কঅভাবনীয় বললে কম বলা হয়, একেবারে "জনসমুদ্রে লেগেছে জোয়ার"।
সুপ্রীম কোর্টের দিকে এগিয়ে চলেছে জনজোয়ার। নেহা বোরার হাত ধরে সামনে নিয়ে এলেন প্রিয়ংকা ও রাহুল। তিনজনে লীড করছিলেন। বিশাল পুলিশ বাহিনী (আজকে অনেক বেশি মহিলা পুলিশ) তিন চার সারি ব্যারিকেড বানিয়ে সুপ্রীম কোর্টের সামনে আটকে দিল।
ভীড় চড়ে বসছে, উঠে দাঁড়াচ্ছে ব্যারিকেডের মাথায়। পুলিশ আজ লাঠি চালাচ্ছেনা। কারও চুল ধরে টানছে না। মাইকে বলছে--প্লীজ, ওপরে উঠবেন না। আপনাদেরই চোট লাগতে পারে।
কে শোনে! ভীড়ের ধাক্কায় ভেঙে পড়ল ব্যারিকেড। কিন্তু রাহুলের নেতৃত্বে ভীড় দাঁড়িয়ে পড়ল প্রাঙণের বাইরে।
বিকেল সাড়ে চারটে অব্দি পিটিশন নেওয়া হয়। তখন সাড়ে চারটে।
কিন্তু রাহুলের উকিলের দল আগেই তৈরি পিটিশন নিয়ে জমা করেছে। সুপ্রীম কোর্টের ওয়েব সাইটে উঠে গেছে পিটিশন, কাল হবে শুনানি।
পিটিশনারঃ রাহুল সমেত বারো জন ইন্ডিয়া জোটের বিরোধী নেতা।
রেসপন্ডেন্টঃ মাত্র একটি নাম--জ্ঞানেশ কুমার।
এদিকে কোর্টের প্রাঙ্গণে উকিলদের একটি দল সংবিধান হাতে নিয়ে দাঁড়িয়ে। একজন মহিলা সংবিধানের মুখবন্ধ পড়ে শোনাচ্ছেন--একটা একটা করে শব্দ, সবাই রেসপন্স করে শপথ নিচ্ছেনঃ ২০২৬ সালে সংবিধান রক্ষার শপথ নিচ্ছেন।
দিপকে পুলিশকে ২৪ ঘন্টার নোটিস দিয়েছেন-- যন্তর মন্তরে জমায়েত করার অনুমতি চেয়ে।
সরকার ঘোষণা করে দিয়েছে --এখন থেকে আর যন্তর মন্তরে প্রতিবাদ সভা করা যাবে না। বদলে তিনটে আলাদা আলাদা স্থান নির্দিষ্ট করেছে, তার যেকোন একটায় করা যেতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হোল রামলীলা ময়দান। যেখানে কেজরিওয়াল ও আন্না হাজারের সরকার বিরোধী আন্দোলন হয়েছিল।