এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • আহাহা | ১১ অক্টোবর ২০২৬ ২০:৪১560128
  • কী নিষ্পাপ শিশু সব। বিশেষ করে রঞ্জন রায়
  • বিন্দুবাসিনী | ১১ অক্টোবর ২০২৬ ২০:৩৯560127
  • যারা একজন স্বাধীন নারীকে অ‍্যাকসেপ্ট করতে পারে না, তাদের থ্রেশোল্ডের ওপর দিয়ে যায় সেই স্বাধীনতার ডেফিনিশন, তারা ইনকিলাব করবে?
  • Bratin Das | ১১ অক্টোবর ২০২৬ ২০:৩৭560126
  • আজকে আমাদের বেলুড় বিদ্যামন্দিরের গেট্টু
  • বিন্দুবাসিনী | ১১ অক্টোবর ২০২৬ ২০:৩৬560125
  • Ranjan Roy | ১১ অক্টোবর ২০২৬ ২০:২৫
     
    আমিও সেরকম ভেবেছি। তবে একবারও দাবি করি নি। পরে আপনার পোস্টের পরিপ্রেক্ষিতে ওসিআই বিষয়টি নিয়ে যা যা জানি এর ফলে হিংসাত্মক পোস্ট আসতে লাগল বেনামে। তারপরে "বাবু" ধরে সুইস হওয়ার মতো পোস্ট। গালিগালাজ তো ফাউ। এই মানসিকতার লোকেরা দেশের ভালো করতে পারবে? এত হিংসাত্মক মানসিকতা নিয়ে দেশোদ্ধার হয়? ইতিহাস কী বলে? আপনি তো সব দেখলেন।
  • বিন্দুবাসিনী | ১১ অক্টোবর ২০২৬ ২০:২৯560124
  • এই যেমন আয়নায় এক্ষুনি আরেকটা উদাহরণ হিংসাত্মক পোস্টের।
  • বিন্দুবাসিনী | ১১ অক্টোবর ২০২৬ ২০:২৫560123
  • কেন পারবে না তরমুজ?
    ইচ্ছে থাকলে পারবে। "একা একা অভিজ্ঞতা অর্জন করে কি করব? " — সে কী কথা? শুধু পার্টি ছাড়াও আইডিওলজি হয় তো। মানবতা তার মধ্যে একটা প্রধান ব‍্যাপার।
    নিজের ব‍্যক্তিগত ফ্রাস্ট্রেশনের চাপে পাঞ্চব‍্যাগ না খোঁজা, মিথ্যা না বলা, মানুষের ক্ষতি না করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে ভালোবাসা, ধর্ম জাত বর্ণ নিয়ে বিভেদ না তৈরি করা, ভাষার ক্ষেত্রেও তাই। একটা ভাষা ভালো, অন‍্য ভাষা খারাপ, আমিই শ্রেষ্ঠ বাকিরা ছোটোলোক এরকম না করা, এই প্রত‍্যেকটা প্র‍্যাকটিস মানুষকে মানুষ করে তোলে। তার ওপর ভিত্তি করেই সব আইডিওলজি। কে কী খাবে, কেমন পোশাক পরবে, এই নিয়ে অসহিষ্ণুতা তৈরি হলে সমস্যা তৈরি হবেই।
    তবে মিথ‍্যেবাদী হওয়াটা কাজের কাজ নয়। হিংসাত্মক হওয়াটা আরও।
  • Ranjan Roy | ১১ অক্টোবর ২০২৬ ২০:২৫560122
  • একটা প্রশ্নঃ
    ধ্রুব রাঠি ১৭-১৮ বছর বয়সে জার্মানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যান। শেখানে স্নাতক ও অন্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পেয়ে বার্লিনে স্থায়ীভাবে বসবাস করছেন। জার্মান সাথীকে বিয়ে করেছেন। একটি সন্তান হয়েছে। ওনার ট্র্যাভেলিং ব্লগ এবং পডকাস্ট সব বার্লিন থেকে হয়।
    সেই পড়তে যাবার পর গত বারো বছরে একবারও ভারতে আসেন নি। বিয়ের সময়ও নয়।
    এই প্রথম এলেন--আন্দোলনে অংশগ্রহণ করতে।
     
    এতে কেউ যদি প্রাথমিক ভাবে তাঁকে জার্মান নাগরিক ভেবে ভুল করে সেটা এত বড় অপরাধ?
    আপনারা একটু ভেবে দেখুন।
     
    জয়
    আরে আপনার পোস্ট এক্ষুণি দেখলাম।
    প্রণাম কেন? আমি আপনাকে একটুও ভুল বুঝি নি।
    গত কয়েক বছর ধরে আপনার পোস্ট মন দিয়ে পড়ি।
     
    আপনার সংগে একমত।
    সময় নষ্ট না করে আলোচনা হওয়া উচিত বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জজ, প্রাক্তন আমলা এবং সমাজ ও মানবাধিকারকর্মী মিলে জ্ঞানেশকে যে জয়েন্ট পিটিশন দিয়েছে তাতে দশ কাউন্টে দোষি ঠাউরেছে। সেটা নিয়ে আলোচনা হোক।
    এখনও আম জনতার কাছে ভোট চুরি এবং সিইসি'র ভূমিকা স্পষ্ট হয় নি।
     
    এটা দি ওয়্যার এ বেড়িয়েছে। কেউ যদি এখানে পোস্ট করে দেন ভাল হয়। সলিড আলোচনা হোক।
    এখানে কাউকে তাড়ালে গাল দিলে মূল সমস্যা সেখানেই থেকে যাবে।
  • তরমুজ | ১১ অক্টোবর ২০২৬ ২০:১৩560121
  • //কংগ্রেস বিজেপি সিপিয়েমের বাইরেও বিশাল একটা দুনিয়া আছে তরমুজ। সেইটে না জানলে, জীবনের অভিজ্ঞতা না থাকলে ঐ স্টেনসিলে তো আঁটবে না।//
     
    কিন্তু সেই বিরাট দুনিয়ায় আমার না খেতে পাওয়া নাগরিকদের নিয়ে যেতে পারছি না তো। একা একা অভিজ্ঞতা অর্জন করে কি করব? অর্জিত হলে সবাই ভাগ করে নেব। না হলে সবাই একসাথে অর্জন করব।
  • পুরনো লোকেরা জানে | ১১ অক্টোবর ২০২৬ ২০:১১560120
  • ডট যা বলে তার থেকে অনেক জল বাদ দিতে হয়। ওই ১৯৮৫টা ১৯৯৭-ও হতে পারে। সেরা পন্থা হল পুরোটাই পচা জল ভেবে ফেলে দেওয়া।
  • তরমুজ | ১১ অক্টোবর ২০২৬ ২০:০৬560119
  • আচ্ছা এই আইডিওলজির ব্যাপারটা অর্থাৎ কে কোন আইডিওলজিতে বিশ্বাস করেন? এই প্রশ্নটা আমার কয়েকজনের কাছে জানার ইচ্ছা আছে। যেমন ডট আন্টি, দ আন্টি, রঞ্জনবাবু, মানলি, হুতোবাবু, অ্যালবার্ট, ধুত্তর, রমিত। প্রসঙ্গত বলে রাখি আমি মার্কসবাদে বিশ্বাসী কিন্তু ভারতীয় সমাজের ক্ষেত্রে গান্ধিবাদকে শ্রেষ্ঠ মনে করি। যেহেতু মার্কসবাদ ও গান্ধিবাদে বিশ্বাসী তাই একই সঙ্গে পরিবর্তনবাদেও বিশ্বাসী। অর্থাৎ আইডিওলজি প্রাসঙ্গিক হতে পারে কিন্তু চূড়ান্ত নয়। এবং রাজনৈতিকভাবে আমি আগমার্কা কংগ্রেসী।
  • Ranjan Roy | ১১ অক্টোবর ২০২৬ ২০:০৩560118
  • ভুল সংশোধনঃ
     
    ধ্রুব নন, সিজেপির তিন নেতাকে ম্যাজিস্ট্রেটের কোর্টে জামিন হিসেবে প্রতি ব্যক্তি ৫০ হাজার টাকার বন্ড ভরতে হয়েছে। শর্ত তাঁরা এক বছরের মধ্যে কোন শান্তিভঙ্গের ঝামেলায় জড়িত হবেন না। এটা ওদের সাথী এবং লীগাল হেড রত্না সিং বিবৃতিতে বলেছেন।
     
    প্রেস কনফারেন্সে আশুতোষ ও সৌরভ স্পষ্ট করেছেন ওই শর্ত তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকারএর বাধক নয়। কাজেই আন্দোলন চলবে এবং ওঁরা সক্রিয় থাকবেন।
    দিপকে তাঁর ঠাকুমার হার্ট অ্যাটাকে মৃত্যু হওয়ায় গ্রামে পৈতৃক বাড়িতে গেছেন।
  • বিন্দুবাসিনী | ১১ অক্টোবর ২০২৬ ২০:০০560117
  • আমার আইডিওলজি নিয়ে প্রশ্ন করেছিলে। এই প্রথম।
    কংগ্রেস বিজেপি সিপিয়েমের বাইরেও বিশাল একটা দুনিয়া আছে তরমুজ। সেইটে না জানলে, জীবনের অভিজ্ঞতা না থাকলে ঐ স্টেনসিলে তো আঁটবে না।
  • বিন্দুবাসিনী | ১১ অক্টোবর ২০২৬ ১৯:৫৬560116
  • তরমুজ
    আমি ১৯৮৫ তে ভারতের বাইরে চলে যাই। তখন কেন্দ্রে মলে হয় কংগ্রেস রাজ‍্যে সিপিয়েম। আমার তখন ভোট দেবার বয়স ছিলো না। দশ বছর পরে বছর পাঁচেকের জ কোলকাতা ফিরেছিলাম তখনও জ‍্যোতি বসু পরে বুদ্ধদেব। ভোট একবারই দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের প্রার্থী। দক্ষিণ কোলকাতা লোকসভা কেন্দ্র থেকে।
    বিজেপি আমি চিনিও না জানিও না। তিনোমূলও জানি না।
    কিন্তু আমার নাম এখানে চাড্ডি। কি কিউট না?
    বাবা কমিউনিস্ট পার্টির অ‍্যাকটিভ মেম্বার ছিল অনেক আগে, বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার আগে ই মরে গেছে।
    বাপের বাড়ির বাকিরা পাঁড় কংগ্রেসী ছিল।
    আমার নাম চাড্ডি।
    আমি "বাবু" ধরে কী কী করেছি যেন। কী সুন্দর না কথাগুলো?
    আমি টাকা নিচ্ছি বিজেপির থেকে। কি কিউট না?
    এইজন‍্যই বাঁধিয়ে রাখতে ইচ্ছে হয়।
  • বলো বলো বলো সবে | ১১ অক্টোবর ২০২৬ ১৯:৫৬560115
  • তরমুজ | ১১ অক্টোবর ২০২৬ ১৯:৫৩560114
  • ইহা সবকো মেরা বাত মাননা পড়েগা
     
  • বিন্দুবাসিনী | ১১ অক্টোবর ২০২৬ ১৯:৪৮560113
  • যতবার আক্রমণ হবে আমার প্রতি, ততবার সেটা তুলে ধরবো। যত মিথ্যা অপবাদ দেওয়া হবে তত স্ক্রীনশট রেখে দেবো। তুলে ধরবো। আমার প্রতি যত আক্রোশ দেখাবে, তত ভালো ভালো করে আয়নায্‌ নিজের মুখ দেখতে পাবে এবং খুব হাসি পাবে তোমাদের। কী কিউট না? তবে যাদের টার্মিনাল অসুস্থতা আছে, তাদের মাফ করে দেবো।
  • তরমুজ | ১১ অক্টোবর ২০২৬ ১৯:৪৭560112
  • আচ্ছা ডট আন্টি আপনি কি বিজেপির সমর্থক। না হলে আপনার আইডিওলজি কী? এটা একটু খোলসা করে বললে ভালো হয়। না আপনি আইডিওলজির উর্ধ্বে। যদি আইডিওলজির উর্ধ্বে হন তাহলে আপনি কোন ধরনের কর্মকান্ডে বিশ্বাসী?
  • বিন্দুবাসিনী | ১১ অক্টোবর ২০২৬ ১৯:৪১560111
  • যত মিথ্যা কথা বলবে, তত আয়না দেখাবো।
  • জিলিপি | ১১ অক্টোবর ২০২৬ ১৯:৩৯560110
  • আপনার সমস্যাটা কী? এই হ্যাট ব্যক্তি আমি নই। আমি জিলিপি নামেই লিখি। হয়তো আগে খেয়াল করেননি। এই স্ক্রিন শট চিপকে যাওয়ার মানে কী? তবে একটা জিনিস বুঝতে পারছি, এখন আপনি স্প্যাম করছেন। মানে আপনার দেওয়া নোটিসের আরেকটা রুল ভাঙছেন।
  • বিন্দুবাসিনী | ১১ অক্টোবর ২০২৬ ১৯:৩৩560108
  • এখন নিজের পোস্টের ইমেজ নিজে দ‍্যাখো আয়নায় এবং প্রাণভরে হাসো।
    মিথ‍্যা লেখার আগে প্রমাণ দাও ভাইটু। কিংবা আবার হাসো। গুজব ছড়িও না ভাইটু। আবার একটু নিজেকে আয়নায় দেখে নাও ও হেসে নাও ভাইটু।
  • তরমুজ | ১১ অক্টোবর ২০২৬ ১৯:৩১560107
  • "গ্রাম মানেনা আপনি মোড়ল" ...... দেশের মুড কি বোঝাই যাচ্ছে। তার মধ্যে এক দু জন মায়াপাতায় যা তা বলে কোন পাল্টা ফ্যাসিজম আনতে পারবেন? যদি অত ক্ষমতা থাকে তাহলে মোদি শাহের এই দুর্দিনে তাদের কয়েকটা উপায় বাতলে দিলেই তো হয়। ..... যাই হোক দিল্লিতে নেট বন্ধ। শোনা যাচ্ছে নাকি "ল্যাওড়েন ভোজ্যম .... ল্যাওড়েন ভোজ্যম" মন্ত্র যপ করলে আকাশবাণী শোনা যাচ্ছে।
  • হ্যাট | ১১ অক্টোবর ২০২৬ ১৯:৩১560106
  • হাই উঠছে, ডট কানছে
    ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান।
     
    আবার পরের উইকেন্ডে। কেমন?
  • হ্যাট | ১১ অক্টোবর ২০২৬ ১৯:২৪560102
  • শুরু হল ভিক্টিম সাজা। ঘন্টাকয়েক চলবে। স্ক্রিপ্টটা একটু বদলান গো দিদিমুনি। পুরনো হই গিসে।
  • জিলিপি | ১১ অক্টোবর ২০২৬ ১৯:২২560101
  • আর কাউকে চাড্ডি বলা ধর্মীয় মেরুকরণ এর প্ররোচনা, হিংসায় উস্কানি, স্প্যাম বা গুজবের মধ্যে পড়ে কি? এটা তো ব্যক্তি আক্রমণ। সেটা নিয়ে আপনি যে নোটিসের ছবি দিলেন তাতে কিছু লেখা নেই। তবে ব্যক্তি আক্রমণ ভালো জিনিস না।
  • জিলিপি | ১১ অক্টোবর ২০২৬ ১৯:১৮560100
  • @বিন্দুবাসিনী,
     
    দেখুন আমি আপনাকে চিনিনা, কিন্তু পিছনের পাতায় গিয়ে লেখা টেখা পড়ে দেখলাম আপনিই তো কীসব জার্মান নাগরিক, oci বুকলেট হ্যানো ত্যান বলে এলেন। সেসব তো গুজব বলেই মনে হল। ওই ইউটিউবার তো নিজেই ভিডিও করে ভারতীয় নাগরিক হিসেবে পাসপোর্ট দেখিয়ে দিয়েছেন।
  • জয় | ১১ অক্টোবর ২০২৬ ১৯:১৪560099
  • আজ কলকাতার খবর কি? দিল্লির?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত