এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | ১৩ আগস্ট ২০২৬ ২১:১৭558833
  • //এই 'জাতির জনক'-ফনক আসলে প্রবল পিতৃতান্ত্রিক একটা টার্ম। সাভারকরের পিতৃভূমির ধারণার নিন্দা করব অথচ জাতির জনক নিয়ে ধেইনেত্য করব - দুটো একসঙ্গে হয় না।// @ এলেবেলে
     
    তাহলে আপনি গান্ধিকে জাতির মাতা বলুন। আমরাও সবাই সেটাই বলবো। অন্য কোনো শব্দ সৃষ্টি করুন। সঠিক হলে সেটা মেনে নেওয়া হবে। ডটকেও তারপর বলবো "আপনার মাতার হিটলারকে আসনে বসিয়ে পুজো করে"। অসুবিধা নেই। কিন্তু "পিতা" শব্দটি ব্যবহার করা হয় এই মর্মে যে ঐ ব্যক্তি ঐ বিষয়টির স্রষ্টা। এটা শুধু রাজনীতি নয়। বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, দর্শনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এবং এটা গুরুত্বপূর্ণ। ..... আর সমাজ তো অবশ্যই পিতৃতান্ত্রিক। পিতৃতন্ত্র থেকে আস্তে আস্তে নারীবাদী হচ্ছে। সেই নারীবাদী সমাজে আপনিই কোন শব্দ তৈরি করুন। মেনে নেব। আপাতত ভিন্ন কোন শব্দ নেই বলে জাতীর পিতা, অমুক তত্ত্বের পিতা এগুলো বলা হয়। যেটা সেই বিষয়ের প্রতি তার প্রভাব ও তাঁকে সম্মান জানাতে ব্যবহার করা হয়। .... এর সাথে ইংলিশে আর একটি শব্দ ব্যবহার করা হয় "কনসিভ"। অর্থাৎ ঐ বিষয়টি তিনি তাঁর গর্ভে ধারন করেছেন। এই অর্থে। কিন্তু তবুও "পিতা" শব্দটি ব্যবহার করা হয়। যেহেতু অন্য কোনো প্রচলিত শব্দ নেই। বা আগে থেকে ব্যবহার করে আসা হয়েছে। কিন্তু তার জন্য মূল বিষয়ের গুরুত্ব বা মূল ভাবের গুরুত্ব ক্ষুন্ন হয় না। এবং এর বিপরীতে কোনো সঠিক শব্দ তৈরি হলে অবশ্যই মেনে নেব। যদি ঐ শব্দ ব্যবহার করায় মূল ভাবের বা অর্থের পরিবর্তন না হয়। বা আমি যে বিষয়টিকে বোঝাতে চাইছি। যদি ঐ শব্দটি ব্যবহার করে, অন্যদের সেই বিষয়টিকে বোঝান যায়। সেক্ষেত্রে যদি ভাবের পরিবর্তন না হয়।
  • Impressed | ১৩ আগস্ট ২০২৬ ২১:০৮558832
  • হুতোর ট্রুথ টেবিলটা মোক্ষম হয়েছে। কোনো পসিবিলিটির সাথেই দ্বিমত হতে পারলুম না। মাঝে মাঝে মনে হয় এলেবেলে যেমন পোবোন্দ লিখে নির্মোহ ব নামান, সেটা না করে এরকম ট্রুথ টেবিল লিখে রিডাকশনিস্ট এনালিসিস নামালে ইতিহাসচর্চা আরো এফেক্টিভ ও ইন্টারেস্টিং হত।
  • এলেবেলে | ১৩ আগস্ট ২০২৬ ২১:০৭558831
  • আসলে বাঙালির চৈতন্য আর নেতাজিকে নিয়ে একটা ভয়ানক ইয়ে আছে। বিশেষত তাঁদের মৃত্যুরহস্য একটা জম্পেশ ব্যাপার। তাতে সুভাষ কিংবা চৈতন্যকে নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা ভাঁড় মে যায়।
     
    ১৯২৮ এবং ১৯৩৮- দুবারই সুভাষ ও তাঁর দলবল প্রজাসত্ত্ব সংশোধনী আইনের বিপক্ষে ভোট দিয়েছিলেন। ওই ১৯৩৮-এই পাশ হয়েছিল ট্রেড ডিসপিউটস অ্যাক্ট। বি এন খারে সভাপতি সুভাষ সম্পর্কে কী বলেছিলেন - তা ডকুমেন্টেড। কিন্তু আমাদের তো স্বপনকুমার দুর্দান্ত লাগে। ওই ঘোর থেকে বেরোনো কি চাড্ডিখানি কথা?
  • এলেবেলে | ১৩ আগস্ট ২০২৬ ২১:০২558830
  • এখানে সম্ভবত কেউই গান্ডু নন। কাজেই পেছনের পাতায় যাওয়া ও সেখানে কী আলোচনা হয়েছে - সেটা বোঝা খুব একটা রকেট সায়েন্স নয়।
     
    খুব ভালো করেই জানি, আজ ২০:৩১-এ যে প্রসঙ্গটা উত্থাপন করেছি, এর আগে সেই নিয়ে ভাটে আলোচনা হয়নি। কাজে ফাটা রেকর্ড বাজিয়ে লাভ নেই।
  • r2h | ১৩ আগস্ট ২০২৬ ২০:৫৯558829
  • জটিল ব্যাপার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তি জিতলো, কলোনী গুলি মুক্ত হল, ভারত ভাগ হলো, বিপুল ট্র‌্যাজেডি হল, সুভাষ ফিরলেন না। তিনি বীরত্ব ও আত্মত্যাগের প্রতীক হয়ে বাঙালির মনে থাকলেন।

    এবার তা যদি না হত, একে একে সম্ভাবনাগুলি লিস্টি করা যাক।
    ১। ধরা যাক মিত্র শক্তি জিতলো, সুভাষ ফিরলেন, হিটলারের সঙ্গে অ্যালাই জনিত যুদ্ধাপরাধে অভিযুক্ত ও দণ্ডিত হলেন- তাহলে ইতিহাস অন্যরকম হত।
    ২। মিত্রশক্তি জিতলো, যুদ্ধাপরাধের ব্যাপার স্যাপার হল না, ইংরেজদের বাড়ি ফেরার তাড়া। নেতাজী নেহেরুর মন্ত্রীসভায় থাকলেন, দেশ ভাগ, অন্তত বাংলাভাগ আটকে দিলেন। সেরকম হলেও আজকের আইকনিক ভাবমূর্তি হতো না বলেই মনে হয়। গুচ্ছের লোক বাংলা ভাগ না হওয়ায় রুষ্ট হত।
    ৩। ঐ ঐ, নেতাজীর হাতে দেশের ভার- সামরিক শাসন। ইংরেজদের চুষে খাওয়া দেশের হাজার সমস্যা সামলাতে গিয়ে সামরিক একনায়ক হিসেবে বহুনিন্দিত হওয়ার খুবই সম্ভাবনা।
    ৪। ঐ ঐ, নেতাজীর হাতে দেশের ভার- গণতন্ত্র। আজ নেহেরুকে লোকে যেসব গাল দেয়, সেসব নেতাজীকে দিত।
    ৫। এবার ধরা যাক অক্ষশক্তি জিতলো। জার্মানি জাপান নিজনিজ এলাকায় যাবতীয় সাউখুরি করতে ব্যস্ত হল, ভারতের ভার নেতাজীর হাতে, হরে দরে ঐ তিন বা চার নং।
    ৬। অক্ষশক্তি জিতলো, জার্মানি জাপান একত্রে বা আলাদা আলাদা দুনিয়াজোড়া সর্দারিতে মত্ত হল, তাহলে আর কী, সকলেরই হাতে হ্যারিকেন। শহীদ ও স্বরাজ দ্বীপের তথাকথিত সাময়িক স্বাধীনতার কাহিনি তো সকলেই জানেন। তিন নং, এবং আরও ভয়ানক নানাবিধ বিপর্যয়। ভাবলে পাজাঞ্জুরিতে তিড়িতঙ্ক হয়।

    এবার সেসব কোন কথা না। এসব কিছু হয়নি, বিপুল সংখ্যক বাঙালির মনে নেতাজী রইলেন, বীরত্ব ও আত্মত্যাগের প্রতীক হয়ে। এবং ঐ বীরত্ব ও আত্মত্যাগ বাস্তব। জাপান ও জার্মানির সঙ্গে হাত মেলাতে যাওয়া ভয়াবহ, কিন্তু ইংরেজরা তো কম বদমাইশ কিছু ছিল না। মন্বন্তর, অ্যাপার্থেডে অপ্রত্যক্ষ, আফ্রিকায় কনসেন্ট্রেশন ক্যাম্প- ওদের মুকুটে পালক কিছু কম নেই। উনি সবগুলি সম্ভাবনাকে কীভাবে ওজন ও তুল্যমূল্য করেছিলেন, তা কোথাও লেখা আছে কিনা জানি না। তো ঐ নিয়ে তর্ক চলবে।

    এবার এইসব কূটতর্কের সঙ্গে ঐ পালক লাগানো পাগড়ি পরা সং ও বিজেপির প্রশ্রয়ের কোন সম্পর্ক নেই। এরা কেউ অত ইতিহাস টিতিহাসের ধার ধারে না। আরএসএস ও তথা বিজেপির হিটলার নিয়ে কোন বিরাগ নেই, বরং অনুরাগই আছে। নেতাজীকে নিয়ে বিপুল আবেগ আছে, সেসব বিজেপির বেসাতি। রমিতের পর্যবেক্ষনের সঙ্গেই একমত।
  • তরমুজ | ১৩ আগস্ট ২০২৬ ২০:৫০558828
  • //এলেবলের এই বিষয় নিয়ে ভাটে দীর্ঘ আলোচনা হয়েছে। পিছনে গিয়ে পড়ে নিতে পারেন।//
     
    অর্থাৎ সুভাষ গান্ধি, মতাদর্শ এই সব বিষয়।
  • তরমুজ | ১৩ আগস্ট ২০২৬ ২০:৪৮558827
  • //আর এই 'জাতির জনক'-ফনক আসলে প্রবল পিতৃতান্ত্রিক একটা টার্ম। সাভারকরের পিতৃভূমির ধারণার নিন্দা করব অথচ জাতির জনক নিয়ে ধেইনেত্য করব - দুটো একসঙ্গে হয় না।//
     
    এটা বোকা বোকা হাস্যকর দুদুভাতু কথা হয়ে গেল।
  • তরমুজ | ১৩ আগস্ট ২০২৬ ২০:৪২558826
  • এলেবলের এই বিষয় নিয়ে ভাটে দীর্ঘ আলোচনা হয়েছে। পিছনে গিয়ে পড়ে নিতে পারেন। সুতরাং বারংবার রিপিট করার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আর সুভাষকে অপমান করে যদি কেউ আনন্দ পান। করতে থাকুন। আমি মতাদর্শগত ভাবে গান্ধিবাদী ও কংগ্রেসী। ভাটে মোটামুটি সবাই জানেন। সুভাষের পক্ষে কথা বলে বর্তমানে আমাদের কোনো রাজনৈতিক ফায়দাও হবে না। কিন্তু তবুও আমি সুভাষের প্রয়োজনীয়তা অনুভব করি। শ্রদ্ধা করি। .... আর এলেবেলে বাবুর এই বিষয়টার জন্য পিছনে ভাটে যে দীর্ঘ আলোচনা হয়েছে। সেটা পড়ে নিন। সেখানেই সব উত্তর দেওয়া হয়েছে।
  • এলেবেলে | ১৩ আগস্ট ২০২৬ ২০:৩৮558825
  • আর এই 'জাতির জনক'-ফনক আসলে প্রবল পিতৃতান্ত্রিক একটা টার্ম। সাভারকরের পিতৃভূমির ধারণার নিন্দা করব অথচ জাতির জনক নিয়ে ধেইনেত্য করব - দুটো একসঙ্গে হয় না।
     
    হে প্রবল প্রতাপান্বিত তরমুজ, আপনার সঙ্গে এনগেজ হতে চাই না - সে কথা আগেই বলে রাখলুম। শুধু তথ্য হিসাবে বলে যাই যে, শ্যামা-হক মন্ত্রিসভায় ফরওয়ার্ড ব্লকের দুজন মন্ত্রী ছিলেন। তাঁদের নাম যথাক্রমে সন্তোষকুমার বসু এবং প্রমথনাথ ব্যানার্জি।
  • এলেবেলে | ১৩ আগস্ট ২০২৬ ২০:৩১558824
  • ইয়ে, মানে আমার সামান্য একটা জিজ্ঞাসা আছে। সেটা হল, মুঞ্জে বা হেড়গেওয়ার যখন মুসোলিনির সঙ্গে সাক্ষাৎ করেন তখন তাঁদের একধারসে চাড্ডি বলা হয় (এবং ঠিকই বলা হয়)। কিন্তু সুভাষ যখন গোয়েবেলস বা হিমলারের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেন, এমনকি হিটলারের সঙ্গে একবারের জন্য হলেও হাত মেলান, তখন এই 'শত্রুর শত্রু আমার মিত্র' মার্কা আওয়াজটা ওঠে কেন?
     
    যে হিটলার নর্ডিক জাতির শ্রেষ্ঠত্ব সম্পর্কে নিঃসন্দিহান, তিনি ভারতবর্ষকে কি চার্চিলের থেকে বেশি শ্রদ্ধার চোখে দেখতেন? কিংবা হামফ্রেগঞ্জ ম্যাসাকারের পরেও কি জাপ শক্তি আদতে কী করতে পারে, সেটা ভারতবাসী বুঝতে পারেনি?
     
  • তরমুজ | ১৩ আগস্ট ২০২৬ ২০:৩১558823
  • //তুমি বক বক করে যাও। আমি তোমাকে কিছু বলব না। তবে গালি দিলেই থাপ্পড় খাবে। মনে থাকে যেন।//
     
    হিঃ হিঃ হিঃ। থাপ্পড়টা কে খেল? হিঃ হিঃ হিঃ।
  • | ১৩ আগস্ট ২০২৬ ২০:২৭558822
  • ৫৬ ইঞ্চির বাঁদর স্লোগানটা পার্লামেন্টে চলে এসেছে ! চতুর্দিকে শুধু ধেড়ে খোকা ও খুকুদের হুপহাপ, এই নিয়ে দিকে দিকে গভঃ চলছে। কলকাতায় একটা পুজো প্যাণ্ডেলও ভেঙেছে, এরকম খবর ঘুরছে।
  • . | ১৩ আগস্ট ২০২৬ ২০:১৯558821
  • তুমি বক বক করে যাও। আমি তোমাকে কিছু বলব না। তবে গালি দিলেই থাপ্পড় খাবে। মনে থাকে যেন।
  • তরমুজ | ১৩ আগস্ট ২০২৬ ২০:১৮558820
  • ডটকে আমি চিনতাম না। কিন্তু তিনি আজ নিজেই নিজের পরিচয় জানিয়ে দিয়ে গেলেন। এবং ক্রমাগত করেই চলেছেন। .... চালিয়ে যান। আশা করি আপনাকে যারা চেনেন না। আমার মত। আজকের পর থেকে আপনাকে চিনতে তাদের অসুবিধা হবে না।
  • . | ১৩ আগস্ট ২০২৬ ২০:১৩558819
  • ক্লাস সিক্সের বই ই পড়া তবে। এর চেয়ে আরেকটু উঁচু ক্লাসে কবে উঠবে?
    যাইহোক নাৎসি সমর্থক কে আর কিছু বলার নেই।
  • তরমুজ | ১৩ আগস্ট ২০২৬ ২০:১৩558818
  • //আমার বাবা কে, তা তুমি ঠিক করে দেবে? নইলে খিস্তি দেবে?
    তোমার মাথায় গভীর সমস‍্যা আছে। পেট ভরে খাবার খাও। পড়াশুনো করে পরীক্ষাগুলো পাস করো এবং রোজগার করো। পাগলামি পালাতে পথ পাবে না।//
     
    হিঃ হিঃ হিঃ। এসব নমুনা কোথায় থাকে? হিঃ হিঃ হিঃ।
  • তরমুজ | ১৩ আগস্ট ২০২৬ ২০:১১558817
  • //হিটলার আমাদের দেশের মতো সমস্ত মানুষদের যারা আর্য নয় তাদের অবমানব মনে করত। উন্টারমেন্শ। নাৎসীরা ভারতকে স্বাধীনতা এনে দিত? ঘোড়ায় খ‍্যাকখেঁকিয়ে হাসবে।//
     
    হিঃ হিঃ হিঃ। কিছু বলার নেই।
  • . | ১৩ আগস্ট ২০২৬ ২০:০৯558816
  • আমার বাবা কে, তা তুমি ঠিক করে দেবে? নইলে খিস্তি দেবে?
    তোমার মাথায় গভীর সমস‍্যা আছে। পেট ভরে খাবার খাও। পড়াশুনো করে পরীক্ষাগুলো পাস করো এবং রোজগার করো। পাগলামি পালাতে পথ পাবে না।
  • তরমুজ | ১৩ আগস্ট ২০২৬ ২০:০৮558815
  • হিঃ হিঃ হিঃ। কি লেভেল @ ডট। আমরা ক্লাস সিক্সে পড়েছিলাম, গান্ধিজীর রাজনৈতিক পিতার নাম কী? উত্তর: গোপাল কৃষ্ণ গোখলে। কিন্তু ডটের লেভেলটাই আলাদা।
  • . | ১৩ আগস্ট ২০২৬ ২০:০১558814
  • হিটলার আমাদের দেশের মতো সমস্ত মানুষদের যারা আর্য নয় তাদের অবমানব মনে করত। উন্টারমেন্শ। নাৎসীরা ভারতকে স্বাধীনতা এনে দিত? ঘোড়ায় খ‍্যাকখেঁকিয়ে হাসবে।
  • . | ১৩ আগস্ট ২০২৬ ১৯:৫৭558813
  • যুদ্দু করে ভারত শ্বাধীন করত? তাও হিটলারের সঙ্গে হাত মিলিয়ে? হিটলার পাত্তাই দেয় নি। উল্টে হিটলারের নাৎসি বাহিনির অবস্থা কী হয়েছিলো জানো না? জার্মানিই দু টুকরো হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে ১৯৪৫ পরবর্তীতে এমনিতেই দুনিয়াতে একে একে প্রায় সমস্ত কলোনি স্বাধীনতা পায়। যুদ্দু করে নয়।
    নাৎসীদের সঙ্গে যে হাত মেলায়, তার ভাবনা ম‍্যাচিওর্ড নয়। আবেগে ভেসে গেলে দেশ স্বাধীন হয় না।
  • তরমুজ | ১৩ আগস্ট ২০২৬ ১৯:৪৯558812
  • //হিটলার তো বিদেশি, তাই না?
    তার পোঁদ চাটতে কে গেছল?//
     
    উফঃ কি বিতর্ক মাইরি। কি প্রজ্ঞা। হিঃ হিঃ হিঃ।
  • তরমুজ | ১৩ আগস্ট ২০২৬ ১৯:৪৮558811
  • //আমার জায়গায় অন‍্য কেউ হলে বাবা তুলে কথা বললে থাপ্পড় খেতো।
    কিন্তু আমি হাত নোংরা করি না।//
     
    শরীর শরীর শুধুই শরীর। হিঃ হিঃ হিঃ।
  • তরমুজ | ১৩ আগস্ট ২০২৬ ১৯:৪৬558810
  • //আমার বাবা নিয়ে কথা বলার স্পর্ধা দেখালে তোমার চোদ্দ পুরুষ কিন্তু টপিকে আসবে।//
     
    আপনি কোন হনু? যে আমার চোদ্দ পুরুষ সম্বন্ধে জেনে বসে আছেন? শরীরকে বাদ দিয়ে কেন কিছু ভাবতে পারেন না। .... গান্ধিকে সবাই জাতির জনক বলে। আমি সুভাষকে আমার বাবা বলি। এটা শুধু ভারতেই নয়। সারা বিশ্বে একটা সাধারন কথা। .... আপনার লেভেলটা কি? বোঝাই যাচ্ছে।
  • . | ১৩ আগস্ট ২০২৬ ১৯:৪৪558809
  • হিটলার তো বিদেশি, তাই না?
    তার পোঁদ চাটতে কে গেছল?
  • . | ১৩ আগস্ট ২০২৬ ১৯:৪৩558808
  • আমার জায়গায় অন‍্য কেউ হলে বাবা তুলে কথা বললে থাপ্পড় খেতো।
    কিন্তু আমি হাত নোংরা করি না।
  • . | ১৩ আগস্ট ২০২৬ ১৯:৪১558807
  • ওনার মেয়েও এসব সাপোর্ট করেন নি। এবং ঐ বিমান দুর্ঘটনার সময়েই মৃত‍। হিটলারের হাতে পড়লে ভারতের যে কী অবস্থা হতো সেটা না ভাবাই মঙ্গল।
  • তরমুজ | ১৩ আগস্ট ২০২৬ ১৯:৩৯558806
  • @ডট, আপনাকে আমি ব্যক্তিগত আক্রমন কোথায় করলাম? আপনি কে? যে আপনাকে নিয়ে স্টাডি করতে হবে আমার। আপনাকে শুধু গুরুতেই চিনি। আর আপনিও আমাকে চেনেন না। কিন্তু এখানে আপনার চিন্তা ভাবনার যে দিকগুলো প্রকাশ্যে আসবে, সেটা নিয়ে আলোচনা তো হবেই। আমাকে নিয়েও করুন। কোনো অসুবিধা নেই। .... আমি আগে একদিন আপনাকে বলেছিলাম "আপনার বাবারা হিটলারকে আসনে বসিয়ে পুজো করে"। আপনি ধরে নিলেন আপনার বায়োলজিকাল বাবা। সেটা কি আমি বলেছি? বা কেউ বলে থাকে? গান্ধিকে সবাই জাতির জনক বলে। আপনি বলুন সুভাষ চন্দ্র তরমুজের বাবা। তাতে আমার কোনো অসুবিধা নেই। কারন তাঁরা সত্যিই আমার মতাদর্শগত বাবা। .... আর আপনি যদি বিদেশে থাকেন। তো বিদেশী ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করুন। কিন্তু দেশের ব্যাপারে আলোচনা করলে সমালোচিত হবেন। আপনিও সমালোচনা করুন কোনো অসুবিধা নেই। কিন্তু বেশি ভুলভাল কথা বললে খিস্তি খাবেন।
  • . | ১৩ আগস্ট ২০২৬ ১৯:৩৮558805
  • না। নেতাজিকে আমি শ্রদ্ধা করি না। হঠকারিতা করা এবং ভুলভাল সিদ্ধান্ত নেওয়া সাপোর্ট করা যায় না। তদুপরি হিটলার মুসোলিনির সঙ্গে হাত মেলানোর ব‍্যর্থ চেষ্টা লজ্জাজনক। কোনও শর্তেই কোনও যুক্তিতেই ঠিক না।
    তখন ভারতে ফিরলে তো গ্রেপ্তার হতেন। জাপানিদের সঙ্গেও হাত মেলাতে ‍যাওয়া নিন্দনীয়। অমনি করে দেশ স্বাধীন হয়? বোকা নাকি?
  • . | ১৩ আগস্ট ২০২৬ ১৯:৩০558804
  • তরমুজ তোমার হাল ফান্দে পড়িয়া বগা কান্দে রে টাইপ।
    নিজের দেশটা তোমার এখন খুবই ঝামেলায় রয়েছে। সেই সমস‍্যার সমাধানে মন দাও। কামড়াকামড়ি করলে এবং কে আমার বাবা তা খুঁজলে তোমার খুব কিছু সুবিধা হবে কি? তুমি আমার বাবা নিয়ে কথা বলার স্পর্ধা দেখালে তোমার চোদ্দ পুরুষ কিন্তু টপিকে আসবে।
    পড়াশুনো করো। শিক্ষিত হও। একটা চাকরি জোগাড় করো। টাকাপয়সার মুখ দেখলে অন‍্যের বাবা তুলে কথা বলবার মত ফ্রাস্ট্রেশন কিছুটা হলেও কমবে। ঐ একই উপদেশ যারা নেম কলিং করছে তাদেরকে।
    হিটলারের সাপোর্ট যারা করে তারা নিকৃষ্ট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত