এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাত্রীরা | 108.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০৭:১৮552362
  • ক্ষিইইই আশ্চজ্য!
    ঐ সব গরীব সমাজের চরিত্ররা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ হয়ে উঠলে তাদের সৎ সাহিত্য বলা যেত - তেমনই কি চাহিদা? অমন গুলগাপ্পির মোটিভেশানাল গল্পও বিস্তর ছিল, সব দেশেই, কেবল সেগুলোর নাম আর লোকে মনে রাখে না! তাকে বলে feel good story! অমন গল্প চাইলে হিন্দি সিনিমা তো চমৎকার মনোগ্রাহী।
  • &/ | 151.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০৭:১৪552361
  • আচ্ছা, এরকম একটা গল্প আছে রবীন্দ্রনাথের, গল্পে এক বিপ্লবী ছিল যে কিনা ভাইফোঁটা নিয়ে খেয়েদেয়ে যেত পুলিশের স্ত্রীর কাছ থেকে, সেই গল্পটার নাম কী? শেষে সে চলে গেল কাবুলের দিকে?
  • Bratin Das | ১৪ এপ্রিল ২০২৬ ০৭:১৩552360
  • অমিতাভ দা kemon আছো ​​​​​​​গো?
  • &/ | 151.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০৭:০৪552359
  • কী চালাক কী চালাক ! অর্থাৎ কিনা ম্যানেজমেন্টের ভাষায় যাকে বলে উইন- উইন ঃ-)
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৪ এপ্রিল ২০২৬ ০৬:৩৩552358
  • অমিতাভ'দার ছটা বারোর পোস্টটা খুব ভালো লাগলো।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৪ এপ্রিল ২০২৬ ০৬:১২552357
  • &/ | 151.14.***.*** | ১৪ এপ্রিল ২০২৬ ০৫:৪৪
    এরা গল্পের চরিত্র। এদের উত্তরণ হয়নি। এবার কেন হয়নি এই প্রশ্ন যার মনে এল, এই ভাবনা যিনি ভাবলেন, উত্তরণ হল তার। এবার এই ভাবনা তিনি যদি আর কারো মনে চারিয়ে দিয়ে তার মনে প্রশ্নের বীজ বুনে দিতে পারেন তখন সেই অন্য কারও কাছেও উত্তরণের ডাক আসে। লেখক যে ছবি আঁকলেন প্রশ্নটা এল সেই ছবি থেকে।
  • Bratin Das | ১৪ এপ্রিল ২০২৬ ০৫:৫২552356
  • সুপ্রভাত
  • &/ | 151.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০৫:৪৪552355
  • কার উত্তরণ বলুন তো? একা অপুর উত্তরণ? দুর্গা মরে যায় অনাহারে বিনা চিকিৎসায় অবহেলায়, ইন্দির মরে যায় পথে পড়ে, অনাথা গুলকী জেঠির মার খেয়ে ভয়ে চিৎকার করে রক্ত পড়ছে বলে, সর্বজয়া মরে যায় একা একা ছেলের আশায় থাকতে থাকতে, অপর্ণা মরে যায় সন্তান প্রসব করে, লীলা মরে যায় মাতাল স্বামীর ঘর করতে করতে অসহ্য হয়ে .... উত্তরণটা কার?
  • r2h | 134.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০৫:৩২552354
  • অ্যান্ডর আদর্শ সাহিত্য ও সাহিত্যিকের দুয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে সুবিধে হবে হয়তো।
    ধরুন মাণিকবাবু নৌকো বাইতেন না, নিতান্ত বৃটিশ পাঠ্যব্যবস্থার প্রোডাক্ট। আবার বর্ণেও না'হক উচ্চ। ওদিকে বিনা চিৎসায় মারা গেছেন। তো তাঁর ব্যাপারে কী বিধান হবে। এই বিষয়ে মহাশ্বেতা দেবী যেমন একজন বড় নাম বলা যেতে পারে। তিনিও কি তথাকথিত না প্রকৃত। বা পোস্টমাস্টারের রতনের গল্প লেখার দায়ে রবীন্দ্রনাথের একটু নিন্দে করা যায় কিনা।

    অন্য প্রসঙ্গে, পথের পাঁচালিকে সকল প্রতিবন্ধ হৃদয়ে ধারন করেও এগিয়ে চলার গল্প বলে মনে করা হয়। আবার নার্গিস না কে যেন খুব রাগ করেছিলেন সত্যজিৎ রায় এইসব করে বিদেশে দারিদ্র বেচেন বলে।
    অবশ্য প্রাচীন ভাটিয়ালের সঙ্গে আলোচনা করে আমারও প্রতীতি হয়েছে যে বিভূতিবাবুর অপু আর রায়বাবুর অপু আলাদা, তবে সে অন্য তর্ক।
  • &/ | 151.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০৫:২৯552353
  • চতুর্মাত্রিক, 'হারালো হারালো মন হারালো' এইরকম লাইন দিয়ে শুরু একটা গান আছে না? আমার এক আত্মীয় গানটি গাইতেন এরকম করে, ' হারালো হারালো গোরু হারালো' ঃ-)
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১৪ এপ্রিল ২০২৬ ০৫:০৬552352
  • ১৩ এপ্রিল ২০২৬ ০০:৩৪:
    ক‘টা গোরু না; ৪০০ গরু দিয়েছিলেন গুরু হাজার বানিয়ে আনার জন্য। সোজা ব্যাপার তো নয়ই! তাই তো ভয়ংকর একাকীত্বর দাওয়াই দিলুম গোরু খোঁজা। কতো জনতার জীবন গোরু খুঁজেই কেটে গেলো।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১৪ এপ্রিল ২০২৬ ০৪:৫৯552351
  • দেখুন আপনারা বিশ্বাস করবেননা তাই আবাপের লিং দিতেই হচ্ছে
    মনে হয় উগান্ডা না। আসলেই সেটা এই নীল গ্রহটিই। তার পশ্চিম দেশের গোষ্ঠীর সঙ্গে মধ্য অঞ্চলের গোষ্ঠীর লড়াইয়ের গল্পটাই এটা। এবং দুই ক্ষেত্রেই পুবের জনতা চুপ!
  • &/ | 151.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০৪:৪৯552350
  • নারীদের ঘরে ও বাইরে, সমাজে, কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, অন্যত্র নানাবিধ অধিকার পাবার লড়াই যেমন খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সিরিয়াস ব্যাপার। সেইসব লড়াইয়ের তিলমাত্র সুবিধা হয় না শরৎচন্দ্রের গল্পের ও উপন্যাসের নায়িকাদের উদাহরণ হিসেবে রাখলে, বরং উল্টে চটে রেগে ক্ষেপে যেতে হয়, সেই কথাও বলতে চাইছি।
  • &/ | 151.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০৪:৩৬552348
  • হ্যাঁ অমিতাভদা, হয়ত আমার বলাতে কোনো খামতি আছে। সেইজন্যেই আপনি ধরতে পারছেন না। দলিত মানুষদের লড়াই, সংগ্রাম, নানাবিধ বাধার সম্মুখীন হওয়া এইসব কোনোকিছুকেই তুচ্ছ করতে চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এইসবের গুরুত্ব অনেক। এক্স্যাক্টলি সেই কথাটাই বলতে চাইছি সমস্ত বক্তব্যে। কিন্তু যেকোনো কারণেই হোক, সেটা স্পষ্ট হচ্ছে না। হয়ত বক্তব্যগুলো আরও সূচীমুখ হওয়া দরকার।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৪ এপ্রিল ২০২৬ ০৪:১৮552347
  • @&/
    প্রান্তিক বা দলিত মানুষের ব্যথা-বেদনা-লড়াই-ক্লান্তি-পতন-উত্তরণের গল্প বা বিবরণকে ক্রমাগত দুখভরি কাহানি বলে তুচ্ছ করে যাওয়া, আমার কাছে অশালীন লাগছে, অসুস্থ লাগছে। হয়ত আমি ধরতে পারছি না।
     
    একবার কেউ ব্যক্তিগত অনুভব বলে ঘোষণা করে দিলে আমি আর সেই নিয়ে কথা বাড়াই না। এখনও বাড়াতে চাইনা। এই বিষয়ে এই পোস্টের পরে তাই আর কথা বাড়ানোর ইচ্ছে নেই।
  • &/ | 151.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০৩:৫৭552346
  • যাই হোক, একটা কথা কয়ে যাই। গানগুলি ভালো লাগল। সে ঝমরঝমর নাচের গানই হোক, বা সুগভীর রাবীন্দ্রিক গানই হোক, সব গানই ভালো লাগল। ঃ-)
  • &/ | 151.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০৩:৫৩552345
  • আর এক জন আছেন, সমগ্র জীবন জুড়ে তিনি উচ্চবর্ণ বুলডগ আর নিম্নবর্ণ নেড়ি, প্রতিলোমে সর্বনাশ, বুলডগিনি যদি কোনো নেড়ির পেরেমে পড়ে পালায়, তবে সব্বোনাশ, জাতি রসাতলে যায় -- এইসব উপপাদ্য প্রমাণ করে গেলেন। লোকে লেখাগুলো পড়ে যদি নেহাৎ না বোঝে, তাই রীতিমতন সাক্ষাৎকার দিয়ে বুঝিয়ে দিয়েছেন।
  • &/ | 151.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০৩:৪৯552344
  • নিজে সেই জায়্গায় দাঁড়িয়ে দুখভরি কাহানি পড়তে কেমন লাগে, সেটা বোঝা যায় একটা উদাহরণে। ধরা যাক, সাহিত্যিকটি নিজে মধ্যবিত্ত, স্কুলশিক্ষক। উচ্চবিত্ত অবতারমূর্তির বৌ মায়ামমতার অবতার হয়ে গপ্পো লিখলেন গরীব স্কুলশিক্ষক রাতের ব্যালা বেশ্যাবৃত্তি করতে বাধ্য হয়, আহা, এত কম মাইনেই সে পায়! এই জায়্গায় এই দুখভরি কাহানিটি শুনে সাহিত্যিকটি চটে রেগে ক্ষেপে যা হবেন, সেটা কল্পনা করুন।
  • &/ | 151.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০৩:৪৫552342
  • বিভূতিবাবুর সমগ্র সাহিত্যেই না খেতে পেয়ে, অত্যাচারিত অবহেলিত হয়ে, অসুখ করে মরে যাওয়া মেয়েরাই বেশি। ইন্দির ঠাকরুণ, দুর্গা, ক্ষেন্তি, সুশীলা, গুলকী, এমনকি ধনী হলেও রক্ষা নেই, লীলা বলে মেয়েটি বড়লোকের মেয়ে ছিল, তারও দুঃখ পেয়ে মরাই পরিণতি। এবং এইসবের টার্গেট পাঠক সবই ছিল খাতেপিতে দুধেভাতে লোকেরা।
  • &/ | 216.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০৩:২০552341
  • আরে কেকে, সাহিত্য ফোরামের ওই দলিত সাহিত্য নিয়ে বক্তব্য একেবারে এই দুই একদিন আগে মাত্র দেখলাম।সেখানে খুব তর্ক চলছে
  • হেঁয়ালি | 49.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০১:৫৫552340
  • laughlaugh
  • প্যালারাম | ১৪ এপ্রিল ২০২৬ ০১:৫২552339
  • এইসব কঠিন কথা পড়ে এক মহা খচ্চর বন্ধুকে শোনাতে, সে বললো,
     
    “আমি একবার পদ্মা নদীর উপর দিয়ে যাচ্ছিলাম। দেখলাম সব মাঝির হাতে একটা মানিক বন্দ্যোপাধ্যায়ের ট্যাটু। আমাকে ডেকে বললো ‘বাপু হে, প্লট কি বা?’ ”
     
    মা-আ-ক্কালী, আমি বলিনি।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৪ এপ্রিল ২০২৬ ০১:৪৬552338
  • আচ্ছা অ্যান্ডর। বিভূতিবাবু বই লেখার পরে বাংলার গ্রামে খেতে না পেয়ে, চিকিৎসা না হয়ে হামেশাই মরে যাওয়া ছোট মেয়েদের সংখ্যা তো মনে হয়না কমে গেছিলো। তাহলে কি পথের পাঁচালী বইটা শুধু মধ্যবিত্ত পাঠকের আহা উহু করানো ছাড়া অন্য সব দিকে ব্যর্থ? তুমি এই শরৎ চাটুজ্জে, আমিনা গফুরের প্রশ্নটা আগেও তুলেছিলে। আমরা আগেও সম্ভবত এই একই কথা বলেছিলাম। এটা বোঝাই যাচ্ছে যে ঐ জায়গা থেকে কেউই আমরা সরিনি। সে ঠিকই আছে। সবার মত এক হবে না। এই নিয়ে তর্ক করে আমরা সেই একই আবর্তে ঘুরতে থাকবো কারণ প্রত্যেকের দেখার চোখ আলাদা। তবে এইটা আমার সব সময়েই মনে হয় যে নিজে দলিত না হলে তাদের জীবন সম্পর্কে কম্প্যাশনেট হওয়া যাবেনা বা সেই কম্প্যাশনের গল্প অন্যদের কাছে বলা যাবেনা সেটা ঠিক ওরকম নয়।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৪ এপ্রিল ২০২৬ ০১:৩৮552337
  • ব্যক্তিগত ধারণার কুঠরীতে ঢুকে গেলে ত ব্যক্তি নিরপেক্ষ আলোচনার পরিসরটি গুটিয়ে গেল। তা বেশ। এমনিতেও এ ভাটের কলকাকলিতে 'দুখভরি কাহানি' যাঁরা লেখেন তাঁরা লেখা থামাবেন না আর তাঁদের লেখাকে অর্থহীন ভাবা প্রাচীন তার মত বদলাচ্ছেন না। তবে আর কি, স্বপ্নাদ্য বগলবাদ্য।
  • &/ | 151.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০১:২৯552336
  • কেকে, ফ্যান্টাসি, স্পেকুলেটিভ লেখা এইগুলো তো অন্য শ্রেণীতে পড়ে। যেমন লারেলাপ্পা হারেহাপ্পা সিনেমার একটা পুরো আলাদা শ্রেণীই আছে। ওসবের টার্গেট জনতাও তো আছে।
  • হেঁয়ালি | 49.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০১:২৬552335
  • রিসার্চ করে ফিকশান লিখতে হবে??! এই সেরেছে।
  • &/ | 151.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০১:২৩552334
  • এক সাহিত্য ফোরামে সম্প্রতি একজন সাহিত্যিক আক্ষেপ করে লিখছিলেন যে সাহিত্যিক নিজে দলিত না হলে যতই রিসার্চ করে তিনি দলিতদের নিয়ে সাহিত্য লিখুন না কেন, গ্রাহ্য হয় না। এই ট্রেন্ড যদি তৈরী হয়ে থাকে, তবে তা ভালো না মন্দ তা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাই বলা যায়।
    তবে এটা আমার ব্যক্তিগত ধারণা যে শরৎ চাটুজ্জে প্রমুখরা যখন গফুর আমিনা অভাগী কাঙালিদের দুখভরি কাহানি লেখেন, তখন সেসব ওদের বিন্দুমাত্র কোনো সাহায্য করে না। তাদের জীবনের লড়াই আরও অনেক ধারালো। শরৎবাবুরা মধ্যবিত্ত পাঠকের কাছে চালানোর জন্যই ওসব লেখেন। মধ্যবিত্তরাই পড়ে একটু আহা আহা, একটু বিনোদন, একটু অন্যকিছু এইসব করেন।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৪ এপ্রিল ২০২৬ ০০:৫৮552333
  • এই প্রসঙ্গে আগেও অনেক আলোচনা হয়েছে। তা এই কথা উঠলে আমার মনে একটা কথা আসে। সেটা হলো "কাজে লাগা" জিনিষটা তো একটা আপেক্ষিক ব্যাপার, নয় কি? এই যে কত কল্পবিজ্ঞানের গল্পে এলিয়েন নিয়ে লেখা হচ্ছে। তো এলিয়েনরা তো সেগুলো কোনোদিন পড়েওনা আর ঐ গল্পের কারণে বিজ্ঞানের রাস্তায় কিছু পাল্টায়ওনা। তাহলে কি এইসব গল্প না লেখাই উচিৎ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত