারিং হাউস। কিনছে কে জানা যায় না। হয়ত ইউরোপের বিভিন্ন ব্যাঙ্ক।
     
    মোটামুটি সংখ্যা দেখে যা মনে হয় চায়না জাপান যেগুলো বিক্রি করেছে সেগুলোই এরা মার্কেট থেকে কিনেছে।
     
    নতুন ট্রেজারি বিক্রি হচ্ছে না। চায়না জাপান তো নয়ই প্রাইভেট ব্যাঙ্কও নতুন ট্রেজারি কিনছে না। প্রশ্ন হল কেন। কিছুদিন আগে তো কিনছিল।
     
    আমার মনে হয় ঘুরপথে চায়না কিনছে এই খবরটা ব্লাফ। এটা ঠিক কিনা কিছুদিন পর বোঝা যাবে।
     
    এখন ইউ এস ডেট চল্লিশ ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। এখানকার ইন্টারেস্ট রেটে এর সুদই সোয়া ট্রিলিয়ন প্রতি বছরে। যারা ধার দেবে তাদের মনে সন্দেহ আসছে এত সুদ কি আমেরিকা দিতে পারবে?
  • lcm | ২২ অক্টোবর ২০২৬ ২৩:৩০748672
  • এই চার্ট থেকে দেখা যাচ্ছে যে প্রাইভেট/পাবলিক সব মিলিয়ে ইউএসএ-তে ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে স্টক/ইকুইটির প্রপোর্শন বাড়ছে এবং ক্রমাগত বেড়েই চলেছে --
     
    আর, ইউ এস ট্রেজারি এখন প্রায় ৩০ ট্রিলিয়ন ডলার -
     
    আর, ইউএস স্টক মার্কেট ভ্যালুয়েশন এখন ৭৫ ট্রিলিয়নের ওপর ...
  • lcm | ২২ অক্টোবর ২০২৬ ২৩:৪২748673
  • আর, এই ইউএস ডেট হল গিয়ে এক ড্রামাটিক জিনিস ... বাজারে একটা পারসেপশন আছে যে ইউএস এর ডেট নাকি চায়নার কন্ট্রোলে, ৩৯ ট্রিলিয়ন টোটাল ডেট এর ০.৭ ট্রিলিয়ন হল চায়নার, ১.২ ট্রিলিয়ন জাপানের ... সুতরাং বোঝাই যাচ্ছে .... এর সিংহভাগই ​​​​​​​হল ​​​​​​​ইন্টারনাল ​​​​​​​ডেট - পেনশন, মিউচুয়াল ​​​​​​​ফান্ড, সোশ্যাল ​​​​​​​সিকিউরিটি ...
     
     
     
  • দ্রি | ২৪ অক্টোবর ২০২৬ ১২:৩৩748679
  • @এলসিএম কি মনে হয়? নেক্সট ১৪ বছর এই একই রেটে ট্রেজারি হোল্ডিং বাড়বে?
  • দ্রি | ১৮ নভেম্বর ২০২৬ ০৯:৩৮748878
  • খুব, খুব প্রাসঙ্গিক।
  • জয় | ১৮ নভেম্বর ২০২৬ ১২:০৭748885
  • এতো এনকাউন্টার? বলেন কি দ্রি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন।