এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • X | 2402:3a80:42e8:e0dc:5057:7b84:7b0a:***:*** | ০৩ এপ্রিল ২০২৬ ০৯:৫২551728
  • রায়মশাই ভুয়োদর্শী লোক ছিলেন বটে- কিন্তু সেই শ‍্যামলাল যে গুরু তে আসীন হয়ে আমি কিন্তু পোইট্রি লিখি সেটা আগে বুঝিনি। লেখা পাত্তা দেয় না, রেখা ফোন ধরেনা, কবিতা পুলিশে রিপোর্ট করবে - এই সবই চলবে
  • dc | 2402:e280:2141:1e8:f8f5:acb:6a67:***:*** | ০৩ এপ্রিল ২০২৬ ০৮:১০551726
  • লাস্ট আপডেট হলো ট্রান্স লুনার ইঞ্জেকশান সফলভাবে হয়ে গেছে। 
     
    মুন, হিয়ার উই কাম (আগেন) cheeky
  • &/ | 151.14.***.*** | ০৩ এপ্রিল ২০২৬ ০৮:০৫551725
  • আপনারা একটু আপডেটগুলো দিতে থাকবেন প্লীজ। গুড ফ্রাইডে সবাইকে।
  • &/ | 151.14.***.*** | ০৩ এপ্রিল ২০২৬ ০৭:৫০551724
  • ওদিকে আমাদের এক বন্ধু খুব সিরিয়াসলি বোঝাবার চেষ্টা করছে চাঁদের ওপিঠে এলিয়েনদের বেস আছে। যাতে আমরা না দেখতে পাই, তাই ওপিঠে আন্ডারগ্রাউন্ড বেস বানিয়েছে। নিজেরা আড়ালে থেকে আমাদের উপরে নজর রাখছে।
  • &/ | 151.14.***.*** | ০৩ এপ্রিল ২০২৬ ০৭:৪৬551723
  • ডিসি, আপনার বন্ধুর কথায় যুক্তি আছে। ঃ-)
    চতুর্মাত্রিক, না না সে সংশ্লেষই বলেছিল যদ্দূর মনে পড়ে, আমি লেখার সময় ভুলে ল স্লিপ করে গেছি ঃ-)
  • dc | 2402:e280:2141:1e8:f8f5:acb:6a67:***:*** | ০৩ এপ্রিল ২০২৬ ০৭:৪০551722
  • আমার এক বন্ধু, আমাকে খেপানোর জন্য, এতোদিন ধরে বলতো মুন ল্যান্ডিং পুরোটাই ফেক, ছবিগুলো সাজানো ইত্যাদি। সে আজ সকালে আমাকে ফোন করে বল্লো, দেখলি, এদ্দিন ধরে আমি ঠিক বলতাম কিনা? আমি অবাক হয়ে জিগ্যেস করলাম, কেন? বন্ধু বললো, এখন দেখ কতোবারের চেষ্টায় চাঁদে যাচ্ছে, প্রথমে আর্টেমিস ১, তারপর ২, তারপার ৩। আর তুই বলতে চাস পঞ্চাশ বছর আগে এতোসব না করে একবারে চাঁদে গিয়ে নেমেছিল? আমি আর কি বলবো, এদ্দিন খুব তর্ক করতাম, এবার চুপ করে গেলাম laugh
  • :|: | 172.56.***.*** | ০৩ এপ্রিল ২০২৬ ০৭:০০551721
  • পোয়েটিক জাস্টিসে সংশ্লেষকে শেষ করে দেওয়া চলে কি? 
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৩ এপ্রিল ২০২৬ ০৫:২৯551720
  • &/ | 151.14.***.*** | ০৩ এপ্রিল ২০২৬ ০৪:৫৬
    পরের বার নয়, সিদ্ধান্ত বদলেছে, তার পরের বার, আর্টেমিস ৪, মানে আরও যদি না পিছোয়।
  • &/ | 151.14.***.*** | ০৩ এপ্রিল ২০২৬ ০৫:০৭551719
  • এক বন্ধু লিখেছেন,
    "গোপনে গোপনে চৈনিক্গণ চাঁদের ওপিঠে গিয়ে
    চাঁদের মাটির তলায় তলায় ফেলেছে ঘর বানিয়ে।
    বিরাট বিরাট এক এক ঘর যেন এক এক পাড়া
    ঝিলমিল করে হাওয়া বয়ে যায় লতায়্পাতায় সাড়া।
    ভূগর্ভজল তুলে তুলে করে দির্ঘিকা অতিকায়
    শ্যামল শৈবালের দল সেথায় অক্সিজেন বানায়।
    উপরে রেখেছে সোলার সেল, ভেতরে জ্বালায় বাতি
    সেই আলোতে ভিতর রয়েছে সালোকসংশেষে মাতি। "

    ঃ-)
  • kk | 2607:fb91:4c8e:c9c3:90a6:1162:4e4f:***:*** | ০৩ এপ্রিল ২০২৬ ০৪:৫৮551718
  • ০৩ এপ্রিল ২০২৬ ০৩:১৩
     
    মফজ ধিকাই :-)
  • &/ | 151.14.***.*** | ০৩ এপ্রিল ২০২৬ ০৪:৫৬551717
  • এবারে তো চক্কর মেরে ছবি তুলে চলে আসবে, পরের বার তো গিয়ে নামবে চাঁদের ওপিঠে। তাই বলছে না?
    'চাঁদের ওপিঠে রাঙা মাসীমার মস্ত বাগানবাড়ি
    লাল খরগোশ ঘাস ভেবে খায় মেসোমশায়ের দাড়ি', আহা সুনীল এমন একটা কী লিখেছিলেন এক সাইফাই গল্পে, আজ উনি থাকলে আনন্দ পেতেন। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ০৩ এপ্রিল ২০২৬ ০৪:৫১551716
  • তবে নেহাৎ হত না তাও মানতে পারি না। পর পর ঠেলা দিয়ে ঠেলা দিয়ে বুস্টার মেরে মেরে আরও বেশি বেশি ভেলোসিটি তোলা যাবে না কেন? যাকে বলে দশচক্রে...
  • lcm | ০৩ এপ্রিল ২০২৬ ০৪:৫০551715
  • এই আকালের বাজারে - যাই একটু চাঁদে চক্কর মেরে আসি - বলে এতটা জ্বালানি খচ্চা করল! ...
    খ্যাল করে দেখুন "খরচা" লিখেছি, "নষ্ট" লিখি নি কিন্তু... ওটা লিখলেই খুব ক্যালোরব্যালোর হবে... দেখেচেন কিরকম ডিপ্লোম্যাটিক হয়ে উঠেচি... খুব মেপেজুকে শব্দ বাছাই করছি...
  • &/ | 151.14.***.*** | ০৩ এপ্রিল ২০২৬ ০৪:৪৪551714
  • আর্টেমিস II এর উৎক্ষেপণের খুবই চমৎকার ভিডিও উঠেছে, এসেছে সোশাল মিডিয়ায়। এরোপ্লেন থেকে ভিডিও করেছেন ওঁরা। আমাদের পৃথিবীর ভর যদি অনেকটা বেশি হত ধরা যাক দ্বিগুণ, এই বর্তমান  ব্যাসার্ধেই , তাহলে কী সর্বনাশ হত ! মহাকাশে কিছুই পাঠানো যেত না ,  কোনো স্যাটেলাইট ইত্যাদিও না।  এই বর্তমানে যে  জ্বালানি ব্যবহার হয় সেই দিয়ে অত ভেলোসিটি তোলা যেত না  
  • Bratin Das | ০৩ এপ্রিল ২০২৬ ০৩:৫৪551713
  • অভ্যু নাকি? কেমন আছো? 
  • Bratin Das | ০৩ এপ্রিল ২০২৬ ০৩:৪৭551712
  • কল্প দা এটা দেখো টেস্ট করে
  • Bratin Das | ০৩ এপ্রিল ২০২৬ ০৩:৪৬551711
  • যা শুধু ইমোজি আসে না ক্লপ ূা, এটা দেখে
  • Bratin Das | ০৩ এপ্রিল ২০২৬ ০৩:৪৫551710
  • Bratin Das | ০৩ এপ্রিল ২০২৬ ০৩:৪৫551709
  • এ পুরোনো পুরোনো পাবলিক 
  • hummm | 198.137.***.*** | ০৩ এপ্রিল ২০২৬ ০৩:১৩551708
  • অপরিণত থাই, মগজ ধিফাই বলে একটা টই ছিল, সে তুলনায় এ তো লস্যি
  • অপু | 2402:3a80:1969:6493:378:5634:1232:***:*** | ০৩ এপ্রিল ২০২৬ ০৩:০২551707
  • আরে ইহুদী রসিকতূ বইৃেলায় কিনেছিনু
  • অপু | 2402:3a80:1969:6493:378:5634:1232:***:*** | ০৩ এপ্রিল ২০২৬ ০৩:০১551706
  •   আই কেকে আর আটোজ,  সত্যি  খুঁজে পাচ্ছি না
  • kk | 2607:fb91:4c8e:c9c3:90a6:1162:4e4f:***:*** | ০৩ এপ্রিল ২০২৬ ০২:০৪551705
  • আমার এই হ্যাংলা-ধরণ যে কতটা অথেন্টিক তা আজ আবার বুঝলাম। এত কথার মধ্যে আলাদা করে আমি যা দেখতে পেলাম তা হলো ঐ 'রুটি'! তারপর আবার এক্ষুণি অ্যান্ডরের ছোটবেলায় সিনেমা দেখার গল্প শুনে মনে পড়লো আমিও খুবই ছোটবেলায় অমনি কারুর সাথে কোনো সিনেমায় গেছিলাম। তো তাতে একজন মহিলা (সম্ভবত সহনায়িকা) কাউকে বলছেন "কী খাবেন বলুন, চা না শরবত?" তারপর তো অনেক কিছু ঘটে গেলো। আমার সেসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমি কেবল অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কখন ঐ চা বা শরবত আনবে আর তার সাথে কী কী খাবার দেবে! শেষ পর্যন্ত সেসব কিছুই দিলোনা দেখে খুব হতাশ ও ক্রুদ্ধ হলাম।
  • &/ | 151.14.***.*** | ০৩ এপ্রিল ২০২৬ ০১:৫৩551704
  • এইগুলি ভিনগ্রহের ভাষা। ঃ-)
  • kk | 2607:fb91:4c8e:c9c3:90a6:1162:4e4f:***:*** | ০৩ এপ্রিল ২০২৬ ০১:৫০551703
  • শপষ? ফাটা ফাটা? রই? sad
  • kk | 2607:fb91:4c8e:c9c3:90a6:1162:4e4f:***:*** | ০৩ এপ্রিল ২০২৬ ০১:৪৮551702
  • হা হা হা! দারুণ টি-শার্ট। এ তো আমার চাইই চাই! laugh
  • অপু | 2402:3a80:1963:d658:178:5634:1232:***:*** | ০৩ এপ্রিল ২০২৬ ০১:৪৮551701
  • হীীরেন বাবুর "ইহুদী রসিকতা " শপষ করলাম...জাস্ট ফাটা ফাটা... একটা রই খুলছি
  • অপু | 2402:3a80:1963:d658:178:5634:1232:***:*** | ০৩ এপ্রিল ২০২৬ ০১:৪২551700
  • আরে সাইন করার বাটন টা খুঁজে পাচ্ছি না।হেববববববি চাপ জীবনে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত