এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ২০:০২553537
  • @<> চিন্তা নেই এবার দাবিয়ে শিল্পায়ন হবে, দু বছরের মধ্যেই পুরো পশ্চিম বঙ্গ শিল্পে ভরে যাবে। আমরাও সে অপেক্ষাতেই বসে আছি।
  • r2h | 165.*.*.* | ০৪ মে ২০২৬ ২০:০০553536
    • dc | ০৪ মে ২০২৬ ১৯:৫৩
    • ... প্রথমে জ্যোতি বাবু আর তারপর দিদি ... পবর যা ইমেজ হয়ে আছে, তাতে কি বিজেপিও বড়ো ইনভেস্টরদের আনতে পারবে?
     
    ঠিক এটাই হবে- আগামী অনেক বছর কিছু হবে না, আর তখন বিজেপি বলবে ৩৪+১৫ বছরে এত সর্বনাশ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি।

    অন্য রাজ্যের সঙ্গে জনঘনত্বের তফাৎ, প্রান্তিক মানুষের কন্ঠস্বর - সেসব নিয়ে কোন কথা হবে না।
  • r2h | 165.*.*.* | ০৪ মে ২০২৬ ১৯:৫৭553535
  • তবে ঐ ওয়েলফেয়ার স্কিম খারাপ দুর্নীতি খারাপ ইত্যাদি নিয়ে ব্যাখ্যাগুলির পাশাপাশি কত লোক আদৌ ভোট দিতে পারলেন না, সেই হিসেবটাও আসা দরকার।

    তার সঙ্গে পব কেমন পিছিয়ে পড়ছে, পব কেমন অনিরাপদ, পব কেমন বসবাসের অযোগ্য - এবং সেসব কারনে বিজেপির জয়, আর তার সঙ্গে বিজেপিশাসিত অন্য রাজ্যগুলির তুলনামূলক - এসবও।
    এসেই বা কী হবে। পব শেষ গড় ছিল ভারতের উত্তর অংশে, তার পতন হলো। তৃণমূল আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত ছিল, কিন্তু বিজেপির জয়ে উল্লসিত হওয়া মানে ঘৃণা ও বিদ্বেষের পলিসিতে সাবস্ক্রাইব করা- এতে দ্বিধার অবকাশ দেখি না।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ১৯:৫৩553534
  • হ্যাঁ, পবতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান দরকার ছিল, কিন্তু তার কিস্যু হয়নি, সেটা তো ঠিক। প্রথমে জ্যোতি বাবু আর তারপর দিদি পবতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশানের বারোটা বাজিয়ে ছেড়ে দিয়েছে, মাঝখানে বুদ্ধবাবু একটু ক্ষীন চেষ্টা করেছিলেন, কিন্তু দিদি টাটাবাবুকে তাড়িয়ে ছাড়লেন। তবে পবর যা ইমেজ হয়ে আছে, তাতে কি বিজেপিও বড়ো ইনভেস্টরদের আনতে পারবে?
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ১৯:৫০553533
  • আজকের দিনে সারা ভারতে সব বাম দল মিলিয়ে পঞ্চাশটা এমএলএ ও নেই। এর পর ওরা দল চালাতে পারবে না। বামেরা এ দেশের পরবর্তী আম আদমি পার্টি হতে চলেছে। এবং কেরালায় ও অন্যান্য জায়গাতেও বাম থেকে কংগ্রেসে লোক আসবে। বামেরা এ ভাবেই শেষ হবে।
  • <> | 141.*.*.* | ০৪ মে ২০২৬ ১৯:৪৭553532
  • ওয়েলফেয়ার স্কিম তখনই কাজ করে যদি সেটা টার্গেটেড হয়। একটু অভিজিত ব্যানার্জির কাজটাজ পড়ুন। এটা অর্থনীতির থিওরি নয়, ভারতের তথ্যনিৰ্দেশিত বাস্তবতা। মমতার স্কিমগুলোর সঙ্গে ওয়েলফেয়ারের দূরদূরান্ত পর্যন্ত কোনো সংযোগ নেই। ইন ফ্যাক্ট, এটা যে ব্যাকফায়ার করবে জানা ছিল। আমাদের বাড়ির কাজের মাসি ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছেন, ভাতা পান সরকারের, বিজেপি সমর্থক। এটি এসপিরেশনাল ক্লাসের বাস্তবতা। অর্থাৎ ভাতা দিয়ে খুশি রাখবেন সেটা হবে না। দেড়হাজার টাকা যার কাছে অনেক টাকা, দেড়হাজার টাকা হাতে পাওয়া মাত্র তার মনে হবে যে তো কিছুই না। এই এসপিরেশনকে এবসর্ব করার জন্য ফাটিয়ে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার ছিল। সেটা জাস্ট হয়নি। মমতা শিল্পবিরোধী হিসেবে ক্ষমতায় এসেছিলেন বলেই শিল্পের জায়গাটা অস্বস্তির থেকে গেল। সাবল্টার্ন তাত্বিকরা যতই গাঁজায় দম দিয়ে গ্রামীণ সভ্যতার স্বপ্ন দেখুন।
  • কৌশিক সাহা | 2401:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ১৯:৪৫553531
  • পশ্চিমবঙ্গবাসীদের সহস্র অভিনন্দন জানাই। অদ্য রজনী গতে আপনারা হইবেন ১০০% সম্পূর্ণরূপে ফ়াকিত।
    এবার পোওওনীইইর ঢোকলা এবং ছোলে-পুরী দ্বারা উদরপূর্তি পূর্বক পরমানন্দে পাইখানা মন্দিরে বিরাজ করুন।
    আত্মবিস্মৃত মেরুদন্ডহীন জাতির ইহাই ন্যায্য প্রাপ্য।
  • lcm | ০৪ মে ২০২৬ ১৯:৪৪553530
  • ২০১১ থেকে পশ্চিমবঙ্গে ভোট শেয়ার যেভাবে শিফট করেছে
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ১৯:৩৮553529
  • আরেকটা কথা শুনলাম, ডিএমকে আর এআইডিএমকে দুটো দলই পার ভোটার পাঁচ হাজার করে দিয়েছিল, কিন্তু বিজয় নাকি সেভাবে টাকা দেয়নি। এরকম আগে নাকি এমজিআর করেছিল। তো বিজয় কি আরেক এমজিআর হতে চলেছে? দেখা যাক।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ১৯:৩২553528
  • ওদিকে তখন থেকে ডিকোডার এ বিশ্বগরুর ব্যাব্যা দেখিয়ে চলেছে। কোথাত বিজয় আর তৃষা কৃষ্ণানকে দেখাবে, তা না।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ১৯:২৭553527
  • চিন্তা নেই বামেদের যেটুকু বাকি আছে তার সুপ্রা সাফ বিজেপিই করবে। যেমন কেরালায় করেছে। এই বিজয়নই ২০২৪ এ কংগ্রেসকে গালাগাল করে বিজেপি কে সুবিধা করে দিয়েছিল। এবার তার ফল পেয়েছে। এছাড়া মনে হয় না আজকের পর থেকে বামেদের আর কিছু বাকি আছে।
  • প্রতিযোগিতা | 212.*.*.* | ০৪ মে ২০২৬ ১৯:২৬553526
  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল একটা রূঢ় বাস্তবকে সামনে এনে দিল: বাংলার জনমত পড়তে বামপন্থীরা ডাহা ফেল!
    কেন বামপন্থীরা সাধারণ মানুষের মনের নাগাল পেল না? এক নজরে দেখে নিন হারের নেপথ্যের কারণগুলো:
    ১. সরাসরি আর্থিক সুবিধা বনাম আদর্শের লড়াই: বামপন্থীরা ভেবেছিল মানুষ হয়তো টিএমসি-র 'লক্ষ্মীর ভান্ডার' বা 'যুবশ্রী'-র মতো সরাসরি নগদ টাকা দেওয়ার স্কিম পছন্দ করছে না। কিন্তু বিজেপি পাল্টা দ্বিগুণ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের নাড়ি ধরে ফেলেছিল। বামেদের ঝুলিতে এ নিয়ে কোনো বাস্তবসম্মত বিকল্প ছিল না।
    ২. কৃষক দরদি হওয়ার প্রতিযোগিতায় হার: টিএমসি-র 'কৃষক বন্ধু' বা বিজেপির 'ফেয়ার এমএসপি' ও কৃষক কল্যাণের প্রতিশ্রুতির ভিড়ে বামপন্থীদের কৃষি এজেন্ডা ছিল একেবারেই ফিকে।
    ৩. আত্মসম্মান বনাম আবাসন: বামেদের ধারণা ছিল মানুষ হয়তো সরকারি টাকায় ঘর বানাতে ইতস্তত করে। কিন্তু বিজেপি যখন আবাসনে শক্তিশালী প্রস্তাব দিল, মানুষ টিএমসি বনাম বিজেপির মধ্যে তুলনামূলক বেশি নির্ভরযোগ্য পক্ষকেই বেছে নিল।
    ৪. স্বাস্থ্য শিক্ষা: 'স্বাস্থ্য সাথী' বনাম 'আয়ুষ্মান ভারত'—এই লড়াইয়ে বামপন্থীদের কোনো নির্দিষ্ট স্কিম না থাকা তাদের পিছিয়ে দিয়েছে। একইভাবে শিক্ষার উন্নয়নেও বিজেপি ও টিএমসি-র গ্ল্যামারাস প্রতিশ্রুতির কাছে বামেদের সেকেলে অবস্থান টিকতে পারেনি।
    ৫. দুর্নীতি প্রশাসনিক সংস্কার: সিন্ডিকেট রাজ আর কাটমানি ইস্যুতে বিজেপি 'হোয়াইট পেপার' প্রকাশের ডাক দিয়ে মানুষের ক্ষোভকে পুঁজি করেছে। সরকারি কর্মচারী ও মধ্যবিত্তের মন জিততে বিজেপি যেখানে '৭ম পে কমিশন' ও 'ডিএ' মেটানোর গ্যারান্টি দিয়েছে, সেখানে বামপন্থীরা ছিল নীরব।
    ৬. হিন্দুত্বের হাওয়া মেরুকরণ: সবথেকে বড় ভুলটা হলো পরিবর্তিত জনমানসকে বুঝতে না পারা। অনুপ্রবেশ ইস্যুতে বিজেপির ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ ন্যারেটিভ হিন্দু ভোটারদের মনে গভীরভাবে দাগ কেটেছিল। বামপন্থীরা ভেবেছিল ১০০ দিনের কাজের গ্যারান্টি দিয়ে মেরুকরণ রোখা যাবে, যা কার্যত ব্যর্থ হয়েছে।
    ৭. মধ্যবিত্তের শ্রেণিগত মানসিকতা: বামেদের 'ফ্রি বিদ্যুৎ'-এর প্রস্তাব অনেক মধ্যবিত্ত গ্রহণ করেনি। উল্টো গরিব-মধ্যবিত্ত বিভাজন আর সংখ্যালঘু তোষণের রাজনীতির ভিড়ে বামেদের সেকুলার রাজনীতি ব্রাত্য হয়ে পড়েছে।
    সারকথা: ২০২৬-এর নির্বাচনে এটা স্পষ্ট যে, আদর্শের লড়াই দিয়ে পেটের ক্ষুধা আর ধর্মীয় আবেগের মিশেলকে হারানো অসম্ভব। বামপন্থীরা যখন বাস্তবতার মাটি ছেড়ে আকাশকুসুম ভাবনায় ব্যস্ত ছিল, বিজেপি তখন সুকৌশলে জনমত ছিনিয়ে নিয়েছে।
    আসলে বামপন্থীরা বুঝতে পারেনি যে বর্তমান হিন্দু ভোটাররা অনেকাংশে সাম্প্রদায়িক মানসিকতায় চালিত এবং দরিদ্র-মধ্যবিত্তের মধ্যে পার্থক্য বজায় রাখতে চায়। তাই বামফ্রন্টের পরাজয় ছিল অনিবার্য।এটাই ২০২৬-এর বাংলার নির্বাচনের অন্যতম বড় বাস্তবতা।
  • :+- | 168.*.*.* | ০৪ মে ২০২৬ ১৯:২৩553525
  • হ্যা হ্যা - নেক্সট পাঁচ বছর ওই দেড় হাজার ভার্সেস তিন হাজার হ্যাজ নামিয়েই টাইম পাস্ কর।
  • প্রতিযোগিতা | 212.*.*.* | ০৪ মে ২০২৬ ১৯:২৩553524
  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল একটা রূঢ় বাস্তবকে সামনে এনে দিল: বাংলার জনমত পড়তে বামপন্থীরা ডাহা ফেল!
  • হ্যাঁ কিন্তু না | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ১৯:২২553523
  • গুরু থেকে শুরু করে তৃণমূল প্রেমী বুদ্ধিজীবীরা কেউই কিছু সমস্যায় পড়বেন না, যেমন পড়বেন না মমতা। তারা অংশীদার। তারা তো বাইনারির উল্টোদিকটা।
  • r2h | 165.*.*.* | ০৪ মে ২০২৬ ১৯:২২553522
  • এই তো সদ্য এইসব হল, লোকজন কী ভাবেন কী বলেন দেখি, তবে আমার মনে হয় তৃণমূলের ইউটিলিটি ছিল একমাত্র বিজেপিকে আটকে রাখার জন্য। সেটা যখন হল না, এবার তৃণমূলের সাইনবোর্ড উঠে গেলেই বা কী। আর নীচুতলা থেকে তো স্রোতের মত এবার বিজেপিতে যাবে, ওপরদিকেও অনেকেই যাবে ধরেই নেওয়া যায়।
    সিপিএম বনাম বিজেপি হলে ভালোই হত- ব্যাপার তো বাম বনাম ডান। তবে চারদিক দেখে আশা পাই না।
     
    এই যেমন ভাতাকে ভিক্ষে বলার অবস্থানে ফিরে আসা - এইসব কারনেই ভরসা হয় না।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ১৯:২২553521
  • এবার ইয়ং জেনারেশান আর ফার্স্ট টাইম ভোটাররা বিজয়কে ঢেলে ভোট দিয়েছে, আর নর্থ তামিল নাড়ুর ডিস্ট্রিক্টস, অর্থাত চেন্নাই, চেঙ্গালপাট্টু, কাঞ্চিপুরাম ইত্যাদি বিজয়কে ম্যাসিভ ভোট দিয়েছে। আমার বাড়ির সামনে খুব বাজি ফাটছে।
     
    এডিএমকে আগের বারের থেকেও খারাপ করেছে, ডিএমকে তো অবশ্যই খারাপ করেছে, তবে এডিএমকের মতো অতোটা না। বিজয় এডিএমকে, মানে এনডিএর, ভোট বেশী কেটেছে।
     
    আমার ফেভারিট হিরোইন তৃষা কৃষ্ণান এর জন্য খুব ভাল্লাগছে :-)
  • প্রতিযোগিতা | 212.*.*.* | ০৪ মে ২০২৬ ১৯:২১553520
  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল একটা রূঢ় বাস্তবকে সামনে এনে দিল: বাংলার জনমত পড়তে বামপন্থীরা ডাহা ফেল!
  • খোরাক মাইরি | 2a0b:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ১৯:১৭553519
  • আহাহাহা এই তো আবার ভিক্ষারূপ বেরিয়েছে। দেড়হাজারের বদলে ৩হাজার ভিক্ষা লোকে বেশি পছন্দ করেছে সেইটে বল। বিকাশুকিল কত নম্বর? ৩ না ৪? সব এসটারেরা? আসছে কলতান কদ্দুর এল? খ্যা খ্যা ওই ১ জনকে বসতে হবে তিনোমুলের বিরোধি নেত্রীর আন্ডারে। সে আগে সামলাও পরে গিয়ে ফেবুকে বিপ্লব মারিও।
  • <> | 141.*.*.* | ০৪ মে ২০২৬ ১৯:০৭553518
  • মাসে দেড়হাজারের ভিক্ষেকে সোশ্যাল ওয়েলফেয়ার বলে চালানোটা ইন্টেলেকচুয়াল ডিজঅনেস্টি, এইটা গুরুর বিজ্ঞবিচিরা সজ্ঞানে করেছেন। লোকে ডেভলপমেন্ট চায়, ভিক্ষে চায় না আর বাংলা ভাষা তো আরোই চায় না। আমেরিকায় বসে যাঁদের বাংলাভাষার জন্য প্রাণ কাঁদে, তাঁরা ভুলে যান কাজের সুযোগের ক্ষেত্রে বাংলা একটা ইউজলেস ভাষা। অতএব আইডেন্টিটির প্রশ্নটা জমাট বাঁধেনি, বাকি ছিল ঔদ্ধত্য। চরম ঔদ্ধত্য দেখিয়েছেন আপনারাই, যারা উঠতে বসতে সিপিয়েমকে থাবড়ে থাকেন। আরজিকরের পরে গুরুর সম্পাদক পাতি প্রোপাগান্ডা চালিয়ে গেছেন। তবে গুরুর চুনোপুঁটি ছাড়াও বহু রাঘববোয়াল এইবার সংকটের মুখে। দেখি বাংলার বুদ্ধিজীবী বিদ্বজন সমাজের শিরদাঁড়ার জোর। সিপিয়েমের অস্তিত্ব নিয়ে ভাববেন না। তৃণমূলের সাইনবোর্ডটুকুও আর থাকবে কিনা সেটা ভাবুন। হ্যাঁ, শেষ সমরটা সিপিয়েম বনাম বিজেপিই হবে। কমিউনিস্টরাই যুগে যুগে ফ্যাসিস্টদের আটকেছে। মাঝখান থেকে চালচোরগুলো শিল্ড হিসেবে কাজ করছিল, আপদ বিদেয় হল। গুড রিডেন্স।
  • আমরা গাধারা | 2402:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ১৮:৫৮553517
  • এই যে namhin, পনেরো বছর আগে মমতার জয়লাভও এইভাবেই হয়েছিল, তখন পরিবর্তনটা পছন্দ হয়েছিল বলে কিছু বোঝো বা বুঝতে দেখতে চাও নি, তারপর রক্তক্ষরণের প্রক্রিয়াও একই তখনও আনন্দ করেছো, কিন্তু এখন এই পরিবর্তন, মানে হস্তান্তর, পছন্দসই হলো না বলে ব্যাপার বুঝছো, এইসে কেইসে চলেগা দাদা? যা দেখছ তার বীজ কুড়ি বছর আগে পোঁতা হয়েছে, যাকে রক্ষাকর্তা ভেবেছিলে তার হাত ধরেই, তারপর এক দশকের মতো সময় পেয়েছিলে শোধরানোর, আর তারপর কোনো সম্ভাবনা ছিল না। কিছু নেই, কেঁদে লাভ নেই।
  • :+- | 168.*.*.* | ০৪ মে ২০২৬ ১৮:৫৮553516
  • 30 B, Harish Chatterjee Street, কলকাতা-৭০০০২৬ এইখানে পেয়ে যাবেন-এক নম্বর কোয়ালিটি।
    না হলে একটু কষ্ট করে Bungalow No. 5, Sunehri Bagh Road, New Delhi তে যেতে হবে। তবে কোয়ালিটি অত ​​​​​​​ভালো ​​​​​​​না।
  • তরমুজদা | 2401:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ১৮:৫৩553515
  • ও দাদা, দোকানের ঠিকানাটা দেবেন? ভালো কোয়ালিটির মনে হচ্ছে।
  • :+- | 168.*.*.* | ০৪ মে ২০২৬ ১৮:৪৯553514
  • খুব সত্যি কথা। ম্যাংগো লোকে নিজের ভোট নিজে গিয়ে দিচ্ছে - এইটা সত্যিই খুবই সমস্যার। আর এত জুমলা করেও তামিলনাড়ু আর কেরলেও কেন বিজেপি জিতলো না সেটাও বিশাল রহস্য।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ১৮:৪৭553513
  • //তরমুজ, নির্বাচন ব্যাবস্থার আর প্রয়োজন কি আছে ? ECI, সুপ্রিম কোর্ট, ED, CBI আর গোদি মিডিয়া সব নিয়েই তো দেশ চলছে l বিরোধীদের আর উচিত নয় ভোটে দাঁড়ানো l বিজেপিই আরেকটা গেরুয়া চীন তৈরী করে সব কিছুই করুক l এরপরে আর ভোট দিতে যাবার প্রয়োজন দেখছিনা l//
     
    এই এডি সিবিআই কেই এর পর আমরা ডমিনেট করব। আর বর্তমান শাসক দলের এই দেশকে গৈরিক চিন বানানোর ক্ষমতাও নেই। যদি ভারতকে চিন বানাতে পারে তাহলে সেটা কংগ্রেসই পারবে।..... সে জন্য আগেই বলেছি বিজেপি কে চেনার প্রয়োজন আছে। না হলে বারবার ভুল হবে। বিজেপি ভারতকে কোন গৈরিক চিন বা একনায়ক তন্ত্রে পরিনত করবে না। চাইলেও পারবে না। এরা যেটা করবে, দেশকে প্রায় দুশো বছর পিছিয়ে নিয়ে যাবে। এবং তার খেসারত সাধারন মানুষকে দিতে হবে। যেমন ২০১৪ র পর থেকে পুরো দেশকে দিতে হচ্ছে। এরকম চলতে চলতে একদিন মানুষের সহ্যের সীমা পেরিয়ে যাবে। এবং সেই দিন আমরাই ক্ষমতায় আসব। শুধু আসব না, মানুষ রেড কার্পেট পেতে আনবে। এবং সে দিন মনে হয় খুব একটা দূরেও নেই। কারন সারা দেশের মানুষ বুঝে গেছে যে, বিজেপির কি স্বাদ। এখন পশ্চিম বঙ্গের বুঝতে বাকি আছে। বেশি দিন সময় লাগবে না, বছর খানেকের মধ্যে বুঝে যাবে। এই আর কি।
  • Namhin | 2409:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ১৮:২৯553512
  • @তরমুজ, নির্বাচন ব্যাবস্থার আর প্রয়োজন কি আছে ? ECI, সুপ্রিম কোর্ট, ED, CBI আর গোদি মিডিয়া সব নিয়েই তো দেশ চলছে l বিরোধীদের আর উচিত নয় ভোটে দাঁড়ানো l বিজেপিই আরেকটা গেরুয়া চীন তৈরী করে সব কিছুই করুক l এরপরে আর ভোট দিতে যাবার প্রয়োজন দেখছিনা l
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ১৮:০৮553511
  • যাই হোক এত প্রতিবন্ধকতা সত্ত্বেও পঃবঃ তে কংগ্রেসের খাতা খুলে গেছে। এবং কেরালায় একশো আসন নিয়ে সরকার গঠন করতে চলেছে। জয় হিন্দ।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৪ মে ২০২৬ ১৮:০৪553510
  • ভাটে পৃঃ নঃ ২৯৭ ও ২৯৮ দেখুন। অ্যানালিসিস আগেই দিয়েছি। খুব সহজ অ্যানালিসিস। যদি বিশ্বাস করেন তো। আর না বিশ্বাস করলে কপালে আরও অনেক দুঃখ আছে। বিজেপি জিনিস কি বুঝতে হবে। না হলে এদের সাথে মোকাবিলা করতে পারা যাবে না। এবং বামেদের সুপ্রা সাফেরও অ্যানালিসিস দেওয়া আছে।
  • left hand of darkness | 15.*.*.* | ০৪ মে ২০২৬ ১৭:৩২553509
  • একুশে প্রশান্ত কিশোর ছিল। ছাব্বিশে সেইটাই ফ্যাকটর হল ?
     
    বিজেপি কম মার্জিনে জিতলে বলতাম এসআইআর করিয়ে জিতেছে। এ তো ল্যান্ডস্লাইড।
     
    কেউ একটা প্রিলিমিনারি এনালিসিস নাবান। শুধু রেজাল্ট দেখে আর কি করব?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত